যাব না (অরণ্যানী) যাব না আর যাব না ভাই, যাব না আর ওই কূলে। যাব না তো কক্ষনো আর, যাব না মনের ভুলে। কোন্ নেশাতে মাতিয়ে ছিলিস, কূল ছেড়ে যে ভাসিয়ে ছিলিস, কূল হারিয়ে ভেসে গেলাম কখন অথৈ জলে। যাব না আর যাব না ভাই, যাব না তাই ওই কূলে। কোন্ খেলাতে ভুলিয়ে ছিলিস, দিন রাত সব গুলিয়ে ছিলিস, সকাল বিকেল দুপুর সবই এক হল সেদিন থেকে। হারিয়ে গেল সময় আমার কবে যেন তোর ডাকে। ভুলে গেলাম তারিখ বার, পেরিয়ে গেল মাস বছর, সামনে হঠাৎ তাকিয়ে দেখি কূলহীন অগাধ জল। পার হবো কেমন করে, ভেবে তখন পাই না তল। যাব…
Author: প্রতিবিম্ব প্রকাশ
সময়ের নির্বাসন (কুসুম তাহেরা) বয়স আপেক্ষিকতার সূত্র ধরে চলে। একটা নির্দিষ্ট নিয়মে বেঁধে রাখা যায় না বয়স। বয়স্ক মানুষের মধ্যে দেখতে পাই একটি শিশুর চোখ। জীবনকে মিটার, কিলোমিটার ধরে চললে মাসগুলো, বছরগুলোতে নিজেকে চেনার সূত্রগুলো কি আবিষ্কার করতে পারবে? যা কিছু আজকের ভালোলাগা আগামীকাল অন্য ভালোলাগায় জোছনা কুড়ায়। কত দূর,কত কাল পরিবর্তনকে সাথে নিয়ে পৃথিবী চলছে.. বিশ্রাম খুঁজছে নারীর আগলে রাখা আচলের তলা। ভাঁজে ভাঁজে খুঁজছে প্রেমিক অশথের রঙিন সুখের বৃষ্টি ভেঁজা শিহরণ! পুরুষ খুঁজছে রমণীর উষ্ণতায় শরীর, নারী খুঁজছে নির্বাসনের প্রণয়ের কামনার ব্যথা। ভোগ করা শরীর শক্তি হারিয়ে রুপান্তরিত হচ্ছে কঙ্কালে..দাফন করো কাফন দিয়ে.. সূর্যের থেকে আড়াল করো বেদনার…
A dream pillow POET: SELMA KOPIĆ DATE: 15. 5. 2022. I dreamed of you this morning. We were so close. We danced in some empty square. You whispered in my ear … Sometime later, with your breath still on my neck, I cook coffee and smile. With you, day started nicely for me. And that grace held me until I got out. Race, fuss, crowd, stress … My legs are betraying me … Will this day ever come to an end! And my room three with three is waiting, a dream pillow waiting and calling. And prayer one, secret and…
জীবন তৃষ্ণা (যুথিকা জ্যোতি) পর্ব: এক ভোরের দিকে প্রায় প্রতিদিনই হিমেল ঘরের মতো সারাঘর জুড়ে শীততাপ নিয়ন্ত্রণে ভরে ওঠে। তখন নরম মোলায়েম আরামদায়ক ব্ল্যাঙ্কেটের উষ্ণতায় কুম্ভকর্ণের মতো নিদ্রাদেবীর বাহুমন্ডলে গভীরভাবে অচৈতন্যে বেহুঁশ হয়ে পড়ি। এমন সময় একদিন হঠাৎ খটখট শব্দে নড়ে ওঠে দরজার কড়া। আমি তন্দ্রাজড়ানো চোখে ধড়ফড় করে উঠি। মুহূর্তের জন্য স্বপ্ন না বাস্তব, ঠাহরই করতে পারছি না। ঘুমে এতটাই আচ্ছন্ন হয়েছিলাম, চোখ মেলে তাকাতেই পারছি না। জানালার দিকে চেয়ে দেখি, সুস্পষ্টভাবে কিচ্ছু দেখা যাচ্ছ না। মনে হলো, তখনও আবছা অন্ধকার বাইরে। কূয়াশায় আচ্ছন্ন। চারদিক গভীর নীরব, গাঢ় নিস্তদ্ধ। রাজ্যের পশু-পক্ষীরাও সব নিদ্রায় মগ্ন। ঘড়ির কাঁটা চলছে হৃদস্পন্দনের মতো…
ভাব মন দমে দম, রাহা দূর বেলা কম ভুখ বেশী অতি কম খানা। ছমনে দেখিতে পাই পানি তোর তরে নাই কিন্তুরে পিপাসা ষোল আনা ! দেখিয়া পরের বাড়ী জামা জোড়া ঘোড়া গাড়ী ঘড়ি ঘড়ি কত সাধ মনে, ভুলেছ কালের তালি, ভুলেছ বাঁশের চালি, ভুলিয়াছ কবর সামনে। ছোটবেলায় যখন গ্রামের বাড়ি যেতাম তখন রাস্তাটা এখনকার মতো এরকম পিচঢালা পাকা রাস্তা ছিল না। বাস থেকে নেমে স্কুলের মাঠ দিয়ে শর্টকাটে যেতাম। মাঠটা পার হলেই মাটির সোজা রাস্তায় দশ মিনিট তারপর বায়ে মোড় নিয়ে পাঁচ মিনিট হাঁটলেই পাওয়া যেত উঁচু প্রাচীর ঘেরা তরফদার বাড়ীর সিংহ-দরোজা। রাস্তাটা যেখানে বায়ে মোড় নিয়েছে, সেখানে হাতের ডানদিকে…
কথা সাহিত্যিক সেলিনা হোসেনের শুভ জন্মদিনে (এনামুল হক টগর) ১৪/০৬/২০২২ তোমার লেখার মিলিত প্রত্যাশায় অসহায় মানুষগুলো জেগে মানবতায় সহনশীল। স্বাধীনতার গল্প উপন্যাসে তোমার জাগরণ দীপ্ত ইতিহাস সবল সরল। তোমার কলম কালি জীবন শিল্পকে আলোকিত করে প্রগতিশীল – তোমার ভাবনাগুলো জ্ঞানের বীজ হয়ে মৃত্তিকার বুকে চেতনা ছড়ায় সবুজ সোনালী ফসল। তোমার সত্তার গুপ্তজ্ঞানই তোমাকে উন্নত করেছে তপস্যায় সাধক। জীবন যেন চলমান সিরিজ যতক্ষণ যুদ্ধ লড়াই তপস্যা ততক্ষণই বিজয় নাবিক! পর্বতের ঝর্ণা থেকে ছুটে যাওয়া নদী বাঁধন মুক্ত কাউকে প্রশ্ন করে না সমুদ্র কতোদূর- তুমি এক গুপ্তধন নিজের দেহের গভীরে নিজেই যুদ্ধ করে বিজয়ী আলোকপ্রাপ্ত! প্রতি বসন্তে তোমার লেখাতে নতুন কচি পাতা…
শান্তির ধর্ম জানি–মানি না (শীরীন আক্তার) ১৫/০৬/২২ মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসব – ঈদুল ফিতর ও ঈদুল আজহা। বাংলাদেশে মুসলমানদের সংখ্যাই বেশি। তাই এ দুটি উৎসব ইসলাম ধর্মের মানুষের অতি আকর্ষণীয় ও মর্যাদার উৎসব।শব-ই বরাতের পর থেকে রমজান মাসকে সামনে রেখে যখন গোটা বিশ্বের মুসলমানেরা সওয়াব অর্জনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, বাংলাদেশের মুসলমানেরাও তাই। কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয় যে, যে দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যের সাথে অবিরাম যুদ্ধ করে ; সে দেশের প্রধান দুই উৎসবকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে। তারপর একে একে সকল ভোজ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে থাকে। দাম বাড়ানোর…
একদিন শেষ হয় পথ চলা [মোহাম্মদ আবদুল কাইয়ুম] রোদ চশমায় আটকে পৃথিবীর সকল আশা ও আলো, আঁধারে যতই প্রদীপ জ্বালো সবই যেন বেজায় কালো, ঘর যারে করেগেছে পর মিছেই খোঁজা তারে জীবন ভর সাঙ্গ হল বেলা নষ্ট হল ফুলের বাসর কষ্টে এ চরাচর! ভেঙ্গেছে কবে চাঁদের হাট কি হবে আর দিয়ে পত্র পাঠ! জনশূন্য নদীর ঘাট বিধবা সময়ে আগুনে পুড়ে এ মাঠ। আদতে সবাই যার তার মত একলা জীবন যুদ্ধে বেহুলা, খেলছেখেলা ওপরওয়ালা ছাড়তে হবে ভবের রঙশালা! নিঃসঙ্গ নিঃশব্দে স্বপ্নভেলা একদিন শেষ হয় এপথচলা। খাসনগর, বাঞ্চারামপুর,ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। রচনাঃ ০৮.০৬.২০২২ খ্রীঃ
মুখোশধারী (আমেনা খানম) আজ বছর দু’এক হতে চলছে কিছুতেই রিয়া ও ঔশীর বাবা জহুরুল হক সুস্থই হচ্ছেন না। এর মধ্যে একবার স্ট্রোকও করেছেন।ইদানিং কিডনির সমস্যা জনিত রোগেও ভুগছেন।তাছাড়া ডায়াবেটিসও আছে।তার আর সুস্থ হবার কোন রাস্তাই যেন খোলা নেই।বিভিন্ন চিন্তায় শারমিন জাহান যিনি রিয়া ও ঐশীর মা তিনিও অসুস্থ হয়ে পড়ছেন।তাই বিভিন্ন সময়ে রিয়া ও ঐশীর মায়েরও শরীরটা ভালো থাকছে না।রিয়া অর্নাস থার্ড ইয়ারে, ইংরেজি নিয়ে অনার্স করছে আর ঐশী এস.এস.সি দিবে। প্রায়ই রিয়ার মা শারমিন জাহান আফসোস করছেন কাছের দু এক আত্মীয় স্বজনের কাছে যদি রিয়ার বাবা জহুরুল হক বেঁচে থাকতে থাকতে রিয়ার বিয়েটা দিতে পারতেন!এদিকে মন মতো পাত্রও পাওয়া…
একাত্মতা [রাবেয়া হোসেন] যেখানে তোমার সূর্যাস্ত আর কৃষ্ণচূড়ার রঙের খেলা যেখানে তোমার সাগরের ঢেউ আর পাখীর কলতানের মিলন মেলা; যেখানে তোমার নীল আকাশের দিকে তাকিয়ে সবুজ ঘাসের একাত্মতা, ঠিক সেখানেই থেকো দাঁড়িয়ে… কৃষ্ণচূড়ার ফুল কুড়িয়ে, বিছিয়ে দিও আমার পথের কাঁটাগুলো সরিয়ে পাশে থেকো হাতে হাত রেখে বিশ্বাসের অনুভব দিবো তোমার কপালে এঁকে যদি শিহরিত হয় শরীর জড়তায়; জড়িয়ে ধরে বলবে কি ছেড়ে যেওনা আমায়। Rabeya Hossain কানাডা: জুন ১৩; ২০২১
