হৃদয় গহীনে সুর
— সৈয়দ ইসমাইল হোসেন জনি
গোপন ব্যথার দীর্ঘশ্বাসে
মন যে আমার ভীষণ হাসে,
মেঘের খামে চিঠি আসে
ঝিরিঝিরি মিষ্টি বাতাসে।
সুরের মায়ায় ঘেরা আকাশ
বয়ে চলে উষ্ণ বাতাস,
চোখের পলক ফেলে নিঃশ্বাস
হৃদয় জুড়ে দীর্ঘ উল্লাস।
নীল বেদনার স্নিগ্ধ আলোয়
মন হারিয়ে যায় যে কালোয়,
সুরের মোহ ছড়িয়ে ভালোয়
খুঁজি তোমায় চেনা আলোয়।
অচিনপুরের ডানা মেলে
ফুলের গন্ধ গেছে খেলে,
আকাশ পানে চেয়ে অবহেলে
মন হারায়ে আপন খেয়ালে।
ঝিরিঝিরি বরষা ঝরে
সন্ধ্যা নামে নদীর চরে,
নীল খামে চোখ ভিজা করে
রেখেছি মন তোমার তরে।
স্রোতের টানে নৌকা ভাসে
আশা জাগে দীর্ঘ শ্বাসে,
তোমার মুখের মিষ্টি হাসে
মন যে আমার সুদূর পাসে।
প্রাণের গভীরে গোপন আশা
বেড়ে চলে অন্তহীন ভাষা,
ভালোবাসার অফুরন্ত বাসা
ঘুচায় মনের সব হতাশা।
এস.আই.জনি বাঁধে যে গান
জুড়িয়ে যায় তনু ও প্রাণ,
মন আকাশে ওড়ে নিশান
রচিয়া নতুন সুরের বিধান।
ফাগুন হাওয়ায় কোকিল ডাকে
মন হারালো মনের বাঁকে,
স্মৃতির সুতো বুনে রাখে
প্রেমের রঙিন চিত্র আঁকে।
প্রেমের ছোঁয়ায় বাজে নুপুর
ভালোবাসার সেই অন্তপুর,
নয়কো সেটা অজানা দূর
বাজে হৃদয় গহীনে সুর।

