২৫ বার পড়া হয়েছে
সবুজ ছোঁয়ায় মন
— গাজী হাওয়া আক্তার
সবুজ ছোঁয়ায় হারিয়ে যায়
মনের অনুভূতি
চোখের শান্তি, মনের খোরাক
চারপাশে থাকে যখন
সবুজের ছোঁয়া।
মন জুড়ানো সবুজ প্রকৃতি
যেন বিরাজ করে
সবুজ ছোঁয়ার সান্নিধ্য।
প্রকৃতির সবুজ রং
মনকে রাঙিয়ে তোলে
শান্ত ও প্রাণবন্ত হৃদয়
ফুটে ওঠে।
চারদিকে আজ সবুজ মেলায়
প্রকৃতির এই ছায়ার খেলায়
ঘাসের বুকে শিশির কণায়
সবুজ ছোঁয়ায় নয়ন জুড়ায়
শান্তি নামে হৃদয় জুড়ে।

