লেখক ও গবেষক নজরুল রাসেল’র জন্মদিন দিন ছিল ২ নভেম্বর
এক নজরে লেখক পরিচিতি:
জন্ম: ১৯৮০ সালের ২রা নভেম্বর, চাঁদপুর জেলার অবিভক্ত মতলব উপজেলায়। পিতা আশেক উল্লাহ প্রধান এবং মাতা রোকেয়া আক্তার মিনু।
পড়াশোনা করেছেন বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগে; সম্পন্ন করেছেন ইংরেজি ভাষা ও সাহিত্য এবং শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় স্নাতকোত্তর।
প্রশিক্ষণ গ্রহণ করেছেন কথাসাহিত্য রচনা, পাণ্ডুলিপি প্রণয়ন, সম্পাদনা ও প্রকাশনা, সাংবাদিকতা, ফটোগ্রাফি, মাধ্যমিক শিক্ষাক্রম এবং গবেষণা পদ্ধতি বিষয়ে। প্রায় এক যুগ তিনি একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং উপাধ্যক্ষ হিসেবে স্বেচ্ছায় শিক্ষকতার পরিসমাপ্তি টানেন।
ফিকশন ও নন-ফিকশন-দুই ধারাতেই তিনি সমানভাবে স্বচ্ছন্দ। বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিকে তার গল্প, অনুবাদ, গ্রন্থ পর্যালোচনা, গবেষণা প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বই–What Do Citizens Think (Amazon.com-listed) এবং লাল বসন্ত : জুলাই গণঅভ্যুত্থানের দিনলিপি; সম্পাদিত চিন্তা ও সাহিত্য বিষয়ক পত্রিকা–অক্ষরচিহ্ন। বর্তমানে ইংরেজি ভাষা শিখন-শিক্ষণ নিয়ে এমফিল থিসিস করছেন।
বৃশ্চিক রাশির জাতক নজরুল রাসেল স্ত্রী তাহমিনা আক্তার ও দুই কন্যা–প্রাপ্তি ও প্রার্থনাকে সঙ্গে নিয়ে ঢাকায় বসবাস করেন।

