আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা প্রতিনিধি:
২০ আগস্ট বৃহস্পতিবার কুমিল্লা আদালতের পূর্ব গেইট এডভোকেট জাফর আলীর অভিপ্রায় অফিস মিলনায়তনে কুমিল্লা কবি ফোরামের আয়োজনে কবি ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের ৫০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, নিবেদিত কবিতা পাঠ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক প্রতিবিম্ব কুমিল্লা জেলা প্রতিনিধি, কবি আজিম উল্যাহ হানিফের প্রাণবন্ত উপস্থাপনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন কবি এমদাদুল হক ইয়াছিন। কুমিল্লা কবি ফোরামের সভাপতি ডা. আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো: জামাল হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক ও সাপ্তাহিক সমতটের কাগজ সম্পাদক জামাল উদ্দিন দামাল, নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, রসিক কবি মো: আবদুল কাইয়ুম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, সাংবাদিক এহতেশামুল আরেফীন রুমেল, ইসলামী যুবসেনা কুমিল্লা জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মো: মাসুম বিল্লাহ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, আইন বিষয়ক সম্পাদক এড. জাফর আলী, দৈনিক কুমিল্লা প্রতিদিন সম্পাদক শরীফ হোসেন সুমন,
সাংবাদিক রাজিব, জাবের হোসেন, এডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, কুমিল্লা কবি ফোরামের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হৃদয়, এডভোকেট মনিরুল ইসলাম, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, নারীা নেত্রী সুমী বড়ুয়া, কবি সানজিদা রোমানা, সাংবাদিক আলমগীর হোসেন বাচ্চু, সাংবাদিক শাহীনুল ইসলাম শাহীন, দৈনিক সময় বায়ান্ন জেলা প্রতিনিধি নূরুল ইসলাম শাহীন, কবি পত্মী সেলিনা আক্তার, কবিপূত্র রিফাত ইসলাম।
কবি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা কবি ফোরামের সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সব শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ নঈমী।
২৭ বার পড়া হয়েছে

