আজকে কবি মুহাম্মদ রফিক ইসলাম’র শুভ জন্মদিন।
প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা নিরন্তর।
এক নজরে কবি পরিচিতি:
মুহাম্মদ রফিক ইসলাম ৩০শে অক্টোবর, ১৯৮২খ্রীষ্টাব্দে নেত্রকোনা জেলাধীন কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ আব্দুর রহিম ও মাতার নাম পিয়ারা বেগম।
তিনি সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (সোহাগী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ) প্রভাষক (ইতিহাস) হিসেবে কর্মরত রয়েছেন।
বর্তমানে তিনি বিভিন্ন দৈনিক (সাহিত্য পাতায়) ও ম্যাগাজিনে লিখে যাচ্ছেন নিয়মিত। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ: ইচ্ছেঘুড়ির আকাশ (কাব্যগ্রন্থ) -২০১৯খ্রী., জনৈক বটগাছের কাহিনি (গল্পগ্রন্থ) -২০২৬খ্রী., সঙ্কটকালীন বৃক্ষ ও পাখি (কাব্যগ্রন্থ) -২০২৬খ্রী. ও রঙিন নিঃসঙ্গতা (কাব্যগ্রন্থ) -২০২৬খ্রী.।

