31 বার পড়া হয়েছে
সীমারেখা
— রাবেয়া ইসলাম।
জানতে হয় , কোথায় থামতে হয়!
পথ হারালেও, দিনশেষে
গন্তব্যে পোঁছানো শিখতে হয়!
কথা বলতে বলতে যতিচিহ্ন গুলো মনে রাখতে হয়!
জানতে হয়, কথার সীমারেখা!
নইলে শান্তিচুক্তি পড়ে ভেঙে!
সুন্দর করে গুছিয়ে বলা মিথ্যা গুলো,
কখনো বা সত্যের মুখোমুখি হতেই,
খেই হারায়!
মিথ্যের আশ্রয় ছাড়তে হয়!
ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে আনতে হয়!
কোথায় কখন কতটুকু বলা যায় ,
কোথায় কখন কতদূর গেলে থামতে হয় ,
জানতে হয় , মানতে হয়!

