মায়ের দরদ ভুলে
মো. সাজ্জাদ হোসেন জামাল
শূন্য থেকে এসেছো ভবে মহান রবের,
কোন্ নামক শব্দের আদেশ বলে,
মায়ের ঔরসে দশমাস দশ দিন মাকে,
দিয়েছো অকল্পনীয় যাতনা আর কষ্ট।
মায়ে এত কষ্ট সয়ে তব মুখ দেখে,
কষ্টের পরে ও কত আনন্দ পায়,
ভবে মায়ে বিনে কেউ বুঝতে নাহি পায়,
সহস্র যাতনার কথা ভুলে যায়।
তিলে তিলে আবার বড় করছে মায়ে,
শত যাতনা ত্যাগ তিতিক্ষা নিয়ে,
তবু সুযোগ পেলেই সে মায়েরে ভুলে,
নতুন নতুন ঠিকানা খুঁজে শান্তি চাও।
মায়ের দরদ ভুলে সে মায়েরে তুমি,
বৃদ্ধাশ্রমে ঠেলে দাও-তুমি শান্তি পেতে চাও,
তব মুখ পানে চেয়ে যে মায়ে শান্তি পায়,
তুমি সে মায়েরে বৃদ্ধাশ্রমে দিয়ে শান্তি চাও?
যে মায়ের চরণতলে সন্তানের বেহেশত,
কোরআন হাদিস বলে -তুমি কিসের বলে,
সে মায়েরে বৃদ্ধাশ্রমে রেখে বেহেশত চাও,
মায়েরে বৃদ্ধাশ্রমে রেখে বেহেশত কিসে পাবে?

