১৯ আগস্ট বুধবার সন্ধ্যায় প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যােগে অনলাইন ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি আজিম উল্যাহ হানিফের প্রানবন্ত উপস্থাপনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন কবি রিপন রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিবিম্ব সম্পাদক ও প্রকাশক কবি আবুল খায়ের।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি গিয়াস উদ্দিন ফারুকী। বক্তব্য রাখেন প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কবি অশ্রু শাহ আলম, সাংবাদিক এম শাখাওয়াত হোসেন, জসিম উদ্দিন মিয়াজী প্রমুখ।
সভাপতিত্ব করেন প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি এবং ময়ূরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি মো: তাজুল ইসলাম।
সারা দেশব্যাপী কমিটি গঠন এগিয়ে চলছে, জেলা কমিটি করতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন কেন্দ্রীয় কমিটিতে অথবা কবি আজিম উল্যাহ হানিফ (কেন্দ্রীয় সমন্বয়কারী)-এর সাথে।

