বাবা
রওশন আরা
বাবা,
তুমি তো ছিলে সাহসী বীর মুক্তিযোদ্ধা
তোমায় নিয়ে গর্ব করি মোরা সর্বদা।
তুমি ছিলে সমাজ সেবক
অসহায়ের পাশে
নিজের খাবার বিলিয়ে দিতে
অনাহারের মাঝে।
জানো কি বাবা?
তুমিই তোমার কর্মে
বেঁচে আছো থাকবে
নিরন্তর পুনর্জন্মে।
আমাকে দেখে মানুষ যখন
তোমার প্রশংসা করে
তখন বাবা বুকটা আমার
গর্বে যায় ভরে ।
কত স্মৃতি রেখে গেছ
এই ধরণীর বুকে
তোমার কথা মনে পড়ে
সুখে কিবা দুঃখে।
তোমার আনা পোস্ট অফিসে
যখন চিঠি আসে
তখন বাবা তোমার কথা
স্মৃতি হয়ে ভাসে।
কর্ণফুলী ট্রেন যখন
চোখের সামনে আসে
তখন বাবা তোমার মুখটাই
নস্টালজিয়ায় হাসে।
তোমার মতো বাবা পেয়ে
আমি আজ ধন্য
বাবা তোমার দোয়ায়
আমি খুবই পরিপূর্ণ।
হাত তুলে করি দোআ
করি মোনাজাত
রোজ হাশরে পাবেন ক্ষমা
পাবেন নাজাত।

