১৬ বার পড়া হয়েছে
এক কাপ কফিতে ভালোবাসা এবং হৃদয়বিদারক প্রার্থনা
প্রিয়াংকা নিয়োগী সনি
______
এক কাপ কফি আমেজে আনন্দ উপলব্ধি,
ধোঁয়া উড়ছে কফি থেকে কোথায় যাচ্ছে জানি,
দৃষ্টিভঙ্গি মিশে যাচ্ছে মনের অনুভূতি,
এক কাপ কফি দিয়ে আলাপ জমানোর গতি,
আলোক উন্মেষে নাচে মন ময়ূরী।
আজও কফি হাতে ধোঁয়া উড়ছে দেখছি,
আলোক পানে তাকালে শুধুই তোমার ছবি।
কথাগুলো রয়ে গেলো ধোঁয়ার সাথে কফি,
আজ অপেক্ষা আগের দিনগুলো ফিরে পাওয়ার তরবারি,
যদি আবার হাত এগিয়ে কথা হোতো হাতে এক কাপ কফি।
______
দেশ: ভারত

