প্রেয়সী
মো. ওসমান গনি
শৈল শিখরে মোদিল অরুণ প্রভাত অনুরাগে
জন্মিলো বাস্প বিকিরণ মালা
শ্রাবণ মাদলে শীতল সঞ্চারণ খেলিছে আবেগে
বেখেয়ালে নীলাদ্রি ছুঁয়ে সারাবেলা
সাঁতরে বেড়াও প্রিয়া মুক্ত বিহঙ্গের মতো
ডানায় পরশ মেখে
হে প্রিয়সখা, তোমারে আলিঙ্গন অশ্রু ঝরায়ে চোখে
ফিরে এসো হে ফিরে এসো, তোমার স্বাগতিক ভূমে
সিক্ত করিবো চন্দ ললাট চুমে
তব অঞ্জলি নৃত্য রাগিণী ময়ূরের পেখম খোলা
ডাকিছে মর্ত্য, ফুল ও পাখি সাজায়া বরণ ডালা
স্বপ্নীল খেয়ালের পরতে মোর বিমুগ্ধ গীতালি তব
নৃত্য লাহরী, বেহালার সুরঝংকার পাপিয়ার কলরব
পূর্ণ জোয়ারে সমুদ্রের ঢেউ তুমও প্রবহমান জীবাত্মাবিদ্যুৎ
তুমি প্রেমময় হৃদ মোহিনী দূত
আমি চেয়ে রই তৃষ্ণার্থ চাতকের মতো নিষ্পলক
তোমার আগমন পানে–
এসো হে প্রিয়তমা ছড়িয়ে চন্দ্র আলোক
তব হেরি কেটে যাক অমানিশা ঘোর প্রভাত ফেরির গানে।

