সাদিকুল আমিন
(সত্যবাদী বিশ্বাসী নবী সঃ)
— এম এ ওয়াজেদ
পুষ্পবনের পুষ্পরেণুর সুবাস মেখে ওইতো আসে আস সাদিক
খোশ আমদেদ হে আল আরাবী আল হাশেমী আর রাজিক
ওইতো আসে আল আহমদ আল হামিদ শুভ্র আল আমিন
ওইতো আসে আল মুজতাবা আল মুবারক আল মুহায়মিন
তুমি চাদর পরিহিত আল মুদ্দাস্সির বস্ত্রাবৃত আল মুযযাম্মিল
চির প্রশংসিত আল মাহমুদ তুমি চির পূণ্যবান আল ফাযিল
ধরণি পৃষ্ঠে উস ওয়াতুন হাসানা তুমি রহমাতুল্লিল আলামীন
আল ওয়াহিদ তুমি জগত সভার নবুয়তধারার আল খাতিম
আল ফাতিহ তুমি চির বিজয়ী তুমি বিমোচনকারী আল মাহী
আবুল কাশিম তুমি আল আকীব আহ্বানকারী আল দায়ী
তুমি চির দিপ্তীমান আকাশবিহারী তুমি আরশের মেহমান
তুমি শাফায়েতকারী আস শাফী বিশ্বহিত হাশরের ময়দান
অনুলিখন তুমি আলকালামের চির মলিনতা নাশী আল মুনীর
ধ্রুবতারা তুমি নিষ্ণাত নওরোজ চির নিস্তারক আল আমির
পূর্বাভাষ তুমি চির ছন্দপ্রবাহ নবুয়তী কাননের আল আখির
তুমি আল মুহাল্লিল আল মুহাররিম চির প্রকাশিত আল মাহির
চির মনস্বিতা মূলধারা তুমি চির রৌদ্রোজ্জ্বল আল মুবীন
মনুষ্যলোকের মেজবান তুমি যুগান্তকারী তুমি প্রেম জমিন
তুমি চির পুলকিত মুসাদ্দিক তুমি প্রাঞ্জলভাষী আন নাতিক
চির বিকিরিত আলোকমালা তুমি আল বুরহান চির বাসন্তিক
আল মুতাহ্হার আত তাইয়িব তুমি রজতশুভ্র আত তাহির
আল মূবাল্লিগ আল রাশীদ তুমি চির অকপট আল মুযাক্কির
তুমি আল মুতাসাদ্দিক আল জাওয়াদ তুমি সৃষ্টিসুখের দৃষ্টিদান
আল আওয়াল তুমি সৃষ্ট ধরার আল কারিব তুমি চির পূণ্যবান
চির বিনয়ী আল মুনীব তুমি চির হৃষিত স্বর্গলোকের প্রবেশদ্বার
তুমি চিত্তভ্রংশের চির চিত্তরঞ্জন তুমি পুষ্পসুবাসের পুষ্পসার
তুমি আল মাহদী আল হাদী তুমি আন নাযীর আল বাশীর
আল খলীল তুমি খোদার হাবীব আল মুরতাজা আল হাসির
চির শ্রান্তিহরা আল কালীম তুমি আল মুস্তফা আল মুখতার
ন্যায়পরায়ন আল আদিল তুমি আল সাইয়িদ ইমাম আল বা’র
আল ওয়ায়িজ তুমি আন নাসির তুমি আল হাকীম আন নূর
তুমি আল হুজ্জাত আল হাফিজ শহীদ আল কাইয়িম মানসুর
আস সাহিব তুমি মাক্কী মাদানী হিজাযী তুমি আল কুরাইশি
তুমি গণী আল ফাততাহ আল মুদারী চির আলোকিত রশ্মি
তুমি আল কোরানের ই’যাজ আল আশরাফ আল ইফতিখার
তুমি মুত্তাকী আল ইশতিয়াক তুমি আফতাব আলোক বিস্তার
তুমি ইমামুল আম্বিয়া আল আজিজ তুমি সাইয়েদুল বাশার
ইনসানে কামিল তুমি আল খাতিব -আলিম তীক্ষ্ণধী দণ্ডধর
তুমি চন্দ্রালোকের চন্দ্রোদয় তুমি আল ইহতিশাম আল আসাদ
পুষ্পশোভিত আজমাল তুমি আল মুতাওয়াস্সিত প্রেমাষ্পদ
তুমি প্রেমহিল্লোলের প্রেমমাধুরী তুমি কনকরঞ্জিত চির সঞ্জীবন
তুমি সদাহাস্যময় আজ-জ্বাহুক তুমি উদীচীজ্যোতির উদ্দীপন
ধরণিতলের নিয়ামত তুমি আল আসিফ তুমি আল আসগর
তুমি নির্বাচিত আল মুনতাকা তুমি আল ফাসীহ চির জ্যোতিষ্কর
তুমি জ্যোৎস্নালোকিত চির জ্যোতির্ময় অগ্রগমন আস সাবিক
তুমি উপমাহীন চির উপমিত তুমি দর্পহারী চির প্রেম নাবিক
তুমি মানব সভ্যতার ভ্রমণসূচি তুমি চির কৃতজ্ঞ আশ শাকুর
আল ইয়াতিম তুমি আল আওলা তুমি পুষ্পভূষণ রম্য-সুর
তুমি স্বচ্ছ সলিলার তৃষাহর পেয় আল বাতিন তুমি আন নাহী
আল ইয়াসিন তুমি আত ত্বা-সীন আল আব্দুল্লাহ চির উদবাহী
তুমি আল ইহসান আল ইরশাদ তুমি পুতচরিত্র আল আখলাক
তুমি চিত্তশুদ্ধির চির জলস্রোত তুমি ভাব সঞ্চারের মুক্ত-বাক
তুমি উৎপীড়িতের মুক্তিসনদ তুমি চির সত্যভাষী প্রেম কানন
তুমি চির সত্যপ্রিয় সত্যবান তুমি বিশ্ব স্রষ্টার চির সত্যায়ন
তুমি চির প্রতিরোধী মুজাহিদ নবী তুমি প্রতিমানাশী নকশাকার
তুমি দূষিত ধরার আলোকিত দূত খাতামুন্নবী চির জ্ঞানসঞ্চার
আল কোরানের মুজিজা তুমি চির উৎসারিত সুস্থির কূলপ্লাবী
তুমি অদ্বৈতবাদের প্রচারপুরুষ অকপটচিত্ত চির বিভূষিত ছবি
তুমি বিভীষিকা নাশের প্রদাহী প্রদীপ তুমি প্রদ্যোতিত উদ্বোধন
তুমি চির মনীষিতার অন্তর্দৃষ্টি তুমি চির সঞ্চালিত চির সম্ভাষণ
তুমি তাপিত ধরার মধুমক্ষিকা তুমি মধুপায়ী চির শাপমোচন
তূমি মধু বাতায়নের শিল্পিত শিরোনাম তুমি সুহস্ত শিরোভূষণ
তুমি মধুপুষ্পের মুধুসুখ চির আলোকবর্তিকা বিকশিত মধুস্বর
তুমি সুভাষিত চির সুকোমলচিত্ত তুমি বৃষ্টিসজল চির হিতকর
________________
আমানা গ্রীন সিটি , নওগাঁ সদর , নওগাঁ
এডভোকেট , জজ কোর্ট , নওগাঁ
মোবাইলঃ ০১৭১২৫০২৯১৫

