Author: প্রতিবিম্ব প্রকাশ

স্মৃতিময় মিশর শারমীন ইয়াসমিন “আমার মন চলে যায় মনের কাছে বলতে মনের কথা, দেহ পরে থাকেরে মনের যত কথা থাকে রাখি তারে গোপন করে বুকের মাঝে নিত্য তুমি খেলো কত খেলারে। আসলে প্রতিটি মানুষের মাঝেই লুকিয়ে আছে একটা কবি মন, একটা প্রেমিক হ্নদয়। আর থাকে আকাশ ছোঁয়া স্বপ্ন। যা মানুষকে বাঁচিয়ে রাখে, তাকে আনন্দ দেয়, তাকে পুলকিত করে, আত্নাবিশ্বাসী করে তোলে। তেমনি একটি মন সেদিন পুলকিত হয়েছিল, বিমোহিত হয়েছিল আলেকজান্দ্রিয়ার ভূমধ্যসাগরের নীলাভ নয়নাভিরাম জলের সৌন্দর্যে। বড় চমৎকার মনোরম ছিল সেই আনন্দময় মুহুর্তগুলো। যা ইচ্ছে করলেও কখনও স্মৃতির পাতা থেকে মুছে ফেলা যাবে না।আসলে প্রকৃতি বড় বৈচিত্র্যময়, বড়ই রহস্যময় ও কাব্যময়।…

আরো পড়ুন

বই আলোচনা: কাব্যগ্রন্থ: আমার অক্ষরে তুমি লেখক: সিরাজুন নাহার সাথী আলোচনায়: অরণ্য আন্ওয়ার ২৮ – ০৭ – ২০২১ ইং ” আমার অক্ষরে তুমি ” কবি সিরাজুন নাহার সাথীর পঞ্চম কাব্যগ্রন্থ। বইয়ের নামটা শুনেই মুখিয়ে ছিলাম কবে হাতে পাবো বইটি। অবশেষে হাতে পেয়ে স্বস্তি পেয়েছি। মুগ্ধতা ভরা মন নিয়ে বইটি বেশ কয়েকবার পড়েছি। পড়ে জানতে পেরেছি , বহুমাত্রিক জ্ঞানে প্রজ্ঞাবান এক ব্যাক্তিত্বকে। কবিতার মধ্যে দিয়েই যিনি প্রকাশ করেছেন তার দর্শন থেকে ইতিহাস, সাহিত্য, গনিত, বিজ্ঞান সহ সব বিষয়ের জ্ঞানকে। বইয়ের অধিকাংশ কবিতাই প্রেমকে উপজীব্য করে লেখা। মানুষে মানুষে প্রেম – অপ্রেমের যে দ্বন্দ্ব তার বাইরেও সম্প্রীতির যে ভালবাসার বন্ধন, সেটাকে উপজীব্য…

আরো পড়ুন

আজ বিশ্ব বাঘ দিবস। সুন্দরবনের বাংলাদেশ অংশে গত ৪ বছরে বাঘের সংখ্যা ১০৬ থেকে বেড়ে হয়েছে ১১৪টি। সুন্দরবেন সর্বশেষ ক্যামেরা ট্র্যাকিং বাঘ জরিপে ১১৪ বাঘের তথ্য মিলেছে। সুন্দরবনে বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসা ও চোরাশিকারিদের দৌরাত্ম্য কম হওয়ায় রয়েল বেঙ্গল টাইগার বা বাঘের সংখ্যা বেড়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। বিশেজ্ঞরা বলছেন, সুন্দরবনই হচ্ছে এশিয়ার মধ্যে রয়েল বেঙ্গল টাইগারের বৃহত্তম আবাসভূমি। বন বিভাগ রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমিকে তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ করতে পারেনি। সুন্দরবনকে বন্য প্রাণীদের জন্য নিরাপদ করা গেলে বাঘের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঘের অবাধ বিচরণ ও প্রতিনিয়ত বাঘের শাবকের দেখা মিলছে বলে জানিয়েছে সুন্দরবনের…

আরো পড়ুন

খোলা রেখো! মুহাম্মদ তোফাজ্জল হোসেন, বগুড়া তুমি নাকি এখন, শহরের উঁচুতলার ফ্লাটে থাকো! জানালাটা খোলা রেখো- আমি আসবো শরতের মেঘ হয়ে, “ঢুকবো তোমার ঘরে” জেগে থেকো,না হয় কিছুটা সময়! বাতাসের ঝাপটা হয়ে,চেনাঘ্রাণে উড়বে তোমার চুল চোখ বুঝবে তুমি,দেখবে আমার ভুল! অতঃপর বাতাসের তালে তালে- খুলবে তোমার নতুন শাড়ীর ভাঁজ! চেতনার সব স্পর্শ, ‘আমি তোমায় দিবো’ ভিজাবো তোমার শরীরের আনাচে কানাচে সব অঙ্গ বহুদিনের অতৃপ্ত বাসনার ঢেউে উম্মাদ হয়ে, ভরে দেবো,যৌবন সুধার সমুদ্র সরোবর। চুমুকে চুমুকে আমি ক্লান্ত হবো তার পর,আমি ক্ষান্ত হবো!! একটি বার না হয় তোমার জানালাটা খোলা রেখো এলোচুলে ব্যালকনিতে একটু কাছে ডাকো! আমি সিড়ি নয়,দরজা নয় শরতের…

আরো পড়ুন

ফিরে দেখা নিশাত জেসমিন (কবি আল মাহমুদের কীর্তি দিয়ে লেখা আমার জন্মদিনের কবিতা) ইতিহাস দেখ বাঁক ঘুরে গেছে ফের ইতিহাসে? ইচ্ছে আমার যাব আমি পাখির কাছে ফুলের কাছে। জলকে চলে কালের কলস কাঁখে কাবিলের বোন বিচূর্ণ আয়নায় করির মুখ! একি দুর্বিসহ দিনযাপন! যমুনাবতী শোন তবে তুহিন তামান্না উপাখ্যান ছায়ার সঙ্গে মায়ার লড়াই করো প্রত্যাখ্যান। চারপাতার প্রেমে নেই কবির আত্মবিশ্বাস প্রেমপত্র পল্লবে উঠুক নেবু ফুলের গন্ধ ও সুবাস। মরু মুষিকের উপত্যকায় ছুটছে বখতিয়ারের ঘোড়া এ গল্পের শেষ নেই নেই কোনই আগাগোড়া। একটি পাখি লেজ ঝোলা এ যে মোল্লাবাড়ির ছড়া প্রিয় পঞ্চমী সোনালী কাবিন হয়েছে কি পড়া? জলবেশ্যা ও তাহারা খেতাব পেল…

আরো পড়ুন

কবে ফিরে আসবে তুমি এস এম রিয়াজ (দাম্মাম, সৌদি আরব ) কতদিন দেখিনি তোমায় কেমন আছো তুমি? খুব জানতে ইচ্ছে করে। আমার আদর, সোহাগ, ভালোবাসাকে বিসর্জন দিয়ে চলে গেছো তুমি কোন সুদূরে? আমি আজও আমার ক্ষত-বিক্ষত, রক্তাক্ত হৃদয় নিয়ে চেয়ে আছি তোমার আসার পথের পানে । কবে ফিরে আসবে তুমি? আমার মনের আঙিনায়, আবার ভালবাসবে আমায় আগের মত করে । ফাল্গুনের লাল কৃষ্ণচূড়া ফুল ছড়িয়ে রেখেছি তোমার আসার পথে, বকুল ফুলের মালা গেঁথে রেখেছি তোমার খোঁপায় পরাবো বলে ! কবে ফিরে আসবে তুমি ? আবার ভালবাসবে আমায় আগের মত করে। জোনাকিরা সব আলো জ্বেলে অন্ধকারকে দূরে ঠেলে, আলোকিত করে বসে…

আরো পড়ুন

অস্তিত্ব রক্ষার জন্য মোরশেদা আক্তার সীমা জন্ম থেকেই চলছে বাঁচার লড়াই যেন ধরণীরবুকে আমি অভিশাপ অনাকাঙ্ক্ষিত অবলা আছে কি বড়াই নীরবে চোখের জলে এ আত্মবিলাপ। অস্তিত্ব সংকটে ভ্রুণ থেকেই লড়াই যদি মেয়ে শিশু হয় ভয়েতে মা বাপ জন্ম জন্মান্তরে নারী হয়ে কেঁদে যাই অধিকার চাইলেও হয় যদি পাপ। আঘাতের কান্না ভুলে তবু হেসে যাই আমায় দিওনা আর মিথ্যে অভিশাপ হেসে খেলে সবে মিলে পৃথিবী সাজাই অহেতুক ভেবোনারে নারীরা খারাপ অস্তিত্ব রক্ষার জন্য আপ্রাণ লড়াই মুছে যাক পৃথিবীর যত মিথ্যা পাপ।

আরো পড়ুন

রক্তাক্ত বর্ণমালা মনি জামান অঞ্জলিতে চুম্বন ছিল আশিসের পেলবতা, হেরেম শূন্য সৃষ্টির উল্লাসে রক্তাক্ত বর্ণগুলো আজও কাঁদে। শব্দতে পঙক্তি মালা অঙ্কনে তুমি, মিলে মিশে এক হলে অঞ্জলি তুমি। ইথার কম্পিত মেঘের গর্জন প্রবল বৃষ্টি, আশিস বিন্দুতে এক ফোঁটা জল বিন্দু বিসর্গ তুমি। আব্রুতে মহীয়সী প্রেমে তিলোত্তমা, বাংলাতে পঙক্তি লেখে অঞ্জলি সে কাব্য কথা। শূন্য ঘরে বাসর সাজে অঞ্জলিতে গান গায়,অদৃশ্য প্রেমে দৃশ্যত তুমি আমার আদরের রক্তাক্ত বর্ণমালা।

আরো পড়ুন

ভব’এতে ‘ভাব’এর ‘অভাব কৃষিবিদ মীর মোঃ মুনিরুজ্জামান ‘ভব’এতে ‘ভাব’এর ‘অভাব’এ ‘স্বভাব’, আবেগ স্তিমিত হয়ে থাকে, ক্ষমতার দাপটে ক্ষমা ভুলে খামের আলোয় খেমটা নাচে লোকে! ‘নন্দন কানন’এ ‘নন্দিত জীবন’ দুঃসহ হয় যে ‘নন্দিনী’ ছাড়া, ‘সুখ’এর আতিশয্যে ‘সুখী’ বিনে সখা রয় ‘অসুখ’এ পাগলপাড়া!!

আরো পড়ুন

মানবজীবন তসলিমা হাসান (কানাডা প্রবাসী) জমিলার দুই ছেলের মধ্যে ছোট ছেলে ছগির গ্রামের মাদ্রাসার ইমাম আর বড় ছেলে নাসির দিনে বাজারে তরকারি বেঁচে, রাতে সে চোর। মো. ছগিরউল্লাহর বয়স যখন সাত তখন জমিলার জীবনে ঘোর অন্ধকার নেমে আসে। আষাঢ় মাসের বৃষ্টিতে চারদিক পানিতে ভরপুর। গ্রামের রাস্তা কাঁদায় পিছিল হয়ে আছে। সেরকম একদিনে বৃষ্টি মাথায় নিয়ে নাসিরের বাবা নিরুদ্দেশ হয়েছিলো। মানুষটা ছিলো ঠান্ডা প্রকৃতির। গানবাজনা করতেন। আবার নিজে নিজে গান বানতেন। গ্রাম-গঞ্জ থেকে গানের আসরের জন্য বায়না করে যেতো। শীতকালে বেশী বায়না আসতো। রাতভর গান-বাজনা চলতো। আয় রুজি বলতে এই ছিলো। আর জমিলা মাতবরের বাড়ি কাজ করে যা পেতো তাই দিয়া…

আরো পড়ুন