Author: প্রতিবিম্ব প্রকাশ

সুলাইমান (আ.)-এর বিস্ময়কর রাজত্ব ড. মুহাম্মদ তাজাম্মুল হক পবিত্র কোরআনে নবী সুলাইমান (আ.)-এর রাজত্ব সম্পর্কে আল্লাহ বলেন, ‘আর সুলাইমানের রাজ্যে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করেছে। আর সুলাইমান কুফরি করেনি; বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত জাদু।’ (সুরা বাকারা, আয়াত : ১০২) আয়াতে উল্লিখিত ‘মুলকে সুলাইমান’ শব্দ যুগলের অর্থ ‘সুলাইমানের রাজ্য’। সুলাইমানি রাজ্যের গোড়াপত্তন : নবী ইউশা ইবন নুন (আ.) যুদ্ধের মাধ্যমে আমালিকাদের পরাস্ত করে পবিত্র ভূমি ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করেন। ইউশা (আ.) পবিত্র ভূমি বিজয় করার পর তথাকার ভূমি বনু ইসরাঈলের মধ্যে বণ্টন করে দিয়েছিলেন এবং তাদের পারস্পরিক বিবাদ মীমাংসার জন্য কাজি বা…

আরো পড়ুন

অনেকে নামের আগে হাজি লিখে থাকেন। ড. আসিফ নজরুল আদালতে সাক্ষীর কাঠগড়ায় নাম জিজ্ঞেস করলে বলে হাজী অমুক। আসলে হাজী কারো নাম হতে পারে না। নামের অংশও হতে পারে না। পিতা মাতা জন্মের পরে সন্তানের যে নাম রেখে থাকেন মূলত সেটিই তার নাম। যারা হজ্বব্রত পালন করতে পবিত্র বাইতুল্লায় যায় তাদের যাত্রাকালীন এবং হজ্ব পালন করা কালীন ওই সময় টুকুকে হাজী বলে সম্বোধন করা হয়। হাজী মানে হজ যাত্রী (pilgrim)। অনেকে এই যাত্রাপথ থেকে ফিরে এসেও নিজেকে হাজী নামে পরিচয় দিতে গর্ববোধ করেন। নামের আগে হাজি না লিখলে বা হাজী বলে সম্মোধন না করলে রাগ করেন। এমনকি ঝগড়া পর্যন্ত বাধিয়ে…

আরো পড়ুন

উদিত হৃদয় মুহম্মদ নূরুল হুদা (মুনূহু) দিন নেই রাত নেই মুখোমুখি আমার সময়, দিন নেই রাত নেই মুখোমুখি তোমার সময়; অহনা গহনে টানে, তুমি টানো অধিক ভেতর, ভেতরে-বাইরে আছি, মুখোমুখি দুই চরাচর। ভালোবেসে কবে তুমি এতোটুকু পেয়েছিলে সুখ তোমার কি মনে পড়ে? আমার তো কিছুই পড়ে না; অনঙ্গকালের বুকে অপলক তাকিয়ে উন্মুখ পড়েছো হৃদয় যার সে হৃদয় তোমাকে পড়ে না! কবিতা শর্মিন্দা সতী গ্রিসদেশে ট্রয়ের নগরে হেলেনের হাত ধরে বিদিশায় পা-বদল করে; হোমারের পেনেলোপি, হাসনের নটী বিনোদিনী, অধরে অধর আঁকে, ডানা রাখে অনন্ত অম্বরে। দহনে পেয়েছি যাকে তার কাছে গহন শিখিনি? একবার দেখা দিয়ে কুহু স্বরে ডাকে কুহকিনী। কতবার কতবার…

আরো পড়ুন

বিষাদের সুর ড. এস, এ, তালুকদার আকাশের মন খারাপ অবিরাম বৃষ্টি অশান্তির কালো মেঘে আকাশ ভর্তি। কষ্টগুলো দিনের আলো নিভিয়ে দিয়েছে থৈ থৈ পানিতে আপনজনের চোখের জল ভাসছে। শ্বাসকষ্টে মরছে করোনার রুগী হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার ঘাটতি। কালো মেঘের ইলশেগুঁড়ি বৃষ্টি কবির মনে তৈরী করছে না কবিতার সৃষ্টি। আয় হীন মানুষ ঘরে ঘরে বন্দী ডাল কিনে খিচুড়ি খাওয়ার নাই সংগতি। নতুন পানিতে খলসে পুটির লাফালাফি লকডাউনে কমেছে মানুষের ঝাঁপাঝাপি। সর্বোচ্চ মৃত্যুতে আষাঢ়ের আকাশ ভার বিষাদের সুরে ছিড়ে গেছে হৃদয়ের তার।

আরো পড়ুন

নিয়মের ব্যাকরণ জগলুল হায়দার এই পৃথিবীর সব কিছুতেই আইন আছে দাদা পথে আছে সিগন্যাল আর জ্যামিতি বাক্সে চাঁদা। ভাষায় আছে অর্থ বানান নানান কানুন বিধি কিন্তু মানুষ সবার ওপর শ্রেষ্ঠ প্রতিনিধি। আইন মানি কানুন মানি ব্যাকরণের প্যাঁচে তারও আছে এদিক সেদিক বাস্তবতার ম্যাচে। নিয়ম এবং নিয়ম ভাঙার মাঝেও আছে রীতি বুঝতে হবে ও মিয়াভাই এসব যথারীতি! ভাষার ওপর খবরদারী কম হওয়াটাই ভালো মানুষ যদি মানুষ তবে তারাই আসল আলো। সেই আলোতে নিজেই তারা নিজের ভাষা মুখে বইয়ে নেবে হাজার বছর স্বাধীনতার সুখে। কিছু নিয়ম বাড়াবাড়ি এমনি যাবে ঝরে কিছু আবার থাকবে টিকে হাজার বছর ধরে। কেউ যা নেবে কাঁধে আবার…

আরো পড়ুন

আন্তর্জাতিক আলোকচিত্রশিল্পী পাভেল রহমান (নিউ ইয়র্ক, আমেরিকা) লিখেছেন: আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগ স্যারকে নিয়ে আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগ স্যার ! আমার শ্রদ্ধা !! সায়েন্স ল্যাবের ঐ গলিতে অল্প কিছুটা সময় পেয়েছিলাম আমি। বিখ্যাত রশিদ তালুকদার ভাইয়ের সাথে এবং পরেও। তবে রেগুলার নয় মাঝে মাঝে। সবার মত রশিদ ভাইও প্রচণ্ড শ্রদ্ধা করতেন আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগ স্যারকে। আমার ইচ্ছা থাকলেও দৈনিক পত্রিকায় কাজ করতে গিয়ে দূরত্ব বেড়েছিল বিপিএস এর সাথে। ১৯৮৫ সালে চট্টগ্রাম উপকূলে প্রলয় এলো। সেই সাইক্লোনে সাগরের ভিতরে ১২ ঘণ্টা ভেসে থাকা ডুবো চর উড়িরচরকে শুধু বাংলাদেশ নয় চিনলো পৃথিবী, মিডিয়ার কারনে। উড়ির চরে আমি ঝড়ের তৃতীয় দিনে একটা…

আরো পড়ুন

বেশি/বেশী: ‘বেশি’ ও ‘বেশী’ দুটি ভিন্ন অর্থদ্যোতক শব্দ। উচ্চারণ অভিন্ন হলেও বানান ও অর্থ ভিন্ন। ‘বেশি’ শব্দের অর্থ অনেক বা খুব। অন্যদিকে ‘বেশী’ শব্দের অর্থ বেশধারী। সুতরাং খুব বা অনেক বুঝাতে ‘বেশি’ লিখুন। প্রয়োগ: (১) বেশি: বেশি অর্থ মানুষকে অবিবেচক করে দেয়। (২) পাগল-বেশী লোকটা আসলে একজন গোয়েন্দা

আরো পড়ুন

নির্বাসিত স্বপ্ন তানিয়া আফরোজ (মানিকগঞ্জ) নির্বাসিত স্বপ্ন আমাকে ক্ষত বিক্ষত করে ছাই চাপা অনলে ভস্মীভূত হই অতল গহ্বরে নিমজ্জিত আমি ভগ্ন হৃদয় বীনায় কেবলই বিরহের সুর বাজে। এই আমি এমন ছিলাম না ছিল প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাসের স্পন্দন। একদিন ভূঁইচাপার মালা খোঁপায় জড়িয়ে জোসনার কিরণে মন ভিজিয়ে ছিলাম, শতকোটি আলোকবর্ষ পেরিয়ে ভ্রমণ করেছিলাম বিশ্বব্রহ্মান্ড। তোমার কথার জাদুতে ছিলাম মন্ত্রমুগ্ধ সম্মোহনী শক্তিতে ভাসিয়ে নিলে আমার ভিতরের আমি এক ঘূর্ণিপাকে ঘুরছিলাম। তুমি হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিলে সঙ্গে সঙ্গে হাজারটা গোলাপ তার পাঁপড়ি মেলে ধরলো শুরু হলো কোকিলের কুহুতান। চন্দনের মাতাল করা গন্ধে ভরে গেলো চারপাশ মেঘমালা ভেদ করে ছুটে চললাম অমরাবতীর…

আরো পড়ুন

সমালোচক নিজাম উদ্দিন (নাজরান , সৌদিআরব প্রবাসী) নিজেকে নিজে হয়নি চেনা পর’কে চিনি খুব, সমালোচনার ঝড় তুলে আত্মসম্মানের লোভ। সন্দেহভাজন অবিশ্বাসী মন অন্যের ত্রুটি খোঁজে সদা । শুনে না মন কারো শাসন নিজের চাই উচ্চ আসন মুখে যে তার মধুর ভাষণ, শিখতে চায় না মন কিছুই শিখাতে চায় আমরণ। সমালোচনায় ব্যস্ত সবে হয় না সময় জ্ঞান অন্বেষণ মন রয়েছে বহুদূরে তাই হারিয়ে খোঁজে ধন ও জ্ঞান।

আরো পড়ুন