Selenophile Selenophile I’m In love with thee, O’ Moon! The night thou shone in my path When in the dark I was lost I was enamored with thy genuine love. Thy sprightly frolic With waters sparkling On the night of full moon I was yet again enthralled By thy vivacious resplendence. When the nimbus enshrouded thy visage Enraptured by thy resilience My heart pined for a view of thee; And the evening thy glimmers Fell with the showers of rain I felt envious of thy union. ©Kaberi Mukherjee Where Are You Freedom!! Tricolor summons thee O’Freedom, Where art thou?…
Author: প্রতিবিম্ব প্রকাশ
গুচ্ছকবিতাঃ সন্ধ্যা মালতী ভালোবাসার পংক্তি গুলো প্রকৃতির ছায়ায় যেন বাঁচে। স্বরবে উর্ধ্বশ্বাসে ছুটে চলে মহা মানবীর বেশে। কোকিলের কহু তানে বরষার কদম তলে, বিছিয়ে ভালোবাসা প্রকৃতির জালে, সবটুকু দিবানিশি যেন উজার করে। নিত্যকার তারাহুড়ো ছেড়ে মোহন জালে, খোলা বুনো ফুলের দলে। ফিস ফিসিয়ে সুখ কথা বলে। নেই কোন বারণ অটুট মুক্ত সুরে রাখালিয়া বাঁশি জুড়ে! উচ্ছল জীবনের ঘাটে, অবসর টুকু যেন বাটে। সন্ধ্যা মালতীর সাথে, সহসা হাতটি ধরে হাতে! প্রতিবিম্ব তোমার কাব্যের মুগ্ধ আঁচড়ে চিক চিক বালুচরে যেন আছড়ে পড়ি,স্বচ্ছ কাঁচের গুড়ো হয়ে! কন্ঠের তিলকে ভেসে যাই ওই শিশির ভেজা পদ্মের আবেশে, ছুঁতেই ভিজে গেল,মখমল মনটি। তোমার উদার মন ইশারাতে…
বিপ্লবী আরিফ শামছ্ ০৯/০৮/২০১৮ ঈসায়ী সাল। বিপ্লবী! কবি হবি? বিপ্লবী কবি। বুকে রবে, অগ্নিগিরি, জমভে লাভা, বাড়বে আভা, হবে উদগীরণ; চোক্ষে রবে, অগ্নি শিখা, পুঁড়বে নিপীড়ন। বজ্র ধমকে, পিলে চমকে, অত্যাচারী থামবে, আসবে ফিরে, বিশ্ব জুড়ে, শান্তি ধরা আনবে। নিঃশ্বাসে তোর, আসবে ভোর, অত্যাচারী বিফল, শান্তি সুখে, নিরাপদে, রাখবে ধরাতল। চুপি চুপি, পড়ছো তুমি, যাচ্ছো ডুবি, ছাড়িয়ে সবি! কেমন কবি, আঁকছে ছবি, পড়ি ভাবি, কবি হবি! আমার মতো, অন্য কেহো, দেখবে স্বপন, হৃদয় কাঁপন, শংকা, রীতি, পূন্য প্রীতি, লিখবে চিঠি, রাখবে দিঠি। জীবন জুড়ে, সুখের চরে, সবে মিলে, হেসে খেলে, রবো বেঁচে, সিন্ধু সেঁচে। মুক্তো কুড়ে, পুষ্প করে, আপন মনে,…
কত বেলা গেল চলে.. সাবরিনা রুবিন কত বেলা গেল চলে.. কত নিদ্রাহীন রাত্রি দেখেছি কত অমাবস্যা দেখেছি কত পূর্ণিমা কত প্রান্ত থেকে ছুটেছি প্রান্তে। একটু সুখের খোঁজে সুখের জল পিপাসা নিয়ে। আমি নারি বৈশাখের মতো উত্তাল মন আমার বর্ষার মতো দুঃখের অশ্রু দিয়ে ভেসে যাবে পৃথিবী। আমি প্রতিক্ষা করি চির বসন্তের স্বপ্নীল সুখে কবে জাগ্রত হবে পৃথিবী?
কষ্ট দেবে গো, কষ্ট হাসনা হেনা। তারিখ – ২৬/০৭/২০২১ আমার কিছু কষ্ট আছে উড়াল দিতে চায়। আমি ওদের ধরে রাখি মাখি সারা গায়। বলো দেখি সেই কষ্টটা হতে পারে কি? শুনতে হলে পাশে বস, বস চট চলদি। খাতা কলম নিয়ে ও বসতে পারো,জীবন ক্ষনস্থায়ী। কষ্ট গুলিকে কষ্ট দিলেই, হতে পারো জয়ী। প্রাচুর্যেও অনাহারী কিছু মানুষ দেখি। মনের কাছে ধরা ওদের সুখ নামের পাখি। তাদের দেখে মুচকি হেসে থাকি নিঃশব্দে। আমি ভাই মহা সুখী, বৃষ্টি পরার টাপুরটুপুর শব্দে। চামড়া এদের দুধে আলতায়,রুপের বাহার এত। হিংসার দহনে হয়েছে কালো,আর বুঝাব কত। মুখের উপর ভেংচি কাটি,পর্দা সেথায় টানি। গায়ে মাখি চাঁদের পরশ,ভালোবাসার দানি।…
লোভাতুর চোখ জেসমিন সুলতানা চৌধুরী রচনা: ২০-০৮-‘২১ সুযোগ খুঁজে লোভাতুর চোখ রক্তচোষা যেন এক জোঁক টাকায় পাতা সিঁড়ি, টোপ গিলে নেয় যে বেহায়া অনেক আবার অসহায়া লুচ্চার জয়ে গিরি । সাধুর বেশে হামেশাই চুপ নাম আর যশে সুবাসের ধূপ আয়না ঘেরা নির্মল রূপ খুব রসালো গলায় বলে নষ্টা, সে তো নন্দঘোষ ! এ থেকে জেড বাঁকে বাঁকে সমাজ তাদের সাথে থাকে কলকাঠির ঐ নাড়াচাড়ায় মর্জিনাদের সকল দোষ । নাম অসতীর জন্মদাতা বিচার-আচার কচুপাতা নেয় কিনে নেয় দেশের মাথা থোড়াই কেয়ার লজ্জা শরম বিষে ভরা ভয়াল সাপ, হাত বাড়ালে কাছে মিলে দরকার শেষে ঢোঁকে গিলে ঠুকরে মজা শকুন চিলে জন্ম যেন…
কেন এমন হয় ইভা আলমাস ২৬/ ৮/ ২০২০ বুঝি না কেন এমন হয়! এই প্রৌঢ়ত্বে এসেও কিশোরী প্রেমের ঢেউয়ে মাতাল হই আছড়ে পড়ি নতজানু হয়ে, তৃষ্ণায় ছটফট করে বিবাগী মন সেই কিশোরী বেলার মতো অথচ এখন আমি প্রৌঢ়ত্বে উপনীত। বুঝি না কী এক ইচ্ছে আমায় তাড়িয়ে বেড়ায়! কারো সাথে গল্প করতে ইচ্ছে করে সময় হাতে নেই তবুও কারো জন্যে অনন্ত সময় আমার বুকে দাপাদাপি করে তার জন্য কষ্ট হয় অভিমান হয় ভিষণ কান্না আসে যদিও এসবের কোন কারণ নেই তবুও অযাচিত যন্ত্রণায় জ্বলছি। জীবনের শেষ প্রান্তে এসেও কেন জানি কারো জন্য কেমন লাগে! কী সব ইচ্ছেরা ডানা মেলে তাকে ঘিরে…
পৃথিবীর মানচিত্রে ফারজানা আফরোজ তাং-১০/০৭/২০২১ পৃথিবীটা ঘুরছে নীরবে চতুর্দিকে আমি বেড়াচ্ছি মানচিত্রের চারদিকে। সুন্দরবন থেকে সুদূর বান্দরবন হিমালয় থেকে মেঘালয় টেকনাফ থেকে তেতুঁলিয়া কক্সবাজারের সমুদ্র সৈকত কিংবা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রীজ কখনো পাহাড়, কখনো নদী বা সমুদ্র; সেন্টমার্টিন দ্বীপ, আগ্নেয় দ্বীপ, প্রবাল দ্বীপ; গিয়েছি দেশ হতে দেশান্তরে- সাহারা মরুভূমি, গোবি মরুভূমির ধূ-ধূ প্রান্তর; যেখানে ফুটে আছে ক্যাকটাস ফুল মরুভূমির পথে চড়েছি উটের পিঠে। ঘুরেছি বরফ ঢাকা জায়গা- সিকিম, সাইবেরিয়া, এস্তোনিয়া। শালবন, আমাজন বন, রেইন ফরেস্ট মহাসাগর, সাগর, সবুজ বন-বনানি কাশ্মির, পাঞ্জাব, দিল্লী,আগ্রা এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা; দেখেছি ব-দ্বীপ, প্রবাল দ্বীপ, আগ্নেয় দ্বীপ; ঝর্ণাধারা, গুহা, প্রাচীর, সপ্তাশ্চর্য। অদেখা ভূবন দেখেছি মানচিত্রে- যাযাবর…
তসলিমা নাসরিন শুভ জন্মদিন জন্ম: ২৫ আগস্ট ১৯৬২ বিতর্কিত সাহিত্যিক ও চিকিৎসক। বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করে তসলিমা এই শতকের শেষের দিকে নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। তিনি তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন ও তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান।বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন। দাম্পত্যসঙ্গী রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ (১৯৮১-১৯৮৮) নাঈমুল…
জীবনগল্প জীবন রুদ্র-সঙ্কিত কন্ঠস্বর আবেগ বর্ষিভূত-পৃথিবী ধরধর । হৃদয়ে নদীরুপ জোয়ারের স্রোত হয়ে ভালবাসার প্লাবণ ঢেউ এ সাগর ছুঁয়ে মনের প্রান্তরে ভালবাসার ঝড় বিশ্বাসে ভয়ঙ্কর বিস্ময়কর । প্রাণে আলোড়ন উঠুক দুঃসঙ্গ নিঃসঙ্কোচে ঘুচুক মনের অন্তিম অঙ অনুভূতির ঐ দৃশ্য চরুক ঠোঁটে বেয়ে সুকুন্ঠে উচ্চারণ আসুক আনন্দ ময় দেহে । দীর্ঘশ্বাস ছাড়ুক বিরহ ক্ষন ভালবাসার দিশেহারায় দাড় করুক মন উন্মাদনার অনন্ত গভীরতায় মায়াধরা বিবর্ণ বেলার ছায়ায় । শুধু শুধু শুধু নীরব ভালবাসায় জড়ানো শুধুই আমি॥
