শুধু তুমি আছ বলেই …… মনিরা ইসলাম তাংঃ ২২/০৮/২০২১ ——————————————- শুধু তুমি আছ বলেই পৃথিবী টাকে এতো সুন্দর মনে হয়। শুধু তুমি আছ বলেই আরও কিছু দিন বেশি বাঁচতে ইচ্ছে করে। শুধু তুমি আছ বলেই যন্ত্রণা ভুলে এখনো হাসতে পারি। শুধু তুমি আছ বলেই রোজকার কাজের ফাঁকে ডায়েরি টা হাতে নেই। শুধু তুমি আছ বলেই নিয়ম করে রাতের তারাদের গল্প শুনি। শুধু তুমি আছ বলেই শরৎ ফেলে সমরেশ পড়ি। শুধু তুমি আছ বলেই কারণে অকারণে অভিমান পুষে রাখি। শুধু তুমি আছ বলেই উড়ে যাওয়া মেঘের কাছে ও বৃষ্টি কামনা করি। শুধু তুমি আছ বলেই শতশত পাণ্ডুলিপি ছুঁড়ে ফেলি। শুধু তুমি…
Author: প্রতিবিম্ব প্রকাশ
কৃষ্ণহীরক’ কিংবা ‘ব্ল্যাক ডায়মন্ড’ এই উপাধীগুলো শুনলেই বোঝা যায় কথা হচ্ছে বেবী নাজনীনকে ঘিরে। আধুনিক বাংলা গানের বাজারে রয়েছে যার সর্বাধিক সংখ্যক একক ও মিশ্র এ্যালবাম। আজ (২৩ আগস্ট) এই তারকার জন্মদিন। কৃষ্ণহীরক’ কিংবা ‘ব্ল্যাক ডায়মন্ড’ এই উপাধীগুলো শুনলেই বোঝা যায় কথা হচ্ছে বেবী নাজনীনকে ঘিরে। বাংলাদেশের স্বনামখ্যাত সঙ্গীত তারকা তিনি। আধুনিক বাংলা গানের বাজারে রয়েছে যার সর্বাধিক সংখ্যক একক (৫০টি একক এবং দুইশ’র বেশি মিশ্র) ও মিশ্র এ্যালবাম। আজ (২৩ আগস্ট) এই তারকার জন্মদিন। এই মূহুর্তে তিনি অবস্থান করছেন আমেরিকার নিউইয়র্কে। গেলো মার্চেই তার ঢাকায় ফেরার কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারণে ঢাকা ফেরার হয়নি আর। বিশেষ এই দিনে…
জীবন সাইদুল ইসলাম জীবনকে অনেক প্রশ্ন করেছি আমি। জীবন তুমি কার, বল কার তুমি। জীবন বলে, আমি বিধাতার এক উপহার। তুমি মিছে ভাবনায়, নিজেকে করেছো উজাড়। তুমি সামান্য দুঃখে হয়ে যাও কাতর, অল্প শোকে হয়ে যাও তুমি পাথর। তোমার সুখ আছে, দুঃখ আছে। বাঁচার জন্য তোমার স্বপ্নও আছে, তোমার হৃদয় আছে, চিন্তা করার জন্য বিবেক আছে। তোমার কর্মের হিসাব আছে, তোমার ভেতর ইচ্ছাশক্তি আছে। ভালো-মন্দ বোঝার মতো, তোমার জ্ঞান আছে। কান্না করার জন্য, তোমার চোখ আছে। মানুষকে বুঝার জন্য, তোমার হৃদয় আছে। তোমার পিছনে, শয়তান লেগে আছে। তোমাকে পাহারা দেওয়ার জন্য, ফেরেশতা আছে । তোমার চলার পথে, জীবনসঙ্গী আছে। তোমার…
২২শে আগস্ট আমার একমাত্র রাজকন্যা শচির জন্মদিন। (মেয়েকে নিয়ে মায়ের স্মৃতিচারণ) মা হওয়া একজন নারীর জীবনের সবচেয়ে স্মরণীয় আর অনুপম অনুভূতি। আমার সৌভাগ্য এই যে আমি এই গৌরবময় মুহূর্ত উপভোগ করার সুযোগ পেয়েছি। শচি নামটি আমার কবি স্বামী দিয়েছিল জীবনানন্দের গ্রাম ও শহরের গল্পের নায়িকার নাম অবলম্বনে। আমার বিয়ের দুমাস পরেই আমি মা হতে চলেছিলাম। আমার স্বামীর সাথে মধুময় সম্পর্ক নিয়েই আমরা দুজন বরিশালে বিয়ের পরে জীবনানন্দ দাশের বাড়িতে ঘুরতে গিয়ে ও বলেছিল মেয়ে হলে নাম হবে শচি আর ছেলে হলে নাম হবে সুমেন। আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আজও মনে পড়ে মেয়ের জন্ম হলে প্রাণ খুলে আনন্দ করেছিলাম। আমি…
মৃত্যু তানিয়া আফরোজ মৃত্যু নিশ্চিত জেনেও আগামী দিনের স্বপ্ন দেখি সকালের সোনালী সূর্য দেখবো কিনা তাও জানিনা তবু্ও নতুন দিনের পরিকল্পনা সাজাই মৃত্যু নামক অমোঘ সত্যকে ভুলে যাই। মেতে থাকি আনন্দ উল্লাসে ব্যস্ত থাকি দুনিয়ার ভোগ বিলাসে যমদূত মৃত্যু ফেরি করে বেড়ায় যখন ডাক আসবে, সামনে এসে দাড়াবে। মহাপ্রলয় ঘটবে, মৃত্যু ঘন্টা বাজবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারপর হারিয়ে যাব অনাদিকালে মৃত্যু নামক মহাসত্যে সমর্পিত হবো।
রুমানা রশীদ ঈশিতা শুভ জন্মদিন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা। তিনি ২২ আগস্ট ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে জাতীয় মেধাবী প্রতিযোগিতা “নতুন কুঁড়ি” তে শিশু শিল্পী হিসেবে পুরস্কার অর্জন করে খ্যাতি পান।
উন্মুক্ত হলো ঐশীর ‘মন নদী’ ২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন নোয়াখালীর এই কন্যা। এরইমধ্যে সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ঐশী এবার হাজির হয়েছেন নতুন গান নিয়ে। তার এবারের গানের শিরোনাম ‘মন নদী’। গত ১৯ আগস্ট বিকেলে এমআর বেস্ট মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে। ‘কি তরী ভাসাইলি রে/ আমার মন নদীতে/ সুখের বৈঠা ছাড়া চলে না/ হাওয়া বয় উল্টো হাওয়া বৈঠাও নাই সাথে/ ভুল করিলো মন পাগলে / আসল নকল চিনল না/ তরী…
জঘন্য বৃত্ত, সেলমা কপি, বিএইচ এর কবিতা মহাকাশে অনেক গ্রহ আছে, আকাশে মেঘ জমেছে । অনেক পাখি একটি বাসা শেয়ার করে, একসঙ্গে বনে গাছে ধরে । কিন্তু তাদের তিনজনের একে অপরকে নেই । পৃথিবী সূর্য রাখতে চায়, প্রতিনিয়ত ভয় পায় যে সে পালিয়ে যাবে । সে তাকে নিজের জন্য চাইবে, কিন্তু, অন্যকে উষ্ণ করতে, সে পশ্চিমে যায় । চাঁদ পৃথিবীকে চাইবে কিন্তু কখনো স্পর্শ করতে পারবে না যাকে সে অনেক ভালোবাসে । এবং তারা তিনজন অস্বাভাবিকভাবে ঘুরছে ঐ হিংস্র বৃত্তের মধ্যে । চাঁদ, তরুণ এবং উজ্জ্বল, দুঃখের সাথে প্রতি রাতে দেখছি তার প্রিয়তমের চোখ অন্য একজনের প্রেমে পড়েছে । এবং…
চুমুকে জীবন তো ভরা এক চায়ের কাপ; প্রথম চুমুকে বুঝিয়ে দেয় তাপ। দ্বিতীয় চুমুকে তার স্বাদ; তৃতীয় চুমুকে বাড়িয়ে দেয় পেয়ালা শেষ করার আহ্লাদ। – রুহসানা তানিয়া
চতুষ্পদী চতুষ্টয় — মাইন উদ্দিন আহমেদ ১ এতো কঠিন বাস্তবতার মধ্যেও স্বপ্নের ভেতর রোমান্সও আসে, মানুষতো আসলেই ভালবাসাকে ভালবাসতে খুবই ভালবাসে! ২ বিধি, আমাকে তুমি বানালে এক নির্বোধ গাধা নাকের ডগায় ঝুলিয়ে দিলে প্রেম নামক মুলো, এখন পৃথিবীতে আমার চলা হয়েছে মুশকিল মুখে ঢুকে যায় দেখো আমারি পায়ের ধুলো! ৩ মেয়েরা থাকে সাধারন মানুষেরই মতো রঙ্গীন হয় ওরা ভালবাসারই রঙে, প্রেমের স্পর্শে ওরা পেয়ে যায় গতি অপূর্ব হয়ে ওঠে রূপ রস আর ঢঙে! ৪ চাইলে তিন রকম ডাইলে খিচুড়ী এবং পেয়াজ আন্ডা, মজা করে খাবো যখন বসে বসে পেট হবেতো ঠাণ্ডা!
