Author: প্রতিবিম্ব প্রকাশ

সব্যসাচী চক্রবর্তী শুভ জন্মদিন পশ্চিমবঙ্গের ছোটপর্দা এবং বড়পর্দার জগতে এক অতি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার জন্ম ১৯৫৬ সালের ৮ই সেপ্টেম্বর পশ্চিম ভারতের কলকাতায়। ১৯৯২ হতে বর্তমান পর্যন্ত তিনি অভিনয় করছেন। জোছন দস্তিদারের সোনেক্সের তেরো পার্বন সিরিয়াল থেকেই তিনি পশ্চিমবাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। ‘রুদ্রসেনের ডায়েরি’ টেলিসিরিয়ালে প্রথম গোয়েন্দা চরিত্রের অভিনয় করেন। পরে বাঙালী গোয়েন্দা চরিত্রে তিনি সাবলীল হয়ে ওঠেন। সব্যসাচীর সব থেকে উল্লেখযোগ্য চিত্রায়ন সত্যজিৎ রায়ের ফেলুদা। সন্দীপ রায়ের বাক্স রহস্য টেলিফিল্ম এবং ফেলুদার উপর টেলিফিল্ম সিরিজে অভিনয় করার পর তিনি ফেলুদার ভূমিকায় বোম্বাইয়ের বোম্বেটে সিনেমায় অভিনয় করেন।  সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসাধারণ ফেলুদা চিত্রায়নের পরেও তাকে বাঙলি দর্শক ফেলুদা হিসাবে…

আরো পড়ুন

শুভ সকাল নুসরাত ফারিয়া মাজহার জন্ম: ৮ সেপ্টেম্বর, ১৯৯৩ Happy birthday Nusraat Faria Mazhar একজন উপস্থাপক এবং মডেল।  বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস হিসেবে উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে তিনি পরিচিত। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। নুসরাত ফারিয়া মাজহার ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্ম নেন।  তার শৈশব কেটেছে ঢাকার আর্মি ক্যান্টনমেন্টে; বর্তমানেও সেখানেই বসবাস করছেন।  তার দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায় ঢাকা সেনানিবাসে তাদের বসবাস। ফারিয়া ২০২০ সালে রনী রিয়াদ রাশিদকে বিয়ে করেন। নুসরাত ফারিয়া মাজহার স্টাইলিশ হেয়ার অফ দা ক্যাম্পাস…

আরো পড়ুন

ভূপেন হাজারিকা জন্মঃ ৮ সেপ্টেম্বর ১৯২৬ – মৃত্যুঃ ৫ নভেম্বর ২০১১ একজন স্বনামধন্য কন্ঠ শিল্পী ও ভারতীয় সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব এবং বিশ্বশিল্পী। এই কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পীর জন্ম ভারতের অসমে। অত্যন্ত দরাজ গলার অধিকারী এই কণ্ঠশিল্পীর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। অসমিয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন তিনি। পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে ভারত এবং বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন। অল্প সময়ের জন্যে তিনি বিজেপি বা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। আসামের সদিয়ায় ভূপেন হাজারিকার জন্ম। তার পিতার নাম নীলকান্ত হাজারিকা, মায়ের নাম শান্তিপ্রিয়া হাজারিকা। পিতা-মাতার দশ সন্তানের মধ্যে তিনি ছিলেন সকলের বড়। তার অন্য ভাই-বোনেরা হলেন -…

আরো পড়ুন

ইমদাদুল হক মিলন জন্ম: ৮ সেপ্টেম্বর ১৯৫৫ কথাসাহিত্যিক ও নাট্যকার। তিনি গল্প, উপন্যাস এবং নাটক এই তিন শাখাতেই জনপ্রিয় রচনা উপহার দিয়েছেন। কিশোর বাংলা নামীয় পত্রিকায় শিশুতোষ গল্প লিখে তার সাহিত্যজগতে আত্মপ্রকাশ। ১৯৭৭ খ্রিষ্টাব্দে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় ‘‍সজনী‌’‍ নামে একটি ছোট গল্প লিখে পাঠকের দৃষ্টি আর্কষণ করতে শুরু করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। একুশে পদক (২০১৯), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাচসাস পুরস্কার, চিত্তরঞ্জন দাশ স্বর্ণপদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ…

আরো পড়ুন

ফিরে যাই মাতৃগর্ভে রেজাউদ্দিন স্টালিন এক সময় আমি ছিলাম বাতাসের ঘণ্টাধ্বনি বাড়ি থেকে বহুদূরে বেজে উঠতাম দিগন্তের পথে -পথে শুধু শুনতো স্তব্ধতা এক সময় পাহাড়ের প্রতিধ্বনি ছিলাম শুধু শুনতো বালুকণা আর সমুদ্রের নুড়ি ধীরে ধীরে পরিণত হলাম পাহাড়ে তারপর এক বিশাল পাথরের বই বাতাস উল্টে যেতো ইতিহাসের পৃষ্ঠা অভিজ্ঞতা আমাকে তাড়িয়ে নেয় হয়ে উঠি চারণক্ষেত্রের তুচ্ছ ঘাস মাড়িয়ে যায় ঘোড়সওয়ার প্রেমিক কবি আর কত কৃতদাসের দল ভাবি কেন হলাম না হাঁস অর্ফিয়ুসের আগামেননের ঈগল কিংবা জীবনানন্দের সন্ধ্যার সুদর্শন রাজা সোলেমানের পিঁপড়ের হাসি এক সময় নিজেকে বের করি সময়ের খাপ থেকে- সম্পূর্ণ অচেনা আর ফিরে যাই মাতৃগর্ভে আবার জন্ম নেবো বলে

আরো পড়ুন

শুধু তোমার জন্যে সারওয়াৎ জাবীন লুবনা শুধু পাঁচ মিনিট কেনো চার্জহীন টিউব লাইট, দিতে পারি তোমায় সুনীলের এক্শ আটটা নীল পদ্ম! হতে পারি পূর্ণেন্দু পত্রীর কথোপকথোনের সবটুকু, গেঁথে দিতে পারি সমরেশের কালবেলা অথবা সাতকাহনের অনিমেষের নিষ্পাপ প্রেমগাঁথা অথবা শীর্ষেন্দুর দূরবীনের হেমকান্ত, ধ্রূব বা রেমির চরিত্রের কাতরতা ! শুধুমাত্র তোমার জন্য হতে পারি চারুলতার চারু, দেবদাসের পারু, পরিণীতার ললিতা অথবা আমার সবটুকু নিয়ে এক আমরণ রাধা। অথচ… দেখো কী হতভাগ্য! দিন শেষে যদিও সবসময় ঠিক জেনে যাই… আমি তুমি, তুমি আমি সব… মিথ্যে! রেল লাইনের দুই প্রান্তকার সহযাত্রী মাত্র আমরা, সাথে আছে … শুধুমাত্র যার যার সহবাস। ——————————————– সারওয়াৎ জাবীন লুবনা,…

আরো পড়ুন

আমার জাদুঘর শাহনাজ পারুল আমার একান্তই আমার একটি জাদুঘর আছে হৃদয়ের ঠিক মাঝখানে হৃদপিন্ডের গভীরে নির্মাণ করেছি আমার জাদুঘরটি । স্তরে স্তরে সাজিয়ে রেখেছি তোমার স্মৃতির স্তম্ভ জাদুঘরটির সন্ধান পৃথিবীর কেউ জানে না কোন পর্যটক কিংবা কোন প্রত্নতাত্ত্বিকও না । জানে শুধু আমার পুড়ে পুড়ে ছাই হয়ে যাওয়া এই পোড়া কলিজাটায় একান্তই আমার জাদুঘরটিতে সাজিয়ে রেখেছি তোমার আলিঙ্গনের নিবিড় মুহূর্তগুলো সাজিয়ে রেখেছি তোমার আমার মহাকাব্য একান্ত অবগাহনের এক একটি অধ্যায় । সাজিয়েছি তোমার গায়ের ঘ্রাণ যে ঘ্রাণ শুঁকে শুঁকে আমি সুখে নিদ্রা যেতাম। আরো সাজিয়েছি তোমার আলতো ভালোবাসার দুই হাতের স্পর্শ যতন করে রেখেছি তোমার আমার যৌবনের আঠারোটি বসন্তকে ।…

আরো পড়ুন

স্বাধীনতা এমনই পিতা এনামুল হক টগর ০৮/০৯/২০২১ আমি দিন মজুর,শহীদ মুক্তিযোদ্ধা মোহর আলীর ছেলে রতন, ছোট ভাই মধু চায়ের দোকানে কাজ করে সারাদিন ব্যথার ক্রন্দন! বাবা বেঁচে থাকলে আমরা হয়তো লেখাপড়ার সুযোগ পেতাম, ছোট ভাই নিয়মিত স্কুলে যেতো অবিরাম। আমাদের একদিন ভালো চাকুরি হতো স্বনির্ভর জীবন। কিন্তু স্বাধীনতা যুদ্ধে প্রিয়তম পিতা শহীদ হলেন বেদনার মরণ! বাবার স্বপ্ন ছিল আমরা সুশিক্ষার আদর্শে গড়ে উঠবো দৃঢ় দীপ্ত জাগরণ। সোনার মৃত্তিকা ফসলে-ফসলে ভরে উঠবে নতুন চেতনার সাম্য আহ্বান। অভাব মুক্ত সংসারের পথ ধরে আমরা হেঁটে যাবো আর্দশ জীবন সম্মান। ধনী ও দরিদ্রের সারিতে সমান অধিকারে বন্ধু হবো প্রিয় স্বজন। নিরন্তর বাঁশির ধ্বনিতে প্রিয়তম…

আরো পড়ুন

[গল্প] ১৫ আগস্ট/ইসহাক খান অনেক রাত অবধি আড্ডা দেওয়ায় পরেরদিন ঘুম ভাঙ্গলো বেলা করে। ঘুম ভাঙ্গলো না, ঘুম ভাঙ্গানো হলো। সালাম নামের এক বন্ধুর বিয়েতে গিয়েছিলাম দল বেঁধে, বজরা নৌকায় চড়ে। সারারাত হৈচৈ আনন্দ ফূর্তিতে জমকালো কেটেছে সময়। বন্ধু আজিজ বললো, ‘রাত করে বাড়ি ফেরার দরকার নেই। তুমি বরং আমার সঙ্গে থেকে যাও। কাল সকালে আমি তোমাকে বাড়ি পৌছে দেব।’ সময়টা বর্ষাকাল। চারদিকে বন্যার পানি। গ্রামাঞ্চলে চলাচলের বাহন একমাত্র নৌকা। বিয়ের অনুষ্ঠানে এসেছি একজনের সঙ্গে নৌকায়। রাতে একা আমার পক্ষে বাড়ি ফেরা অসম্ভব। তারচেয়ে বন্ধুদের সঙ্গে থেকে যাওয়া বুদ্ধিমানের কাজ। আমি সেইভাবে নিশ্চিন্তে আড্ডায় মেতেছিলাম সারারাত। সেই রাতজাগা ঘুম সকাল-সকাল…

আরো পড়ুন

শিক্ষা গুরু আইরিন সুলতানা লিপি জ্ঞানের শিক্ষা ভবের শিক্ষা শিক্ষার শেষ যে নাই, জন্মের পরে প্রথম শিক্ষা মা’য়ের কাছে পাই। এই জগতে সেরা শিক্ষক শ্রেষ্ঠ গুরু মা, সকল শিক্ষার মূলে মাতা অন্য কেহই না। মা’য়ের শিক্ষা ইহকালের পরকালেরও সব, বাবা শেখান ভবের মাঝে প্রভু মোদের রব। শিক্ষক আমার শিক্ষা গুরু বাবার ন্যায় তার কদর, জীবন চলার শিক্ষা দেয় সে করে শাসন আদর। শিক্ষার নীতি মানলে না-গো হয় না মানুষ ভবে, শিক্ষার জন্য চীনে যাও বলেন নবী তবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির মাথা, শিক্ষক মশাই শিখিয়েছেন কতো জ্ঞানের কথা। বাবা মায়ের পরেই শিক্ষক বড়োই পূজনীয়, অন্তর থেকে তাদের তোমরা সম্মান…

আরো পড়ুন