Author: প্রতিবিম্ব প্রকাশ

ইচ্ছে জাগে মোহসেনা নাসরিন মাঝে মাঝে মনের মধ্যে ইচ্ছে জাগে আমি সন্ন্যাসী হবো। বৈরাগ্যের বেশ ধারণ ক’রে গেরুয়া বসনে সাজব, চেনা পথ, চেনা জন, চেনা মন উপেক্ষা করে, নেব স্বেচ্ছা নির্বাসন। পরিচিত সব কিছু হবে পর, পাহাড় অরন্য আর সমুদ্রের তটই হবে আমার ঘর। সমুদ্রের উত্তাল তরঙ্গ রাশি অবলোকন করে, সমুদ্রের সুশীতল লোনা জলে অবগাহন করে, জুড়াব আমার তপ্তঅন্তর। মাঝে মাঝে ইচ্ছে করে আমি পাথর হব, কঠিনের চেয়ে কঠিনতর শক্ত পাথর! একটু আঘাতেই ক্ষয়ে ক্ষয়ে যাবে না আমার কোমল হৃদয়। দুু’চোখ জলে শিক্ত হয়ে বয়ে বয়ে যাবে না ঝর্নার জলধারার মত অবিরল ধারায়। মাঝে মাঝে আমার মেঘ হয়ে যেতে ইচ্ছে…

আরো পড়ুন

সম্পর্ক লায়লা বিলকিস তোমার সাথে আমার ছিল মধুর সম্পর্ক! যেমন করে বনের সাথে পাখির সম্পর্ক। জীবন ছিলো ফুলের মতো উদার, উদ্বৃত্ত, হৃদয় ছিলো সুখ সাগরে দু’জনারই তৃপ্ত। দিন গুলো মোর যাচ্ছিল বেশ ভালো, হঠাৎ করে নেমে এলো নিকষ কালো। ফিঁকফিঁকয়ে চাঁদের আলোয় গেলে উড়ে, একলা ঘরে রইলাম আমি অন্ধকারে পড়ে। কত ছবি কত স্মৃতি আজ দুচোখেতে ভাসে, তুমি আমি সুখে-দুঃখে ছিলাম পাশাপাশি। এখন তুমি সদ্য ফুলের নিচ্ছ মধুর ঘ্রাণ, অবুঝ হৃদয় জুড়ে আমার শুধুই অভিমান! যখন তোমার হৃদয়খানা রোমাঞ্চনে রাঙ্গে, তখন আমার হৃদপিণ্ড ধুপধুপিয়ে ভাঙ্গে। তোমার প্রতি রইলো বুক ভরা ভালোবাসা! পরজন্মে পাশে পাবো এইটুকু মোর আশা। (রচনাকালঃ৩০-০৮-২০২১) সোমবার

আরো পড়ুন

সোনালি বিকেল কামরুন নাহার অবশেষে তোমাকে দেখার প্রতীক্ষায় একটি সোনালি বিকেল আমায় দিলে উপহার। ভাবনাগুলো আমায় নিয়ে যায় দূর-দূরান্ত রে, আমি আজও তোমারি প্রতীক্ষায় নিজেকে লুকিয়ে রেখে দিনের-পর-দিন যুদ্ধক্ষেত্র তৈরি করেছি। ভালোবাসার এক নিবিড় বন্ধনে আমায় রেখেছো বাহুডোরে প্রতিনিয়ত তোমারি অনুভূতিতে। সত্য সুন্দরের মাঝে আমি তোমায় সাজিয়ে রেখেছি ভালোবাসার এক রঙিন স্বপ্ন নিয়ে। আজও আমি ভাবি শুধু তোমার আমার স্বপ্নগুলো যে মমতায় তুমি আমায় আপন করেছিলে আজ ও আমি তোমার সান্নিধ্যে মিশে আাছি।

আরো পড়ুন

ভ্রম মোহাম্মদ আবদুল কাইয়ুম নিষিদ্ধ গন্ধম খেয়ে সেই ভ্রমে পেয়ে আজন্ম বিপথগামী আজও পথ খুঁজে ফেরা তার লাগি বিবাগী মন অকারণ বিভৎস সুনামী। অবক্ষয়ের চোরাগলি এই বেলা খেলছে নিদারুণ এক খেলা, অপশক্তির কুটচালে সুখের মোহজালে আশা নিরাশার দোলাচালে ভাঙ্গছে মিলন মেলা, ধ্রুপদী স্বপ্নগুলো মৃত্যুর বুক চুমে পরবাসী বেধুম বাসনা শাপের তাপে কষ্টের তাড়না বিরহ সহবাসে মন জুড়ে যাতনা, নষ্টকীট খুঁজে ফেরে নীড় চনমনে হাওলাতি স্বর্গের শ্যাওলাপরা জমিনে। জীবনের কার্নিশে আটকে গেছে হৃদয় গহীনের যত অভিলাষ, ভাঙ্গন নদীর তীরে জলহস্তীদের ভীড়ে জনমদুঃখীর বসবাস, খোয়া গেছে পোয়াতি চাঁদের মায়াবী বিভাবরীর প্রণয় বিলাস! সূর্যদীঘল বাড়ীতে বিদায় আরতী একচিলতে ফেরারী বসন্তের, যাদুর শরাব পিয়ে…

আরো পড়ুন

কষ্ট শুধু পাই          চিত্তরঞ্জন সাহা চিতু তোমার কথা লিখতে গেলে কষ্ট লাগে বুকে, হারিয়ে ফেলি মুখের ভাষা আর আসে না মুখে। তোমার ছবি আঁকতে গেলে হারিয়ে ফেলি খেই, চক্ষু দিয়ে অশ্রু ঝরে ছবি  তাে ভাসলেই। তোমার জীবন ভাবতে গেলে কেমন জানি হয়, কালো রাতের দৃশ্যগুলো আজও মনে ভয়। শুধুই ভাবি কেমন করে করলো ওরা গুলি, রক্ত ঝরা সেই যে সিঁড়ি আমরা কি আর ভুলি। ধানমন্ডির সেই যে বাড়ি দাড়িয়ে আছে ঠাঁই, জাতির পিতার জন্য বুকে কষ্ট আজও  পাই। ++++++++++ বড় বাজার, চুয়াডাঙ্গা

আরো পড়ুন

জলের স্রোতে লেখা জলের স্রোতে বৃষ্টির গানে ফোটে হীরার ফুল, অথৈ কান্দন নারীর চোখে ভাসায় যে দু’কূল। কত কথা রয় যে জমে আকাশ পাতাল জুড়ে, চোখের আলো ক্ষয়ে গেলে শখের বাগান পুড়ে। ছিলো যে জন আপন ঘরে হারিয়ে গেলে হঠাৎ, চেনা মানুষ অচিন হলে সয় না প্রাণে আঘাত ! অলিক কাহন অভিমান অকারণ! মনে মনে জমে মেঘ ঈশানে আঁধার হেতু সেতু খুঁজে না মন দিগন্তে ঝুলে রয় তৃষ্ণায় তাঁর। দূরান্তে জ্বলে মরীচিকা ঝালর রাত্রির গায়ে ক্ষয়িষ্ণু চাঁদ সময়ের দুয়ার জুড়ে বনকাঁটায় জীবনে লতায় অদৃশ্য ফাঁদ! স্মরণের খেয়ায় মায়াবী যাপনে জেগে রয় অলিক কাহন আচানক অতল বালিয়াড়িতে মিশে যায় শখের…

আরো পড়ুন

এই জনমে হলো না আর মরিয়ম লিপি। ২/৯/২০২১। কোন দিন আর হয়ত হবে না দেখা, শুধু অপেক্ষায় অপেক্ষায় কাটিয়ে দিব জীবনের বাকী দিনগুলি, শুধু তুমিহীন শূন্যতায়! কি যন্ত্রণা সে কথা শুধু এই অসহায় হৃদয়ই জানে! বার বার নতজানু হয়েছে অতৃপ্ত ভালোবাসা। ফিরে আসবে না তুমি টিপ -টিপ বৃষ্টিতে হুড তুলে রিক্সায় অলিগলি ঘুরাঘুরি করতে! হবেনা মিষ্টি বাতাসে আমার চুল তোমার বুকে রেখে নৌকা ভ্রমণ! গানের সূরে তোমার চমকিত হওয়া আর হবেনা! হবে না সেই অনাবিল সুখে একে অপরকে নিবিড় করে পাওয়া! হবে না চেনা পথে ঘন্টার পর ঘন্টা এলোমেলো কথা বলা! আর কোন দিন তুমি অপেক্ষা করবে না, সিএনজি নিয়ে…

আরো পড়ুন

নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগম-এর শুভ জন্মদিন, বিনম্র শ্রদ্ধা জন্ম: ২৮ জুলাই ১৯৩০ মৃত্যু: ৯ সেপ্টেম্বর ২০১৪ নজরুলসঙ্গীত শিল্পী ছিলেন। সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। ভারতীয় উপমহাদেশে পরবর্তী প্রজন্মের কাছে তাকে বাংলা সঙ্গীতের প্রতীকিরূপ হিসেবে বিবেচনা করা হয়। ফিরোজা বেগমের জন্ম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার (বর্তমান জেলা) রাতইল ঘোনাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে। তার বাবার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মায়ের নাম বেগম কওকাবুন্নেসা। শৈশবেই তার সঙ্গীতের প্রতি অনুরাগ জন্মে। ১৯৫৪ সাল থেকে কলকাতায় বসবাস করতে শুরু করেন। ১৯৫৫ সালে সুরকার, গায়ক ও গীতিকার কমল দাশগুপ্তের সঙ্গে তার বিয়ে হয়।১৯৬৭…

আরো পড়ুন

অমিত হাসান শুভ জন্মদিন জন্ম: ৯ সেপ্টেম্বর ১৯৬৮ অভিনেতা ও প্রযোজক ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের জ্যোতি ছবি দিয়ে শুরু হয় তার সফলতা। ২০১২ সালে ভালোবাসার রঙ ছবির মাধ্যমে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় শুরু করেন। অমিত হাসান জন্ম: ৯ সেপ্টেম্বর, ১৯৬৮ আদালতপাড়া, টাঙ্গাইল, বাংলাদেশ অভিনেতা, প্রযোজক অভিষেক-১৯৮৬ দাম্পত্য সঙ্গী: অনন্যা সন্তান: লামিসা (কন্যা) ও সামান্তা (কন্যা) পুরস্কার বাচসাস পুরস্কার (১ বার) তিনি ২০১৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। অমিত হাসান ১৯৬৮ সালের ৯ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার…

আরো পড়ুন

আবুল হায়াত (জন্মঃ ৭ সেপ্টেম্বর, ১৯৪৪) হলেন একজন খ্যাতিমান বাংলাদেশী নাট্যাভিনেতা। তিনি বহুবছর ধরে টিভি নাটকে, সিনেমায় আর বিজ্ঞাপনে সফলতার সাথে অভিনয় করে আসছেন। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ রচিত প্রচুর নাটকে তিনি অংশ নিয়েছেন। ‘মিসির আলি’ তার একটি স্মরণীয় চরিত্র। তার প্রথম নাটক ইডিপাস ১৯৬৯ সালে বের হয়েছিল। [১][২] এর পর একে একে ৫০০ এরও অধিক নাটকে অভিনয় করেছেন। আবুল হায়াত জন্ম ৭ সেপ্টেম্বর ১৯৪৪ (বয়স ৭৬) মুর্শিদাবাদ, পশ্চিম বাংলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০৭) তিনি অভিনেত্রী বিপাশা হায়াতের পিতা। তিনি অনেকগুলো বাংলা চলচ্চিত্রে ও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি মাঝে মাঝে বিভিন্ন পত্র-পত্রিকায় কলাম লিখে থাকেন। প্রথম আলোতে তার কলামের…

আরো পড়ুন