এখন প্রাত্যহিক জীবন প্রবীর কুমার চৌধুরী তুই আছিস বলেই তো এত ভালোবাসা আছে, বাঁচার ইচ্ছা আছে। তুই আছিস বলেই তো সাজাই ঘর, তোকে ঘিরেই আমার আপন-পর। নিত্য ভোরের রবি-দুচোখের ক্যানভাসে ছড়ায় নানারঙের ছবি, এসব নিয়েই তো আমি আজও জয়-পরাজয়ের কবি। কে বলে তুই নেই, চোখ মেললেই সবখানেতেই স্মৃতি থরে-থরে, তাতেই সুখবোধ, জানলা খুলে চোখ মেলে চাই, দেখি তোর কাঁকন ভরা নিরেট রোদ। আজও ঘর দুয়ারে সাজিয়ে রাখি তোর ভাগেরটা, তোর পুজোর কাপড়,আলতা-সিঁদুর, সাক্ষী আলমারিটা। ঝুলঝাড়ি ভুল মুখ ঝামটা, আরশিতে অবয়ব তোর- তোর ছবিটা বুকে করেই আসে নতুন ভোর। দিনের শুরু ছুটতে থাকি , বকতে থাকি,দেখি সবখানেতেই তুই – বাজার পথে…
Author: প্রতিবিম্ব প্রকাশ
জন্মদিনে বিনম্র শ্রদ্ধা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান সংক্ষেপে এটিএম শামসুজ্জামান হিসাবেই অধিক পরিচিত। জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৪১ জন্মদিন। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্রনাথ দাস লেনে নিজ বাসায় মৃত্যুবরণ করেন।অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। অভিনয়ের জন্য আজীবন সম্মাননাসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ছয় বার, তন্মধ্যে দায়ী কে? (১৯৮৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে; ম্যাডাম ফুলি (১৯৯৯), চুড়িওয়ালা (২০০১) ও মন বসে না পড়ার টেবিলে (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা বিভাগে; এবং চোরাবালি (২০১২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কৃত হন। এছাড়া, ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সময় তিনি আজীবন সম্মাননায় ভূষিত হন। শিল্পকলায়…
স্বপ্ন লোকের তুমি কাজী শামীমা রুবী তারিখঃ ১১/০৯/২১ অক্ষরবৃত্ত ছন্দ- ৮+৬ অলক্ষ্যে গেলাম রয়ে সংসারে কোণে দিবা-রাতি ঘানি টানি অসাড় জীবনে কর্মের মাঝেই দেখি নিজ প্রতিচ্ছবি আমায় নিয়েই লিখে কত-শত কবি। অনাথ জীবনে আমি নাই প্রিয়জন খুঁজিয়া ফিরেছি আমি পরকে আপন আকাশে বাতাসে শুধু্ বলে যাই কথা একাকি জীবনে আছে শুধুই নিরবতা। এলেই যখন তুমি পীড়িত জীবনে আলোক আসিলো ফিরে সেই মধুক্ষণে। আগমনে জুটে গেলো সুর ছন্দ লয় গভীর আঁধার কেটে দূর হলো ভয়। আবেশে পরাগ মেখে জুড়ালো নয়ন বন্ধন অটুট রেখে দেখেছি স্বপন।
মায়ার ভোর মুহাম্মদ তোফাজ্জল হোসেন। স্বরবৃত্তে (৪+৪/৪+২) মাত্রাবৃত্ত,(৫+৫/৫+২) তাং 11/09/2021খ্রিঃ শনিবার। খুব সকালে আযান শুনি আহা মধুর সুরে, সেই সুরেতে মন ভরে যায় হৃদয় ভরে নূরে। মায়ার ভোরে মায়াবী শোর আসে সকাল বেলা, মুমিন যারা নামাজ পড়ে মাঠে কাজের খেলা। কাজের চাকা আবার চলে কর্ম করে লোকে, কর্ম ঘোড়া দৌড়ে চলে কেউ বা থাকে শোকে। পাখির গানে অলস প্রাণে মিলে গাছের ছায়া, ফুল সুবাসে মিষ্টি ঘ্রাণে জমা অনেক মায়া। সূর্য ডোবে আধার আসে পাখির কলতানে, আধার আসে ঘুম পাড়াতে শান্তি আনে প্রাণে। ==== পুণ্ড্র,বগুড়া।
শাম্মী খান’র পত্র কাব্য শাম্মী খান প্রিয়, আজ পয়লা বৈশাখ রোদ ও বৃষ্টি দুটোই আকাশ ফাটা তেমনি আমার মনেতেও তোমার আকাশ ও কি তাই রোদ বৃষ্টি ঝরে আমারি মতো আমার টিনের চালের বৃষ্টির শব্দ সানাইয়ের মূর্ছনার সুর তোলে কাকের ঠোঁট দিয়ে যখন টিনের চালে আঁচর কাটে তখন আমার পঞ্চ ইন্দ্রিয়তে ব্যাথা অনুভুত হয় তোমার প্রাসাদ চত্বরে বসে কি এমন কোন কাক যার ঠোঁটের আঁচড়ে অনুভুত হয় হৃদয় বছর ঘুরে আবার জৈষ্ঠ্য এলো মধুমাখা ঘ্রাণে যে ঘ্রাণ স্বরন করিয়ে দেয় তোমার আমার মধুর প্রনয়নের সুর তোমার রাজ্যে কি এখনো আগের মতো জৈষ্ঠ্য আসে মধুর রসে ভরে আষাঢ় সেতো ভাসিয়ে নিতো কলার…
আজন্ম তোমার দিকে সৈয়দা জহুরা ইরা মানুষের শরীর জুড়ে মনে মস্তকে জেগে আছে অজস্র রাক্ষুসে ক্ষুধার অঙ্গার হয়তো তুমিই হবে সেই সব ক্ষুধা ভাঙ্গা শব্দের দক্ষ নিপুণ কারিগর । ফুলে ফুলে সাজিয়ে ধরা তুমি শব্দকে ভাসিয়ে দাও নতুন নতুন সুরে জুবুথুবু স্বরহীন কণ্ঠের তুমুর বিদ্রোহ ভেসে যায় দূর থেকে দূরে বহু দূরে। রঙিন স্বপ্নময় শব্দ, সুফলা নিসর্গ, বর্গিহীন ভুমির তুমিই তবে দক্ষ চাষি, রক্তে দোলা চোখে অনল অমিয় তেজি শব্দের বিভায়, তোমাকে ভালোবাসি। হরণ প্রয়াসী তুমি হরণ কর রৌদ্রের প্রতিভা আর যত বিষের বিষাক্ততা মানবোচিত প্রত্যাশা তুমি সূর্যের সুঘ্রাণ অভ্রভেদী কৃপাণ শুদ্ধ স্বাধীনতা। নশ্বরতার মাঝে তোমার মুখ যেন দিব্য আর্শি…
পুরো নাম সাদিকা পারভিন পপি। দেশের জনপ্রিয় ও সেরা চিত্রনায়িকাদের অন্যতম। যিনি তার দুই যুগের ক্যারিয়ারে অর্ধশত চলচ্চিত্রে কাজ করেছেন। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জিতে নিয়েছেন তিন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নান্দনিক অভিনয়ের পাশাপাশি দৈহিক উচ্চতা, সৌন্দর্য ও আকর্ষণীয় ফিগারের কারণে পপি সব সময়ই ছিলেন পরিচালক-প্রযোজকদের পছন্দের তালিকার শীর্ষে। কিন্তু কয়েক মাস ধরে কোনো খোঁজই নেই জনপ্রিয় এই চিত্রনায়িকার। কোথায় হারিয়ে গেলেন পপি? কেন খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে? এমন প্রশ্নই ঘুরছে অভিনেত্রীর ভক্তদের মনে। পপির খোঁজখবর নিতে যোগাযোগ করা হয় তার ব্যক্তিগত সেলফোন নম্বরে। কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বর্তমানে সেখানেও…
1 Ad (বিজ্ঞাপন) 2 Add (যোগ করা) 3 Advice (উপদেশ) 4 Advise (উপদেশ দেওয়া) 5 Adapt (খাপ খাওয়ানো / মানিয়ে নেওয়া) 6 Adept (পারদর্শী / সুদক্ষ) 7 Adopt (অবলম্বন করা / পোষ্যগ্রহণ করা) 8 Amend (সংশোধন করা / সংস্কার করা) 9 Emend (লিখিত বা ছাপা অক্ষরের ভুল সংশোধন করা) 10 Appraise (যাচাই করা / মূল্য নির্ধারণ করা) 11 Apprise (জ্ঞাত করা / অবগত করান) 12 Accept (গ্রহন করা) 13 Except (ব্যতীত) 14 Aspect (দৃষ্টিভঙ্গি) 15 Expect (প্রত্যাশা করা) 16 Access (প্রবেশের অধিকার) 17 Excess (অতিরিক্ত) 18 Accede (রাজী হওয়া) 19 Exceed (অতিক্রম করা) 20 Ascent (আরহণ) 21 Assent (সম্মতি) 22…
প্রকাশনা বিষয়ে ম্যাগাজিন সম্পাদনা করবেন শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী এবার ‘প্রকাশনা’ নামে একটি ত্রৈমাসিক ম্যাগাজিন সম্পাদনা করার উদ্যোগ গ্রহণ করেছেন। সম্পাদক সূত্রে জানা গেছে, এটি হবে প্রকাশনা বিষয়ে বাংলাদেশে ত্রৈমাসিক পূর্ণাঙ্গ পত্রিকা। এই পত্রিকায় শুধু দেশ-বিদেশের প্রকাশনা-শিল্প-সাহিত্য বিষয়ে লেখা ও ছবি থাকবে। আরো থাকবে লেখক ও প্রকাশকের প্রথম বই প্রকাশের অভিজ্ঞতা, লেটার প্রেস ও ব্লক, মফস্বলে বই প্রকাশের অভিজ্ঞতা, উপমহাদেশের প্রকাশনা, বিশ্ব প্রকাশনা ইত্যাদি নিয়ে গবেষণা-প্রবন্ধ- নিবন্ধ-বিশ্লেষণ-ইতিহাস। প্রথম সংখ্যার কাজ এগিয়ে চলেছে। সম্পাদক আশা করছে নভেম্বরে পাঠকদের হাতে ‘ প্রকাশনা’ তুলে দিতে পারবেন। উল্লেখিত বিষয়ে আগ্রহীরা লেখা ও বিজ্ঞাপন পাঠাতে পারেন annoyprakash71@gmail.com…
ছোট গল্প সখি ভালোবাসা কারে কয় ————সিগমা আউয়াল এই করোনা ভাইরাস প্রতিটি মানুষকে নতুন করে জীবন চিনতে সাহায্য করল । সততা জীবনের মূল্যবোধের পথকে নিয়ন্ত্রণ করছে । প্রতিটি পদে পদে স্বাধীনতা হরণ ।এবার বাঙ্গালী শিখবে । বেশ কতদিন ধরে শরীর মন কোনটাই ভালো যাচ্ছে না মিলির । এতো বিপদের মধ্যে নিজেকে শক্ত রাখবার বহু চেষ্টা করছে । কোনদিন কোন তারিখ কি বার , কিছুই মনে থাকে না । আশ্চর্য এক সময় পার করছে পৃথিবীর মানুষ । শরীরটা কদিন ধরে বেশ গন্ডগোল করছে । পাত্তা দিচ্ছিলো না মিলি । হঠাৎ একটা ভয় শিরশির করে মেরুদন্ড বেয়ে শরীরের নীচের দিকে নামতে থাকে…
