Author: প্রতিবিম্ব প্রকাশ

ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড-২০২১ পেলেন মানব সভ্যতার সারথি ডক্টর হাসিনা ইসলাম সীমা আজ শনিবার বিকাল ৫টায় রাজধানীর উওরা ৬ নং সেক্টর সিক্রেট কুইজিন পার্টি সেন্টারে ভিন্নমাত্রা মিডিয়া ভিশন-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী মাইন উদ্দিন আহমেদ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত । অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ দেন ভিন্নমাত্রার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ মাসুম বিল্লাহ । সমাজ বিনির্মাণে মিডিয়ার ভুমিকা শীর্ষক মূলপ্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মুহাম্মদ আবু হানিফ খান । বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক, কবি সৈয়দ আজিজ, ডক্টর হাসিনা ইসলাম সীমা নুরুজ্জামান ভূট্টু…

আরো পড়ুন

তোমার মতো একটা তুমি চাই ফাহমিদা কামাল লিনু ২০.০৯.২০১ কি চাই আমার? তুমি জানতে চেয়েছিলে, বলেছিলাম… রাতের ঘুম কেড়ে নেয় তুমিহীনতা, ফাঁকা বড্ড বেশি ফাঁকা মনের আঙিনা। কুঁকড়ে যাই! আমি একলা একা কুঁকড়ে যাই একাকীত্বের নির্জনতায়, হঠাৎ ঘুম ভেঙে যায় মধ্যে রাতে… জলের ধারা চোখের কিনারায়। তুমি জানবে কি করে মনের গোপন! সব কথা কি বলা যায়? নিঃসঙ্গতার ঘুনপোকা কুঁড়েকুড়ে হৃদয় খায়, একাই সয়ে যাই,মরে বেঁচে থাকি… তবু মনের গোপন মনেই রাখি। কি নেই? সবই তো আছে! আর কি চাই? তুমি জানতে চেয়েছো বহুবার… কি চাই আমার? আমি শুধু শুনেছি, চুপ করে অশ্রুশিক্ত আঁখি নিয়ে তোমার চোখে তাকিয়ে থেকেছি। কি…

আরো পড়ুন

১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের শিগগির ফাইজারের টিকা দেওয়া হবে খুব দ্রুত স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর ভবনে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছরের যারা স্কুল-কলেজের শিক্ষার্থী, তাদের জন্য খুব দ্রুত সময়ের ভেতর ফাইজারের টিকা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা নিয়ন্ত্রণে আছে বলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে এবং শিল্প কারখানা সচল রয়েছে বলে অর্থনীতির চাকা সচল রয়েছে। জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশসহ পৃথিবীর আটটি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল…

আরো পড়ুন

কালের প্রতিবিম্ব, ঈদ উল আজহা সংখ্যা এখন বাজারে: সবাইকে দুই /একটা কপি (সংখ্যা) অর্ডার করতে অনুরোধ করা যাচ্ছে। যাদের লেখা আছে কমপক্ষে দুই কপি সংগ্রহ করতে পারেন। না করলেও সমস্যা নেই। তবে নিজের সংরক্ষণে রাখা এবং প্রকাশনায় সহযোগিতা করা নৈতিকতার/নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। অর্ডার করা যাবে : ০১৭১৫৩৬৩০৭৯ (নগদ) কুরিয়ার করার জন্যে (সুন্দরবন-এ) বিস্তারিত ঠিকানা সচল মোবাইল নম্বর দিবেন। ম্যাগাজিন পাইলে স্ট্যাটাস দিয়ে জানানোর মজাই আলাদা।

আরো পড়ুন

তোমার জন্যে খোলা চিঠি ফারজানা লুবনা প্রিয় হুতোম প্যাঁচা, কেমন আছো তুমি?জানি হয়তো ভালই আছো।এই দুর্দিনে ভাল থাকাটাই বড় কথা।কতদিন তোমার কোনো খবর পায় না।দেখাও তো হয় নাই,তাতে কী? দেখা হবে একদিন আমার বিশ্বাস।জীবন যুদ্ধে জয়ি হয়ে এক আকাশ স্বপ্ন নিয়ে,আমার কাল্পনিক তুমি একদিন ঠিকই হাজির হবে আমার সামনে।দিন ক্রমশই ফুরিয়ে আসছে।সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তবুও জানি হয়তো জীবনের বেলা শেষে হলেও তুমি আসবে আমার খবর নিতে।তখন হয়তো ঝাপসা চোখের দৃষ্টি নিয়ে তোমার দিকে অনিমেষে চেয়ে রইবো।তারপরও আমার হৃদয় ঠিকই চিনে নিবে তোমাকে।শেষের দিন গুলোতে তোমার হাতে হাত রেখে কাটাতে ইচ্ছে হয়।কত কথা জমে জমে পাহাড় হয়েছে।কথার পিঠে কথা…

আরো পড়ুন

আমাদের গ্রাম —-রাশিদা আক্তার। ০১/০৮/২০১৯ আমাদের গ্রাম দেখি ছবির মতন সকালে দোয়েল পাখি শিষ দিয়ে যায়, তাই দেখে রবি মামা আড় চোখে চায়, নানা ফুল ফোটে পেয়ে রবির কিরণ। গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে নদী মাঝি ভাই পাল ছেড়ে গেয়ে যায় গান, সে গানের সুরে ভরে আমাদের প্রাণ, কুলু কুলু ধ্বনি তার বহে নিরবধি হিন্দু মুসলমান মোরা সবে ভাই ভাই একসাথে থাকি মোরা সবে মিলে মিশে, সারাক্ষণ কাটে যেন শুধু খেলে হেসে, বিভেদ ভুলে একসাথে পাঠশালে যাই। পাবো নাকো কোথা খুঁজে মন কাড়া রূপ, সুুজলা সুফলা যেন সাজে অপরুপ।

আরো পড়ুন

আমার খতিয়ান – মাহফুজা ওয়ারেছী ঝর্না তারিখ: ১৭-০৯-২০২১ রাত গভীর হতে চলেছে- জীবনের হিসেবের খতিয়ান নিয়ে বসি একাকী। কি আছে ও’তে, সবই যে বাকি, হোক তাহা অনাদায়ী দেনা সঞ্চিতি !! আমার কথায় নাকি অনেক ঝাঁঝ, হৃদয়ের গভীরে তাহার রক্তক্ষরণ কথার বিষে বিষময় অন্তর সকল দুপুর দিনানন্তর! ‘বিষকন্যা’ বিশেষনে বিশেষিত আমি আজ…!! দিয়েছিলেম তাহার সত্যের দুয়ারে একটুখানি টোকা আমাকে তাই শুনিয়ে দিলে এমনি অন্তর দহন খোটা। বেশ বেশ বেশ! তোমায় শুভেচ্ছা অশেষ..!! একটা হিসাব অনেক পুরোনো! নীল আকাশের মত রৌদ্রুজ্জল আর ঝলমলে, বিবিধ পাওনাদারের হিসেব! তাহার কাছে আমার চিরকালের ঋণ আমি সত্যিই ঋণখেলাপির দায়ে অভিযুক্ত, চাই নে হতে তাহার দায় হতে…

আরো পড়ুন

অদ্ভুত রহস্য অহনা নাসরিন সকল রহস্য নারীর গোলাপি ঠোঁটে বড্ড রহস্যময়ী। রহস্যে ঘেরা নারীর চোখ, কি তার চাহনি! ঘনকালো চুল তার কি তার মুচকি হাসি! দু’ঠোঁটের হাসি যেন কৃষ্ণ তাঁর বাঁশি সুর শুনে রাধা- ভাসাতো জলের ঘাটে প্রেমের কলসি, যমুনার জল জানে রূপ তার কতখানি রঙতুলি জানে তার চলন-বলন জলরঙ জানে, তার হাসির রহস্য ঢেউ জানে, নিতম্ব- নারীর সেরা কাব্য। কেবল প্রকৃতি জানে নারীর আকৃতি মোনালিসা। গোপন সে রহস্যের খনি নারী-মন, নারী-দেহ, নারী-প্রেম জলে ভেসে আসা এক অদ্ভুত রহস্য।।

আরো পড়ুন

গুচ্ছকবিতা ইয়াসমিন আরা রানু ১৬-০৯-২০২১. মনের বাড়ি ———————— মনের বাড়ি সঙ্গে রয়ে যায়। তুমি প্রতারিত হলেও হবে না দিন বড় যতোই বাড়ুক দিন! ছোট কথা ——————————– তোমাকে রাখতে দিয়েছি আমার ছোট কথা। একপৃথিবী সমান দাম দিলেও অসম্ভব রয়ে যায় অমূল্য রতন! অতীত ——————————– শুধু তোমার জন্য সাজানো কোন গল্প নয়, মুঠোভর্তি রাগ অনুরাগ। তবু রবি পর্বে লেগে থাকে সাতসুর।

আরো পড়ুন

বিকলাঙ্গ রাত বিকলাঙ্গ রাতের তিথি আঁধারে ঢাকা তরুবীথি প্রতিবন্ধীর মত খুঁড়িয়ে খুঁড়িয়ে পেরোয় রাতের প্রহর । দূরে শোনা যায় আজানের ধ্বনি ভেসে চলে কিছু কালো মেঘ আঁধার সরিয়ে পূর্বের রক্তিম আকাশ থমথমে আকাশে শীতল বাতাস। তবে কি আজ সূর্যও দেবে ফাঁকি ? অনেক উঁচু থেকে পৃথিবীকে বড় ছোট মনে হয় , যেমন ছোট ছিলো আমাদের সময় । তোমাতে আমাতে মিল ছিলোনা তেমন অমিল ছিলো যেমন তবু আমরা মিলে ছিলাম । বিষে জর্জর ফুলেতে গন্ধ নাই রঙে ঝলমলো মৌচাকে মধু নাই বিষে জর্জর জর্জর স্পর্শে আবেগ নাই কাঁপে থর থর ভাবনা গুলো এলোমেলো চলতি পথে পা টলমলো ঝাপসা দু-নয়ন দেখেনা…

আরো পড়ুন