Author: প্রতিবিম্ব প্রকাশ

দুঃখ এলে শিমুল পারভীন দুঃখ এলে আমিও খুব বসতে দেই কাছে। অভিমান বা রাগ করি না। বলি- থাক যে কদিন ইচ্ছে। যখন ইচ্ছে যাস। কোথা থেকে আসে, কারা যে পাঠায় রোজ রোজ? গোপন রাখে সব। আচ্ছা থাক না হয় ওর গন্তব্য অজানাই। কি এসে যায় থাকলো না হয় নোনা জলের স্বাদ নিয়ে বদ্ধ ঘরের খাটে। আলাদা করে ওর জন্য আজকাল আর পাতিনাতো আসন, ওর জন্য নেইও কোন বাড়তি আয়োজন। জানি তো ও নিত্য আসবে। নিত্যই যাতায়াত। চিনে গেছে যে সব পথঘাট ঠিক ঠাক। অনেক জায়গা ঘুরে ঘুরে অনেকের সুখ কেড়ে নিয়ে ক্লান্ত হয়ে ও আসে। পুরোনো দুঃখ যেন নতুন রূপে।…

আরো পড়ুন

তৃষিত প্রাণের ঢেউ কানিজ ফাতেমা মাত্রাবৃত্ত (৬+৬+৬+২) নভঃ নীল সাজ দেখে আপ্লুত তৃষিত প্রাণের ঢেউ স্বর্গীয় প্রেমে কঠিন বেদনা পীড়িত হয়না কেউ ছায়া-ঘেরা চেনা স্রোতস্বতীর কলকল সুর বাজে তিমির প্রহরে হতাশা চাদর ঢাকে দীপালোক মাঝে কামিনী-স্বপ্ন প্রেম সন্তাপ গায়ে বেয়ে ধসে পড়ে শুভ ভাবনারা ঠাঁই খুঁজে চলে করুণাশীলের তরে পাবক শিখায় নিয়ত পোড়ায় দুঃখও তত বাড়ে সুর-নিস্বন অমল হৃদয় থেকে চলে যায় দূরে মৌবনে ফোঁটা প্রসূন কলিরা সহসা লুটিয়ে পড়ে যামিনীর স্মিত নিয়ন আলোয় কোমল প্রণয় গড়ে নীলাভ আকাশ প্রশান্ত মনে জলের শরীরে ভাসে শৈল চূড়ায় নিষ্পাপ আলো উদারচিত্তে হাসে। কক্সবাজার ০৯/০৯/২০২১

আরো পড়ুন

তৈষী সাহা’র গুচ্ছকবিতা: অচেনা ভুবন অদেখা ছায়ার পেছনে ছুটে চলে এ মন, তবু হয় না’কো কভু ক্লান্ত, আপন ছায়পথ জুঁড়েও যে আছে কত ভুল-ভ্রান্ত! জীবন যে এক বিভ্রান্ত বিভীষিকাময়, আজ এ মন ভীষণ শ্রান্ত। আকাশ পানে চেয়ে বসে থাকা, শূন্য ক্লান্ত আজ সব চিন্তা কল্পনা, এখন রাত যেন শুধুই মরীচিকা। রাতের আকাশে তারা গুলোও যেন অচেনা! তবু অপলক দৃষ্টিতে চেয়ে আছি; চেনা তারার খোঁজে। আমার আমিকে খুঁজে পেতে,চেনা তারার মাঝে;আপন মনেতে। বিবাদ নিষ্পন্ন চেতনা কঙ্কাল জীবাশ্মে রূপ নেয়। মৃত্যু রূপ নেয় শুকনো গোলাপের ঝরে পড়া পাপড়ির ন্যায়! হীনমন্যতায় আকৃষ্ট মন গুলো নিকৃষ্ট আবেগে আবদ্ধ। মন বদ্ধতার কারিগরের শৃঙ্খলার করিডোরে…

আরো পড়ুন

বাউল সম্রাট শাহ আবদুল করিমের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লোকগানের এই কিংবদন্তি শিল্পী। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ভাটি অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি। দারিদ্র্যের সঙ্গে আজন্ম যুদ্ধ ছিল তার। কৃষি কাজের পাশাপাশি রচনা করেন কালজয়ী সব লোকগান। সমাজের নানা কুসংস্কার, সাম্প্রদায়িকতা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সুরে সুরেই প্রতিবাদ জানিয়েছেন আজীবন। শাহ আবদুল করিম জীবনভর তার গানে অবহেলিত-বঞ্চিত মানুষের মুক্তির কথা বলে গেছেন। তার গানে যেমন প্রেম-বিরহ ছিল, তেমনি ছিল খেটে খাওয়া মানুষের কথা। একই সঙ্গে আধ্যাত্মিক ভাবনাও রয়েছে তার সৃষ্টিকর্মের বিশাল অংশজুড়ে। অভাব-অনটন, দুঃখ-দারিদ্র্যে বেড়ে ওঠা বাউল করিমের বয়স যখন ১২, তখন রাখালের কাজ ছেড়ে…

আরো পড়ুন

কালের প্রতিবিম্ব, ঈদুল ফিতর সংখ্যা: কালের প্রতিবিম্ব, ঈদুল ফিতর সংখ্যা-২০২১-এর ব্যাপক সাফল্যের পরে এবং পাঠক চাহিদার কথা বিবেচনায় রেখে ঈদুল আজহা সংখ্যার কাজ হাতে নেয়া হয়। তারই ধারাবাহিকতায় ঈদুল আজহা সংখ্যার-২০২১ বের করার কাজ শেষ করে পাঠকের হাতে তুলে দেয়ার প্রাণান্ত চেষ্টার এক সফল প্রয়াস কালের প্রতিবিম্ব, ‘ঈদুল আজহা সংখ্যা’ এখন বাজারে… সকলের কাছে দোআ ও সহযোগিতা কামনা.

আরো পড়ুন

কালের প্রতিবিম্ব, ঈদ উল আজহা সংখ্যা এখন বাজারে: সবাইকে দুই / একটা সংখ্যা অর্ডার করতে অনুরোধ করা যাচ্ছে। যাদের লেখা আছে কমপক্ষে দুই কপি সংগ্রহ করতে পারেন। না করলেও সমস্যা নেই। তবে নিজের সংরক্ষণে রাখা এবং প্রকাশনায় সহযোগিতা করা নৈতিকতার/নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। অর্ডার করা যাবে : ০১৭১৫৩৬৩০৭৯ (নগদ) কুরিয়ার করার জন্যে (সুন্দরবন-এ) বিস্তারিত ঠিকানা সচল মোবাইল নম্বর দিবেন। ম্যাগাজিন পাইলে স্ট্যাটাস দিয়ে জানানোর মজাই আলাদা। পরবর্তী সংখ্যা: শরতের পদাবলি, লেখা দিতে পারেন ইমেইল/গ্রুপে পোস্ট করার মাধ্যমে। লেখা হোক আজ ও আগামীর আবুল খায়ের সম্পাদক ও প্রকাশক কালের প্রতিবিম্ব (শিল্প-সাহিত্যের কাগজ) লেখা দেয়া যাবে: প্রয়োজনে:

আরো পড়ুন

আজ ১২ সেপ্টেম্বর ২০২১ কবি আজিজুন নাহার আঁখি-এর শুভ জন্মদিন। সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের সম্মানিত মডারেটর; কালের প্রতিবিম্ব ম্যাগাজিনের সম্পাদনা পরিষদের সদস্য, সহ-সম্পাদক, সপক মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক । নিরন্তর শুভ কামনা। লেখা হোক আজ ও আগামীর আবুল খায়ের প্রতিষ্ঠা/সভাপতি সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ সম্পাদক: কালের প্রতিবিম্ব

আরো পড়ুন

আজ ১১ সেপ্টেম্বর, প্রথিতযশা কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার জন্মদিন। ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন তিনি। তার বাবা আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় কনক চাঁপা। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে কনক চাঁপা সমান পারদর্শী। তিনি ৩৩ বছর ধরে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা। প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম। গানের পাশাপাশি লেখক হিসেবেও কনকচাঁপার সুখ্যাতি রয়েছে। ২০১০ সালের অমর একুশে বইমেলায় ‘স্থবির যাযাবর’, ২০১২ সালের অমর একুশে বইমেলায় ‘মুখোমুখি যোদ্ধা’…

আরো পড়ুন

বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের শরতের ছড়া-কবিতা পাঠ ও আড্ডা-আলোচনা সভা অনুষ্ঠিত আজ ১১ সেপ্টেম্বর ২০২১, ২৭ ভাদ্র ১৪২৮ শনিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত শাহবাগস্থ পাঠক সমাবেশ কেন্দ্রের অনুষ্ঠান মঞ্চে বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম আয়োজিত শরতের ছড়া-কবিতা পাঠ, আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক, কবি কথাশিল্পীগণ। এঁদের মধ্যে শিশুসাহিত্যিক আসলাম সানী, আমীরুল ইসলাম, প্রণব মজুমদার, হাসনাত আমজাদ, ডা. মিজানুর রহমান কল্লোল, এম. আর. মঞ্জু, চন্দনকৃষ্ণ পাল, তপন বাগচী, নূরুদ্দীন শেখ, নাহার আহমেদ, শ্যামলী খান, কথাশিল্পী ইসহাক খান, শাহেদ ইকবাল, কবি শাহাদাৎ…

আরো পড়ুন

পাউরুটি খেয়ে দিন পার করা ছেলেটি আজ বিসিএস ক্যাডার: বিসিএসের মৌ’খিক পরীক্ষা দিতে যাও’য়ার মতো ভালো কোনো পোশাক ছিল না ছে’লেটির। ছিল না সকালের খা’বার। চাকরি পাওয়ার আগ পর্যন্ত কো’নো দিন সকালে নাশতা করেন’নি।কো’ন বেলা খেয়ে আবার কোন বেলা আধ’পেট খেয়ে চ’লেছে জীবন। গায়ে ওঠেনি ভাল কোন পো’ষাক। অন্যের দেয়া পুরানো কাপড় গায়ে দিয়ে তার দিন চল’তেন। তখন এক বন্ধু পাশে এসে দাঁড়ায়। কিন্তু জীবন তাঁর’ থেমে থাকেনি। অক্লা’ন্ত পরি’শ্রম আর মেধা তাঁকে জীবন যুদ্ধে এনে দিয়েছে সাফ’ল্যে’র স্বর্ণ*মুকুট। তিনি প্রমান করেছেন, ইচ্ছা আর সাধনা থাক’লে জী’বন যুদ্ধে জয়ী হওয়া যায়।হুম, জী’বন যুদ্ধে জয়ী হওয়া সেই ছেলেটিই আজ BCS ক্যাডার।…

আরো পড়ুন