Author: প্রতিবিম্ব প্রকাশ

ভাঙ্গা সেঁতু সুমিতা মুখোপাধ্যায় কিছু কিছু দিন মানুষের একা থাকার অধিকার হরণ করে নেয়, মুখর করে তোলে,বাইরে ,ভিতরে। জঠিল শেকড় ছড়িয়ে বৃক্ষ -জীবন, একাকী। একা একা অরণ্য গভীরে ভীষণ এক অদ্ভুত একাকী জীবন। প্রাগৈতিহাসিক পাথরের গায়ে লেপ্টে থাকা শাওলার মতো বুকের পাঁজরে লেখা হয় শ্রান্তিহীন হাজারো বেদনার আখ্যান। বিবাগী বাষ্পের মত উবে যায় দেহগত সুখ, বড়ই ক্ষণস্থায়ী জানি, তবু বহতা নদীর কাছে অনাদরে ঝরতে থাকা শুকনো পাতার ঘূর্ণের কাছে ঘামে ভেজা বুকের মায়াঘ্রাণের কাছে মাটির অন্তর্গত প্রেমের কাছে আমার ঋণ। নদীর বুকে আঁকা পূর্ণিমার চাঁদ রূপালি ঢেউ তার আপন হয়েছে কি কখনো, অক্ষয় কিছু? হয়নি জানি,তা হবার নয়। প্রতিটি জীবিত…

আরো পড়ুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছে:  বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।  গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১ অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

আরো পড়ুন

সহধর্মিনী নাজনীন আহমেদ প্রথম যেদিন আমার ঘরে এলে মনে হলো, রামধনুর রং দিয়ে, পৃথিবীর সব ফুলের সুবাস দিয়ে, সপ্ত সুরের সুর দিয়ে বেঁধে নিলে আমায়। অল্প সময়ে কি অদ্ভুত ভাবে মানিয়ে নিলে নিজেকে। গুছিয়ে নিলে সবকিছু নিজের মনের মতো করে। যখন তখন বাবার চা, সময় মতো মায়ের ঔষধ, সংসারের কত শত কাজ সামলে সব ঘড়ির কাঁটায়। তারপর ঘর আলো করে যখন সন্তান এলো, তখনও সোনার সংসারের কোথাও তোমার, এতটুকু কমতি পড়েনি ভালোবাসার ছোঁয়ার। সেই কর্মব্যস্ত দুটি হাত, সেই পরম মমতার দুটি হাত, আজ নিথর হয়ে পড়ে আছে হাসপাতাল বেডে। রিপোর্টে কোভিট –19 পজেটিভ এসেছে। দু’মাস যাবৎ অক্সিজেন সাপোর্টে আই সি…

আরো পড়ুন

সাপ শাহ্ নাজমুল ফনা তোলা সাপ দেখে ভয়ের কিছু নেই, সূর্যের স্বভাব হলো রৌদ্র বিকীরণ, সাগরের স্বভাব হলো ফুঁসে ফুঁসে ওঠা জলপ্রপাত এর কাজ হলো নির্ঝরনী, সাপ ভয় পেলে স্বভাব মত ফনা তুলে ধরে। তোমাকে ভয় দেখাবার কোন সুচতুর অভিলাষ তার নেই। সে প্রকৃতিকে গতি এনে দেয়, তুমি তার কারুকাজ দেখো, তার নিভাঁজ সুগঠিত দেহ কি অনুপম। তোমার মত পদ-হাতধারী সে নয় তবুও তার গতির কাছে তুমি অতিশয় তুচ্ছ। তোমার মত অক্ষীধারী হলেও দৃষ্টিধারী নয় অথচ তার চেয়ে নির্ভূল তুমি নও। যখন অনাবশ্যক তাকে ঘাটাবে তুমি, কি ভয়ানক ছোবলে বিষ উগলে দেবে মূহুর্তে তুমি খতম, পপাত ধরণী তল।

আরো পড়ুন

সম্পের্কের চোরাবালি বৈশাখী সুলতানা আখিঁতে সৃষ্টি চোরা জলের নহর, হৃদয় নতুন আলোর প্রহর।তবুও শূন্যতা, শান্তির অভিনয়। রজনী গভীর অন্ধকারাচ্ছন্ন সরবর, কন্ঠে পিপাসা। উজ্জ্বল ঝলমলে আকাশ ভরা চাঁদ, তবুও কলংকের দৃষ্টান্ত। বস্রে আবৃত্ব তবে কেন বস্রহীন। ধানের ডগায় ঝুলন্ত ঘর। চোখে বাসা কিট, রক্তাক্ত দেহ উপায় নেই। জীবনের অর্থ বুঝি এখানেই। অদ্ভুত শূন্যতার খেলায় আর কত হারজিত, স্বপ্নগুলো আজ কমোর মচকানো, হয়তো আমার মতো অনেক আছে সময়েও নিজেকে লুকিয়ে কাঁদে অথবা সাহসের ভর করে চলে অবিরাম। আচঁল উড়িয়ে অধরা জীবন, দুঃখ লেপ্টে শরীরে ভাবে হাসির ফোয়ারা, কে দেখে মুক্ত বিহীন ঝিনুকের শূন্য খোলশ। মিছে ছেঁড়া রঙের খোয়াব দেখা, প্রভাতে সবি মিছে,…

আরো পড়ুন

যৌগিক সমীরণ তাসলিমা বেগম “””””””””””””‘”””””””””””””” কি অবাক বিস্ময়ে দেখি ঘরে শুয়ে রাতের আকাশ! সাদা মেঘেদের মুক্ত বিহঙ্গের মতো দৌঁড়ানো প্রতিযোগিতা — কখনো সাদা মেঘের চাক, কখনো কালো মেঘের আচ্ছাদন, কখনো কালো পাহাড়ের ন্যায় জটিল যৌগিক সমীরণ! আচ্ছা মেঘেদের ভেলা, করে শূণ্যে খেলা, কে করে তাদের পরিচালন? ভাবছে কি মন কি যে ঘূর্ণায়মান দৃশ্যের চলে স্ফুরণ! কিবা তার কারণ? নীল নীলাম্বর গগনতলে উড়াইয়া সফেদ স্বপ্ন পালে ফেলে মানুষকে চেতন মনের কৌতহলী দৃষ্টির জালে, তবু্ও এ ভবে কে পেরেছে কবে নামাতে বৃষ্টির বরিষণ! তাই মহান এ প্রভুর সৃষ্টির সব মাহিত্বের সর্বদা করি অনুরণন। সময়ঃ রাত ১১.০০ ঘটিকা তাং-১৪ সেপ্টেম্বর ২০১৯খ্রিঃ বাসাবো, ঢাকা।

আরো পড়ুন

অপেক্ষা নার্গিস রহমান আমি আকাশপানে চেয়ে আছি তুমি আসবে আমার কাছে পশ্চিম অস্তাচল সূর্যের শেষ আবীর রং এনে সাজিয়েছি আমার মনে। কিন্তু তোমাকে না পাওয়ার বেদনা কখন যে চোখ থেকে অশ্রু ঝরে চোখের কোমল পাতাগুলো ভিজে গেলে টের পেলাম না। শুধু বুঝলাম অনেক দিনের না পাওয়া আদরমাখা ভালবাসা আমার বুকে বার বার আঘাত করছে আর কেঁদে কেঁদে বুক হালকা করছি। কিন্তু তুমি কোথায় আছো? তোমার ভালবাসা আজ কোথায়? আমার হাত জড়িয়ে ধরে বলতে তোমাকে ভালবাসি ভালবাসি। আমাকে হাত ধরে বলতে রাত দশটাই ঘুমাবে আর সকাল পাঁচটাই উঠবে তাহলে তুমি সুস্থ থাকবে। এখন কেউ আর হাত ধরে বুকে জড়িয়ে ধরে বলে…

আরো পড়ুন

প্রেমের পরশ পারভীন আকতার ভালোবাসি যাহারে সেইতো ছাড়িয়া যায়, ক্ষণেক্ষণে হিয়ায় কাঁপন তুলিয়া নির্বাসন হায়। দক্ষিণা সমীরণে সম্মুখে সাগ্নিক উতলা পবন, তাহার লাগি কাঁদে আনন্দলোক প্রেম কমল। এত নিঠুর কী করে হইলে সখা প্রিয় সম্মোহন, ধেয়ে চলে নিয়তির খেলা বিমর্ষ উন্মোচন। একটি বার কহিবার তরে রচিলে শত বচন, বিবাগী আমি নিষ্ফলা বদনে ছুঁয়েছি পদ্মচরণ। যাহার লাগিয়া সাজিয়েছিলুম গুলপাতায় ঘর, শোকের আর্তনাদে মিলন ক্ষণে সে করিল পর। পরের তরে এ জীবন উৎসর্গ বিবাগী কভু, যাঁতাকলে পিষিয়া মৃতস্নান আর করিওনা প্রভু। তোমারি সহিত সমরে বেগ নাহি করি অবেলায়, প্রেমের ভুবনে সিঞ্চন নিশি তমসা নিরালায়। সুখের বারতা আসিব বলিয়া দেয় শুধুই ফাঁকি, ধোঁয়াশা…

আরো পড়ুন

মেরী হাওলাদার-এর দুইটি কবিতা: শূন্যে বেঁধেছি ঘর কেন চোখের ধনুকে প্রায়শঃ ছোড় আমাকে দৃষ্টি বান? কিভাবে আমি জলে নামি বলো বস্তুত; জানিনা সাঁতার। আমাকে তুমি বাঁধতে চাও কেন তোমার প্রেমের মায়ায়? আমিতো ছেড়েছি বিলাসী কুটির, দ্যুতিময় নক্ষত্রের নেশায়। কেন কুহক জাল বিছিয়ে রাখো আমার চলার পথে? নিয়ম ভাঙ্গার নিয়মে আমি অটল দুরন্ত রথে। কেন মিষ্টি কথার ফুলঝুরিতে ভুলাও অকারণে? ‘স্বাতন্ত্র’ আমি দেবো না বন্ধক তোমার করতলে। মুক্ত আমি বাধা-বন্ধনহীন বিহঙ্গের মত মন যেমন খুশি ঘুরে বেড়াই, শৃঙ্খলে শঙ্কা আমরণ। আকাশে ভাসি সাগর দেখি পাহাড় চূড়ায় উঠি রংধনু রঙে রাঙিয়ে নিজেকে নৈস্বর্গে বসি। নিঝুম রাতে তারার সাথে নিবিড় আলিঙ্গন কালপুরুষের বীরত্ব…

আরো পড়ুন

আশ্বিনের নীলাকাশ মহিউদ্দিন বিন জুবায়েদ আশ্বিন মাসে সবুজ রঙে ঢেউ খেলানো ধান শীতের শিশির গায়ে মেখে ভালোবাসার তান। সূর্য ওঠে বাড়তে থাকে তাপ.. বকের সাথে খুব মিতালি গলায় গলায় ভাব। আলের ওপর নরম পায়ে শিকার খুঁজে বক শিশির পড়ে ধানের পাতা করছে ঝকাঝক। দখিন বায়ূ দোল দিয়ে যায় দুল.. ঘাসের বুকে আশ্বিন মাসে ফুটে নানান ফুল। বিলেরধারে সাদাফুলে দারুণ কাশের বন আশ্বিন মাসের চোখ জুড়িয়ে শীতল করে মন পাখির কণ্ঠে ভেসে আসে গান.. গাঁয়ের চাষি মাঠ পানে চায় মন করে আনচান। আহা কী যে মন ভুলানো ঋতুর বাংলাদেশ চারদিকে তার আকাশ ঘেষা দারুণ পরিবেশ। নীলাকাশে ওড়ে শত চিল.. অন্য কোন…

আরো পড়ুন