আবু হেনা মোস্তফা কামাল মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জন্ম: ১৩ মার্চ ১৯৩৬ মৃত্যু : ২৩ সেপ্টেম্বর ১৯৮৯ একজন বরেণ্য শিক্ষাবিদ, কবি, গীতিকবি এবং লেখক। তিনি ১৯৩৬ সালের ১৩ মার্চ বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। পাবনা জেলা স্কুল থেকে ১৯৫২ সালে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে ১৯৫৪ সালে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি কৃতিত্বের সাথে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে বাংলায় বিএ (অনার্স) এবং ১৯৫৯ সালে ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন, উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণীতে প্রথম হয়ে। পরবর্তীতে ১৯৬৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ‘দ্য বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং (১৮১৮-১৮৩১)’ বিষয়ক গবেষণায় তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৫৯ সালে…
Author: প্রতিবিম্ব প্রকাশ
অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায় শুভ জন্মদিন জন্ম: ২৩ সেপ্টেম্বর ১৯৫০ অভিনেতা। পাশাপাশি তিনি একজন নাট্যকার, আবৃত্তিকার ও সংগঠক।১৯৮০-র দশকের শুরুতে সকাল সন্ধ্যা নামক টিভি সিরিয়ালে ‘শাহেদ’ চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। তিনি বিটিভির মহাপরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার চলচ্চিত্রে অভিনয়ের শুরু মোরশেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী দিয়ে। এরপর তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একাত্তরের যীশু চলচ্চিত্রে পাদ্রীর ভূমিকায় অভিনয় করেন। এছাড়া ২০১১ সালের আরও দুটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ ও গেরিলায় অভিনয় করেন। মুহম্মদ জাফর ইকবাল রচিত একই নামের উপন্যাস অবলম্বনে আমার বন্ধু রাশেদ নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম এবং গেরিলা নির্মাণ…
নারী শক্তি এ জগৎ সংসারে নারীকে শক্তির আধার রূপে দেখা হয়। এ সংসারে পুরুষ যদি নারীজাতিকে খাট করে দেখে তবে সেটা তাদের ভুল ধারণা । সৃষ্টিকর্তা তাঁর অবয়বে পুরুষকে সৃষ্টি করেছেন। সেই পুরুষের সঙ্গী হিসেবে নারীকে । কোনো কোনো ক্ষেত্রে নারীকে অসহায়, অবলা আক্ষায়িত করা হয় । আসলেই কি নারী এতোই দুর্বল?! এ সমাজ সংসারে নারীর প্রতি অত্যাচার এতোটা বেড়ে গিয়েছে যে তার প্রকাশই পায় না। নারী ক্ষমাশীল, করুণাময়ী প্রকৃতি যেন মানবের তরে নারীকে সৃষ্টি করেছেন। নারীকে সবাই দুর্বল, নির্মল মনের মনে করা হয়। এ সৃষ্টিশীল পৃথিবীতে নারী এতোটাই শক্তিশালী যে, তিনি একজন নতুন জীবন জন্ম দিতে পারেন। তাঁর ভিতরে…
প্রথম এবং শেষ সত্যি তোমাকে বলা হয় নি কখনো তুমি আমার মধুরতম আক্ষেপের নাম। তোমাকে এতখানি পেয়েও না পাওয়া প্রতিটি প্রহর জানে তুমি আমার দীর্ঘতম নিঃশ্বাসের নাম। তোমাকে জানানো হয় নি তুমি আমার নীলকণ্ঠে ছিন্ন পালকে লেখা নাম। তোমার বুকে লেপ্টে থাকা আমার লাজুক চুমুর সবটা জানে তুমি আমার শেষ অতৃপ্ত আকাঙ্ক্ষার নাম। তোমাকে তেমন ডাকা হয় নি অথচ তুমি হয়তো হবে আমার মৃত্যুর পূর্বে মনে আসা শেষ নাম। আমার গ্রীবায় আটকে যাওয়া প্রতিটি কান্নার বিন্দু জানে তুমি আমার প্রার্থনায় চাওয়া প্রথম এবং শেষ নাম। ✑ কলমে- তসলিমা হাসান কানাডা, ২১-০৫-২০২১
মানুষ ও মনোবৃত্তি জোবায়দা আক্তার চৌধুরী মুখোশের আড়ালে মুখ ভয়ঙ্কর…… সুন্দরের পিঠে অসুন্দর বিভৎস…… মানুষের ভেতরে অমানুষ দুর্বিসহ……. আমার ভেতরে আমির খেলা নির্লজ্জদের নিয়ে আমার ভাবনা অকূলপাথার এক ঢেউ জাগানিয়া দেয়াল জুড়ে ছোপ ছোপ রক্তছাপ ভেতরে গোঙানোর শব্দ বিবেক, মূল্যবোধ, মানবিকতা ভাব মোহ সহনশীলতা ওসবের বাইরে নয় কেউ আমিও প্রতিবাদের কণ্ঠে প্রতিশোধের ধারালো অস্ত্র শান দেই হাতের কব্জিতে রুমাল বেঁধে গামছায় চোখ বাঁধতে উদ্যত হই আমিও তো মানুষ
মেঘের আমন্ত্রণ হোসনে আরা জেমী এ শহর ভিজে গেছে মেঘার্ত আকাশের কান্নায়; শ্রাবণে ভিজে গেছি আমি, ভিজে গেছো তুমি; ভিজে গেছে আমার উদাসী জানালা। কেউ কারো হয় না, সময় যেমন ধরে রাখা যায় না; আমিও হতে পারিনি সময়ের; দিনশেষে আমিও হতে পারিনি আমার, তার কিংবা আমাদের! দমকা হাওয়ার রাতগুলো শব্দাহত ঝড়ো হাওয়ায় বিচ্ছেদের সুরে বাজে বিষাদ। অবসন্নতা সংকোচে সিঁধকাটে আপন আলয়ে সন্ধ্যার মুহূর্ত হারিয়ে গেছে হাতের ফাঁকে। সময়ের নাম দিয়েছিলো ‘সময়’ ঘড়ির কাটার টিকটকে সময় হতে পারেনি আমার, না আমি সময়ের। শুধু ছায়া, ঝরাপাতা বলে দেয় স্মৃতিকথা। ফেলা আসা জীবনের বাঁকে মুছে যায় অহেতু স্মৃতি। শীত ফেলে বসন্ত, শরৎ নাকি…
কথার কথকতা: –মাইন উদ্দিন আহমেদ আপনার কি মন কান্দে? জানি, হঠাৎ চমকে উঠে বলবেন, এ কেমন প্রশ্ন? পরক্ষণেই হয়তো বলবেন, মনতো কাঁদেই কিন্তু এ প্রশ্ন করে কান্না আরো বাড়াচ্ছেন কেনো? এ দুনিয়ায় জানতে চাওয়ার মতো বিষয়ের কি অভাব আছে? এই স্পর্শকাতর বিষয়টি নয়, অন্য কোন প্রশ্ন করুন কারণ এ রকম প্রশ্ন করলে যে মনের কান্না চোখে এসে যায়। আসলে এটাই হলো আসল কথা, মনের কোনে লুকিয়ে থাকা কান্না চোখে এসে দৃশ্যমান হয়ে যায়। এমন কোন মন কি আছে যাতে লুকিয়ে নেই কোন কান্না? আমরা হলফ করে বলতে পারি, নেই, এমন কোন মন নেই যেখানে কান্না নামক বালিকাটি নিঃশব্দে পড়ে নেই,…
মমতাজ পারভীন’র কবিতা: বেদনা-বিধুর ~~~~~~~ Momotaz Parvin কি অসহ্য যন্ত্রণা ! মন বেদনায় বিধুর উঃ উঃ ! বেদনায় বিধুর!! একলা দুপুর মধ্য প্রহরে মাথার উপর সূর্যটা ঢালে উত্তাপ পিছু ডাকে পুরনো স্মৃতিরা তাই বসে থাকি চুপচাপ। উপচে পড়া কফির বাদামি ফেনার বুদবুদে হারাই কিছুক্ষণ… দগ্ধ হয়ে রয় সব গল্প কথা শূন্যতা নিয়ে কেটে যায় সারাদিন। মনের ভাঁজে ভাঁজে এখনও তুমি আছো খামচে ধরে স্মৃতির আঁচল— যে দিকে চাই তোমার ছবি, চেয়ে আছো আমার দু’চোখে জলের ঢল!!
সালমা’র শ্বশুরবাড়ি এলাকায় পার্ক প্রতিষ্ঠা: ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা তার শ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে একটি পার্ক গড়ে তুলেছেন। এ উপজেলার জুগলী ইউনিয়নের তালতলা গ্রামে প্রায় ৬ একর জায়গায় জুড়ে গড়ে তুলেছেন এই বিনোদন কেন্দ্রটি। যার নাম রেখেছেন ইউরোপিয়ান পার্ক। সোমবার (২০ সেপ্টেম্বর) নবনির্মিত পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। এ সময় উপস্থিত ছিলেন—নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা প্রমুখ। উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পার্কটি। এ সময় আগতদের স্বাগত জানান সালমা ও তার…
নির্জনা পারভীন শীলা নির্জনা। ভোরের সূর্যটার মতোই তুমি সত্য ছিলে আমার। হাত ধরে পাশাপাশি হেঁটেছি বিস্তীর্ণ বনভূমিতে, লোকালয় থেকে বহুদূরে, মেঠোপথে, সবুজের সমারোহে। যেখানে নির্জন পাহাড়,ঘাস,ফুল,কোকিলের গান, আর এক চিলতে সোনালি আকাশ। জাগতিক এই নিয়মে তুমি একদিন আমার হাত ধরেছিলে, বলেছিলে,পৃথিবীর বুকে একদিন সভ্যতা বিলীন হবে, নেমে আসবে উচ্ছৃঙ্খলতা জন্ম নিবে মানুষরূপী শেয়াল আর শকুনের আত্মা, কুঁড়ে কুঁড়ে খাবে এ সভ্য সমাজকে! বলেছিলে আরো, সেদিনও তুমি আর আমি পাশাপাশি হাত ধরে সভ্যতার লক্ষ্যে এগিয়ে যাবো। আমাদের অস্তিত্ব বিলীন হবে না কোনো কালে। অনন্তকাল ধরে এই আমরা শান্তপ্রকৃতির জীব, আমরা আছি আমরা থাকবো। নির্জনা। আজ তুমি কোথায়? আমার পৃথিবীতে তোমাকে বড়ো…
