Author: প্রতিবিম্ব প্রকাশ

মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের মিলিটারি ভূত’ আমার প্রথম কিশোর উপন্যাস ছিল ‘ দুষ্টু ছেলের গল্প’। প্রকাশ হয়েছে বিশ্বসাহিত্য ভবন, বাংলাবাজার থেকে। ওটা লেখা হয়েছে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশের গ্রাম অঞ্চলের অবস্থা ও রাজনৈতিক পটভূমি নিয়ে। পাশাপাশি ওটা ছিল শিশু-কিশোরদের মনে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রবাহিত করার একটা প্রয়াস। অন্যদিকে আমার মুক্তিযুদ্ধের আরেকটি উপন্যাস ‘একাত্তরের মিলিটারি ভূত’ শিশু-কিশোরদের জন্য একটি পরিপূর্ণ মুক্তিযুদ্ধের উপন্যাস। যা প্রকাশের পরপরই আলোচিত ও প্রশংসিত হয়েছে। ‘একাত্তরের মিলিটারি ভূত’ ২০১৩ সালে এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়। ‘একাত্তরের মিলিটারি ভূত’ নিয়ে বিশিষ্ট জনদের মন্তব্য : “একাত্তরের মুক্তিযুদ্ধে নিপীড়িত, বঞ্চিত, অসহায়, নির্যাতিত শিশুকিশোরদের চিত্র প্রাণবন্ত হয়ে ফুটে উঠেছে এই গ্রন্থে।”…

আরো পড়ুন

টরেন্টোতে কথাসাহিত্যিক আনিসুল হকের সঙ্গে আড্ডা বিগত ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার কানাডার স্থানীয় সময় সন্ধ্যায় ৮টায় অনুষ্ঠিত হয় জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হককে নিয়ে ঘরোয়া আড্ডা। আয়োজন করেনকানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল সেন্টারে অনুষ্ঠিত এই লেখক-আড্ডায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী। টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল এতে সমাপনী বক্তব্য রাখেন। আনিসুল হক তার কথায় নিজের লেখক হয়ে ওঠার কাহিনী বর্ণনার পাশাপাশি নিজের সম্প্রতি সমাপ্ত উপন্যাস এবং সমসাময়িক কবি-লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে নিজের ভাবনা ও ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। নতুন প্রজন্ম সম্পর্কে আনিসুল হক বলেন, ‘তরুণদের বড় একটি অংশই…

আরো পড়ুন

নার্গিস রহমান’র নিবন্ধ: যত্ন নার্গিস রহমান তুমি একজন মানুষকে কতটুকু ভালোবাস তোমার মনোযোগ তার সঠিক ব্যাখ্যা বুঝিয়ে দিবে, মনোযোগ ভালোবাসার চেয়েও শক্তিশালী, যা উভয়ের মধ্য সম্মান জন্মায়।মনোযোগের কারণে ভালোবাসার গভীরতা বৃদ্ধি পায় এবং অবহেলার কারণে হয়তো ভালোবাসার মৃত্যু ঘটে। ভালোবাসার অর্থ কাছের মানুষের প্রতি সঠিক যত্ন নেওয়া, শত ব্যস্ততার মাঝেও তাকে গুরুত্ব দিয়ে উওর দেওয়া যার মাধ্যমে তোমার বন্ধন শক্ত করে দিবে।ভালোবাসা শুধু যত্নশীল স্বপ্ন নয়। ভালোবাসা একটা অনুভূতি যার কোন বয়সের সীমারেখা বা আকার নেই। ভালোবাসা একটি সহজ বার্তা যা প্রতি মুহূর্তে তার অভাব অনুভব করে। তাই প্রিয় মানুষগুলো বেঁচে থাকতেই তাকে  চোখ বন্ধ করে মাঝে মাঝে শক্ত করে…

আরো পড়ুন

বই আলোচনা: ফাতেমা আফরোজ সোহেলি সুরকার ও সঙ্গীত পরিচালক সমর দাস-কে নিয়ে গবেষণামূলক গ্রন্থ লিখেছে: অণিমা মুক্তি গমেজ: সমর দাস (১০ ডিসেম্বর ১৯২৯ – ২৫ সেপ্টেম্বর ২০০১): স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত সঙ্গীতজ্ঞ; সঙ্গীত প্রেমিদের প্রিয়তম মানুষ সুরকার ও সঙ্গীত পরিচালক সমর দাস। ১৯২৯ সালের ১০ ডিসেম্বর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে নবদ্বীপ বসাক লেনে এক সঙ্গীতশিল্পী পরিবারে সমর দাসের জন্ম। পরিবারের গণ্ডিতেই তার সঙ্গীত শিক্ষা শুরু হয়েছিল। ১৯৪৫ সালে মাত্র ১৬ বছর বয়সে তদানীন্তন অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্রে বাঁশি বাজানোর মধ্য দিয়ে সমর দাসের সঙ্গীত জীবনের সূচনা। তরুণ বয়সেই গিটার ও পিয়ানো বাজানোর জন্য তার খ্যাতি ছড়িয়ে পড়ে। পরে…

আরো পড়ুন

বহুদিন যাবৎ অনেকেই অনুরোধ করেছিলেন যৌথকাব্যগ্রন্থ করতে। আমার ব্যস্ততার জন্যে সাহস করিনি। এখনো অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। তাই বলছিলাম কেউ যদি স্বেচ্ছায় আগ্রহী হয়ে থাকেন। তবে যোগাযোগ করতে পারেন। একটি সুন্দর নাম প্রস্তাব করতে পারেন। সম্পাদনার দায়িত্ব কেউ চাইলে নিতে পারেন। আমি সহযোগিতা করবো। এযাবৎ যৌথকাব্য প্রস্তাবিত নামসমূহ : ১) খন্ডিত চন্দ্রালোক ২) তারার কাব্য ৩) কাব্যের মিতালী ৪) মায়াবী জোছনা ৫) জল কবুতর ৬) মায়াবী জ্যোৎস্না প্রকাশনায়: #প্রতিবিম্ব_প্রকাশ Cell: 01715363079

আরো পড়ুন

শৈশব কিনতে চাই হুমায়ূন কবীর ঢালী বিনিময়ে সবকিছু দেব তবুও হারানো শৈশব কিনতে চাই শৈশবের একমুঠো আবেগ কিনতে চাই কেউ কি আমার সবকিছু নেবে? নেবে যৌবনের গান, পৌঢ়ত্বের আশির্বাদ, আর্থিক স্বচ্ছলতা, ব্যাংক ব্যালেন্স, প্রেমসঙ্গী, কিংবা উত্তরাধিকার? শৈশব পুরোটা দিতে না পারলেও আংশিক দাও আংশিক না পারলে সামান্য শৈশব দাও যাতে সামান্য শৈশব নিয়ে কাটিয়ে দিতে পারি আমৃত্যু। আমার স্থাবর-অস্থাবর সব নাও তবুও প্রাণের শৈশব ফিরিয়ে দাও।

আরো পড়ুন

পিতাপৃথিবী আসাদ কাজল আমার একটা পৃথিবী ছিল সেই পৃথিবীতে-লক্ষ কোটি দরোজা ছিল লক্ষ কোটি জানালা ছিল সেই দরোজা দিয়ে সেই জানালা দিয়ে-নিঃশ্বাস নিতাম আমি বাবা যখন চলে গেল সেই পৃথিবীর-লক্ষ কোটি দরোজাগুলো লক্ষ কোটি জানালাগুলো- বন্ধ হয়ে গেল আমার নিঃশ্বাস যেনো বন্ধ হতে লাগলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বাবা তুমি এসে- সেই পৃথিবীর লক্ষ কোটি দরোজা লক্ষ কোটি জানালা খুলে দিয়ে যাও আমার দম যেনো বন্ধ হয়ে আসছে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না আমি নিঃশ্বাস নিতে চাই।

আরো পড়ুন

আগামী সাইদুল ইসলাম আগামীর অনেক বাকি চলার পথ। যেতে যেতে খাচ্ছি শুধু হোঁচট , জানিনা কিসের নেশায় ছুটছি এই পথ। কত দেখাবে আর ক্ষমতার দাপট , অতীতেও ছিল অনেক ক্ষমতাবান। আজ হয়ে গেছে তারা নিষ্প্রাণ, কিছু মুহূর্তের জন্য এসেছি এই দুনিয়া, দুনিয়া চলার জন্য প্রয়োজন হয় কতনা শিক্ষা। তাই ভাবছি আগামীর পথ নয় সহজ, মৃত্যু ব্যক্তির কাছে আছে শিক্ষা আমাদের আগামীর পথ। তাঃ-৩১- ৮- ২১

আরো পড়ুন

উল্কাপিণ্ড মোকাররম বিন হাসেম আমি মানুষের অহংকার দেখে হাসি, অহংকারগুলো পায়ের তলায় বাজায় যে বাঁশি কত বিভৎস রূপে এসে দাঁড়ায়; সবকিছু হারিয়ে এসে দাঁড়ায় পায়ের তলায়। অহংকার তুমি বড়-ই বেরহম, চিন না জাত আর বেজাত; শিক্ষিত আর কুশিক্ষিত, তুমি বড়-ই নিষ্ঠুরতম অদ্ভুত। এর অধঃপতন এতো নির্দয় পাষাণ হৃদয় দেখে হয় সংকিত, সাময়িক সুখে ভুলে যাই কতো শত দুঃখের ক্ষত। তোমাদের আর্তচিৎকারে বারেবারে ব্যথিত হয়েছি, জঘন্যতম অহংকার আমি দূরে থাকতে বাধ্য হয়েছি। পতনের হওয়ার সময় লাগে কি বেশি, সেতো নিজেই সর্বনাশী।

আরো পড়ুন

জাফর ইকবাল জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৫০ মৃত্যু: ৮ জানুয়ারি ১৯৯২ অভিনেতা ও সংগীতশিল্পী। তিনি আশির দশকের বাংলাদেশের চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। ১৯৫০ সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। জাফর ইকবালের বড় ভাই আনোয়ার পারভেজ ও ছোট বোন শাহনাজ রহমতুল্লাহ দুজনেই সংগীতশিল্পী। সংগীতশিল্পী জাফর ইকবাল ১৯৬৬ সালে বন্ধু তোতা, মাহমুদ ও ফারুককে নিয়ে গঠন করেন ব্যান্ড গ্রুপ ‘রোলিং স্টোন’ এবং তার সিনেমায় প্রথম প্লে-ব্যাক করা গান ছিল তার ভাই আনোয়ার পারভেজের সুরে নায়করাজ রাজ্জাক অভিনীত ‘বদনাম’ ছবিতে প্রথম গান করেন ‘হয় যদি বদনাম হোক আরও/আমি তো এখন আর নই কারও’।…

আরো পড়ুন