Author: প্রতিবিম্ব প্রকাশ

হিমেল হাওয়া সাবেকুন নাহার মুক্তা হিমেল হাওয়া বইছে আজি শিশির ঝরে রাতে, ঘাসের ডগায় টলোমলো সূর্য উঠা প্রাতে। রঙে ভরা শিউলি ফুটে মিষ্টি সুবাস ছাড়ে, ঘ্রাণে ভরা মাতাল হাওয়া মনটা যেনো কাড়ে। শরৎ কালে নীল আকাশে সাদা মেঘের ভেলা, জ্যোৎস্না ধোয়া চাঁদনি রাতে জোনাক পোকার মেলা। এমন দিনে হিয়ার মাঝে ছন্দে কাঁকন বাজে, রঙে রঙে নানান ঢঙে মনটা কেবল সাজে। এমন দিনে আমার প্রিয়া যদি থাকে পাশে, হৃদয় দিয়ে বাসবো ভালো এই না কার্তিক মাসে ।

আরো পড়ুন

মানবদেহ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ ১। হাড় সংখ্যা – ২০৬ ২। পেশী সংখ্যা – ৬৩৯ ৩। কিডনি সংখ্যা – ২ ৪। দুধ দাঁতের সংখ্যা – ২০ ৫। পাঁজড় সংখ্যা – ২৪ (১২ জোড়া) ৬। হৃদয়ের চেম্বার সংখ্যা – ৪ ৭। স্বাভাবিক রক্তচাপ – ১২০/৮০ ৮। রক্তের PH – ৭.৪ ৯। মেরুদন্ড মেরুদন্ডের সংখ্যা – ৩৩ ১০। নেক মধ্যে #Vertebrae সংখ্যা – ৭ টি ১১। মাঝারি কানের হাড়ের সংখ্যা – ৬ ১২। মুখে হাড় #সংখ্যা – ১৪ ১৩। স্কাল মধ্যে হাড় সংখ্যা – ২২ ১৪। বুকে হাড় সংখ্যা – ২৫ ১৫। অস্ত্র হাড় সংখ্যা – ৬ ১৬। মানুষের প্রতিটি কানের ভিতরে…

আরো পড়ুন

আয়েশা সিদ্দিকা কনক-এর গুচ্ছ কবিতা: আমার বাংলাদেশ সূর্যের কিরণ আলো ছড়ায় যে দেশে হেসে হেসে, সেই দেশে ফড়িং নাচে সবুজ ঘাসে ঘাসে। দোয়েল পাখি শিস দিয়ে গায় যে দেশের গান, সেই গানে ভোরে উঠে আমার প্রাণ। যে দেশের পথে পথে স্বাধীনতার গল্প গাঁথা, সেই দেশ আমার বঙ্গমাতা। যে দেশে ভাষার লাগি দিয়েছিলো প্রাণ কিছু হাসি উজ্জ্বল মুখ। সে দেশ আমার বাংলাদেশ। এই দেশে একদিন রাজপথ রাঙিয়ে ছিল লাল রক্তে। হয়েছিল খালি বুক কিছু দুঃসাহসী মায়ের যারা দিয়ে ছিলো তাদের সোনামানিক তাই আজ মোরা বাংলায় কাব্য লিখি। বাংলায় আনন্দে মাতি, গাই বাংলার গান। গর্ব করে বলি একুশ আমার প্রাণ। বিজয়ের…

আরো পড়ুন

ভাসানের ডিঙায় শিল্পী মাহমুদা গ্লানির দহন নয়, ক্লান্ত দিনের শেষে আসে বিমর্ষ রাত আত্মবিশ্বাসী সন্ধানে জানি থাকবে না – রাখবে না এ হাতে হাত, হালকা হিমেল হাওয়ার কাছে পাঠিয়ে দেবো খোলা চৈত্রের সকাল যার পদশব্দে শুনে তুমি সাজাবে অজস্র ছায়ার দেয়াল পরিকল্পিত প্রত্যাখ্যান আর হাসির আড়ালে পালিয়ে আছে কান্না , মৌসুমি ফুলের উল্লাস চাই শুধু, চাইনা তো অনেক কিছু হিরা – মতি পান্না । স্মৃতিচিহ্ন জ্বলতে জ্বলতে জ্বালাবে আরও চোখের বর্ষায় ধুয়ে মনে দুলবে খেয়া কারও তুলবে বাঁশের বাঁশিতে তোলা ভালবাসার সুর আর চোখের বৃষ্টি পাক তখন নিখাদ আপন সমুদ্দর । এ জন্মে কি পেলাম কি পেলাম না হিসেব না…

আরো পড়ুন

এক কৌটা দুধের জন্য হুমায়ুন কবির আমি দূর থেকে লক্ষ করছি ছোট চাচা দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। একজন কর্মচারী দোকান খুলে ভেতরে-বাইরে ঝাড়ু দিচ্ছে। ভাবলাম, এত সকালে আসাটা বোধ হয় ঠিক হয়নি! যাত্রাতেই আমি তার সামনে গেলে তিনি রাগ করতে পারেন ! কিন্তু প্রয়োজনের তাগিদে যাত্রা-অযাত্রা একদম গৌণ! তবু প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে থাকি। তারপর ধীরে ধীরে দোকানের দিকে রওনা হই। সামনে গিয়ে ভেতরে না ঢুকে চাচাকে সালাম করি। সালামের জবাব না দিয়ে তিনি কঠিনদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকেন। আমি অস্বস্তিবোধ করি। মিনিট খানেক পর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, দোকান খুলতে না-খুলতেই কেন এসেছিস? কী প্রয়োজন? হতভাগা! আজ আমার…

আরো পড়ুন

বরেণ্য সাহিত্যিক আনিসুল হক-কে কালের প্রতিবিম্ব, ঈদ সংখ্যা প্রদান করা হয়: কানাডাতে সাহিত্য আড্ডায় কালের প্রতিবিম্ব, ঈদুল আজহা সংখ্যা নিয়ে আলোচনা হয় গত ২২-২৩ সেপ্টেম্বর ২০২১ দুইদিনব্যাপী সাহিত্য আড্ডা শেষে কালের প্রতিবিম্ব, ঈদ সংখ্যা, বরেণ্য সাহিত্যিক আনিসুল হকের হাতে তুলে দিচ্ছেন- ম্যাগাজিনের উপদেষ্টা ও কানাডা প্রতনিধি কবি তাসলিমা হাসান। সংবর্ধণা ও সাহিত্য আড্ডায় এ সময় উপস্থিত ছিলেন কানাডিয়ান প্রবাসী কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক আনিসুল হক, কথাশিল্পী সালমা বাণী, নাঈম হাবিব ও সুষমা নাঈম রত্নাসহ অনন্য গুণীজন..

আরো পড়ুন

শরৎ এসেছে ধরায় -মাইন উদ্দিন জেদ্দা-সৌদী আরব। গগন জুড়ে সফেদ মেঘের উড়াউড়ি হিমেল হাওয়ায় কাশফুলের দুলাদুলি ছাতিম ফুলের মুহু ঘ্রাণে  মাতাল আবেশে হিমঝুরি আর শিউলি শেফালির পত্র মিতালী। পাকা তালের মিষ্টি ঘ্রাণে মন ভরে যায় দখিনা হাওয়ার মৃদু টানে হাসনাহেনা টগর জুঁই চামেলী মালতি বেলি ফুটে ধরিত্রীর বক্ষ পানে। রাঙ্গা রবি মেলে আঁখি দিগন্ত জুড়ানো আমন ধানের সবুজ বাছার খেলার ছবি এমন সৃষ্টি দেখবে যবে সুর তুলবে নাও’র মাঝি, গান লিখবে প্রেমিক কবি। সাদা গগন জুড়ে বসে সন্ধ্যা তারার মেলা বিলের বুকে সাদা শাপলার দুষ্ট মিষ্টি খেলা পুঁটি চান্দা খলসে মাছের দৌড় দৌড়ানি মন ভরে দেয়, সুতো কাটা ঘুড়ির মুক্ত…

আরো পড়ুন

বিকেলের রোদ মোহাম্মদ খয়রুজ্জামান খসরু প্রিয় কবি, স্মৃতিতেও বুঝি মরচে ধরে, কিংবা স্মৃতি পিতলের কলসির মতো। আবছা হলো তো গেলো! তাই মেজে-ঘষে রাখতে হয়, নাহলে প্রিয়মুখগুলো যে বড্ডো ঝাপসা হয়ে থাকে! সম্পর্ক হলো যত্নের জিনিস, মায়ায় জড়িয়ে-মড়িয়ে রাখতে হয়, যেমন করে আলমারিতে গুছিয়ে রাখি প্রিয় পোশাক, গহনা কিংবা আরও অমূল্য কিছু…! কিছু রত্ন লুকানো থাকে হৃদয়ের গহনে। ক’দিন ধরেই ভাবছি তোমাকে লিখব, কিন্তু আর হয়ে ওঠে না। জানো অনেক- অনেক কথা জমে আছে – একসময় তোমার পাশে বসে, তোমার ছায়ায় বসে মনের সব কথা তোমাকে বলতাম, যে কথা জীবনেও কাউকে বলা যায় না তাও নিঃসংকোচে তোমার কাছেই…। আসলে সময় হয়…

আরো পড়ুন

মানুষ আজো মানুষ নয় সা রা ফে র দৌ স কবিতায় কোন সুখ নেই ছন্দে বৃত্তে পদ্যে উপপাদ্যে নেই নেই কিছু নেই যা আছে আমার পোশাকে ফুটপাত হতে কেনা জমকালো l নর্দমার দুর্গন্ধে যে শিশুর শৈশব কাটে সে শিশুও কখনো বই হাতে তুলে কবিতার ভাষা সেও খোঁজে মাছের বটিতে ঘষে ঘষে যার হাত ধারালো হয় তার শৈশব বলে কিছু নেই টেম্পুর হেলপার ছোট্ট মিল্টন ধমক খেতে খেতে ড্রাইভার হওয়ার স্বপ্ন দেখে কোথায় শৈশব? শিশুরাও খুঁজে নেশা দ্রব্য এখন আর কোথাও পদ্য নেই কোথাও ফুল ফোটে না সন্ধ্যা হয়না, সকাল কিংবা রাত্রিও না মানুষ কেন রাত ভুলে যায় খাবার দাবার সুখ…

আরো পড়ুন

মেঘের অনেক রঙ ফারজানা আফরোজ তাং-২৪/০৯/২০২১ মেঘ দিয়েছে উড়ো চিঠি বলছে আমায় সে যে, মনটা নাকি ভীষণ খারাপ, বৃষ্টি ফোঁটা ঝরে তাতে। অঝোর ধারায় শুরু হল শ্রাবণ বরষণ কালো মেঘে ঢেকে গেল, সবুজ ঘন কেয়ার বন। ঝরাপাতায় সবুজে ছেয়ে গেল পথ। মেঘ বলেছে যাচ্ছি আমি আকাশ হল নীল, কালো মেঘ কেটে গিয়ে, রোদেরা দেয় সেথা উঁকি। নীলগিরিতে পাহাড় চূড়ায়, সেথায় ছুঁয়ে এলাম মেঘ। পেঁজা তুলোর মেঘের ছোঁয়ায়, আজ রঙ্গিন হলাম বেশ। নীল,ছাঁই,সাদা,কালো, হরেক রকম মেঘ, মেঘেরা আজ ছুটছে যেন, যাচ্ছে কোন দেশ।

আরো পড়ুন