Author: প্রতিবিম্ব প্রকাশ

প্রেম চাই না আজিজুন নাহার আঁখি ২৪/১০/২০২১ তোমায় প্রতিদিন দেখতে পাই না ঠিকই কিন্তু অন্তর দৃষ্টিতে দেখি সারাক্ষণ, তোমার কাছে প্রেম চাই না শুধু হৃদয় উজাড় করে ভালোবেসো। দামী কোনো উপহার আমায় আকৃষ্ট করে না তোমার অসামান্য ভালোবাসায় আমি মোহবিষ্ট হতে চাই , সুবিশাল কোনো অট্টালিকা দরকার নাই বুকের জমিনে আশ্র‍য়টুকু দিও। মুখরোচক হাজারো খাবারের ডালি সাজাতে হবে না খাওয়ার সময়একটু খাবার আমার প্লেটে তুলে দিও ঠিক এভাবে সযতনে রেখো আমায়। তোমার আলিঙ্গনের উষ্ণতা চাই না শুধু হাতে হাত রেখে পথ চলো, ব্যস্ত রাস্তায় হাতটি ধরে সাবধানে রাস্তা পার করো এমন নির্ভরতার প্রতীক হয়ে থেকো আজীবন। কোনো বিলাসিতা আমার চাই…

আরো পড়ুন

কবির ভাষায় একুশ ছাদির হুসাইন ছাদি গানে একুশ প্রাণে একুশ একুশ জাতির-মনে, কবির ভাষায় একুশ আসে নতুনত্বের সনে। ফুলে একুশ মূলে একুশ একুশ সবার-ঘরে, কবির ভাষায় একুশ আসে আলোকিত করে। বনে একুশ রণে একুশ একুশ হাটে-মাঠে, কবির ভাষায় একুশ আসে বর্ণমালার পাঠে। দলে একুশ জলে একুশ একুশ চোখে-মুখে, কবির ভাষায় একুশ আসে বীর শহিদের শোকে।  

আরো পড়ুন

সাদিয়া নাজিব’র কবিতাগুচ্ছ: “নিঃশব্দ কথা” জানি তুমি আমাকেই দেখতে আসো নানা ছলে, নানা ছুঁতোয় রেখে যাও স্পর্শ ঘাসে, মাটিতে। যেখানে যে পথে আমি চলি চিহ্ন ফেলে যাও তুমি সেই পথে পথে। তোমার সংকেত, গোপন দীর্ঘশ্বাস কিছুই গোপন নয় আমার কাছে। আমি জানি অনেকের ভিড়ে হাজার কথামালার মাঝে কোন কথাটি শুধু আমার জন্য তোলা। হৃদপিন্ড আমার ধক ধক করে লাফিয়ে ওঠে তোমার গোপন আহ্বানে। ভীরুর মতো বাতাসেই বার্তা পাঠিয়ে একলা হও নিজস্ব কথোপকথনে। এর নাম কি দেবো জানি না যে অনুভূতি কোন চাওয়া পাওয়া হীন লেনা দেনার ভাষা যার নেই শুধুই গোপন, শুধুই দীর্ঘশ্বাস! মনের তারে ঝংকার ফেলে স্বপ্নের লাগাম ছিঁড়ে…

আরো পড়ুন

বৈরাগী মনি জামান ——— রঙধনু রঙে আকাশের নীলে আবির ছড়ালো আজ,বসন্ত বরণ মেতেছে ফাগুণ,বৈরাগী মন আজ তোমাকে চাই। গন্ধগকুল শোভাসিত সব গন্ধ ছড়ায় নগ্ন মাদকতায়,কৈশোর পেড়িয়ে উন্মুক্ত যৌবন,বুনো হাস খেলে জল কেলী খেলা। জুঁই চামেলী ফুটেছে আজ বিরহ বাতাস গন্ধ ছড়ায়,পরাগ রেণু মঞ্জুরিত সব ফুলে ফুলে সঙ্গম যে হবে। কুহক কুহেলী ডাকে মিলনের আহবান প্রজাপতি মন পাখনা মেলে,গোলাপ কুঁড়ি সব কিশোরী মেয়ে নন্দন কাননে আজ সাবালিকা হবে। বিরহ রঙে অভিমানী সে পরাগ রেণুর মিলন হবে, রঙধনু রঙে আকাশের নীলে আবির ছড়ালো আজ, বসন্ত বরণ মেতেছে ফাগুণ বৈরাগী মন আজ তোমাকে চাই। ——- তাং-১৫-১০-২১ মনি জামান

আরো পড়ুন

স্মৃতির কৈশোর এনামুল হক টগর ২৫/১০/২০২১ জীবনতো একদিন প্রাচীন প্রেম ও ভালোবাসার কৈশোর ছিল। সেই ফেলে আসা সময়ের স্মৃতিগুলোতে সবুজ সোনালী মাঠ ছিল, ছোট নদীর বাঁকে বাঁকে স্রোত ছিল ঢেউয়ে ঢেউয়ে নীল জল! বালুকাবেলার জীবন থেকে,যৌবন ধীরে ধীরে বেড়ে উঠলো দূরন্ত প্রেমের রাখাল। চলমান সময়ের সাথে সেই দিনগুলো খেলা করে আনন্দ বিরহ প্রবাহমান গতিতে- ক্রমেই তা বর্তমান থেকে ভবিষ্যতের দিকে ছুটে যায় নতুন নির্মাণ প্রগতিতে- উপস্থিত চিন্তাগুলোর গভীরেই লুকিয়ে আছে আধুনিক গবেষণার ফলাফল গুপ্তজ্ঞান! তা থেকে সমকালের জীবনগুলো আলোকিত হয় সুষম বণ্টন আন্দোলন। বিস্ময় মুহূর্তে মুহূর্তে বর্তমান ঝরে পড়ে অতীতের পিঠে, মিলনে ইতিহাস হয় নতুন! সেই ফেলে আসা ছেলেবেলার হারানো…

আরো পড়ুন

জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে এ বরেণ্য অভিনেতার বয়স হয়েছিল ৭৩ বছর। দেশের জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই।  আজ (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অভিনেতার ভাই ম. হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  তিনি করোনা পজিটিভ ছিলেন।  শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।  তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।  অবশেষে আজ না ফেরার…

আরো পড়ুন

এক একটি বিনিদ্র রজনী তাহমিনা বেগম যেন আজদাহা গিলে ফেলে সুখ অতল গহ্বরে হারিয়ে যায় গিরীখাতের মতো অজগরে মুখ কোজাগরী চাঁদ নৃত্য করে চোরাবালির ফাঁদ উন্মুখ তিমিরের হিম বাহুবলী খেলে জোরে সর্পিল নৃত্যে মৃত্যু কূপ এতো এতো বাধার প্রাচীর ঢোল কলমীর মতো ঝোপ হেরে যেতে যেতেও জিতে যাওয়া মনের খোরাক গীত নৃত্যে রসে বোধ রজনী তিমির হতে ফিকে হয় আকাশ পরী নামায় স্নিগ্ধ ভোর শিউলির মিষ্টি গন্ধের মাদকতায় কেমন লাগে ঘোর খোলে শৈল্পিক দোর বৃথা যায় না বিনিদ্র রজনী কি এক মন্ত্র বলে হৃদয় মাতায় শব্দেরা গুনগুন করে কড়া নাড়ে এভাবেই সৃষ্টি গোনে প্রহর সুরের অপেক্ষায়।।

আরো পড়ুন

Dragi, copii!… Dragi, copii!… Iubiți părinții!… Peste ani, ca ei veți fi! Cu păr nins, și gânduri multe, Socotind viața de-o zi. Pentru voi au pus un soare Pe un cer cu vânt și ploi. Ca în viață, cu răbdare, S-aveți aripi pentru zbor. Nu lăsați minuni din viață Să treacă pe lângă voi! Faceți din ele, speranță! Bucuria zorilor. Strângeți-i ca pe o floare, Lângă inimă, cu dor! Rând pe rând, faceți lumină, În tristețea ochilor lor. De au fost vre-odată repezi Cu-ale voastre rugăminți, Nu uitați: un suflet iartă ! Nu-i ușor să fiți părinți. Câte au luat…

আরো পড়ুন

চরিত্রহীন উপন্যাসের সংক্ষিপ্ত বই আলোচনা বা রিভিউ:- বই আলোচনা: তসলিমা হাসান বিচিত্র নারী মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য, বহুমুখী প্রেম, জীবনাচরণ, সামাজিক ও ধর্মীয় নানান নিয়ম নীতি নিয়ে লিখিত “চরিত্রহীন”উপন্যাসটি। সাহিত্যের ছাত্র হিসেবে শরৎ চন্দ্রের বিখ্যাত চরিত্রহীন উপন্যাস টি পড়েছি কয়েকবার, আজকে আবার অনেক আগ্রহ সহকারে উপন্যাসটি পড়ে বুঝলাম যে আসলে মানুষের আশা- আকাঙ্ক্ষা,কামনা-বাসনা, মানসিক প্রশান্তি ও সর্বোপরি ভালো থাকা এসবই অনেকটায় ভালো বোঝাপড়া ও সুস্থ জৈবিক চাহিদার উপরে নির্ভরশীল। যখন এটা ব্যহিত হয় তখন হয়ে যায় আমরা চরিত্রহীন। এটাকে ধর্মীয়, নৈতিক ও সামাজিক দিক থেকে আমরা নাম দিয়েছি চরিত্রহীন। চরিত্রহীন উপন্যাসের প্রথম অংশের নায়িকা বিধবা সাবিত্রী, তার বয়স ও জৈবিক চাহিদা আছে,…

আরো পড়ুন

গল্প: অন্তর্বাস সুচেতনা বর্ধমানের দাস পাড়ার মেয়ে প্রিয়াঙ্কা…. সবাই পাড়ায় ওকে প্রিয়া বলেই ডাকতো। খুব ডানপিঠে, হুল্লোরবাজ মেয়ে ছিল সে। সবাই কে নিয়ে একসাথে মজা করতে খুব ভালোবাসতো প্রিয়া। ছোট থেকেই পড়াশোনার ফাঁকে ফাঁকে নাচ,গান শুনতো ও সব কিছুতেই পাড়ায় সে যোগদান করতো। আস্তে আস্তে প্রিয়া বড়ো হতে থাকে। কৈশরে পা দেবার পর প্রিয়া আস্তে আস্তে পরিবেশের সাথে, সমাজের সাথে মিশতে থাকে ও বুঝতে পারে তার নিজের আত্মসৌন্দর্য কে। ১৬/১৭ বছরে যেই পড়লো তখন থেকেই এক মানসিক ভাবে ভেঙে পড়তে লাগলো। প্রিয়া যে আর ছোট নেই, বন্ধু বান্ধব দের সাথে নানা রকম হাস্যকৌতুকের পাত্রী তাকে হতে হচ্ছিল প্রতিনিয়ত। এদিকে গ্ৰামে…

আরো পড়ুন