Author: প্রতিবিম্ব প্রকাশ

ছোটগল্প: সংসার কানিজ ফাতেমা সত্যি তো, আবির কেন তার জন্য নিজেকে সকল আনন্দ থেকে বঞ্চিত করবে বরং সে-ই দেশে চলে যাবে- ছলছল চোখে লীনা একমনে কথাগুলো ভাবছে-এমন সময় দরজার লক খোলার শব্দ কানে আসলো লীনার। আবির এসেছে বুঝতে পেরে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে পড়লো সে। যে দিনগুলোতে অফিসের অনুষ্ঠান থাকে, ফিরতে দেরি হবে বুঝতে পারে আবির।  সে সব দিনে আবির বাসা থেকে মেইন দরজার একটা চাবি সাথে নিয়ে যায় যেন লীনাকে ঘুম থেকে উঠে দরজা খুলতে না হয়। আবির রুমে এসে আস্তে করে পাশে বসে লীনা বলে ডাক দিলো। কিন্তু কোন সাড়া না দেওয়ায় আবার উঠে নিজের কাপড় নিয়ে…

আরো পড়ুন

কবিতাগুচ্ছ: তাহেরা আক্তার সুইসাইড নোট এই যে তুমি নিরব খুনি বুকে তুলো ঝড়- তোমার ঘাতক হাসি আঘাত হানে বুকের-ই-উপর। ঠোঁটের কোনে প্রেমে পড়ার মন্ত্রটা যেই পুষো; আমার দুষ্টু হার্টের বিট বেড়ে যায় দেরশো থেকে দুশো! মিষ্টি মাখা ঐ চোখেতে যে দিক পানেই তাকাও- আমার কথায় ইর্শা করে ঠোঁটটা কেনো বাঁকাও! তোমার শুষ্কতার খরতাপেতে শুকিয়ে মনের ভৃমি; সুই-সাইড নোটে থাকবে লেখা তুমি আমার খুনি। আঁধার নীশিতে বসে থাকা প্রতিক্ষা শুধুই তোমার- দীর্ঘ রজনী একাই জাগি ঘুম আসে না আমার! কোলাহলময় ত্রিভূবনে দূরে তুমি থাকো, ছলনার হাসি মেখে আমায় কেনো ডাকো? আলতো ছোঁয়া মায়ার চোখেতে নতুন স্বপ্ন বুনি- কল্পনাময় আশার রাজ্যে বাস্তবিকই…

আরো পড়ুন

ধ্যানের নথিপত্র এই ঘোষণা মৃত— রোদ্দুর লিপিবদ্ধ করে; দেয়াল জুড়ে এঁকে দেয় বজ্র মধ্যে একটি নতুন গল্প শুধু ঝিঁঝি পোকার উল্লসিত শীস অসহ আত্নার দিঘিতে ডুব দিয়ে তপ্ত দুপুরে রাজধানীর গ্লিসারিন মিশিয়ে একটি নতুন ওয়েভ নিখুঁতভাবে বর্ননা করতে পারে আমদের জ্ঞানের বিকাশ অব্যাহত থাকবে শব্দগুলো দ্রুত এগিয়ে যেতে পারে বোধ স্বভাবের দোষে ধর্ষণের পাপ জমেছে হ্রদ পর্যন্ত সারশূন্য ভগবান শুনলেন গুচ্ছ গুচ্ছ রচনা রেখেছিলেন চমক… উজ্জল পাখায় শঙ্খচিলের ডানায় শুধু ঝিঁঝি পোকা ডাকলে আমি আর কোথাও যাবনা সময় নিয়ে নেয় অক্লান্ত মনোযোগ দেহভঙ্গিমা বা দেহ—দুটিমেঘ একহাতে থামিয়ে ময়নার খিলখিল হাসিতে রাতের অন্ধকারে যাই এখানে তোমার ধ্যানের বৈধ নথিপত্র ছাড়া কিছু…

আরো পড়ুন

বীর শ্রেষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ হামিদুর রহমানের প্রয়াণ দিবসে শ্রদ্ধা … মোহাম্মদ হামিদুর রহমান (২ ফেব্রুয়ারি ১৯৫৩ – ২৮ অক্টোবর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাত জন বীর শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ। মোহাম্মদ হামিদুর রহমানের জন্ম ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি তদানিন্তন যশোর জেলার (বর্তমানে ঝিনাইদহ জেলা) মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামে। তার পিতার নাম আক্কাস আলী মন্ডল এবং মায়ের নাম মোসাম্মাৎ…

আরো পড়ুন

বাইরে-ভেতরে বকুল আকতার দরিয়া বাইরে তোর খেলা করে সুখী রাজহাঁস ভেতরে তোর বেজে ওঠে শুধু হাসপাস বাইরে তোর চিকচিক সোনাঝরা রোদ ভেতরে তোর কেঁদে ওঠে বেদনারি শোক বাইরে তোর প্রবাহমান স্বচ্ছ সরোবর ভেতরে রক্তক্ষরণ, আপন পায় না খবর বাইরে তোর বিকেলের আলোয়ান জ্যোতি ভেতরে তোর ঝিলমিল জংধরা দ্যূতি বাইরে তোর খিলখিল সারাবেলা হাসি ভেতরে তোর গুমরে মরে দুঃখ রাশি বাইরে তোর ডানা মেলে উড়ে প্রজাপতি ভেতরে তোর কেঁদে ওঠে কুশিয়ারা নদী বাইরে তোর টিপটিপ ঝরে পড়ে দেয়া ভেতরে তোর উঁকিঝুঁকি মল্লারের খেয়া বাইরে তোর নির্মেঘ সুখী সুখী আশ ভেতরে তোর গুমরে মরে বিধবা আকাশ। (ছন্দহারা কবি)

আরো পড়ুন

মনোবল আমীন শাহনাজ চন্দনা যতই উসকে দিক চক্ষুতারা, ধর্মের কল, করিস না মানব তোরা, বিন্দু রোষানল। মানুষে মানুষে কেন হবে এই ঘৃণ্য লড়াই, জাত-পাত আর ধর্মের এত জীর্ণ বড়াই? বিরাগ-বৈরিতা যত আছে জমা মনপুরায়, সমস্ত পুড়ে হোক ছাই জ্বলন্ত কাঠকয়লায়। শুদ্ধচিত্তে, ওরে ভোলা ভ্রষ্টাচার হয়ে শৃঙ্খল, একসাথে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বল, “আমাদের একতাই শক্তি, একতাই বল।” ভাঙতে দেবো না কিছুতেই এই মনোবল। যতই আসুক প্রস্তরময় অরাজকতার ঢল, পায়ে মাড়িয়ে সবাই হাতে হাত রেখে চল। ২৭ অক্টোবর,২০২১ মিনেসোটা, যুক্তরাষ্ট্র

আরো পড়ুন

মৃত্যুর আগে আমার যেন মৃত্যু না হোক ফারজানা কবির ঈশিতা ০৫/১০/২০২১ইং মৃত্যুর আগে আমার যেন মৃত্যু না হোক মৃত্যুতে আমার আমি চাই না কোন শোক আমি জীবন্ত জীবনের সবটুকু সবুজ দেখবো ছুঁয়ে.. লোভ ঘৃণার কদর্যতা মাড়িয়ে সুখ নেবো নি:শ্বাসে দু:খ কষ্ট কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে আমাকে জীবনের হিসেব.. চোখে ধরে ব্যথার সমুদ্র তৃষ্ণার্ত চোখ মেটাবে তৃষ্ণা নোনা জলে প্রতারিত প্রেমের বিরহ আমাকে করে দেবে বেদনার ফসল ফলানো দু:খচাষী প্রিয়মুখের শত শত শপথ ভাঙ্গার যন্ত্রনা অহর্নিশ আমাকে পোড়াবে ভ্রান্তি বিচ্ছেদ বেদনা ও ক্রন্দনের ব্যাকরণ আমাকে দেবে আমৃত্যু ব্যর্থতার স্বাদ অপবাদ অপমানের আঘাত আমাকে করবে আহত আঘাতে আঘাতে মান অভিমানের ব্যাকুলতা লেপ্টে…

আরো পড়ুন

তোমার প্রশংসাধ্বনি আরিফ মঈনুদ্দীন আমি যেদিকে তাকাই সর্বত্রই তোমার গুণগান সশব্দে উচ্চারণে যতটুকু নৈঃশব্দ্যে অনুচ্চারিত আরো বেশি আমার কেবল তৃতীয় নয়নে ফুটে উঠে সব আমার কেবল ষষ্ঠ ইন্দ্রিয়ে বাজে সে বাঁশির সুর যে বাঁশি বিনয়ে বিগলিত হতে হতে নৈঃশব্দ্যের করোটিতে জমা করে রাখে তোমার প্রশংসাধ্বনি আমি ইন্দ্রিয়াতীত অনুভূতিতে এ এক অন্যরকম আবহে শুনি কেবল শুনি আমার চোখ বেয়ে নামে শ্রাবণের ধারা আনন্দাশ্রুর স্রোতে তোমার সুপারিশে রহমত ভেসে ভেসে আসে তোমার অস্তিত্ব আমি টের পাই আমার ভিতরে বাহিরে চারপাশে— তরুলতা বৃক্ষ শাখায় তোমার প্রশংসাধ্বনি সদাহাস্য ফুলের ঠোঁটে তোমার প্রশংসাধ্বনি পাখপাখালির কলকাকলিতে তোমার প্রশংসাধ্বনি কুলকুল বয়ে যাওয়া নদীর কলকল তানে তোমার প্রশংসাধ্বনি…

আরো পড়ুন

তিলোত্তমা শহর পারভীন শাহনাজ দিন শেষে তুমিও কর্পোরেট বিকেলের মতো ফুরিয়ে যাও ঝরা ফুলের মতো বাসি হয়ে যাও একুরিয়ামের পুরোনো জলের মতো ঘোলাটে হয়ে যায় তোমার নীল চোখ তখন তোমার যুগল ঠোঁটে খেলা করে প্রাগৈতিহাসিক আদিম লাম্পট্য বুকের ওপর হেঁটে যায় অজস্র বুনো রাজহাঁসের দল! তোমার দেহের নক্ষত্রখচিত কারুকাজের ভাঁজে ভাঁজে লুকানো প্রাণঘাতী ভাইরাস, জমকালো নিয়নবাতি আর কড়া পারফিউমের ঝাঁঝালো গন্ধের আড়ালে সতর্ক তাই, আততায়ী রাত! তোমার এ শহরে দম বন্ধ হয়ে আসে আমার প্রত্নতাত্ত্বিকের অনুসন্ধিৎসু চোখে খুঁজতে থাকি হারানো কৈশোর ডুব দিই বিস্মৃত অতীতের অতল গহ্বরে, দুহাতে স্মৃতির জঞ্জাল সরাতে সরাতে ক্লান্ত এই আমি খুঁজে পাই নাম ভুলে যাওয়া…

আরো পড়ুন

ছাই রঙা ভাঙন ইভা আলমাস তুমি কেমন করে ভেঙে দাও অনায়াসে চন্দ্রালোকিত সাজানো সংসার, দীর্ঘ সহবাসের প্রেম প্রপাত, হৃদ্যিক স্বাস্থ্য। শব্দের কারুকাজে যে কবিতা ছিলো বাঙময় ক্যানভাস সংক্ষিপ্ততার কারণে তাকে ফেলে দিলে অরণ্য পাহাড় আর বেলাভূমিতে। একা একাই ছুঁড়ে ফেললে ভাঙনের অশ্লীল বিলাসিতায়। গড়তেই যখন জানোনা তখন সবকিছু ভেঙে ফেলার আয়েসি আয়োজনে কেন শামিল হতে গেলে? আমার সাজানো বাগান তছনছ করে দিলে, ঘর ভাঙলে পাহাড়,গাছ, সাগরের উর্মিমালা সবকিছু ভেঙে ফেললে কত সহজেই! হাসতে হাসতে ভেঙে গুড়িয়ে দিলে নীল নীল বৈকালিক স্মৃতির ফোয়ারা! ভাবছি তোমার ঘোলাজলের নদীতে নামবো একদিন ডুব সাঁতারে খুঁজবো তলানিতে ফেলে দেয়া প্রথম প্রণয়ের ক্ষণ, এমনও তো হতে…

আরো পড়ুন