Author: প্রতিবিম্ব প্রকাশ

দুটি পাখি এবং দুটি তীর সাবিরা বেগম ডলি একটা পাখি একলা গাছে গাইতো সুরে গান, আরেক পাখি তারই পাশে শুনতো পেতে কান। আলাপ হলো তাদের মাঝে বন্ধু হলো ত্বরা, এরই মাঝে দ্বৈত সুরে গাইলো গান ওরা। ভালোবাসার সুরের সাথে সুরটা গেলো মিশে, বিজন বনে সুরের বাঁশী বাজে পাখির শিসে। একদিন এক শিকারী এসে শিকার ধরে বনে পাখির ঠোঁটে বাজছে বাঁশী মধুর সেই ক্ষণে। বিকট এক শব্দে পাখি উড়তে নাহি পারে, অন্য পাখি উড়াল দিল ডাকিয়া সাথীটারে। ঘাড় বাঁকিয়ে দেখলো পাখি সাথীটি নাই পাশে, হঠাৎ নিচে চোখ পড়লো সাথী দেখার আশে। রক্ত মাখা ডানায় তার তীরের খোঁচা ভরা, লুটিয়ে পড়ে আছে…

আরো পড়ুন

শরৎ ইমরান খান রাজ আজ বহুদিন, বহুকাল পর শরৎ এসেছে ফিরে আমার শহরে। ঘিরে রেখেছে আমার বাহুডোর, আপন করে নিতে চাচ্ছে আমায়। চিরকালের জন্য, সর্বত্র, সর্বক্ষণে। আজ বহুদিন, বহুকাল পর শরৎ এসেছে ফিরে আমার শহরে। বলছে আমায় চুপিচুপি, কানেকানে আমার শহরের সব কোনায় ভালোবাসার বীজ বপন করবে সে ! নামঃ ইমরান খান রাজ শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ। সাতভিটা, নারিশা, দোহার-ঢাকা ১৩৩২।

আরো পড়ুন

যাব কোথায় মোহাম্মদ আবদুল কাইয়ুম রচনা: ২১.১০.২০২১ খ্রীঃ জুবুথুবু স্বপ্ন গুলো ঋতুবর্তী বসন্ত দুয়ারে ধুমরে মুচড়ে পড়ে, নিঃসীম কালো আঁধার নামে পোঁয়াতি রাতের শরীর জুড়ে, মৃত্তিকার বাড়ন্ত শরীর লেপ্টে থাকে কুমারী বাসনা আহ্লাদি স্বপ্নরা নদীর তটে নোঙ্গর করে নয় মাসি পেটে মাধীকুকুরীর স্তন চেটে নেয় হায়েনার ঠোঁটে। লোভাতুর নয়নে যত খেঁকশিয়াল ধুরুধুরু বুকে যায় হেটে, ছয় বেয়ারর পালকি চড়ে যুগের সেরা রূপসি চারু মাসি এসে ছিল ভরা যৌবনে এ তল্লাটে, সেবার গহীন সাগরে মাছ ধরতে গিয়ে অদৃশ্য দৃশ্য পটে আশারারা নিহত চিরতরে এই বাটে, কলঙ্কিত দেয়াল চারুমাসির জীবন পাঠে, কত কাল যে অভুক্ত থেকে থেকে অবশেষে গতর খাটায় জীবনের হাটে,…

আরো পড়ুন

বাতাসের হাতে তৌফিকা আজাদ বাতাসের হাতে লিখে দিলাম প্রেমের চিরকুট, নন্দিত বেসাত নিয়নে,তুমি বুঝে নিও মননে! অমরাবতীর যা ছিল সুখ পথের হলুদ শিমুল দীর্ঘ শ্বাসের ধুম্র মায়াজালে আটেকে পরা মন আজও খুঁজে স্খলিত মেঘের পালক ছুঁয়ে তোমাকেই প্রতিদিন; ক্রমাগত দখিনের বাতায়নে ! শিমুল গাছের নিচে জমে থাকা জল, সাজায় সয়ম্বরা, নিয়ত কুহুকের ডাক অভিমানের আরশি খুলে দেখোনি স্বচ্ছতার মুখ দেখোনি প্রেমিকার মুঠোয় বন্দী কতজনমের শ্লোক! বাতসের হাতে লিখে দিলাম তাই আমার অষ্ট পহরের রোজনামা দেখে নিও নিষিদ্ধ পাড়ের গঙ্গা জল অতল সীমান্ত, কার দেবমন্র পাঠ করে আজও হয় সুশীতল !

আরো পড়ুন

বাংলা একাডেমি আয়োজিত, অমর একুশে বইমেলা-২০২২ উপলক্ষে আসছে মোরশেদা আক্তার সীমা’র একক কাব্যগ্রন্থ: একটি সন্ধ্যাতারা কবি তাঁর শত ব্যঞ্জনাকে পাশ কাটিয়ে পাঠকের মনের খোরাক জোগাতে চেষ্টা করে সফল এক প্রয়াস পেয়েছেন উক্ত বইটিতে। একটি সন্ধ্যাতারা সম্পাদনায়: আবুল খায়ের প্রচ্ছদ: আহমেদ মুনির আইএসবিন # ৯৭৮-৯৮৪-৯৫৯৮৯-০-৯ প্রকাশনায়: প্রতিবিম্ব প্রকাশ ঠিকানা: দেশে>>>> (১) বাংলা বাজার, ঢাকা; (২) সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা; (৩) সেনবাগ, নোয়াখালী; (৪) ইঞ্জিনিয়ার পাড়া, রাধাবল্লভ, রংপুর। বিদেশে>>> মধ্যপ্রাচ্য, টরেন্টো, কানাডা; নিউইয়র্ক/ক্যালিফোনিয়া, আমেরিকা। যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

আরো পড়ুন

রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম কাজী নজরুল ইসলাম ১ রাতের আঁচল দীর্ণ করে আসল শুভ ওই প্রভাত, জাগো সাকি! সকাল বেলার খোয়ারি ভাঙো আমার সাথ। ভোলো ভোলো বিষাদ-স্মৃতি! এমনি প্রভাত আসবে ঢের, খুঁজতে মোদের এইখানে ফের, করবে করুণ নয়নপাত। ২ আঁধার অন্তরীক্ষে বুনে যখন রুপার পাড় প্রভাত, পাখির বিলাপ-ধ্বনি কেন শুনি তখন অকস্মাৎ? তারা যেন দেখতে বলে উজল প্রাতের আরশিতে– ছন্নছাড়া তোর জীবনের কাটল কেমন একটি রাত! ৩ ‘ঘুমিয়ে কেন জীবন কাটাস?’ কইল ঋষি স্বপ্নে মোর, ‘আনন্দ-গুল প্রস্ফুটিত করতে পারে ঘুম কি তোর? ঘুম মৃত্যুর যমজ-ভ্রাতা, তার সাথে ভাব করিসনে, ঘুম দিতে ঢের পাবি সময় কবরে তোর জনম-ভোর।’ ৪ আমার আজের রাতের খোরাক…

আরো পড়ুন

আসছে প্রবন্ধগ্রন্থ: নিজেকে জানো: মানুষের মতো মানুষ হও বাংলা একাডেমি আয়োজিত, একুশে বইমেলা: ২০২৩ উপলক্ষে আসছে… মহিউদ্দিন বিন্ জুবায়েদ-এর গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ: নিজেকে জানো: মানুষের মতো মানুষ হও ইসলামি চিন্তাভাবনার কবি তাঁর বুদ্ধিদীপ্ত জ্ঞান কে কাজে লাগিয়ে কোরান হাদিসের আলোকে জীবনের অস্তিস্ত্ব এবং সৃষ্টির রহস্যসহ নানাবিধ বিষয় ভিত্তিক আলোচনা স্থান পেয়েছে উক্ত বইটিতে। প্রকাশনায়: প্রতিবিম্ব প্রকাশ ঠিকানা: (১) বাংলা বাজার, ঢাকা; (২) সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা; (৩) সেনবাগ, নোয়াখালী; (৪) ইঞ্জিনিয়ার পাড়া, রাধাবল্লভ, রংপুর। যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯ email: khair.hrm@gmail.com or, info@protibimboprokash.com

আরো পড়ুন

সাধারণ মানুষের নেতা শেরেবাংলা আবুল কাশেম (এ.কে) ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী আজ।  শেরে বাংলা বা বাংলার বাঘ।  বঙ্গবন্ধু, হোসেন সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানীসহ বড় বড় রাজনীতিবিদদের কাছে তার পরিচিতি ছিল হক সাহেব নামে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি: বিবিসি বাংলার জরিপে চতুর্থ স্থানে এ কে ফজলুল হক-অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী এই মহান নেতার জন্ম বরিশালে ১৮৭৩ সালের আজকের দিনে। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী। ইংরেজি-গণিত-আইনসহ নানা বিষয়ে নেন শিক্ষা। কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালনেও তিনি সুনাম অর্জন করেন।  এ কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার সাধারণ মানুষের নেতা। তবে জনপ্রিয় হন শেরে বাংলা নামে। এক সময় ভারতবর্ষে রাজনীতির কেন্দ্রে ছিলেন তিনি। সাধারণ মানুষের…

আরো পড়ুন

রাসুল এলেন যেদিন হাই হাফিজ রাসুল এলেন যেদিন, আঁধার ধরায় আলোর মিছিল আসলো নেমে সেদিন। রাসুল এলেন যেদিন, ভ্রান্ত পথিক পথের দিশা পাইলো খুঁজে সেদিন। রাসুল এলেন যেদিন, উঁচু-নিচুর বিভেদ ভেঙে সাম্য এলো সেদিন। রাসুল এলেন যেদিন, শোষণ জুলুম হিংসা ঘৃণা দূর হল সব সেদিন। রাসুল এলেন যেদিন, দুঃখ ব্যথার এই জগতে শান্তি এলো সেদিন।

আরো পড়ুন

স্নায়ুকোষে সেলুলয়েড রুনা আক্তার স্বপ্না ঘনবীথি ছায়াপথ বিস্মিত প্রতিরূপ; আশার দিশা হারায় বিষাদ ঘনত্বের ঘনিষ্ঠতায়। স্বপ্নের বেলাভূমে বিধ্বস্ত বিষাদের সারি ভালোবাসার ব্যঞ্জনে বেহিসাবী নুন প্রতিটি প্রহর নিদারুণ অবহেলায় হচ্ছে খুন। অবসন্ন গ্রন্থিমালা, বিবর্তনের উপাদানে মিশে যায় দ্রবণ, উদয়াস্ত নীতিতে হয় কালের নিদান। গোধূলির রঞ্জিত আবির স্বৈরিণী দ্রোহে নামায় রাত নীলিমায় বাষ্পীয় কুয়াশা সম্ভোগ সত্তায় পুঞ্জীভূত মেঘ হৃদপিণ্ড ছিঁড়ে ওঠে দীর্ঘশ্বাস। প্রসার সংকোচনে ক্ষয়ে যায় অনুভব, জঠরে অবরুদ্ধ ধ্রুব স্বপ্ন; আবদ্ধ জঠরেই তার হয় মরণ পোয়াতি ইচ্ছের হয়না প্রজনন। হৃদয়ের উষ্ণতা শুষে নেয় হেমলক; সময়ের স্নায়ুকোষে মিশে আছে সেলুলয়েড।।

আরো পড়ুন