Author: প্রতিবিম্ব প্রকাশ

কলঙ্কিনি: নাজনীন সুলতানা ধারাবাহিক গল্প: পর্ব: ০৩ দুদিন হচ্ছে খাওয়া-দাওয়ায় অনেক অরুচি হয়ছে।হৃদয়ের ফোন আর মেসেজের জন্য শুভ্রকে দিয়ে সিমটা পাল্টে ফেললাম। আরিয়ানের সাথে এখন টোটালি কথা বলা বন্ধ। এখন নিজেকে বাঁচার উপযোগী করতে হবে।তাই শুভ্রকে বললাম আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে কিন্তু আন্টি এতে মানা করছে।কোন ভাবে বোঝাতেই পারছিনা আমি তাকে,,সে চায় আমি তার মেয়ের মতো তার পাশে থাকি বাট এই কথাটা আমায় সায় দিচ্ছেনা। শুভ্র ও আন্টিকে বোঝাতে পারলো না,,তাই এখন বাড়ির রান্নার কাজ আমি নিসি কারণ আন্টি অনেক অসুস্থ। বিকেলে,,, বসে বসে ফোন গুতাচ্ছি,,,নিউ ফেসবুক আইডি খুললাম আগেরটা ডিলিট করে দিলাম।হঠাৎ আন্টি এসে হাজির।।আমার পাশে বসলো,,…

আরো পড়ুন

‘বঙ্গবন্ধু ও একাত্তরের গল্প’ বইয়ের প্রচ্ছদ ও নামলিপি করে পুরস্কার জিতুন স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ‘ভাবনার খোরাক’ শ্লোগানকে ধারণ করে ‘নয়েস পাবলিকেশন’ ১৪ই ডিসেম্বর ২০২১ইং প্রকাশ করবে শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন সম্পাদিত মুক্তিযুদ্ধভিত্তিক শিশু-কিশোর গল্প সংকলন ‘বঙ্গবন্ধু ও একাত্তরের গল্প’। উক্ত বইয়ের প্রচ্ছদ ও নামলিপির জন্য প্রচ্ছদশিল্পী ও নামলিপিকারদের নিকট মানসম্মত প্রচ্ছদ ও নামলিপি আহ্বান শুরু হয়েছে। শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন জানান, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অন্যতম অনুষঙ্গ। বাঙালির স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। তাঁর প্রতি আমাদের আজন্ম ঋণ। দেশব্যাপী মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রকাশনা চলছে। ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ গ্রন্থমালা’র অংশ…

আরো পড়ুন

প্রস্রবিত যাহা সৈয়দা রুবীনা ১৯/১০/২০২১ খ্রী. চির সুন্দর হে মানব কবিতায় যা কল্যাণময় চির জাগ্রতময় বাণী হোক আগামী সদা জীবনময়। জলের স্বচ্ছ ধারা হোক স্রোতোময় পিপাসা নিবারণে কন্টকময় পাপাতুর লোভী নিপাতীতে জাগ্রত নয়নে । কামাক্ষুর ক্ষুরধার কাম্য নহে জগৎময় সংসার উড্ডয়ণে ঠকবাজ ধান্দাবাজ ঘৃণিত নিপতিত ধ্বিক চরণে। ধর্মান্ধ ঐশ্বরিক বর্বচিত অসভ্য অণুপীয় অসুরীয় নির্লিপ্ততায় হেনকালে কেহ পেয়েছে কি মান? বিভেদ ধূর্ততায়। শুধরাও যদি তব হেনকালে কেহ সাধারণ হাসিমুখে নতোতায় মনে রাখবে মরুময় প্রান্তর তোমায় ক্ষীণময় নীভুকাবেলায়। প্রস্রবিত যাহা শীতল বা গরমে জলপ্রপাত জ্বালাময়ী গন্তব্যে দ্রাব্যতায় নাব্যতায় দ্রবীভূত সভ্য ইতিহাস প্রস্ফুটিত বৈভবে। তোমাতে আমাতে রক্তময়ী জাতে ভেদাভেদ ললাটের রুদ্র চিহ্নে আকাশময়…

আরো পড়ুন

ভালোবাসায় অমরতা কৃষিবিদ মীর মোঃ মুনিরুজ্জামান ২১/১০/২০১৭ খ্রিঃ মহান আল্লাহর দান, করতে অশেষ কল্যাণ, মানব সৃষ্টির যন্ত্র, দিলেন ফুঁকে কঠিন মন্ত্র! আদম হাওয়ার প্রাণে, ভালোবাসায় টানে, জীবন নদীর বাঁকে, ভালোবাসাই থাকে, পেলে ভালোবাসা, জাগে বাঁচার আশা! ভালোবাসায় বন্ধু, উতরে যায় মহা সিন্ধু! স্নেহ সিক্ত বুকে, সবাই থাকে মহা সুখে, নইলে মনের শোকে, মরে যে ধুঁকে ধুঁকে! ভালোবাসার জোরে, বিশ্ব ভূবন ঘোরে! অভাবে হয় ক্ষতি, বাড়ে সবার দুর্গতি! জীব কল্যাণের ব্রত, থাকলে অবিরত, দয়া, মায়া, প্রীতি, হবে সবার উন্নতি! দয়ার অভাব হলে, সুন্দর এ ভূতলে, হিংসা, যুদ্ধের যাতা, লুটায় মানবতা! ভালোবাসা, দয়ায়, শান্তি নামে ধরায়, দুঃখ, ঝঞ্ঝাটের ত্রাতা, পাবে অমরতা!!

আরো পড়ুন

হোক আসাদ বিন হাফিজ যে খুনী তার ফাঁসি হোক সে রানী বা দাসী হোক। শুভংকরের মাসী হোক বাড়ি মক্কা, কাশী হোক। ফাঁসি হোক তার যে খুনী বেঁচে যাক সে, যে গুণী। কিল দিলে সে খাক কুনি হোক শ্রীকান্ত হোক রুনী। যে খুনী তার হোক ফাঁসি তার কপালে ধিক রাশি খোকার মুখে ফিক হাসি সব খুনীদের হোক ফাঁসি। খুনীর দোসর সব খুনী বলে গেছে সাগর রুনী ভাবিস না তুই দেশবাসী খুনীর ঠিকই হয় ফাঁসি।

আরো পড়ুন

গা জুড়াতে চাই ড. এস. এ. তালুকদার তারিখঃ ২০/১০/২০২১ আমার আর সবুজ বনের পাশে বসে গোধূলি দেখতে মন চায় না। নদীর কিনার ধরে গুণ টেনে যাওয়া মাঝিদের পিছে পিছে যেতে ইচ্ছে করে না। ফেসবুকে বন্ধুদের খোঁজ নিতে ইচ্ছা করে না সকালে পাখির গান ফুলের ঘ্রাণ আমায় আর টানে না। চোখের জলে ভাসে যে প্রেমিক তার সাথে আলাপ করতে ইচ্ছা করে। ইচ্ছা করে জেলে পাড়ার মানুষগুলোর সাথে কাঁদতে। পূর্ণিমার চাঁদ আমার কাছে আর কবিতা হয়ে আসে না। আমার মনটা এখন নিম তিতার মতো যেখানে আর প্রেম আসে না ললিত কলা মূর্ছণা ওঠে না। আমার এখন ইচ্ছা করে লাইফ জ্যাকেট ছাড়া সাগরে…

আরো পড়ুন

আকর্ষণ  নিজাম শাহ্‌ দেহ পর্দায় আবরিত কি রূপটি তার, কে জাগায় অনুভূতি কি’বা তার আকার? কে কয় কথা, ভিতরে বসি বাজায় প্রেমের সুরে আকর্ষণ করা কৃষ্ণ বাঁশি । কোথা হতে আসে ঐ সুর তরঙ্গ প্রেমোজ্বালায় জ্বলে-রে অঙ্গ তারে ধরি কি প্রকার? ক্ষণেক বাজাও অতি কাছে বসে থেকে হৃদয় পাশে উঠবে যেন স্বরূপ বেশে নাচতে আনন্দের বাজার ।

আরো পড়ুন

জনম জনম শাহেদ ইকবাল বনলতা সেন নেই সুরঞ্জনাও নেই অমিত-লাবণ্য কেউ নেই। তুমি আছো আমি আছি হৃদয়ের কাছাকাছি। মেঘদূত মেঘ হয়ে যাক উড়ে যাক মহাকাল ঘুরে যাক আরও ঘুরে যাক নদীগুলো বয়ে যাক বালুচর ক্ষয়ে যাক ভালোবাসা রয়ে যাক জীবনের পাশাপাশি। দু’দিনের খেলাঘর থাক পড়ে থাক বকুল-হাসনাহেনা যাক ঝরে যাক হিমালয় গলে যাক সূর্যটা ঢলে যাক কেউ শুধু বলে যাক- ‘ভালোবাসি-ভালোবাসি।’

আরো পড়ুন

বাংলা সাহিত্যের আধুনিক ও অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের ৯২তম জন্মদিন আজ। বাঙালি জাতির নানা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সামাজিক ও রাজনৈতিক জীবনের অসংগতি ও শোষণের বিরুদ্ধে তার অগ্নিদীপ্ত পংক্তিমালা বাংলা কবিতায় নির্মাণ করেছে অনন্য কাব্যস্বর। শামসুর রাহমানকে নাগরিক কবি বলা হলেও গণমানুষের সঙ্গে আধুনিক বাংলা কবিতার আত্মীয়তা সৃষ্টিতে তার ভূমিকা অগ্রগণ্য। সাহিত্য রচনায় সৃষ্টিশীলতা ও মননের দ্যুতিময় উপস্থাপনা তাকে দিয়েছে কবিতার বরপুত্রের উপাধি। প্রায় অর্ধশতাব্দীকাল ধরে তিনি লিখে গেছেন নানা কালজয়ী কবিতা। বাংলাদেশের জন্মকে ঘিরে লেখা ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কিংবা ‘স্বাধীনতা তুমি’র মতো অসংখ্য অনবদ্য কবিতা তার কলম থেকে বেরিয়েছিল। পাশাপাশি সমকালীনতা ধারণ করে সারা জীবন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও…

আরো পড়ুন

বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালী নিউইয়র্ক বাংলা বইমেলায় যোগ দেবেন: খ্যাতিমান শিশুসাহিত্যিক ও বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালী ৬ষ্ঠ বারের মতো মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্ক বাংলা বইমেলায় সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। এবছর বইমেলা চলবে পাঁচ দিন।  ২৮ অক্টোবর থেকে ০১ নভেম্বর।  বইমেলা উদ্বোধন করবেন প্রখ্যাত কবি আসাদ চৌধুরী। প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী (ভার্চুয়াল), বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, লেখক-সাংবাদিক হারুন হাবীব অন্যান্যরা।

আরো পড়ুন