আজ আমার তেমন কোনো ব্যস্ততা নেই। ফরিদা আক্তার ব্যস্ত নগরীতে ব্যস্ত দিনের শেষে এখন আমার তেমন কোনো ব্যস্ততা নেই জ্যামে আটকানো রাস্তার ফাঁকে ফাঁকে হেঁটে গাড়ি ধরার তাড়া নেই। ঘরে ফিরতে দেরী হওয়ার আতঙ্ক নেই আমি ধীরে পায়ে হাটি ব্যস্ত পথের ধারে শূণ্য ঘরে কেউ আমার অপেক্ষায় নেই আমার এই মুহূর্তে তাই কোনো ব্যস্ততা নেই। আমি বরং ফুটপাতে দাঁড়িয়ে হকারের ডাক শুনি গাড়ির হর্নের শব্দে ফিরে তাকাই দ্রুতগতিতে ছুটে আসা গাড়ির দিকে। পাশের দোকানে অনেক মানুষের চা খাওয়ার ভীড় আমি বরং সেখানে দাঁড়িয়ে এক কাপ চা খাই শূন্য ঘরে গিয়ে একাকী চা খাওয়ার মন নেই এখন ব্যস্ত রাস্তার ধারে খেতে…
Author: প্রতিবিম্ব প্রকাশ
বর্ধিত জীবন এলিজা আজাদ – ২১ নভেম্বর ২০২১ ইং রাত হলেই ইচ্ছের শরীরে জাগে কতো এলোমেলো গল্পের ফুলঝুরি কোথাও তোমার দৈহিক উপস্থিতি স্পষ্ট কোথাও আবছায়া হয়ে হারিয়ে যাওয়া কোনো অবয়ব রোগগ্রস্ত মন হন্তদন্ত হয়ে ঘুমের ওষুধের সাহায্য নিতে খাটের পাশে থাকা টেবিলে হাত বাড়ায় ক’দিন ধরে সোমলতা সাধ্যের অধিক কিছু একটা ভাবছে ভাবতে ভাবতে রাত গড়িয়ে ভোর হয় কখনো ফজরের আজান শুনে কখনো চড়ুইদের কিচিরমিচির শব্দে ঝিমধরা ভাব কেটে যায় রাত জেগে জেগে জোনাক ধরার গল্পের মতোই, গল্পগুলোও দিনের আলোয় অসমাপ্ত পান্ডুলিপিতে রুপ নেয় শরীরে তীক্ষ্ণ জ্বরের অনুভূতিতে মনটা হঠাৎ খারাপ হয়ে যায় মস্তিস্কের কোষগুলো তোমাকে হারানোর ব্যথায় নীল বর্ণ…
হৃদয়ের মাঝে যুগ যুগ ধরে উম্মুল খায়ের হৃদয়ের মাঝে যুগ যুগ ধরে যে ব্যথা লুকাতে চাই লুকাতে গিয়ে বার বার যেন নতুন করে ব্যথা পাই রাতের তারারা মিটিমিটি হেসে আমাকে কাঁদিয়ে যায় বাঁকা চাঁদ যেন তাই ভৎসনা করে একাকীত্বে হায়! মনের মধ্যে আধিপত্য তোমারই, জানি তা জানি নীরবে নিভৃতে ঝরাও তুমি আঁখির যত দামী পানি কেমন করে চলে গেলে অভিমানে, ভুল বুঝে প্রিয়জন প্রতি পলে পলে জীবনে আমার তোমাকেই প্রয়োজন রাতের আকাশে তারা হয়ে তো জ্বলবে চিরকাল নিজেকে বলো কি করে বুঝাই? আমি যে খুব বেসামাল মাঝরাতে ঠিকঠিক ঘুম ভেঙে যায় স্বপ্নে কাছে পেয়ে একবার এসে দেখা দিয়ে যাও প্রিয়…
রাত্রি কথা। পলি রহমান আলো নিভিয়ে ঘুমাতে গ্যাছে ক্লান্ত পৃথিবী, তুমিও ঘুমাও সঙ্গমের তৃপ্তি নিয়ে শিথিল দেহে। কিছু নির্ঘুম পোকা কিলবিল করছে আমার শরীরে, অত্যাচারী নখরে খোঁড়াখুঁড়ি করে চলেছে শরীরের এপার থেকে ওপার! আরোহন অবরোহনের উল্লাসে মেতেছে ওরা, যেনো আমার শরীর অভয়াশ্রমের মতো নিরাপদ কিছু একটা! আঁধারের মায়াবী গন্ধ আশকারায় ভাসাচ্ছে সুক্ষ গোপন উত্তেজনা! একপাশ তেতে উঠলে অগত্যা অন্য পাশে করে নিচ্ছি সাময়িক ঠিকানা। কে যেনো অভ্যস্ত হাতে আঁধার উস্কে দিচ্ছে সাবধানে, আর রাতভর কামাতুর জিহ্বায় গোপনে লেহন করে চলেছে, আমার নির্ঘুমে কাতরানো অতি আদিম নিঃসঙ্গতা!
নারগিস আক্তার-এর শুভ জন্মদিন: চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক নারগিস আক্তার জন্ম: ২০ নভেম্বর গঠনমূলক ও শিক্ষনীয় গল্প নিয়ে তিনি চলচ্চিত্র নির্মাণ করে থাকেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র মেঘলা আকাশ। পরবর্তীতে তিনি পরিচালনা করেছেন মেঘের কোলে রোদ (২০০৮), অবুঝ বউ (২০১০), পুত্র এখন পয়সাওয়ালা (২০১৫) ও পৌষ মাসের পিরীত (২০১৬)। মেঘলা আকাশ ও অবুঝ বউ চলচ্চিত্রের জন্য তিনি দুইবার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী। নারগিস আক্তার বাংলাদেশের ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক বাড়ি মাদারীপুরে। নারগিস আক্তার চলচ্চিত্র নির্মাণের আগে বেশ কিছু তথ্যচিত্র ও…
শবনম ইয়াসমিন বুবলি শুভ জন্মদিন: জন্ম : ২০ নভেম্বর ১৯৮৯ সোনাইমুড়ি, নোয়াখালী চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা। তিনি বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। পুরস্কার মেরিল-প্রথম আলো পুরস্কার বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে স্নাতক পাস করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমবিএ পড়ছেন। চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। বড় বোন নাজনীন মিমি ও আরেক বোন শারমিন সুইটি, যিনি একটি বেসরকারী চ্যানেলের সংবাদ পাঠিকা। বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি…
কবির বকুল শুভ জন্মদিন জন্ম: ২১ নভেম্বর, ১৯৬৬ একজন গীতিকার। এছাড়া তিনি সাংবাদিক হিসেবেও কাজ করছেন। সেরা গীতিকার হিসেবে তিনি ২০০৮, ২০০৯, ২০১০, ২০১৩ ও ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। কবির বকুল ১৯৬৬ সালের ২১ নভেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নী। তাদের দুই মেয়ে প্রেরণা, প্রতীক্ষা ও ছেলে প্রচ্ছদ। কবির বকুল ১৯৯৩ সালে দৈনিক ভোরের কাগজে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রথম আলোতে কর্মরত ছিলেন। মাছরাঙ্গা টেলিভিশনের হেড অব ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং হিসেবে কর্মরত ছিলেন ২০১১ জুলাই থেকে ২০১৫ সালের ৩ এপ্রিল পর্যন্ত। ২০১৫ সালের ১ জুন থেকে তিনি তার…
বাংলাদেশ রাইটার্স গিল্ড-এর সাহিত্যের নতুন দিগন্ত শীষর্ক, দশম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২১ গত ২০ নভেম্বর ২০২১ তারিখ বিকেল চারটায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ, ঢাকায় অনুষ্ঠিত। প্রধান অতিথি ছিলেন : ড. শাকির সবুর, অধ্যাপক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি ছিলেন : চন্দ্রা চৌধুরী, কবি ও প্রবন্ধিক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন : ফেরদৌস হাসান , ঔপন্যাসিক ও নাট্যকার। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্যে দশজন গুণীজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন : ১) উপন্যাসে মৌলিক অবদানের জন্য হাসান মাহামুদকে বিশেষ সম্মাননা-২০২১ ২) উপন্যাসে মৌলিক অবদানের জন্য মিকসেতু মিঠুকে বিশেষ সম্মাননা-২০২১ ৩) কবিতায়…
হিসেবের হালখাতা। ফারজানা ফেরদৌস তুমি এক সন্ধ্যাঘরফেরা পাখি শেষ বিকেলে আমার সমুখে তোমার যাত্রা বিরতি হৃদয়হারা প্রেম খুঁজে ফেরা যেন ক্লান্ত পরিযায়ী। দূরে ফেলে আসা ভুল চিহ্নরেখা এ পথে এসেছো তুমি সর্বহারা নদীর শূন্য বুক তৃষ্ণার্ত মরু পথে খুঁজে পায় না প্রেম কঠিন শিলার বুকে। কর মেলে থাকা গরানের বন ডেকেছে সেগুন শিরিষের সাথে ছায়া পাশে রেখে দাঁড়িয়ে কি ছিলে খরতাপে সেই কাষ্ঠদণ্ড জড়িয়ে? ত্রস্ত সারস বলেনি? এবার থামো! রৌদ্রের আশ্লেষে ডাহুকের ডাক শোনো! অচলের ভালোবাসা মুছে ছিলো ক্লান্তি সেই কবে, তুমি মানো আর না ই মানো। জীবনের যত বেহিসেবী ভুল আজও হিসাবের হালখাতায় কি করে বল ফিরিয়ে দেবে হারানো…
গোপন প্রেম তসলিমা হাসান আমারি গোপন প্রেম রহিবে গোপন, চিরকাল আমারি হৃদয় মাঝে শত সহস্র বছর; এ প্রেম করিবে লালন খুব যতনে। অনুরাগ, অভিমানে ভরা এ প্রেম ছিন্ন হবে নাক কভু। অধরা হয়ে রবে তুমি ধরিতে চাহিব না কভু তোমারে। জগতের যত প্রেমিক পুরুষ আমারে যদি জানায় ধিক্কার তবু এ প্রেম রহিবে গোপন, আমারি মাঝে চিরকাল। প্রেমের তৃষ্ণা ওঠে যদি কভু জেগে আগুনে পুড়িয়ে দেব সে প্রেম আমারি আসন শুধু তোমারি রবে। তসলিমা হাসান কানাডা: ১৭-১১-২০২১
