Author: প্রতিবিম্ব প্রকাশ

খাদ্যাভাস, ব্যবস্থাপনা এবং ভালাবাসার পাশাপাশি অটিস্টিক শিশুদের উন্নত জীবন যাপনে সহায়ক ভূমিকা রাখতে পারে হোমিওপ্যাথি।: অটিস্টিক শিশুদের চাই একটু অতিরিক্ত যত্ন, অফুরন্ত ভালবাসা আর প্রানবন্ত উৎসাহ। প্রথমে অটিস্টিক শিশুদের খাদ্যাভাস নিয়ে কিছুটা আলোচনা করি। অটিস্টিক শিশুদের প্রায়ই হজমের অসুবিধা, পেটের ব্যাথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, গ্যাসটাইসিস, পেটের গ্যাস, বমি ইত্যাদি উপসর্গগুলো দেখা যায়। শিশুর কোন কোন খাবারের প্রতি এলার্জিও হতে পারে। এজন্য খাবারের প্রতি প্রতিটি মা বাবার বিশেষ যন্তবান হওয়া দরকার কারণ খাদ্যের সমস্যার কারণে অনেক সময় বিভিন্ন শারীরিক সমস্যা বা দৈহিক সমস্যার সৃষ্টি হতে পারে। প্রোটিন ও জিঙ্কযুক্ত খাবার, রক্তের শর্করার ভারসাম্য রক্ষা, ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ, থাইরয়েডের কার্যকারীতা বৃদ্ধির…

আরো পড়ুন

কোথায় সে পূণ্যনারী ফেরদৌস সালাম গোবরেই পদ্ম ফোটে। আঁধারেই জ্বলে ওঠে আলো দেহজ আত্মার মধ্যে স্তব্ধতার আনন্দ আগুন আঁচলের অশ্রুপাতে সমর্পণ অতি নিদারুণ মুঠোফোনে দাবদাহ- ভাত পুড়ে হয়ে যায় কালো ! অবশিষ্ট নেই আর পাঁজরের একটিও হাড় খেয়েছে বিরহ ঘূণে প্রজ্জ্বলিত বিমুগ্ধ কল্লোল তুমিই সে আর্তনাদ শোকবিদ্ধ কোকিলের বোল শব্দ যদি অবিনাশী কাটবেই ঘোর অন্ধকার ! ভেসে আছি শূন্যতায় পথহারা মেঘের বোয়াল তুমিহীন এই আমি যেনো এক কবর কঙ্কাল এতোটাই দাহ আমি বৃক্ষকান্ডে নেই কোনো ছাল কোথায় সে পূণ্যনারী টেনে নেবে পাপীর জোয়াল ! আমাকে পোড়াবে যতো ততো বেশি পুড়বে তুমিও প্রার্থনার শেষ বিন্দু শরীরের নিও যত্ন নিও…

আরো পড়ুন

Investment: Virus নিয়ে আতঙ্কে বিশ্ব, বিনিয়োগ নিয়ে নয়! ওমিক্রন ক্রিপ্টোকারেন্সি ৩ দিনে দিয়েছে ৯০০% রিটার্ন বর্তমানে বিশ্ব জুড়ে নতুন আতঙ্কের সৃষ্টি করেছে করোনা ভাইরাসের (Coronavirus) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron)। আগের সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় প্রথম সামনে এসেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন (Coronavirus new variannt omicron)। বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO) করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়ান্টকে চিন্তা বাড়ানোর শ্রেণিতে রেখেছে। এই সময়ে দাঁড়িয়ে খুবই কম জনপ্রিয় একটি ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) বাজার তেজ গতিতে বেড়েছে। এর কারণ হল সেই ক্রিপ্টোকারেন্সির নাম। ওমিক্রন (Omicron Cryptocurrency) নাম হওয়ার জন্য এই ক্রিপ্টোকারেন্সি কয়েক দিনের মধ্যে ৯০০ শতাংশ বেড়েছে। এর ফলে এই ওমিক্রন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীর (Investment) টাকা ১০ গুণ…

আরো পড়ুন

সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি অন্তত ৩২টি মিউটেশন (জিনগত গঠনের পরিবর্তন) ঘটিয়েছে – যার বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯। ওমিক্রন নিয়ে বিজ্ঞানীরা যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হলো: এটি অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে পারে এবং মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়াতে পারে – যার ফলে এর বিরুদ্ধে টিকা কম কার্যকর হবে বলে মনে করা হচ্ছে । করোনাভাইরাস যত সহজে ছড়াবে, ততই তাতে আক্রান্তের সংখ্যাও বেশি হবে – আর এর ফলে কোভিড-১৯এ গুরুতর অসুস্থ হওয়া ও মৃত্যুর সংখ্যাও ততই বাড়তে থাকবে। বর্তমানে বিশ্ব জুড়ে নতুন আতঙ্কের সৃষ্টি করেছে করোনা ভাইরাসের (Coronavirus) নতুন…

আরো পড়ুন

ইতিহাস। বৃষ্টি মাসুদ। তোমরা কাকে ইতিহাস বলো আমি জানি না, আমার কাছে ইতিহাস একটি দেশ, একটি বিজিত জাতী আমার কাছে ইতিহাস মানে একটি রক্তাক্ত দলিল, সাজানো বাগানে হায়েনার কালো থাবা, নয় মাস অগ্নিতাপে জ্বলে ভূমিষ্ঠ হয় যে স্বপ্নের তাই ইতিহাস তোমরা কাকে ইতিহাস বলো, আমি জানি না, সেদিন দেখেছি, মাঠে ময়দানে, পাড়ায় মহল্লায়, মিটিং মিছিলে রাজপথ কাঁপিয়ে মিলিত জনতার মুক্তির নেশায় উন্মাদনা, দেখেছি সেদিন কি করে আকাশ বাতাস কেঁপে উঠেছিল একটি বজ্রকন্ঠ, শ্লোগানে শ্লোগানে মুখোরিত ছিলো সোনার বাংলা। রক্ত টকবগে তরুণেরা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ঝলসে উঠেছিল সেই একাত্তুরের অগ্নিঝরা দিনে, সেইদিনটি আমার কাছে ইতিহাস। আমার কাছে ইতিহাস মানে, বুকের…

আরো পড়ুন

গোলাম কিবরিয়া পিনুর ‘মুক্তিযুদ্ধের কবিতা’ : স্বদেশের রক্তাক্ত মুখ হিমেল বরকত ———————————————————– ১. ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণ অবসানে ভারতবর্ষে ধর্মভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলনের ফল হিসেবে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন দেশের উদ্ভব ঘটে। ধর্মীয় ঐক্যের সূত্রে পূর্ববাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে লাভ করে নতুন নাম- পূর্ব-পাকিস্তান। এদেশীয় মুসলিম জাতীয়তাবাদী নেতৃবর্গ আপামর জনগণকে উদ্বেলিত করেছিল এই স্বপ্নে যে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা পেলে পূর্ববাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগণ দীর্ঘদিনের উপেক্ষাজনিত অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক মুক্তি লাভে সমর্থ হবে। কিন্তু পূর্ববাংলার রাজনৈতিক নেতৃবর্গ পাকিস্তান প্রতিষ্ঠার অল্প সময়ের ব্যবধানেই উপলব্ধি করতে পারে, পূর্ববাংলাকে তারা আরেক ঔপনিবেশিক শক্তির হাতে সমর্পণ করেছে। রাজনৈতিকভাবে কোণঠাসা এই নেতৃবর্গ নিরুপায় চোখে দেখতে পায়…

আরো পড়ুন

ঘৃণা প্রচলিত কাঠামোকে। কুলসুম আক্তার সুমী। (১১-২৯-২০২১) উটের মতো বালির নিচে মুখ লুকিয়ে থাকি। অন্ধের হস্তি দর্শনের মতো ঠ্যাং কে থাম ভেবে— না দেখার ভান করি, এড়িয়ে যাই অনেক কিছু। তবুও কিছু কিছু নাকের ডগায় সজোরে ধাক্কা মারে, বালির বাঁধের মতো ধৈর্যের বাঁধ ভাঙে, বোবার মুখে অনুচ্চারিত শব্দ হয় গোঙানির মতো। বুয়েটে সুযোগ পাওয়া সন্তানদের সাথে অভিভাবকদের হাস্যোজ্জল ছবি, আর আবরার হত্যা মামলার অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে আদালতে তোলার ছবি পাশাপাশি দেখি। আমার বোকা, বেয়াড়া মন ঘৃণার পাত্র খোঁজে; কাকে ঘৃণা করবো আমি? কাকে?? ভাবে, অমূল্য মেধার কী অনর্থক, অপূরণীয় অপচয়? ধোঁয়াশা, ধুলিঝড় বোধের কক্ষপথে, চোখ মেলা ভার! যা কিছু…

আরো পড়ুন

অধ্যাপক রফিকুল ইসলামের চিরপ্রস্থান ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পর্যন্ত বাংলাদেশের দীর্ঘ পথ পরিক্রমার অগ্নিসাক্ষী, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আড়াইটায় তার মৃত্যু হয় বলে তার ছেলে বর্ষণ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাংলা একাডেমির সভাপতির দায়িত্বেও ছিলেন। স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষক, গবেষকের বয়স হয়েছিল ৮৭ বছর। পেটের ব্যথা নিয়ে গত ৭ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছিলেন অধ্যাপক রফিকুল। পরীক্ষা-নিরীক্ষার পর তার নিউমোনিয়া ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা রফিকুল…

আরো পড়ুন

চোর। শিরীন আকতার বানী (২১/১১/২১) ঘুটঘুটে অন্ধকার, চোখে কিছুই দেখা যাচ্ছে না। একটু পর চোখ সয়ে এলো,কিন্তু আবছা আবছা দেখা যাচ্ছে, কোন কিছুরই আকার ঠিকঠাক বোঝা যায় না। হাতড়ে হাতড়ে যা পাই ঝোলায় পুরি। গয়নাগাটি কিছু পেলে ক’দিন আরাম করে থাকা যেতো, কপাল মন্দ। সে-সব কিছু আজকাল কেউ ঘরে রাখে না। সব নিয়ে রাখে ব্যাংকের লকার না কি যেন বলে তার ভিতর। শাড়ি জামা পাওয়া গেলেও বেচতে বড়োই কষ্ট। দামে মেলে না।চোরাই মাল, লোকে দাম বলে জলের দামে। পোষায় না একেবারে। ঐ-যে চকচকে একটা কলস না জগ কি যেন দেখা যাচ্ছে। কাসা পিতল কিছু একটা হবে। নিয়ে নি। বাহ্ সুন্দর…

আরো পড়ুন

হয় না বলা। নাজিরা পারভীন। আমার ভীষণ একলা লাগে ভগ্ন হৃদে ধুকপুকানি শঙ্কা জাগে আঁধার বনে মিটি মিটি জোনাক আলো শীত তাড়াতে শুকনো নাড়ায় আগুন জ্বালো ধুলো মাখাশূন্য টেবিল হালকা কালো হয় না ভালো। ভগ্ন হৃদে ধুকপুকানি শঙ্কা জাগে দমকা হাওয়ার আচমকা ঢেউ ঝাপটা লাগে আমার ভীষণ একলা লাগে। ভোর বেলাতে শিউলী ফোটার আগেভাগে শক্ত গায়ে হাতটা ছোঁয়ার ইচ্ছে জাগে। হয়না ছোঁয়া! দিনের শেষে শূন্য ঘরে আবছা আলো তোমার কায়া স্বপ্নে ছোঁয়া হয় না ভালো গভীর রাতে আমার ভীষণ একলা লাগে কেমনে বলি? সত্যিকরে তোমায় পাবার ইচ্ছে জাগে। হয়না বলা। রই একেলা।।

আরো পড়ুন