Author: প্রতিবিম্ব প্রকাশ

জীবন খেয়া লিজা চৌধুরী। জীবন এখনো অশ্রুভরা চোখে প্রতীক্ষায়— যদি গোধূলির রাঙা আভায় আবার তোমাকে খুঁজে পায়– আমি তখন আর কাঁদবোনা! চেয়ে চেয়ে দেখবে তুমি হেমন্তের হিমেল মায়ায়- ঠোঁটে রেখে উষ্ণতার চুমুক নিভৃতে আমায় । সন্ধ্যার মেঘমালায় বাজবে রাগ ইয়ামনের সুর ভ’রে উঠবে এক অভিনব বিস্ময়— স্তব্ধ আমি আর থমকে যাওয়া সময় বাঁধবে প্রহর বিভাবরী মনমোহন প্রণয়! কিছুই হবে না তখন পরিকল্পিত সাজানো দৃশ্য— ছিল সব কখনো এক অপার্থিব অঙ্গিকারে আবদ্ধ। যে প্রনয়ের খেলায় হারোনি তুমি আর আমি, কারণ আমরাতো ছিলাম কখনো স্বর্গের দূত নিবিষ্ট।

আরো পড়ুন

যদি কোনোদিন নীপা আকন্দ। যদি কোনোদিন পিছু ডাকে ফেলে আসা দিন, যদি এই ভেবে মন খারাপ হয় মুছে গেছে হারানো দিন একেবারেই, যদি এই ভেবে কষ্ট হয় অনেকদিন দেখা নেই কথা নেই – ঘুরে এসো তবে ফুলার রোডের ধারে মল চত্বর শাহবাগের মৌলি রেস্টুরেন্ট কিংবা এলিফ্যান্ট রোডের বেইজিং টিএসসি’র সড়কদ্বীপ অথবা মধুর ক্যান্টিনের কোলাহলে কলাভবনের দৃষ্টিনন্দন ভাষ্কর্য অপরাজেয় বাংলার আশেপাশে- ওখানে এখনও ঘাসের বুকে কংক্রিটে আমাদের অবাধ্য হেঁটে যাওয়ার শব্দ লিলুয়া বাতাসে সুভাষী হাসির কলকল এখনও রজনীগন্ধা তারুণ্যের ঘ্রাণ… এখনও সেই তখনকার মতোই তীব্র প্রতিবাদমুখর ছাত্র আন্দোলন, জ্বালাময়ী বক্তৃতা, মিছিল মিটিং ডাকসু নির্বাচনের দলীয় প্রচারণা টিয়ারগ্যাস নিক্ষেপ! ধাওয়া-পাল্টা ধাওয়া!- সাড়েতিনতলার…

আরো পড়ুন

গল্প কবিতায় আকন পরিবার: গত ২রা ডিসেম্বর ২০২১ তারিখে বরিশালের প্রাণকেন্দ্র আকন ভিলায় অনুষ্ঠিত হলো তসলিমা হাসান ফাউণ্ডেশন-এর সৌজন্যে সোশ্যাল মিডিয়া বালুচরের সংগঠনের পরিবেশনায় কবিতা পাঠের আসর ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে আকন পরিবারের চারজন গুণী শিল্পী ও লেখক রোকেয়া আকন, কবি কথাসাহিত্যিক তসলিমা হাসান, কবি ফরিদা বেগম, কবি সোহেল আকন নবাব এর কবিতা পাঠসহ শিল্পীদের নিয়ে দিনব্যাপী সাংষ্কৃতিক অনুষ্ঠান। ‘গল্প কবিতায় আকন পরিবার’ শীর্ষক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিয়া কলেজ অধ্যক্ষ বিশিষ্ট আবৃত্তিকার ও লেখক ফয়জুন নাহার শেলী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে টিভি অভিনেতা ও সমাজসেবক আবুল খায়ের সবুজ। বাংলাদেশ টিভি ও বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী সজিব আহমেদ,…

আরো পড়ুন

সবুজ লালে। মোহাম্মদ আবদুল কাইয়ুম ০১.১২.২০২১খ্রীঃ ধীর পায়ে কিছু স্পষ্টতা আর অস্পষ্টতা হাজার বছরের লাঞ্চনা বঞ্চনার ধারাবাহিকতা, সব ভুলে অবশেষে এক মহা নায়কের বদান্যতা, এলো যার হাত ধরে এ বাংলায় মহান স্বাধীনতা। রক্ত গঙ্গা পেরিয়ে ক্লান্ত মনের আবেশে অপেক্ষার শেষে চন্দ্রদীঘল রাতের শৈশব হারিয়ে ভানু রানুদের দীর্ঘশ্বাসে সিথিরসিঁদুর মুছে আশা নিরাশার খেলাখেলে একপেশে, ভালোবাসার পাঠটীকা বুকে ধারণ করে বাতাসে মিশে। স্বর্গ ভুমে এলে চুমে তিলোত্তমার টোল পড়া গালে, অবশেষে বিজয়ী বেশে একটি পতাকা সবুজ লালে চিরস্থায়ী বন্দোবস্ত সেই তো দলিলে দিলে নিখিলে। তিতুমীর,প্রীতিলতা হাজারো বীর বাঙ্গালীর স্বপ্নে বোনা জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু মহান কবির বজ্র কণ্ঠে ঘোষণা, আত্মপ্রত্যয়ী বাসনার হাত ধরে…

আরো পড়ুন

বিশ্ব প্রেমিক ইভা আলমাস এইতো সেদিন হঠাৎ করেই বললে আমায় তুমি আমি ছাড়া জীবন তোমার শুধুই মরুভূমি! সকাল-সন্ধ্যা দিনে-রাতে ভাবো আমার কথা মনটা নাকি থাকে পড়ে আমি যেথায় তথা। মন বসেনা কোন কাজে খাওয়ায় নেইকো রুচি আমায় যদি না পাও জীবন করবে যে নিকুচি! বন্ধু-বান্ধব গল্প-গুজব কিছুতে নেই প্রাণ আমি ছাড়া সবকিছুতেই লাগছে যে বিরান! এসব কথা শুনে আমার ভিমড়ি খাওয়ার দশা কবে থেকে প্রেমিক হলো পাড়ার পাতি নেতা! আর কোথা নয় চোখ পড়েছে হায়রে আমার পানে খুনের দায়ে ফাঁসবে বাবা এসব যদি জানে! কি যে করি কোথায় পালাই কার কাছে যে কই জীবন আমার তামা হবে নেতার যদি হই!…

আরো পড়ুন

বিজয়ের মাসে অসাধারণ এক আয়োজন: সৈয়দা আমাতুল ফাতেমা রোজ এবং খোকন মিলে অসাধারণ এক মন্ময় জুটিকে আমি চিনি এদেশে এসে। তা প্রায় বছর তিনেক আগে থেকে।ডাউন টাউন থেকে দেড় ঘণ্টা ড্রাইভিং শেষে বন-অরণ্যে ঘেরা নিউমার্কেটে তাদের বসবাস। ২০১৯ সালে মৌ মধুবন্তীর বাসার নিমন্ত্রণেই ওদের সঙ্গে প্রথম দেখা।  তারপর… মিউজিক পার্কের সবুজ আলোতে হাঁটাহাঁটি,গল্পে আরো কিছুটা সময় দেখেছি আমি প্রাণে-তরঙ্গ-তোলা এই রোজমনিকে। জীবনের নানা মাত্রিক প্রতিরোধ, সংকট ও সংক্ষোভ অতিক্রম করে অপরাজেয় জীবনকে কিভাবে তিমির বিনাশী সংরাগে সমুজ্জ্বল করে কাটাতে হয়—ভালোবাসায় উৎযাপন করতে হয় প্রতিটি অমূল্য মুহূর্তকে … সেই মন্ত্রটি ওদের দু’জনেরই বেশ ভালোভাবে জানা। জীবনবাদী এই দম্পতিকে আমার ভীষণ পছন্দ।…

আরো পড়ুন

স্মৃতির আয়নায় ডিসেম্বর। কাপ্তান নূর। আমি একজন মুক্তিযুদ্ধা ছিলাম। নারায়নগঞ্জের খানপুর হাউসে মুক্তিযুদ্ধাদের জন্য একটা গোপন ট্রেনিং সেন্টার খুলেছিলাম। পাঁচবার আগরতলায় যাওয়া-আসা করেছি।  একপর্যায় সেখানে মাননীয় মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর হাতে ২০ লক্ষ টাকা তুলে দিয়েছিলাম। একাত্তরের ১৬ই ডিসেম্বর সকাল ১০টায় মাননীয় মন্ত্রী জহুর ভাই আ স ম রব ভাইকে সঙ্গে নিয়ে খানপুর হাউসে আমার আস্তানায় হাজির হন।  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাজউদ্দীন সাহেবের নির্দেশে রেসকোর্স ময়দানে সারেন্ডা অনুষ্ঠানে আমাদের সাথে আপনাকে উপস্থিত হতে হবে, তাই নিতে এসেছি।  রেডি হন। আরও বল্লেন, সারারাত জার্নি করে আগরতোলা থেকে আসলাম, চলেন তাড়াতাড়ি৷ এ সময় তাদের সামান্য চা-নাস্তার ব্যবস্থা করে নিজে জলদি রেডি হলাম। …

আরো পড়ুন

রোকেয়া রচনাবলীই রোকেয়া র পরিচিতি:  নূরুন্নাহার নীরু ‘যদি সমাজের কাজ করিতে চাও, তবে গায়ের চামড়াকে এতখানি পুরু করিয়া লইতে হইবে যেন নিন্দা-গ্লানি, উপেক্ষা-অপমান কিছুতেই তাহাকে আঘাত করিতে না পারে;মাথার খুলিকে এমন মজবুত করিয়া লইতে হইবে যেন ঝড়-ঝঞ্ঝা, বজ্র-বিদ্যুৎ সকলই তাহাতে প্রতিহত হইয়া ফিরিয়াাআ  সে৷’ — এমনি ক্ষুরধার আহব্বান নিয়ে যে নারীর আত্মপ্রকাশ    তিনিই রোকেয়া নামের  সেই মহিয়সী রমনী যিনি  এই উপমহাদেশের নারী জাগরণের পথিকৃৎ সম প্রদীপ ৷ যে প্রদীপের আলো আজও সমুজ্জল৷ ১৮৮০ সালের ৯ডিসেম্বর রংপুরের পায়রাবন্দন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম এবং ১৯৩২ সালের ঠিক এই দিনেই  মাত্র ৫২ বছর বয়সে  আবার তাঁর তিরোধানও ঘটে৷ বুঝ হওয়াকাল…

আরো পড়ুন

বর্ণময় ভালোবাসা। মাসুমা ডেইজী ০৩.১২.২০২১ ইং কেবল বলো ভালোবাসা ভালোবাসা, জানো কী, কত রঙ এই ভালোবাসার। জিজ্ঞেস করে দেখ ঐ ক্ষুধার্ত শিশুকে, ও ভাত খেতে কত ভালোবাসে। আর্ত মা জানে তৃষ্ণার্ত শিশুকে নীরস স্তন্যদান কত ভালোবাসে। বিবশ পিতা জানে শোধন নোটিশ হাতে বাচ্চার চোখ মুছতে কত ভালোবাসে। বেকার মেধাবী যুবক জানে নিভৃত বাবার টাকায় খেতে কত ভালোবাসে। বেহায়া অকাল জানে মালদারের ছিটেফোঁটা কাঙাল ভোজ কত ভালোবাসে। নিশাচর প্রেমিক জানে সঙ্গী সাথে, তবু নিশীথে কোন স্মৃতি আঁকড়ে বাঁচে। জানে পূজারী? এক পূজায় এতো বৈচিত্র্য, ঈশ্বর ক্যান নীরব নিস্তব্ধ থাকে!!

আরো পড়ুন

স্বপ্নরা চায় অমরতা। শামীমা নাইস ৫/১২/২০২১ স্বপ্নের মিথ্যে রঙে নিজেকে রাঙাতে চাইনি কখনো তবু কিছু অশান্ত আবেগ তাড়া করে অনুক্ষণ। ভাসিয়ে নিয়ে যায় মেঘের ডানায় নিয়ে যায় তেপান্তরের ধূ ধূ প্রান্তরে সেখানে অন্ধকার নামে সমান্তরালে মহুয়ার গন্ধে মগ্নতা আসে দূর থেকে ভেসে আসা ভৈরবী সুর মনে জাগায় অনন্ত শূন্যতা দুঃসাহসী কুয়াশায় ভিজে যায় শরীর মন জেনে বুঝে অচেনা দুঃখকে করি আলিঙ্গন। বেদনার অগ্নিদাহে ঢেলে দিয়ে ইচ্ছের গরল স্বপ্নরা তবু বাঁচতে চায় অনলের গহীন গোপনে; পুড়ে পুড়ে খাঁটি হয় চায় আগুন পাখির মত অমরতা।

আরো পড়ুন