Author: প্রতিবিম্ব প্রকাশ

আমি আমার [কথা বলছি] আমি আমার কথা বলছি, আমার কৈশোর আর ফুটপথের জীবনে দেখেছি,অফুরন্ত জলের ধারা আর বৈচিত্র বর্ণিল ছবি। আমি আমার মায়ের হরিণী চোখ কেমন কখনো দেখিনি শৈশব কেটেছে আমার কাদা মাটি আর জলে। আমার শিকড় বিস্তার নদী জল আর এ অরণ্য ভূমি,আমি যেন প্রকৃতির সন্তান, প্রকৃতির আনাচে কানাচে আমার বিচরণ। জুঁই চামেলী, বেলী ফুলের সুঘ্রাণ চারি দিক, কিন্তু আমার চার পাশ জুড়ে ছিলো সমাজের নীল বর্ণ লোলুপ দৃষ্টি, আর পূর্ব পুরুষের রেখে যাওয়া ধর্ষণের চিহ্ন। মায়ের সুঠাম দেহের প্রতিটি অঙ্গে অঙ্কিত নির্যাতনের বিচিত্র টেট্টু। অন্তর্নিহিত কষ্টগুলো যেন রাতে বাঁশ বাগানে জোনাকির মিটি মিটি আলো, শোকাহত ছোট্ট কুঁড়ে ঘরে…

আরো পড়ুন

পাপ করে লাভ নেই [আসাদ বিন হাফিজ] পাপ পথে চলে আর পাপ কাজ করে বেঁচে নেই কেউ এই ধরনীর ‘পরে। পাপ কাজে লাভ নেই ক্ষতি শুধু ক্ষতি তবে কেন পাপ করে বাড়াবো দূর্গতি। কই ছিলে, কই আছো, যাবে কই ভাই সেই কথা তোমার কি কিছু মনে নাই তবে কেন পাপ করার জাগে দুর্মতি পাপ কাজে লাভ নেই ক্ষতি শুধু ক্ষতি। হিংসা, ঘৃণা, আর নিন্দা করাও পাপ মিথ্যুকের ভাগ্যে শুধু জোটে অভিশাপ এইসব ছেড়ে দাও, এসো ভালো হই মন্দ-মিথ্যা রেখে সবে সত্য কথা কই। মরীচিকা দেখে যদি জাগে ভীমরতি তাতে কোন লাভ নেই ক্ষতি শুধু ক্ষতি। ২১/৩/২২। বাদ এশা।

আরো পড়ুন

দেশের চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান: বুধবার (২৩ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এসময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমি আমার পক্ষে চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদানের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে আহ্বান করছি। আমি দুঃখিত যে, করোনার কারণে সশরীরে আসতে পারলাম না। নিজেকে সিনেমাপ্রেমী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো সিনেমা হলে যেতে পারি না। কিন্তু প্লেনে যখন দেশের বাইরে যাই তখন দেশি সিনেমা দেখি। প্রোডাকশনগুলো খুব ভালো…

আরো পড়ুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘বিশ্বসুন্দরী’। আর এ ছবির প্রযোজক হিসেবে আজ বুধবার অঞ্জন চৌধুরী পিন্টু শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেছেন। এর আগে ২০০৯ সালে ‘মনপুরা’ চলচ্চিত্রের জন্যও শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিলেন অঞ্জন চৌধুরী পিন্টু। ‘মনপুরা’ ৬টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। এবার বিশ্বসুন্দরী পেয়েছে ৮টি পুরস্কার, যার মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মাননা ছাড়াও পুরস্কৃত হয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ, পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা ফজলুর রহমান বাবু, গীতিকার কবির বকুল, সুরকার ও গায়ক ইমরান মাহমুদুল, গায়িকা দিলশাদ নাহার কনা ও প্রয়াত নৃত্য পরিচালক সুমন রহমান। বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তাদের একজন অঞ্জন চৌধুরী পিন্টু দেশের প্রতি ভালোবাসা থেকে দুই দশকের…

আরো পড়ুন

তৃতীয় ওয়ানডে: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের: ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের কাগিসো রাবাদার শর্ট অব আ লেংথ বলে কাট করে পয়েন্ট দিয়ে চার সাকিব আল হাসানের। ইতিহাস গড়া হয়ে গেল তাতেই। সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ। তামিম ইকবালের ৮২ বলে অপরাজিত ৮৭ রান, লিটনের সঙ্গে তাঁর ১২৭ রানের উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকার ১৫৪ রান বাংলাদেশ পেরিয়ে গেল ১৪১ বল বাকি রেখেই। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে জয়ের পর ওয়ান্ডারার্সে বাংলাদেশ হেরেছিল বড় ব্যবধানে। তবে সেঞ্চুরিয়নে ফেলে দাপুটে পারফরম্যান্স দেখাল তামিম ইকবালের দল। মূল কাজটা বাংলাদেশ করে রেখেছিল বোলিংয়েই। তাসকিন আহমেদের ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে আটকে…

আরো পড়ুন

“বিনীত নিবেদন” [মুহাম্মাদ কিবরিয়া বাদল] দুয়া নিত্য সঙ্গের সাথী, দাও করে দাও মাওলা মোর, মুখাপেক্ষী চাই যে থাকতে, নির্ভরতায় তোমার পর। তুমি বিনা ভালোবাসার, আর দেখি না কেউ আপন, শক্তি সাহস যা প্রয়োজন যোগাও তুমি সারাক্ষণ। আমি তোমায় দেখতে পাইনা দেখছো তুমি আমাকে, কিছুই গোপন রয়না আমার পাপ-পুণ্য যাই থাকে। লিখছে তোমার ফেরশতারা আমল-নামায় বিরামহীন, পড়তে যবে দিবে আমায়, করবো কি সেই শেষের দিন! ক্ষমাকরো আমায় প্রভু চাই গো রেহাই বিনয়ে, থাকতে ভবে দাও হিদায়াহ্, বিচার থেকে বাঁচিয়ে। করলে বিচার পার পাবো না জানা আছে অন্তরে, কেউ না জানুক, অবাধ্যতার তথ্য আছে দপ্তরে। তব লক্ষ্যে পৌঁছাতে চাই, উপলক্ষ্য নূর নাবী(সঃ),…

আরো পড়ুন

শরীর বেয়ে ঝরঝর করে ঝরছে ঘাম। সীমানার প্রায় কাছ থেকে ক্ষিপ্রগতিতে শুরু করলেন দৌড়। ব্যাটসম্যানদের দিকে যেন ক্রিকেট বল নয়, আগুনের গোলা ছুড়লেন তিনি। শুধুই কি গতি? সেই সঙ্গে রিভার্স সুইং কিংবা বাউন্সার। শোয়েব আখতার যখন বোলিং করতেন, তখন দৃশ্যপট হতো এমনই। সেই ১৯৯৯ সালে কলকাতার ইডেন গার্ডেনসে লাখো দর্শককে স্তব্ধ করে দিয়ে দুর্দান্ত এক ইয়র্কারে উপড়ে নিয়েছিলেন শচীন টেন্ডুলকারের স্টাম্প। এর আগের বলেই একই রকম এক বলে বোল্ড করেছিলেন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়কে। ক্রিকেটপ্রেমীরা কীভাবে ভোলেন অসাধারণ সেই মুহূর্ত দুটি! ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার বেগে বল করেছিলেন, আজ পর্যন্ত কেউ পেরিয়ে যেতে পারেনি সেই…

আরো পড়ুন

যেন পিছু কে ডাকে [সুরমা খন্দকার] তীব্র হাওয়া এগিয়ে আসতেই আমিই বা কেন বুঝিনি, এতো তাণ্ডব! আমিও সোৎসাহে ঝাঁপিয়ে পড়ি হলুদ পাতার মতো। ভিতরের নিস্তব্ধ জলাশয়টা তখন ও নিশ্চুপ ছিল। জলাশয় অবয়বে নড়েচড়ে উঠে বিবর্ন দুঃখ পুষে রাখা, ঊষর পিপাসা অতীত। অনাহুত প্রশ্নরা জবাব পায় না, নিরাশ্রয়ের বর্তমান আর ঘর খুজেনা। খরার প্রদাহে ছারখার হয় নিমগ্ন বাউল। তবু মনে দ্বিধা জেগে থাকে, নৈশব্দের প্রাচীর ভেঙে যেন পিছু কে ডাকে!

আরো পড়ুন

পাঠকনন্দিত উপন্যাস ‘ঘর মন জানালা’র রচয়িতা দিলারা হাশেম আর নেই। যুক্তরাষ্ট্র প্রবাসী এই সাহিত্যিক শনিবার মারা যান বলে ভয়েস অব আমেরিকা জানিয়েছে। তার বয়স হয়েছিল ৮৬ বছর। দিলারা হাশেম দীর্ঘদিন ভয়েস অব আমেরিকায় কাজ করেছেন। বেতার সম্প্রচারক হিসেবে তিনি ১৯৮২ সালে ভয়েস অফ আমেরিকায় যোগ দিয়েছিলেন। তার আগেও বেশ কয়েক বছর তিনি ভয়েস অফ আমেরিকায় খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি বিবিসিতেও বাংলা সংবাদ পড়তেন। তার আগে করাচিতে থেকে রেডিও পাকিস্তানে নিয়মিত বাংলা সংবাদ পাঠ করতেন দিলারা হাশেম। ঢাকা বেতার ও টেলিভিশনেও সংবাদ পাঠ করেন তিনি। দিলারা হাশেম। ছবি: ভয়েস অব আমেরিকার সৌজন্যে পাঠকনন্দিত উপন্যাস ‘ঘর…

আরো পড়ুন

উত্তাল ঢেউয়ে সাগর কুল ভেসে নেয় আর আমি চুপচাপ বসে তার কথা শুনি, নিরবতাকে ছুঁয়ে দি তার কুল ঘেঁষে ম্যাপ ধরে দেখে নি তারও কত কান্না আছে বিষন্নতার মাঝে। ইচ্ছে করে শতবার এই সাগর স্রোতে নিজেকেই ভাসিয়ে নি, তার স্রোত ধারায় ভেসে যাই যত দূর তার গতি, শত ক্ষুদ্র ক্ষুদ্র অসময় নিরবতা আর নিঃসঙ্গতাকে ছড়িয়ে দিয়েই খতিয়ে নি নিজের শত বছরের ক্ষতিপূরণ! অপূর্ণতাকে ভেদ করে তার জলোচ্ছ্বাসের হিম হাওয়ায় আজ একাকিত্বটাকে মানিয়ে নি! নিতেই হবে আজ এক বুক সমুদ্র তোমাকেও এই শূন্যতায় আজ যে তুমি বড্ড প্রিয়। কামরুন্নাহার বর্ষা গ্রাম:হিয়াজোড়া, উপজেলা:নাঙ্গলকোট জেলা:কুমিল্লা ।

আরো পড়ুন