ছোট হয়ে আসছে আইটেম দামের লিমিট ঠিক রাখতে হচ্ছে সাইজ ছোটা ছোট না তাই তরমুজ বুঝি যায় না কিনা* গোটা। পিঁয়াজু তয় হইল ছোট হইল ছোট চপও খাদ্যখানায় চলছে এখন ছোট হওয়ার তপঃ! সমুচারা হইল ছোট হচ্ছে ছোট লুচি কাঁঠালগুলাও ছোটর মতোই থাকবো** কাঁঠাল মুচি? হচ্ছে ছোট চায়ের কাপ আর সেই হালিমের বাটি পুরিও ছোট হইল কেবল সাইজ ছাঁটাছাঁটি! দইয়ের ঠিলা হইল ছোট এক চুমুকেই খালি বিক্রি হবে সামনে তবে আঙুর, বুটের হালি! জিলাপিরা হইল ছোট সিঙ্গারাও তো ইতনা পকেট ছোট হলেই ছোট হয় কি খিদার ফিতনা! ছোট হয়ে আসছে ইভেন ছোট মাছের ভাগা গরু না ভাই পারলে এখন ইলিশ…
Author: প্রতিবিম্ব প্রকাশ
বাবার কোলে এ শিশু বলিউডের জনপ্রিয় নায়ক, আজ তাঁর জন্মদিন: বাবার কোলে এ শিশুকে চেনা যায়? ভারত, এমনকি বাংলাদেশেও অগণিত দর্শকের জনপ্রিয় নায়কের তালিকায় শীর্ষে আছেন তিনি। আজ তাঁর জন্মদিন। চলুন দেখি তাঁর কিছু দুর্লভ ছবি এবং জানা–অজানা কিছু তথ্য, যা হয়তো আপনি জানেন না, কিংবা জানেন! ১৯৬৫ সালের ১৪ মার্চ বোম্বেতে (মুম্বাই) তাহির হোসেন–জিনাত হোসেন দম্পতির ঘর আলো করে আসেন এই ছেলে। পুরো নাম মোহাম্মদ আমির হোসেইন খান। ১৯৮৪ সালে প্রথম ছবি ‘হোলি’তে একমাত্র ক্রেডিট লাইনে পুরো নাম ব্যবহার করা হয়। ১৯৭৩ সালে মাত্র আট বছর বয়সে চাচা নাসির হোসেনের চলচ্চিত্র ‘ইয়াদো কা বারা’তে শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে। ‘মঞ্জিল…
রফিক আজাদের কবিতাবিশ্ব: –আহমেদ মুনির সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী কবি ও গীতিকার বব ডিলানের একটি গান ষাটের দশকে খুব জনপ্রিয় হয়েছিল। গানটির কয়েকটি লাইনের অনুবাদ এমন, ‘কেমন লাগে বল/ কেমন লাগে/ নিজেই নিজের হতে/ বাড়ির ঠিকানা নেই/ সবার অচেনা/ কিংবা পথের পাথর।’ ফরাসি সাহিত্যিক ও অস্তিত্ববাদী দার্শনিক জাঁ পল সার্ত্রের একটা কথার অনুরণন যেন শোনা যায় এই গানে। সার্ত্রে বলেছিলেন, ‘ঈশ্বরের অস্তিত্ব নেই। যার কারণে মানুষ আজ নিঃসঙ্গ। কেননা তাঁর নিজের ভেতরে বা অন্য কোথাও এমন কিছু নেই, যাকে সে আঁকড়ে ধরতে পারে।’ কোথাও যখন কিছুই নেই, মানুষ তো তখন নিজেই নিজেরই নিয়ন্তা। রাষ্ট্র, সমাজ, মূল্যবোধ, ঐতিহ্য সবই ঠুনকো তখন তার…
অণুপদ্য ১. তোমার হৃদজমিনে ফুটেছে রঙবেরঙের ফুল বাতাস-রোদ সরোদ আকুল আমি পর্যটক পাখি, উড়ে এলাম বাগানে তোমার l ২. একটাই আকাশ আমাদের দিকে চেয়ে আছে আমাদের ব্যবধান দূরত্বের ভেতরে দাহ- তোমার অরণ্যের আগুনে l ৩. এ উতলা মৌসুম, বৃষ্টি-রোদের অখিল আমার ভালোলাগা, মন্দের দিন-রাত অন্তরের চোখে দেখেছিল হেলেন কেলার l ৪. অগ্নিদগ্ধ কেউ, কারও আনন্দ মহাসুখ জীবনের উল্লেখ, দহন,মৃত্যু ‘ভালোবাসা’ শব্দটির নেই ভ্রুক্ষেপ l ৫. তুমি চেয়েছিলে আপনার করে সে প্রেম ছিল প্রবঞ্চনা ফুল হাতে সে কেন ফিরে ফিরে আসে? ৬. কবিরা ‘প্রয়াত’ হয় না, লোকচক্ষু আড়াল তাদের আমি ধারণ করেছি প্রাচীন শুক্র-বীজ আমি গর্ভবতী, শব্দেরা আমার সন্তান l ৭.…
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য আজিজুর রহমান (৮৩) আর নেই। সোমবার (১৪ মার্চ) কানাডার টরোন্টোতে বাংলাদেশ সময় রাত ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি কানাডা থেকে নিশ্চিত করেছেন আজিজুর রহমানের মেয়ে বিন্দি রহমান। তিনি বলেন, ‘বাবা মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন উনার হার্ট অ্যাটাক হয়েছে, এরপর আমাদের ছেড়ে চলে গেলেন। বাবার মরদেহ দেশে নেওয়ার প্রস্তুতি চলছে। ’ ‘ছুটির ঘণ্টা’খ্যাত এই নির্মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা বাংলানিউজকে বলেন, ‘আজিজুর রহমানের মতো একজন দেশ বরেণ্য নির্মাতার চলে যাওয়া…
কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক, সমাজ সেবক ও নারী নেত্রী অধ্যাপক শীরীন আক্তার-এঁর দুইটি উপন্যাস: নদী (দ্বিতীয় ও তৃতীয় খণ্ড) আসছে বই মেলায়। প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) পুস্তক প্রকাশক ও বিপণন সংস্থা ০১৭১৫৩৬৩০৭৯
এইভাবে আর কত অপেক্ষা [শাহনাজ বেগম] কত সহজে বদলে গেলে তুমি। আজ হয়তো ভুল করেও আর আমাকে মনে পড়ে না তোমার। ঘন্টার পর ঘন্টা কথা বলা, অফলাইনে থাকলে তোমার ছটফটানি, কোথাও না বলে গেলে তোমার অভিমান, সারাদিন তোমার কেয়ারিংগুলো আজ কিছুই মনে নেই তোমার। কারণ ছাড়াও যে কেউ এভাবে পরিবর্তন হতে পারে তোমাকে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না কোনদিন। আজও হয়তো অফলাইনে থাকলে তুমি ছটফট করো কিন্তু সেটা আজ হয়তো অন্য কারো জন্য। আজও অপেক্ষা আমার যদি ভুল করে কোন মেসেজ আসে আমার ইনবক্সে। যদি কখনো তোমার জানতে ইচ্ছে করে আমার খবর। আজও অধীর আগ্রহে অপেক্ষা করি আসবে তোমার…
বেদনা কবিতার কথকতা [সুরমা খন্দকার] বেদনার ভিটেয় বাস করে কেমন করে কবিতার সাথে বসবাস হয়ে যায়। বেদনা কবিতার কথকতা, বেদনাকে যত্ন আত্তি দিয়ে বুকে যে পুষে রেখেছি, সেও তো কবিতা জ্ঞাত হয়। আমার আনাড়ি উচ্ছ্বাস, প্রেম ভালবাসা কামনার উর্ধ্বে বেদনা যে শবদেহের মতো, কঙ্কালসার স্পন্দনে বেদনা আর আমার ঘর। কবিতার এটুকু সাদা কাগজ তার কতটুকু রাখে খবর? অক্টোপাসের মতো বেদনা আর আমি আঁকড়ে থাকি। নীলাভ শিরায় ব্যথাতুর আকুতি জ্বালিয়ে রাতভর আমরা এক ফোটা জীবন দেখি। কবিতা মেঘ ছুঁয়ে ছুঁয়ে আমায় আদ্র করে, অগোচরে আমায় নিয়ে যায় সাদা কাগজের ভিড়ে। আমার আর বেদনার প্রেম চলে দখি না বাতাসে রুদ্ধদ্বার দুয়ার খুলে।…
এক নজরে লেখক পরিচিতি: কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক, সমাজ সেবক ও নারী নেত্রী অধ্যাপক শীরীন আক্তার এঁর পরিচিতি: অধ্যাপক শীরীন আক্তার একই সাথে কবি, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক, সমাজ সেবক, নারী নেত্রী। তাঁর জন্ম ১৫ ফেব্রুয়ারি ১৯৬২ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার বেগম গঞ্জ থানার জীরতলীর এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। পরবর্তীতে সদর উপজেলার মাইজদীতে স্থায়ী ভাবে বসবাস করছেন। মাইজদী বাজারের নিকটবর্তী উকিল পাড়ায় বাবার বাড়ি, মাস্টার পাড়ায় শ্বশুর বাড়ি। পিতৃ পরিচয়ঃ মরহুম মাওলানা আবদুল মালেক মুন্সি, পেশায় ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ছিলেন। তিনি অবিভক্ত ভারতের কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করে নিজেকে জনগণের সেবায় নিযুক্ত করেন। আজীবন একই কাজে ছিলেন। মাতৃ…
পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপে প্রথম আনন্দ বাংলাদেশের, অভিনন্দন শতক হাঁকানো উদ্বোধনী ব্যাটার সিদরা আমিন যতক্ষণ ছিলেন, পাকিস্তানের জয়ের আশা ছিল। কিন্তু জয় থেকে ২০ রান দূরে নবম ব্যাটার হিসেবে তিনি ফিরতেই বাংলাদেশের মেয়েদের জয় বলতে গেলে নিশ্চিত হয়ে যায়। হ্যামিল্টনে আজ শেষ পর্যন্ত পাকিস্তানকে ৯ রানে হারিয়েছেন নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশের মেয়েরা। গড়েছেন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের ইতিহাস!
