Author: প্রতিবিম্ব প্রকাশ

নিশ্বসন বাসনা [নিলুফার ইয়াসমিন রুবি] গভীর রাতের নিশ্ছিদ্র অন্ধকার যেনো চেয়ে আছে; প্রভাতের রবির আশে, জীবনের অনন্ত স্বপ্ন ছুঁয়ে থাকে নিরন্ন ক্ষীণ আশার আকাশ চাঁদ ভালোবাসি,তবুও চাঁদ যেনো চিরসুখের নয়—- যা কিছু সুখের উচ্ছ্বসন বলয় সব; সব যেনো দিনের প্রভায়! ভালোবাসা, ভালোবাসা খেলা লুকোচুরি মরিচিকার মতোই— জীবন ঘর বাঁধে নিরেট কঠিন আকাঠা যুক্তিপরম্পরায়—- তবুও সুখ খুঁজে যায় ময়ুরাক্ষী স্বপ্নপাখায় অথবা কোন গাছেচড়া সটান করে দড়িবাঁধা দোদুল দোলনায়। প্রিয় বলে যারে বুকে নেই,সেতো চির প্রিয় নয়—- দূরে বসে প্রিয় হাতছানি জীবনের দোল কেটে দেয়—- বার বার টেনে নিয়ে যায় অশনি মধুর মোহের বকুল তলায়। আমার হয়না সেথায় দোল বাঁধা; প্রিয় সুভাসের…

আরো পড়ুন

রোকনুজ্জামান খান দাদাভাই-এর জন্মদিন, নিরন্তর শ্রদ্ধা ৯ এপ্রিল ছিল দাদাভাইয়ের জন্মদিন। ১৯২৫ সালে নানার বাড়িতে জন্মেছিলেন তিনি। ফরিদপুরের পাংশার সেকালের প্রখ্যাত সাহিত্যিক ও সম্পাদক রওশন আলী চৌধুরী ও এয়াকুব আলী চৌধুরী ছিলেন দাদাভাইয়ের নানা। দাদাভাইয়ের আসল বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভবানীপুর গ্রামে। তাঁর পিতার নাম মৌলভী মোখাইর উদ্দীন খান। শৈশবে মাকে হারিয়ে নানা বাড়িতেই তিনি বড় হন। পাংশা জর্জ স্কুলে পড়াশোনা করেন । হাটটিমা টিম টিম / তারা মাঠে পারে ডিম / তাদের খাড়া দু’টি শিং / তারা হাটটিমা টিম টিম। কিংবা- বাক বাকুম পায়রা / মাথায় দিয়ে টায়রা / বউ সাজবে কাল কি / চড়বে সোনার পালকি। এই দু’টো…

আরো পড়ুন

শেষের চাওয়া [ফারুক নওয়াজ] একজীবনে কী আর তেমন লাগে.. যেটুক পাওয়ার পেলাম চাওয়ার আগে। চাওয়ার আগেই আকাশ ভরা তারা.. চাওয়ার আগেই চাঁদের উজলধারা.. চাওয়ার আগেই বৃষ্টি টাপুরটুপুর.. চাওয়ার আগেই ইমলিছায়ার দুপুর.. মায়ার আবেশ ঝাবুকবনের হাওয়া.. চাওয়ার আগেই সাঁঝের জোনাক পাওয়া।.. চাওয়ার আগেই ঝিঁঝির ঝিনিকঝিনি.. শিরীষবনের মনকাড়া শিঞ্জিনী.. চাওয়ার আগেই ঢেউ জাগানো নদী.. কাশের ঝোপে বাতাস নিরবধি।.. চাওয়ার আগেই তিনিশ ফুলের হাসি.. চাওয়ার আগেই ভোরের শিশিররাশি.. চাওয়ার আগেই পলাশবনে কুহু.. সবুজ ঘুঘু ডাকল মুহুর্মুহু।.. সব পেয়েছি চাওয়ার আগেই যখন চাওয়ার কথা ভুলেই গেছি তখন।.. এখন শুধু শেষের পাওয়া বাকি.. এই পাওয়াটা চাইতে হবে নাকি!.. শেষের চাওয়া মাঠের শেষে নদী– নদীর ওপার…

আরো পড়ুন

তিন। জলি ভাবী ও জাহিদের চোখ ভিজে এলো। ভরা বর্ষায় বুড়িগঙ্গাও পোয়াতি নববধু। প্রায় চারশ বছর আগে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকা শহরের এক কন্যার বধু বেশ দেখে বুড়িগঙ্গাও যেন অশ্রুসিক্ত হলো। হঠাৎ আসা একটি ঢেউ জলিল মাঝির নৌকায় আছাড় খেয়ে জল লাফিয়ে ওঠল এবং একটু শীতল জল ঢুকে গেল ছৈয়ার ভেতর। ভিজে গেল নববধুর লাল টুকটুকে বেনারসি শাড়ির আঁচল, জলি ভাবীর বাঁ-হাতের মধ্যমা আঙুল। জলের কঞ্জুস একটি ফোঁটা এসে শ্রাবন্তির চোখের ভেতর লুকালো। ঠান্ডা জলের ছিটেফোটায় একাকার হয়ে গেল শ্রাবন্তির কষ্টের গরম লোনাজল। সে সময় ছৈয়ার ভেতর ঢুকল অপু চৌধুরী। শ্রাবন্তির বর। জলি ভাবীর ভাষায় কোনহানকার কোন বাঙাল পোলা।…

আরো পড়ুন

ঘুণেপোকা [শাহানা চৌধুরী] ঘুণেপোকা ছেয়ে গেছে যত্র তত্র কি দেশ আর কি বিদেশ সবখানে নির্দয়তার সাথে বাসা বেধেছে ঘুনে ধরা সমাজ, অপসংস্কৃতি মৌলিকতার অভাবে বিবেগমান মানুষ আজ দিশেহারা, জোয়ান ছেলে মেয়েরা ডুবে থাকে সারা দিন রাত ইনটারনেট ও ফেইজবুকে। নাওয়া খাওয়া লেখা পড়া সব ছেড়ে পড়ে থাকে এই দুনিয়া ছেরে, ইনটারনেটের দুনিয়ায়, অস্থির জীবনে ভালোবাসে হিরোইন আর ইয়াবাকে কেউ সাজে ডাক্তার, কেউ সাজে উকিল কেউ বা পুলিশের আইজি সেজে হাতিয়ে নেয় সাধারণ মানুষের রুটি রুজির রোজগার। নকলে ছেয়ে গেছে সমগ্র দুনিয়া সারা দিন ভাবে শুধু সার্থ পরের মতো, নিজে কেমন করে ভালো থাকা যায় অসহায় মানুষ দিয়ে কার্য করে সমাধান,…

আরো পড়ুন

অচেনা গন্তব্য (সুরাইয়া সুলতানা) ০৬-০৪-২২. চেনা রাস্তায় ফিরে আসি রোজ ঘরে সারা দিনমান ঘুরি কতো অচেনা পথ, জীবনের অলিগলিতে খাই হোঁচট পায়ে ঠেকে নেই নতুন চলার শপথ। দৃশ্যমান পথগুলো সহজেই চেনা যায় অন্তরের অলিগলি পথ চেনার নেই যে উপায়, কোন পথে হাটি কোন পথ ভুল কোন পথে কাটাঁ না, আছে কিছু ফুল!

আরো পড়ুন

ছোঁয়া হলো না [মুন্নি শেখ] স্বপ্ন কখনো বাস্তবতা পায় না জেনেও কল্পলোকে স্বপ্নের জাল বুনি। কখনও পাখি হই আকাশ ছুঁয়ে দেখবো বলে। ছোঁয়া হলো না। কিন্তু মেঘ ছুঁয়ে দেখতে গিয়ে ভিজে গেলাম। শুধু ওই নীল আকাশ টা ছুঁয়ে দেখবো বলে। একটু একটু করে উঠতে থাকা সূর্যর আলোতে নিজেকে দেখতে গিয়ে কখন যে সূর্যাস্তের অন্ধকারে তলিয়ে গেলাম! তবুও স্বপ্ন বুনি! স্বপ্নে বিভোর থাকি।

আরো পড়ুন

বাজারে পাওয়া যাচ্ছে : কালের প্রতিবিম্ব স্বাধীনতা ও জাতীয় দিবস সংখ্যা মার্চ ২০২২ দেশ-বিদেশের শতাধিক কবি-লেখকদের লেখা নিয়ে একটি সমৃদ্ধ সংখ্যা। নিয়মিত লেখা ছাড়াও আছে বরেণ্য ও গুণীজনদের সাক্ষাৎকার। সংগ্রহ করতে পারেন প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) পুস্তক প্রকাশক ও বিপণন যোগাযোগ: প্রতিবিম্ব প্রকাশ উত্তরা, ঢাকা। ০১৭১৫৩৬৩০৭৯ রকমারি.কম অথবা সুন্দরবন কুরিয়ার এর মধ্যেমে দেশের ভিতরে, DHL কুরিয়ার এর মাধ্যমে বিদেশে/বিশ্বের যে কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন

স্বপ্নহীন প্রেম [শামীমা সুলতানা] পর্ব ১ স্বপ্ন বিমুখ নওমির জীবনে আর কোন স্বপ্ন নেই ! নিশুতি রাতের অযুত নিযুত স্বপ্ন খাঁচা ভেঙ্গে পালিয়ে গেছে। আজ নিস্বঙ্গতাকে সঙ্গী করে চলছে জীবন রথে।তিন বোনের মধ্যে নওমি মেজো বড়ো বোন নুহার যখন বিয়ে হয় নওমি তখন ক্লাস সেভেনে পড়ে। নুহার বর রেলওয়ে কর্মকর্তা খুলনায় পোস্টিং বিয়ের দুই মাস পরে নুহাকে খুলনায় নিয়ে যায় বাবা, মা, বোনদের সাথে হাসি ঠাট্টায় বেরে ওঠা নুহা বরের সাথে খুলনায় যেয়ে নতুন সংসার অচেনা পরিবেশে সারাক্ষণ বাসার মধ্যে একা একা খুব হাপিয়ে ওঠে।বর ব্যস্ত কর্মকর্তা সকালে অফিসে বেরিয়ে যায় আর রাত ১০ট ১১টা বেজে যায় বাসায় ফিরতে। …

আরো পড়ুন

আমি নগন্য নাগরিক [সুরমা খন্দকার।] অগোছালো আর ধুলো জমা হৃদয়টাতে ভাঁজ খুলে দেখি, হাজারো পুরোনো কষ্টরা জৌলুসহীন। তোমার কাপুরষ সত্তাটাকে আমি ঢেকেছিলাম, রেখেছিলাম যত্নে হিমঘরে। তুমি জিতেছিলে, জিতিয়ে রেখেছিলাম তাই তুমি অপরিপক্ক, নেই কোন মিশ্র অনুভূতি। অষ্টাদশী চোখ জোড়ায় তুমি কখনো দেখোনি কি চায়! রক্তজবার মতো দু-চোখে মেলে দেখেছি কৃষ্ণপক্ষ, শীত, বরষা। তাই বুকে অনুভূতি চমকে ওঠে। বরফ টুকরোর মতো ক্ষয়ে যায় আবেগ। রুটিন বদ্ধ জীবন চাই না, আধো জাগরণে আজ শিশিররা আশ্রয় নিয়েছে বুনোলতার বুকে। কেবল কোনো স্বপ্ন দেখতে নয়, অথর্ব অক্ষিময় স্বপ্নের মতো ছাইপাঁশ বাদ দিয়েছে। আমি অতি সাধারণ লোক, এখানে আমি নগন্য নাগরিক।

আরো পড়ুন