Author: প্রতিবিম্ব প্রকাশ

ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের ৬৬ টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ: শিক্ষার্থী ও পেশাগত জীবনে অফিসিয়াল কাজে দিবে। ★RULE:1 কোনো কিছু প্রয়োজন বুঝাতে, আমরা need to use করব। sub+need to+verb1 I need to learn English. আমার ইংরেজি শিখা প্রয়োজন। I need to buy a book. আমার একটি বই কিনা প্রয়োজন। I need to help him. আমার তাকে সাহায্য করা প্রয়োজন। I need to do the work. আমার কাজটি করা প্রয়োজন। ★RULE:2 ☞I am having a hard time+ ing যুক্ত verb (কোন কিছু করতে সমস্যা হচ্ছে) 1.I am having a hard time understanding my friends.( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে…

আরো পড়ুন

উত্তর গেছে উত্তরের খোঁজে [দিলীপ গমেজ] আজ বহু বছর পরে হৃদয়ের গহন আলাপনে কথন খেলো লুটোপুটি। তুমি জানতে চাইলে ম্রিয়মাণ, দুপুরের অবসরে সূর্যাস্তের উপাখ্যান! কি দেবো সেই উত্তর! যেখানে ফাগুনের সৌরভ ছড়ায় বেলা, নির্জন আনন্দ কীর্তন সেঁজে করে খেলা। আবেগী জলোছাপ এখনো স্পষ্ট, ভোরের রবি, গোধূলির বেলা, অথবা নির্ঘুম রাত। সেই যে স্বপ্ন বনে আঁকা কিছু ছবি, অদৃশ্যে ভাসে ভোরের রবি, কত কল্পনায় হাটা অস্পর্শে মায়াজাল, বৈদ্যবিহার, বৈদ্যমারি ফরেস্ট টহল ফাঁড়ি, কুয়াকাটা শেষ পথের বাঁক, যে পথ গেছে আড়াআড়ি, চন্দ্রিমা মোড়! কিংবা, অচিন-দ্বীপের ঘাট। কত গোপন আঁধারে আলো ছড়ালো শিখা, গোপনে স্বপনে অদেখায় হতো দেখা। ভুলে কি গেছ সেই পথ?…

আরো পড়ুন

সাহিত্যের মালা [সৈয়দ মশিউর রহমান] দুই হাজার বাইশে আবুল খায়ের সাহেবের অবদান বাংলা সাহিত্যের মালা গেঁথে দিয়েছেন সম্মান উৎসাহ পেয়ে জন্ম নিবে শত শত নূতন কুড়ি উঠবে জেগে জগৎ জুড়ে জোয়ান বুড়া বুড়ি। জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দূর হবে দুর্নীতি সমাজ যখন সচেতন হবে ঘটবে দেশের উন্নতি নিজ নিজ ধর্ম করবে পালন, থাকবে না হিংসা বিদ্বেষ ধরা হবে হাঙ্গামা মুক্ত, গড়বে শান্তির পরিবেশ। সৈয়দ মশিউর রহমান (প্রবাসী কবি)

আরো পড়ুন

একটা বৃষ্টিস্নাত রাত [শারমীন ইয়াসমিন] “দুঃখটাকে পুষে রাখি মনের ঐ অতল গহীনে যতন করে তারে রাখি লোকচক্ষুর আড়ালে লোকে বলে কত সুখি আমি কত সুখি রে।” আজ ভোরটা খুব রোদেলা। আমার বারান্দায় রোদ পড়ছে। চায়ের সাথে তোমায় ভাবতে বেশ লাগছে – গতরাতের কথাগুলো সুর হয়ে বাজছে। তোমার সেই টিনের ঘর, মেঠো পথ, আইল পথ, তোমার শৈশব সব যেন চোখে ভাসছে- আর তোমার সেই প্রিয় শহর, যার অলিতে- গলিতে সর্বএ ছিল তোমার পদচারণা। তুমি ছিলে এখানে রাজা-মহারাজা। আর ছিল কত প্রণয়! কোথায় গেলো সেইসব আজ? ইচ্ছে করে না, ফিরে পেতে, সেই রঙিন দিনগুলো,একান্ত আপন করে। আমার তো খুব ইচ্ছে করে- তোমার…

আরো পড়ুন

চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানের নাম কীভাবে এলো? ☞ সুলকবহরঃ আরব বণিকদের নৌবাণিজ্যের যুগে প্রাচীন কর্ণফুলী নদীর যে স্থানটিতে বাণিজ্যতরী অবস্থান করত সেটি ‘সুলকুল বহর’ নামে খ্যাত ছিল। আরবি ‘সুলকুল বহর’ শব্দের অর্থ- ‘বাণিজ্যতরীর বিরতি স্থান- পোতাশ্রয়’। পরবর্তীতে এলাকাটি বর্তমানের ‘সুলকবহর’ নামে বিবর্তিত হয়েছে। ☞ ষোলশহরঃ সুলকবহরের কাছের এই জায়গাটি ‘চাহেলে শহর’ নামে পরিচিত ছিল। আরবি চাহেলে শহর নামের অর্থ ‘নদীর তীরবর্তী শহর’ যা কালক্রমে ষোলশহর নাম ধারণ করে। ☞ হালিশহরঃ আরবি ‘হাওয়ালে শহর’ থেকে উদ্ভুত। অর্থ- ‘শহরতলি’। এটি ছিল আরব বণিকদের সাময়িক বসবাসের জন্য নির্ধারিত স্থান। ☞ আন্দরকিল্লাঃ আরকানি আমলে এখানে প্রাচীন দুর্গ ছিল। নাম ছিল- ‘চাটিগাঁ দুর্গ’। ১৬৬৬ সালে…

আরো পড়ুন

তুমি আছো অনুভবে [তসলিমা হাসান] উপস্থিতি! যত দূরেই হোক। আমি অনুভব করি তোমাকে, আমার হৃদয়ে! আমার হৃদয়ের এই অনুভূতি, একান্ত আমার, শুধু আমার! ভালোবাসা কি, সুদীর্ঘ জীবন পাশাপাশি চলা! একে অপরে চিন্তা, সুখ, দুঃখের খবর রাখা। নাকি চিরকাল অপেক্ষায় থাকা! ভালোবাসা কি একটা অভ্যাস! যাকে, দেখার জন্যে মন চঞ্চল হয়। “তাঁর” একঝলক এনে দেয় বর্ষার গুমোট!গরমের পর, জুঁই ফুলের মিষ্টি সুবাস মাখা, শীতল হাওয়ার ছোঁয়া। নাকি, কঠিন বাস্তব থেকে অনেক দূরে, শুধুই কল্পনা! কানাডা: ১১-০৪-২০২২

আরো পড়ুন

মিতা হক: ‘রূপে তোমায় ভোলাব না’ মিতা হকের চলে যাওয়ার এক বছর: ১. এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে, রবীন্দ্রসংগীতে নিমজ্জিত সাধক মিতা হক ছিলেন আমাদের প্রজন্মের অগ্রগণ্য শিল্পী। সাধারণ সংগীত বোধসম্পন্ন মানুষের অনুভবেই ধরা পড়ে যে, তার কণ্ঠ যেমন ছিল সুরেলা তেমনি গানের ভাবকে তিনি ধারণ করতে পারতেন হৃদয় দিয়ে। রবীন্দ্রসংগীত তিনি যেমন অন্তর থেকে ভালোবাসতেন তেমনি এর জন্য যে তার গভীর দায়বোধ ছিল তা বোঝাও আয়াসসাধ্য ব্যাপার নয়! রবীন্দ্রসংগীত তার কাছে বাণিজ্যপণ্য হয়ে ওঠেনি, ছিল নিজের অনুভবের শিল্পিত প্রকাশ মাধ্যম! অন্য দিকে রবীন্দ্রসংগীতের শিল্পী হিসেবে তাঁর প্রধান পরিচয় থাকলেও পঞ্চকবির গানেও সমধিক পারঙ্গমতা ছিল! ২০২১ সালের…

আরো পড়ুন

ফাউল [জগলুল হায়দার] লিটার দিয়া রোড মাপা আর মিটার দিয়া পানি মাপলে পরে ঠিক হবে তা কন তো কতোখানি? বর্গফুটে গ্যাস মাপা আর ঘনফুটে রেখা মাপলে পরে যায় কি পাওয়া সঠিকতার দেখা? এইভাবে তো মাপতে গেলে বাঁধবে খালি কাউল ফুটবল দিয়া হ্যান্ডবল খেলা মাপলে পূরাই ফাউল! সসীমতার বিজ্ঞান দিয়া অসীমতার ধর্ম মাপলে বিজ্ঞান, ধর্ম কারোই থাকবে না মূল মর্ম। বিজ্ঞান ধর্ম আপন আপন জায়গাতে ভাই সত্য ধর্ম জাগায় বিশ্বাস যেমন বিজ্ঞান নানা তত্ত্ব। বিজ্ঞান যেথায় শেষ সেখানে ধর্ম করে যাত্রা এই কমনসেন্স না থাকলে তো হইবা ফাউল-ফাত্রা। Canada:

আরো পড়ুন

বিশুদ্ধ ভোরে। [সুরমা খন্দকার] তুমি টিপ পরেছো বলে অশ্রাব্য কথায় লাগাম দেয়া কঠিন। অশুদ্ধ আবেগ যখন শব্দের পাল্লায় নিরর্থক, বিলীন। লক্ষ কথায় কাঁচের চুড়ির মতন ঝনঝন শব্দে ভাঙলো তার ব্যক্তিত্ব। রক্তাভ চাহনির চেয়ে প্রখর কোনো কটাক্ষ নেই। হয়তো সেও বুঝে গেছে রুগ্ন মানসিকতায় শুষে নেয় মানবিকতা। আফসোস হয়! মৌল চাহিদায়, নিঃশেষ হয় প্রাণ। তীব্রতর ক্ষুধায় শ্যাওলা জমে বর্ণিল মনে। তুচ্ছ হয়ে যায় পৃথিবীর সব মায়া জীবন যুদ্ধে! কেবল অপেক্ষা করছি, কাঙালের মতো অপেক্ষা করছি- পৃথিবী হাসবে বিশুদ্ধ ভোরে, দয়া করে এটুকু ভুল না – তুমি মানুষ, আমি মানুষ পৃথিবীর ইথারে ওথারে।

আরো পড়ুন

জড়ো করা অন্ধকার [চাঁদ সুলতানা মার্জেনা] ভুলে থাকার শর্ত দিলে গাছতলার ঐ বেঞ্চিতে বসে, আকাশে আধখানা চাঁদ ছিল পৌষের শিশির ছিল দূর্বাঘাসে ! আমি মুখ লুকিয়ে কাঁদবো নাকি দৌড়ে পালাবো ভাবিনি, ভিতরে কি হয়েছিল সেদিন ঝড় জল মিলে বাদল হয় বুঝিনি! একখানা ঘর ভিতর থেকে বন্ধ নিয়তি মুড়ায়ে রাখে তার চাবি, ধূলি ঝড় চক্ষু অতিক্রম করে উড়ে টুকরো টুকরো সব দাবী! এলো মেলো খেয়ালে ঝরে অনুভব ধরে আরেকটি বিষয়, শর্ত দিলে চলে যাও আমার পৃথিবী তোমার সঞ্চয় ! ভূলূন্ঠিত হবো নাকি চিৎকার দিবো ভিতর ভেঙে হয় চুরমার , আমি কি আমি ছিলাম সেদিন আজ‌ও জড়ো করি সেই অন্ধকার!

আরো পড়ুন