ইনকিলাব জিন্দাবাদ (জগলুল হায়দার) খিলাফতের হাত ধরে অসহযোগ এলো। মাওলানা আলী ভাইয়ের কদমে মিললো মহাত্মার চরণ। মাওলানা হসরত মোহানীর কন্ঠে ফকির আলেমদের আদি আজাদির আকাংখা নুতুন কইরা ধ্বনিত হইল- ইনকিলাব জিন্দাবাদ। এ যেন শ্লোগান নয় অজর আগুন। বিপ্লবি ভগত সিংয়ের কণ্ঠে সেই আগুন দাবানলের মতো ছড়াইয়া পড়লো কাশ্মীর থিকা কন্যাকুমারী পর্যন্ত। খিলাফত গেলো। অসহযোগ গেলো। নানা বাঁকে সহবস্থানের ভাবনা ফিকে হইতে হইতে তেজপাতা হইল। হিন্দু চিন্তা করলো হিন্দুর লাইগা। মহাত্মার জাতীয়তাবাদেও রামরাজ্যের আকাংখা। যতোই গান- ‘রঘুপতি রাঘব রাজা রাম… সাবকো সুমতি দে ভগবান’। ততোই বিভেদ বাড়ে। মুসলমান বিভেদ চায় নাই, চাইছিল ইনসাফ। লীগ তো লখনৌ চুক্তিতে অখণ্ডতায় আস্থা রাখছিল। সরোজিনী…
Author: প্রতিবিম্ব প্রকাশ
কুংফু মামা [শাহ্ নাজমুল] ঘরের ভেতর থেকে থেকে মাটন কাচ্চি চেখে চেখে পায়েস পুডিং খেয়ে খেয়ে আদর যত্ন পেয়ে পেয়ে কাদের মামার গায়ে গায়ে পেটটি ফুললো টায়ে টায়ে। নিম্মি মামি রেগে রেগে কথার কামান দেগে দেগে নোটিস দিল সাথে সাথে শুকনো হবে রাতে রাতে। যদি পারো সত্যি সত্যি ফেরত পাবে রত্তি রত্তি। ভয়ে ভয়ে মামা বলে দিনে দিনে জিমের ছলে ভোরে ভোরে কাদের মামা সাদা সাদা কুংফু র জামা পরে পরে পড়ছে ঘামি হেসে হেসে দেখছে মামি গর্বে গর্বে মামার মুখ অনেক অনেক লাগছে সুখ কেন কেন দিলেন লাফ তখন তখন হলো সাফ। এলো এলো কুকুর বেশ মুতে মুতে করলো…
মনে রেখো [আসমা খানম শিউলী] যদি এমনি করেই মৌন হয়ে যাই যদি আর না থাকে উচ্ছ্বাস আলোড়ন না তোলে তোমার প্রেম তবে দুঃখ পেয়ো না যেন। যদি হলুদ প্রজাপতিটা উড়ে আসে কোনো ক্ষণে যদি শিশির জমে ঘাসফুলের ডগায় যদি গন্ধরাজ তখনও সুবাস ছড়ায় মনে রেখো ভালোবেসেছিলাম তোমায়। যদি এমনি করেই মৌন হয়ে যাই যদি আর না থাকে উচ্ছ্বাস কাছে না টানে সোনালু যে সোনালুর জন্য দিনরাত্রি হতে চেয়েছিলাম তবে দুঃখ পেয়ো না যেন। যদি আবার কৃষ্ণচূড়া ফোটে তাকে বোলো, তার জন্য সকাল হতে চেয়েছিলাম আর ভালোবেসেছিলাম তোমাকে। আসমা খানম শিউলী ১৬|০৪|২০২২
মুখোশ। ।।গোলাম ফেরদৌস মনির।। দাঁতাল শূয়োর দাঁত কেলিয়ে হাসে- স্বার্থের টানে কেবল উল্টাপাল্টা নাচে; ওরা লোভাতুর শয়তান-নেই কোন মান- এলোপাথারী চলন বলন-নিত্য অবিরাম… চলে একই ধাঁচে।। মুখ এবং অন্তরের বিশাল ব্যাবধান- লৌকিকতায় অসাধারণ-দুধের মতো সাদা; ছলচাতুরীতে যেন জুড়ী মেলাই ভাড়- খুঁজতে গেলে লাগে-আজব গোলক ধাঁধাঁ।। কাজের বেলায়-দেবতা বানায় তোমায়- স্বার্থসিদ্ধি শেষে-ভাগাড়ে ফেলে; হায়রে হাল জামানার-কঠিন কলিকাল- মনের মাঝে অবিরত-চিতার আগুন জ্বলে।। ক্ষণিকেরই ভব হাটে-রঙবাহারী বেচাকেনা- মুখের উপর চোখ উল্টিয়ে-মিথ্যে কথা বলে; আসল ফেলে নকল তুলে-কেবলই উজানেতে চলে- ফ্যাঁলফ্যাঁলিয়ে কেঁদে-ভাসায় চোখের জলে।। মানুষ নামের কলঙ্ক ওরা–ওরা নরপিশাচ- জীবন নামের রঙ্গ মঞ্চে-ওরা মুখোশধারী; ঊনিশ থেকে কুড়ি হলেই-বিভৎস চেহারায়- দিতে পারে বাঁশ–মাথায় মারতে…
শাস্তি ছোটগল্প [মুহাঃ মইদুল ইসলাম] একেকটা ছেলে থাকে তাদের মুখ দেখলেই কেমন লাগে-একটা চোর চোর ভাব। ছেলেটার চেহারা কেমন বনকাঁঠালের মত এবড়ো খেবড়ো। যাই হোক সেই ছেলেটাকে ক’দিন থেকে দেখছি আমার সাথে দেখা হলেই অমনি আমাকে সালাম দিচ্ছে। সে সকাল-বিকাল আামার বাড়ির সামনে দিয়ে যায়। কোথায় যায়, কেন যায় আমি কিছুই জানি না। দেখি সাইকেলে চেপে চলে যায়। আর তার সাইকেলের পেছনে কিসের একটা গাঠরি বাঁধা থাকে। কী থাকে তাতে বলতে পারব না। আমি তার সালামের দায়সারা গোছের একটা উত্তর দিই-বেশির ভাগই ঘাড় দিয়ে। কেননা এই ধরণের ফকিন্নি টাইপের ছেলে আমাকে সালাম দেক এটা আমার ভালো লাগে না। আমার যেন…
নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘নজরুল পুরস্কার-২০২২’ এ ভূষিত হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এবারই প্রথম এই পুরস্কার চালু করেছে বাংলা একাডেমি। গত ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেলে রাজধানীর বাংলা একাডেমি চত্বরের নজরুল মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর হাতে পুরস্কারের অর্থমূল্যের চেক, সম্মাননাপত্র, সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। পুরস্কার গ্রহণের পর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের সবার জীবনের সঙ্গে নজরুলের যোগ রয়েছে। কারণ, নজরুল-পাঠ প্রতিটি ব্যক্তিকে প্রভাবিত করে, অনুপ্রাণিত করে। অনুষ্ঠানে নজরুল পুরস্কার প্রদান ছাড়াও নজরুলবিষয়ক একক বক্তৃতা এবং ‘বিদ্রোহী: শতবর্ষের শতদৃষ্টি’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক…
মায়ের জন্য ।।ফারজানা ইয়াসমিন।। আমার মায়ের বয়স হয়েছে।আমার বড় ভাইয়ের সাথে আর থাকতে চাচ্ছে না। বড় ভাবির সাথে প্রায়ই লেগে যায়। মা’কে বোঝালেও বোঝে না। ভাবিও মায়ের কথা শুনতে চায় না। ভাইয়া মাকেই বোঝাতে চায়। মা আরও রেগে যায়। অনেক দিন থেকেই মা বলছে আমাকে একটু নিয়ে যাও তোমার কাছে। এখানে আর ভালো লাগছে না। দমবন্ধ হয়ে আসছে। আমিও তো অপারগ। আমার মা’কে এখানে আনলে শাশুড়ি আম্মা আমার নামে নানান কথা মা’কে শোনায়।আমার নামে অনেক অভিযোগ করেন মায়ের কাছে। মা কষ্ট পায়। আর আমার হাসবেন্ডও আমার মায়ের এখানে বেশি দিন থাকা পছন্দ করে না।আমার বাবার কিছু গ্রামের জমি পেয়েছিলাম আমি।…
কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২২ পেলেন সৈয়দপুরের শানু: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২২ পেলেন সৈয়দপুরের সাংবাদিক, প্রাবন্ধিক, সম্পাদক, প্রকাশক, গবেষক কবি সৈয়দা রুখসানা জামান শানু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জয়ন্তী উপলক্ষ্যে গত২৮মে শনিবার কবি বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম, জাতীয় জাদুঘর, ঢাকায় অনুষ্ঠিত হয় আলোচনাসভা গুণীজন সংর্বধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অধ্যক্ষ এ্যাডভোকেট লুফুল আহসান বাবু’র সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বিচারপতি এস এম মুজিবুর রহমান সুপরিম কোট, হাইকোট ডিভিশন, উপস্থিত থেকে বক্তব্য প্রদান শেষে সাহিত্য, শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সংগ্রামী কবি-গল্পকার, সাহিত্য সংগঠক, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজকর্মী সৈয়দা রুখসানা জামান শানুকে জাতীয় কবি কাজী নজরুল…
মা কী করেন [দিল আরা বেগম] আমি একটি উন্নয়ন সংস্থায় কাজ করেছি দীর্ঘদিন। প্রায় আঠার বছর। সেখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় যাঁরা পাশ করেন, তাদের মৌখিক পরীক্ষা নেয়া হয়। এমনি একটি মৌখিক পরীক্ষার বোর্ডে আমিও একজন সদস্য ছিলাম। সেখানে আমিএকজন পুরুষ প্রার্থীকে পরিচিতি মূলক প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করেছিলাম আপনার বাবা কী করেন? উত্তরে ছেলেটি বললেন, ‘আমার বাবা একজন কৃষক, কৃষি কাজ করেন করেন।‘ তার পর তাকে জিজ্ঞেস করলাম, আপনার মা কী করেন?’ উত্তরে ছেলেটি বলল, কিছু করেন না।‘ আমি তাকে আরও স্পষ্ট করে জিজ্ঞেস করলাম, আপনার মা কী কাজ করেন? ‘ ছেলেটি আবার উত্তর দিল কোন কাজ করেন না।‘ এরপর…
অহর্নিশ ।।জাহানারা বুলা।। মধ্য রাতের অশ্বারোহী ছুটে চলে অনন্ত এক অন্ধকার পথে দিক শূন্য বালিকার কান্নায় অকূল পাথার হয় ভূমি কেবল ক্ষুরের শব্দ শুনে চকিত চাহনি পথের ঠিকানা হারিয়েছে দুরন্তপনায়। সুখের আতিশয্যে দিনের দরজায় ঝুলে রুপোর চাবি রাত্রিকে আরো স্তম্ভিত করে শেয়ালের ডাক- কবরে মৃত দেহটির উল্লম্ফন ভাবে খাবলে খাবে তাকে আঁধারের ভয়ানক ছায়ার মন্দ্রকণ্ঠে হুশিয়ারী বাঁশী। দিন শেষে রাত এসে আলিঙ্গন করে কি ভেবে এতটা বৈপরিত্যকে আলো ফুরিয়ে গেলে দিনের কি যৌবন থাকে অথচ অপেক্ষা বেঁচে থাকে- গোধূলির প্রহর এসে উত্তপ্ত সূর্যের খোলায় ভাজা মুহূর্তগুলোকে- মিশকালো হীম হাতে তুলে দেবে কোন সময়ে হায়রে অহর্নিশ, এত’ই বাতুল প্রেম! ২৯ মে,…
