Author: প্রতিবিম্ব প্রকাশ

কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন/সাহিত্য পত্রিকা কেন সেরাদের কাতারে: ১. বাংলাদেশের মধ্যে সাহিত্য পত্রিকায় আমরা সেরাদের কাতারে ২. প্রচারণায় আমরা শীর্ষে ৩. নিজেদের বড় পরিসরে ওয়েবসাইট আছে.. যা দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয় ৪. দেশি-বিদেশী লেখকদের এক বিরাট প্লাট ফর্ম। ৫. একমাত্র সাহিত্য পত্রিকা হিসেবে আমাদের প্রিন্ট ভার্সন ও অনলাইন ভার্সন দুইটাই সমান জনপ্রিয়। ৬. আছে সারা দেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি/প্রতিনিধি ৭. আছে জনপ্রিয় পেজ/ইউটিউব চ্যানেল। ৮. এতো বড় সাইজের ম্যাগাজিন ও এতো লেখকের লেখা একসাথে প্রকাশের এক দারুণ সুযোগ আমরাই দিয়ে থাকি। ৯. নবীন/প্রবীণ লেখকদের পেশাদার লেখক হিসেবে বিকশিত করার দায়িত্ব আমরাই পেশাদারিত্বের জায়গায় থেকে পালন করি। ১০. প্রতিবার একজন বরেণ্য…

আরো পড়ুন

আমি নদী [মুনা চৌধুরী] অবিরাম অন্তহীন পরাবর্ত বাস্তবতার হৃদী আমি ঝিনুক যোনিপথে গোলাপি আভা মুক্তো চকচক আমি ঢেউ যুগল স্তন জ্যোৎস্নায় পাতানো বউ আমি ভাষা আর সংস্কৃতি আমি অভিরুচি আর অনুভূতি আমি হাটখোলা আর আলোয়, অন্ধকার জানালা আমি কি কবি? সুদে আসলে নকলে আমি সবি দৃশ্যগুলো শব্দ হয়ে যায় ছন্দ বিন্যাসে গদ্য কখনো দুপুরে কিংবা পদ্যের পুকুরে নাহ্, আমি ছবি তাই একের পর এক আঁকা থাকি বাতিল ক্যানভাসে। সকাল ১০ টা বেজে ৮ মিনিট, ১৮/৫/২২ ধানমন্ডি ৭, গোধূলির বিপরীতে বলাকা দুই ৩ নং বদ্ধ কক্ষে শুয়ে-বসে সমস্ত মানবীর গোপন মিল খুঁজে পাই।

আরো পড়ুন

কার্পাসডাঙ্গায় নজরুল ।।এবিএম সোহেল রশিদ।। . রেলগাড়ির হুইসেল বাজিয়ে সপরিবারে তরুণ কবি বর্ণমালার প্রেমিক, ব্রিটিশ শাসকের চক্ষুশূল এঁকেছে প্রজ্ঞায়, আন্দোলনের রৈখিক চিত্র ছিঁড়বেন শৃঙ্খলের জিঞ্জির, রাজনীতির ঘোর টোপে নিয়েছিল পদক্ষেপ নির্ভুল, কার্পাশডাঙ্গায় নজরুল। . এখনো বিদ্রোহী পায়ের শব্দে, কেঁপে ওঠে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় নরম মৃত্তিকা। গোরুর গাড়িতে ঝাকড়া চুলের তেজোদ্দীপ্ত সওয়ারী দেখেছিল তৃতীয়চোখে, দুখিনী মায়ের মলিন মুখ! মেরেছিল সজোরে কাব্যকথার নির্ভীক চাবুক। . ভৈরব নদের কুলকুল ধ্বনি উসকে দিত আগুন বিক্ষুব্ধ শব্দমালায় পাঠ হতো স্বাধীনতার চিত্রকল্প কবিতার ঢেউয়ে, দ্বিগুণ দ্রোহে, উদিত রক্তিম অর্কে উচ্চারিত হতো শেকল ভাঙার নিখাঁদ পঙক্তি রুখে দিত মেধার স্বতঃস্ফূর্ত স্ফুরণে ব্রিটিশের দম্ভোক্তি। . হর্ষপ্রিয় বিশ্বাসের আটচালা ঘরে…

আরো পড়ুন

স্মৃতি ওড়ে হৃদয় পোড়ে [ড. নজরুল ইসলাম খান] গিফটের স্মৃতিগুলো এখনও নতুন, অন্তরে খচখচ করে- কত যে গিফট তুমি দিয়েছ আমায় তার হিসেব আমি রাখিনি বলা যায় বেহিসেবি আমি। গিফট পেতে যেমন ভালো লাগে তেমনি কাউকে দিতেও হৃদয় জুড়ায় আমার। আমি নীরবে চেয়ে চেয়ে দেখেছি তোমার চোখের পাতায় তুমি দিতেই পছন্দ কর বেশ! অনেকবার তোমাকে দেওয়ার চেষ্টা করেছি তোমার না নেয়ার অজুহাত আমি প্রত্যক্ষ করেছি যুক্তি খন্ডন করেও তোমার হাতে আমার স্মৃতি তুলে দিতে পারিনি। তুমি যখন কোন গিফট তুলে দাও আমার হাতে, আমার ভীষণ লজ্জাও লাগে। গভীর রাতে যখন তোমাকে মনে পড়ে তখন তোমার গিফটগুলো আমার চোখের তারায় তুলে…

আরো পড়ুন

বাবা আমার বাবা বাবা কতদিন…. কতদিন… দেখিনি তোমায়…. এই গানটি দূরে কোথাও বাজছিল, হঠাৎ করেই কানে এসে আটকে গেল গানটি। সুরের আবেশে আচ্ছন্ন হয়ে স্মৃতিতে হাতরে বেড়াতে শুরু করলাম। কিছু স্মৃতি গাঢ় আবার কিছু স্মৃতি ঝাপসা হয়ে ভাসতে শুরু করলো। ১৮ ফেভ্রুয়ারী, ১৯৭৭ সাল। রাত সাড়ে নয়টা। আমাদের জীবনে নেমে আসলো আর্ত চিৎকারে ভরা অন্ধকারাচ্ছন্ন, দুর্যোগময় মূহুর্ত। হ্যাঁ আমার বাবার শেষ নিঃশ্বাসের মুহূর্ত, আমাদেরকে এতিম করে চলে গেলেন এ পৃথিবী ছেড়ে। আমার কাছে আমার বাবার সর্বশেষ স্মৃতি তারঁ মৃত্যু ও মৃত্যু পরবর্তি কার্যক্রম। আমি তখন মাত্র পঞ্চম শ্রেনীর ছাত্রী। সুস্থ বাবার স্মৃতি খুব হালকা ঝাপসা হয়েই মনে পড়ে কিন্তু বাবার…

আরো পড়ুন

আকুল চাওয়া (মুন্নি নূরুল হুদা) ও মাঝি আমায় ওপাড়ে নিয়ে যাবে? যেখানে মেঠোপথে শিশির ভেজা ঘাস, কোমল পরশ বুলায়, এ পাড়েতে তপ্ত পিচে নগ্ন পা যে দগ্ধ হয়। যেখানে গাছের ছায়ায় দুলিয়ে হাওয়া মন ভুলায়, এখানে তো ইট পাথরের বদ্ধ হাওয়ায় দম হারায়। দাঁড়াও না একটু মাঝি, আমায় নিয়ে যাও ঐ শ্যামল গাঁয়ে, যেখানে চাঁদনী রাতে জ্যোৎস্না বিলায়, এখানে তো আলোর ঝলকানিতে চাঁদ হারায়। যেখানে টিনের চালে সুর-লহরি তুলে বৃষ্টির ছন্দ মন মাতায়, এখানে তো যন্ত্রের ঝংকারে তাল, লয়, আর সুর পালায়। মাঝি নিয়ে যাও আমায় সেইখানে যেখানে ছোট্ট নীড়ে খুনসুটি আর সুখের বাসর, এখানে তো ভালোবাসার রং ফানুস আর…

আরো পড়ুন

বহুদিন কোনো গল্প লিখিনি (ফারুক নওয়াজ) বহুদিন কোনো গল্প হয়নি লেখা যাকিছু দেখেছি সবই যে আমার কবিতার চোখে দেখা। মানুষের ভিড় যেখানে গল্প থাকে– নেতার মঞ্চ যেখানে তৈলো মাখে– চামচা যেখানে হাঁটুজোড়া মুড়ে রাখে; সেখানে হয়নি যাওয়া… ফলে গল্পের উপাত্ত কোনো হয়নি আমার পাওয়া। যাইনি, যেখানে ভূয়ো জাতকের ধান্দাফিকির প্রবল যেখানে চলছে পদলেহনের প্রাপ্তি ডবল ডবল সৃষ্টির নামে যেখানে চলছে মাদকিনীদের ছোবল সেখানে দিইনি উঁকি– অতএব কোনো জ্যান্তকাহিনী লেখার নিইনি ঝুঁকি। হাঁটিনি সেপথে– যেপথে দুস্থ হাত পেতে থাকে চেয়ে বাধ্য হয়েছে হাঁটতে যেপথে অসহায় কোনো মেয়ে সূতহত্যার কষ্টে জনক গিয়েছে যে পথ বেয়ে হাঁটিনি তাদের পিছু– লেখা হয় নাই তাইতো…

আরো পড়ুন

২৪ মে প্রয়াত হয়েছেন ষাটের দশকের অন্যতম কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী হাবীবুল্লাহ সিরাজী (৩১ ডিসেম্বর ১৯৪৮—২৪ মে ২০২১) আশির দশকের শুরুর দিকে যখন কবিতার অমোঘ টানে প্রবলভাবে আলোড়িত, সে সময়েই ‘কবি হাবীবুল্লাহ সিরাজী’ নামের সঙ্গে প্রথম পরিচয়। ঢাকার নিউমার্কেটের মূল প্রবেশফটক পার হয়ে বাঁ পাশের বারান্দায় পা ছুঁলেই শুরু হয়ে যেত সারিবদ্ধ বইয়ের দোকান। টানা বারান্দার শেষে ডান দিকে মোড় নিয়ে আরও প্রায় কয়েক শ গজ পর্যন্ত ছিল বইয়ের রাজ্য। বুক ভিলার শোকেসে থরে থরে সাজানো থাকত ঝকঝকে সব কবিতার বই। সেই সব বইয়ের ভেতর দাও বৃক্ষ দাও দিন, মোমশিল্পের ক্ষয়ক্ষতি, মধ্যরাতে দুলে ওঠে গ্লাশ, হাওয়াকলে জোড়া…

আরো পড়ুন

আকাশ নদীর আত্মাহুতি [শাহান আরা জাকির পারুল] আজকাল খুব বেশি নিঃসঙ্গ লাগে আকাশের! বড্ডো বেশি মনে পরে নদীকে ! কি ভেবেছিলো দুজনে, আর কি ঘটে গেল ! ফ্যালফ্যাল করে চেয়ে থাকে শুধু ! নিম্ন জাতের ছেলে আকাশ!বাবা, ডোম কানাইলাল আকাশকেও এই কাজেই লাগিয়েছিলেন! একই পাড়ার মেয়ে নদিয়া কে প্রেম করে বিয়ে করেছে আকাশ ! নদীয়া কে আকাশ আদর করে নদী বলে ডাকে ! সবকিছু সুন্দর ভাবেই কেটে যাচ্ছিলো ! আকাশ ডোম এর কাজ করলেও নদী ভালো একটা কাজ পেয়ে যায় ! হটাৎ কোন এক ভিনদেশি বাবু এসেছে তাদের পাড়ায়! একাকি! তাকে দুমুঠো রান্না করে দিতে হবে ! জাতকুল জানার পরও…

আরো পড়ুন

প্রেয়সীর প্রেমে অভিষেক হবে (কামরুল ইসলাম) প্রতীক্ষায় সময় চলে যায়, উৎসুক নগরে প্রণয়টুকু ফিরে আসে এই তো আমি, এই আমার বিশ্বাসের বন্ধন এইখানে মুখদর্শন হবে, গাছপালা তরুলতা পশুপাখির কীর্তনের আসর হবে এই সত্য সকল অসাধ্যকে জয় করে, তখনই অবাধ প্রেম হবে আমারও একজন প্রেয়সী আছে, যে সকল বন্ধনে আবদ্ধ থেকেও ভালোবাসে তার শৈশব থেকে কৈশোরে উত্তরণ, বাড়ন্ত শরীরে অজানা অনুভূতি অতঃপর যুগলবন্দী ধর্মের আচারে, সকল বাঁকে পরিবর্তন ঘটে অনাগত জীবনের গদ্যপদ্যে শৌর্যহীন হয়ে পড়ে, তবুও শ্লোক গাঁথে এসব অজানা কোন এক প্রণয়, কেউ হয়তো চাঞ্চল্যে পূর্ণ করে নেয় আমি বনভূমির কোলে আশ্রয় নিতে নিতে বলি, আমি প্রমোদস্বর্গে আছি এই তপোবনে…

আরো পড়ুন