Author: প্রতিবিম্ব প্রকাশ

প্রেমের ছোঁয়া নজরুল বাঙালি এই হৃদয়ের স্মৃতির পাতায় শুধু তোরই ছবি আকাঁ, আজ মন খুলে যে বলতে চাই কথা কারণ আজি মনটা আছে ফাঁকা । তোকে বলতে চাই যে অনেক কথা সে সব ভিড় করেছে মনে, মনের কথা বলবো চাই যে শুধু একাকি তোরই সনে। হৃদয়ে আমার প্রথম প্রেম জেগেছে মনে লেগেছে কৃষ্ণ চূড়ার ভালো লাগার রং আবার তুই ভাবিস না কখনো আমি প্রেমিক হিসেবে সেজেছি শুধু সঙ। প্রথম তোকে দেখে যেন মন খুশিতে নাচে, তোকে আমি কখনো ভুলতে পারিনা সকাল সন্ধ্যা সাঁঝে। এই হৃদয়ে গভীরে স্মৃতির পাতায় আছে শুধু তোরই লিখা নাম, মনের মাঝে আছিস মিশে যেন স্মৃতিতে অম্লান…

আরো পড়ুন

বিক্ষিপ্ত চিন্তা কানিজ সাপি হঠাৎ এক গোঙানির শব্দে শান্ত পৃথিবীতে গাঙচিলের ঘুম ভাঙে নক্ষত্রের দিকে তাকিয়ে রক্তক্লান্ত ক্লান্তির আহ্ববানে দেহ চেতনা খুঁজে শরীর ছুঁতে চায় সূর্যকরোজ্জ্বল প্রভাত পৃথিবীর কাছে ক্রমমুক্তি চেয়ে দেখি গভীর থেকে গভীরতর ক্লান্ত পৃথিবী রৌদ্রেও ম্লান হয় আর জাগবে না বলে কুহেলি যাত্রা সকালের নির্জন পথে তাই গুটিয়ে নিয়েছে উদ্যম আলো পৃথিবীর চৌহদ্দিতে বেদুইন তৃষ্ণায় কমলা বিকেল এক ঢোকে গিলে খেয়েছে ক্ষুধার্ত এক আদি অরনিম আঁধার চাঁদের চোখেও তাই রক্ত পৃথিবীর এটাই প্রথম হাস্যকর বেদনা ও সংবেদনশীল অভিধান যেন সে এই প্রথম অগাধ ভ্রান্তির অসুখে আক্রান্ত। স্তব্ধ হই ফুরায়ে গিয়েছে বাতাসের শব্দ স্পন্দন সংঘর্ষ কিংবা উদ্যম চিন্তা…

আরো পড়ুন

লিখবো এবার ছড়া রোকসানা সিদ্দিক ছন্দ তুলে দ্বন্দ্ব ভুলে লিখবো এবার ছড়া, বক্ষ জুড়ে দক্ষ ফুঁড়ে শিখবো ছড়া গড়া। হয় না ছড়া গয়না গড়া ঘর্মে ভেজে মাথা যাত্রা ভুলে মাত্রা খুলে শরমে লিখি যা-তা। বিত্তবানে চিত্ত টানে কর্মে আগায় কবি গুপ্ত মনে সুপ্ত ক্ষণে মর্মে জাগায় ছবি।

আরো পড়ুন

চুরি যাওয়া ফিরে পাওয়া বি এম মোহসীন ১০.০৯.২০২২ চুরি গেছে মোবাইল আমার বেশ কয়েক মাস আগে বেশ সহনশীল শরীর আমার কাঁপতে ছিল রাগে। বিকাল বেলায় জিডি করলাম মুগদা থানায় গিয়ে ফিরে এলাম নিজের বাসায় জিডির কপি নিয়ে। পুলিশ বললো পেয়ে যাবেন দুদিন আগে পরে বেশ কিছুদিন সময় লাগবে থাকুন ধৈর্য ধরে। তিন মাস অপেক্ষার পর খবর দিলো থানা খোঁজ পেয়েছি পেয়ে যাবেন আপনার মোবাইলখানা। তার পরেরদিন খবর এলো মোবাইল এখন হাতে জিডির কপি সঙ্গে নিয়ে দেখা করবেন রাতে। জিডি নিয়ে থানায় গেলাম সূর্য ডুবার পরে মোবাইল নিয়ে খুশিমনে ফিরে এলাম ঘরে। কি আনন্দ সকল সময় যদি এমন হত সবাই পেত…

আরো পড়ুন

লোকটা লোকটা যে খাওয়া ছাড়া আর কিছু বোঝে না, কিছু যদি বলো তারে একটুও শোনে না। দেশজুড়ে হুটপাট হোক বিরান মাঠঘাট বাড়ুক যত ঝঞ্জাট, কানে তার ঢোকে না, লোকটা যে খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। বানেতে কে ভেসে গেল ডাকাতের গুলি খেল পুকুরেতে লাশ পেল একটুও ভাবে না, লোকটা যে খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। গল্পের ভুত দেখে চুনকালি কেউ মেখে সং সেজে হাঁটে বেঁকে মোটেও সে হাসে না, লোকটা যে খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। লটারীতে জিতে গেলে সুখে কেউ ডানা মেলে কোলজুড়ে ছেলে এলে সুখ তার লাগে না, লোকটা যে খাওয়া ছাড়া আর কিছু বোঝে…

আরো পড়ুন

শাস্তি সাহানা আক্তার বানু আমার বর চেয়ার টেনে নিয়ে জানালার কাছে বসলো। আমি তার চুলে কলপ লাগিয়ে দেই। দুজনের ছোট ছোট কথায় হাসি রসিকতা চলতে থাকে। হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই দেখি নিতু আমাদের দিকে অপলক চেয়ে আছে। চোখাচোখি হতেই দ্রুত বাড়ির মধ্যে ঢুকে পড়ল। নিতু খুব সুন্দরী সৎ চরিত্রবান গুনবতী। প্রায় বছর দশেক আগে বিয়ে হয়েছে। বছর তিনেক স্বামী আর বাবার বাড়ি নিয়ে কেটেছে। বিয়ের পর এক মাস ছিল তারপর বিদেশ গিয়ে আর আসা হয়নি। বিয়ের সময় কথা ছিল নিতুকে বিদেশে নিয়ে যাবে।নিতু কান্নাকাটি করে স্বামীর কাছে যেতে চাইলে স্বামী স্পষ্ট জানিয়ে দেয় বিদেশে তার বউ আছে, সেখানে নিতুকে…

আরো পড়ুন

অধরা অবিনাশী প্রেম। সুরমা খন্দকার। নির্জন, শব্দহীন আমার সময়। তুমি রও বুকের গহীন জুড়ে নীরবে কাঁদে শূন্য চোখের কোন তোমায় ভেবে বেড়ে চলে হৃদস্পন্দন। জীবনের কতো প্রহর কেটে গেছে ভীষণ অসম্ভবে বিষন্ন মনে শূন্যতায় ঘিরে থাকা মৃত্যুর মতো সত্য প্রেমকে ফেরাতে পারিনি কেন গোপনে? অনাহারী ক্ষুধার্ত হৃদয়ের আহাজারি আমায় আজন্মকালের মায়ায় আচ্ছন্ন করে, পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমি বেঁচে রই। প্রণয় প্রগাঢ় রাগ অভিমানে। ভালোবাসা পোড়ায় অত্যাচারে। জীবনের কোন এক বিস্ময়ের রাতে আমার বুকের প্রেমের মত- চমকের কথা সব ভুলে, জোছনার দখিনা বাতাসে কেন ডেকে ছিলে? তারপর দেখা হয় হয়ে যায় অধরা অবিনাশী প্রেম! যে প্রেমে মরেছে যুবা যুবতীর দল…

আরো পড়ুন

সকালের রঙ ফাতেমা ইসরাত রেখা গোপনে বিরহ ছুঁয়ে যায় অধর রাতের শহরে নামে ঘুম, ফোটা ফুল ঝরে যায় অভিমানে জোছনা বিলায় শত চুম। রঙহীন ভাবনা পাখা মেলে দেয় চুপে স্বপনের ডানা ভেঙে সুখের উড়ানে যেন কর্পূর উড়ে ধুলো ধুলো সকালের রঙে।

আরো পড়ুন

ভালবাসার রঙ ছড়িয়ে এই শরতে গোধূলি আকাশে ভালবাসার রঙ ছড়িয়ে দিবো যেখানে থাকবে ভালবাসার পরশ মাখামাখি করবো সৃষ্টির উল্লাসে। নীল আকাশে সাদা মেঘের খেয়ায় পার হবো না হয় অবেলায় হাতছানি দিয়ে গোধূলি লগনে মুখোমুখি বসে নিরালায়। মেঘেদের কান্নাগুলো ঝরবে যখন একটু না হয় ভিজে নিবো কাঁশফুলেরা যেমনি ভিজে তখন দুঃখগুলো লুকিয়ে দিবো। সাদা কালো মেঘের আড়ালে ভেসে উঠবে রঙ এর ছটা ভালবাসার রঙ তুলি দিয়ে ছড়িয়ে দিবে পুরো আকাশটা। তুমি যদি চাও যদি তুমি চাও — চেনা চেনা অলিগলি হেঁটে চলবো দুজনে ছেড়া ছেড়া ব্যাথাগুলো জুড়ে নিবো দু’মনে হাতে হাত পাশাপাশি কাটবে রাত নির্জনে চোখে চোখে হবে প্রেম মনটা…

আরো পড়ুন

বাস্তবতা অনেক দিন বাদে- কাল স্বপ্নে দেখলাম তোমায়, ছুরির মতো বিঁধে আছো বুকে; নিঃশব্দে, নিঃসংকোচে। দেখেছি তুমি আমি দু’জনে কেবল ভাসছি সমুদ্রের বুকে, দু’জন ভেসে বেড়াচ্ছি দিকশূন্যভাবে। পালতোলা নৌকায় তুমি বসে আছো জলের উপর আমি নীল আকাশের ছবি আঁকছি। চারিদিকে শুধু পানি আর পানি, কোথাও কেউ নেই। কোলাহল পূর্ণ শহর থেকে আমরা অনেকটা দূরে… শো-শো শব্দ করে তীব্র বাতাস বইছে, জলের ধাক্কা লাগছে জলের গায়। সামনে তুমি বসে তাকিয়ে আছো ঝড়ের মতো দুটি চোখ নিয়ে, মনে হয় একশো কোটি বছর ঘুম হয়নি তোমার, সারাটা সময় ধরে স্বপ্নহীন ভাবে জেগে আছ। তোমার চুলগুলো উড়ছিল অনুমতি ছাড়া, শাড়ির আঁচলে পাক খাচ্ছে বাতাস,…

আরো পড়ুন