Author: প্রতিবিম্ব প্রকাশ

“স্বপ্ন বুনন” পিংকি দে আমার সম্মুখে দিগন্ত প্লাবিত ফসল, তারি আলপথে দিবা রাত্র সর্তক পাহারারত আমি। দিবা রাত্র সবুজ ডগায় স্বপ্নের রং ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি অনবরত। আদরে, আবদারে, আহ্লাদে প্রেমে, ভালবাসায়। ফসলে গায়ে সবুজে কোমলে স্বপ্ন বুনে চলেছি। দীর্ঘ অপেক্ষায়, প্রগাঢ় উন্মত্ততায় কেবল সোনালি আবরণের প্রতীক্ষা। মাটির সোঁদা গন্ধে প্রণয়ের তীব্রতা, সবুজের উদ্দীপ্ত অনুভব স্বপ্নময় অনুভূতিকে আরো প্রানবন্ততায় জীবন্ত করে তোলে। সেই আবেশে সঞ্জীবনী সুধায় আমি হয়ে উঠি চিরচঞ্চল।। তোমার উদ্দাম প্রেমের উন্মত্ত ব্যাকুলতায় সোনালি রঙ আরো বর্ণিলতায় ছেয়ে যায়, আর আমি নেচে উঠি সোনালি ফসলের গানে।। কখন অগ্রহায়ণে হবে নবান্ন উৎসব? সোনালি ফসলের অবিরাম স্নানে হবে আমার দীপ্ত অবগাহন।…

আরো পড়ুন

নিস্তব্ধতা। — জেরিন বিনতে জয়নাল। অনেক রাত হয়ে গেছে অফিসের অবশিষ্ট কাজগুলো গুছিয়ে রাখছিলেন জারিফ সাহেব, এ সময় তার ফোন বেজে ওঠে। টেবিল থেকে ফোন হাতে নিয়ে দেখলেন তার ছোট ভাই মঈন কল করেছেন। ব্যস্ত হাতে ফোনটা রিসিভ করে কানে রেখেই দ্রুত হাতে কাজ এগিয়ে নিচ্ছিলেন তিনি, ফোনের ওপাশ থেকে বাবার অসুস্থতার কথা শুনে তার হাত থেমে গেলো। ফোনের ওপাশ থেকে মঈন বলল, আমরা হাসপাতালের কাছাকাছি পৌঁছে গেছি তুমি তাড়াতাড়ি চলে আসো। ‘আচ্ছা, আমিও বের হচ্ছি’ বলেই জারিফ সাহেব অফিস থেকে বেড়িয়ে পড়লেন তার গাড়ি নিয়ে। আধঘন্টার মধ্যে তিনি হাসপাতালে পৌঁছে গেলেন, গাড়ি পার্কিং করে হাসপাতালের মেইন বিল্ডিংয়ের দিকে যেতে…

আরো পড়ুন

সৌন্দর্যে কীট চাঁদের জ্যোৎস্না, সে তো আমাবস্যার পরেই মেলে চন্দ্র গ্রহণ তেমনটা নয়। জীবনের সুখের উঠোনে অনেকের মুখরিত ভীড় নিরানন্দে অচেনা হয়। মধুবীনে ফুলে কী বসে গুঞ্জরিত ব্যাকুল মৌমাছি! ফুলের সৌন্দর্যে নয়। মানুষ রূপী ফানুস আসে নিয়ে স্বার্থের ফন্দি কখনো ভালোবেসে নয়। পোষ মানে না মাটির পিঞ্জিরায় বসত করে এক অচীন মন পাখি, পোষ মানে না, তবুও তারে যত্নে আগলে রাখি। মাটির পিঞ্জিরা সাজায় পাখি ইচ্ছে খুশি মতো, বুকের মধ্যে বান্ধে বাসা মায়ার জালে শত। দুঃখ সুখের সুর তুলে গায় যে পাখি গান, দম ফুরালে থামবে পাখি ভুলবে খাঁচার টান। তবুও পাখি যায় উড়িয়া ফেরে না তো আর, বোঝে…

আরো পড়ুন

বীর বাঙালি: লায়ন এইচ এম রফিকুল ইসলাম, যুদ্ধ দামাম বাজলে কভু হটবো নাকো পিছে, বীর বাঙালি নয়তো ভীরু জানে জবাব দিতে। একাত্তরে জিতেছি অস্রহীন সাত কোটিতে, সশস্ত্র বিশ কোটি এবার প্রস্তুত আছি মাঠে। রাজনীতির আদর্শে বিভেদ আছে হয়তো, মাতৃভূমির ডাক আসিলে সবাই হবো একাত্ম। হয়তো শহীদ নয়তো গাজী ভয় দেখাবি কিসে, ভয় করি না বুলেট কিংবা এটম বোমার শব্দে। কলম যোদ্ধা, মুক্তিসেনা কোথায় তোরা আয়, কে যে লাল সবুজের পতাকাতে চোখ রাঙিয়ে চায়। উচিৎ শিক্ষা দিতে হবে ঐ শকুনের দলকে, যেন মনে রাখে সারা জীবন লেজ গুটিয়ে হাটে। দেশের বিপদ দেখেও যারা মুখ লুকিয়ে রাখে, কাপুরুষের দল যেন সব দেশ…

আরো পড়ুন

বিষণ্ণতার রেখা কামরুন নাহার খানিকটা সময় ভালো এই ভালো আর এই কালো এটা তো আর ভালো না। ধীরে ধীরে এগিয়ে যেতে আলোর দিকে পথ চলার সময় শেষ করে, তুমি আবারও একটু ওঠো আত্মবিশ্বাসী হয়ে। নিজের পথকে সুন্দর করো আরও বেশি সাধনা করে। নিজের মনকে সরিয়ে নিয়ে এসো ভালবাসার বিশালতায়। এক নিমিষেই অনেক কিছু তোমার দোরগোড়ায়, তপ্ত দুপুরে যেমন বিবেক অশান্ত হয়ে যায়, ঠিক তখনই সারামনে আনন্দের অনুভূতি অনুভব হয় যখন তোমার শীতল কণ্ঠে মধূর বাণী ছড়াও। এমনই আবেগ লুকিয়ে আছে মায়াবী ওই চোখে ঘুমের মধ্যে তোমার প্রতিচ্ছবি দেখে, আনমনা মন রইলো কি আর নিজের কাছে?

আরো পড়ুন

চলো আবার একসাথে হাঁটি তসলিমা হাসান চলো হাঁটি… পায়ে পা মিলিয়ে,হাতের আঙ্গুল ছুঁয়ে কোন অজানা পথে পা বাড়াই! আর তারপর? তারপর না হয় দু’জন মিলে সেই অসীম দূরত্বের পথটার দূরত্বটাকে কমিয়ে আনবো! চলো পাশাপাশি বসি… তোমার শরীর ছোঁয়ার ইচ্ছেরা দায়সারা হোক এই বাহানায়! টং এর দোকানে পাশাপাশি বসে দু’কাপ আদা চা কিংবা নদীর ধারে কোনো নিরিবিলি জায়গায় বসে না হয় দু’জন গল্প করি, সেই ভালো! তোমার দুঃখের গল্প শোনার সময়, নদীর ঢেউয়ের শব্দে; তোমার কান্নার আওয়াজ আমার কান অবধি না পৌঁছাক! এর থেকে ভালো,চলো আমরা আবার হাঁটি… যে পথ মিশে গেছে আরেক পথের সাথে, যে পথে কেউ কখনোই পা বাড়ায়নি!…

আরো পড়ুন

গতকাল ০৯.০৯.২০২২ তারিখ শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে যমুনা ফিউচার পার্কে ফ্রাইডেস ফাস্টফুড এন্ড রেস্টুরেন্টে গোল্লাছুট পরিবারের গোল্লাছুট ফাউন্ডেশন এর জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের সভাপতি লিমা সুলতানা। প্রাণবন্ত অনুষ্ঠানটিতে নির্বাহী পরিষদের সদস্যগণসহ ফাউন্ডেশনের সম্মানিত সদস্যগণ অংশগ্রহণ করে মুল্যবান মত প্রকাশ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেন। সভায় উপস্থিত ছিলেন লিমা সুলতানা (সভাপতি), মোঃ নজরুল ইসলাম (সহ সভাপতি), মাহফুজুর রহমান বিপ্লব (সহ সাধারণ সম্পাদক), খন্দকার আল-আমিন (সহ সাধারণ সম্পাদক), শাহনাজ পারভীন (অর্থ সম্পাদক), ইসমত আরা (সাংস্কৃতিক সম্পাদক), সালমা আজম, ডাঃ রাফেজা সুলতানা (বিসিএস স্বাস্থ্য), কবি ও সাহিত্যিক মাহবুবা ফারুক, নাজলা ফাতমী, মুননাজ ইতি, ইলোরা রাজ্জাক, মরিয়ম বেগম…

আরো পড়ুন

“নারীর পোশাক নিয়ে দশ দিগন্তে দশ কথা” পারভীন আকতার নারী সৃষ্টিকর্তার সৃষ্ট এক মায়াবী রূপ। মাতৃ জঠর থেকেই মানবজাতির উদ্ভব এবং উত্থান।তাই নারী সবসময় আরাধ্যের স্থানে থাকে সৃষ্টির শুরু থেকেই।মানুষ হয়ে অন্য মানুষের গর্ভে ধারণ করেই কিন্তু মানুষের পৃথিবীতে আগমন। তাই প্রতিটি ধর্মে, নীতি নৈতিকতার গল্পে নারীই সেরা,সর্বোচ্চ সম্মানের অধিকারী।একজন মা,স্ত্রী কিংবা বোন,মেয়ে খুবই সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। কুটিলতা কেউ ঢুকিয়ে না দিলে এভাবেই পৃথিবীতে তাদের মায়ার পরশ বুলিয়ে প্রেম প্রীতি, আবেগ অনুভূতির জায়গাগুলো স্থির,সামঞ্জস্যতা বজায় রাখে।এটি না হলে পৃথিবীতে সংসার,সমাজ তথা একটি রাষ্ট্র কখনো সুগঠিত থাকার কিঞ্চিৎ সম্ভাবনা ছিল না।সৃষ্টির আদিকাল থেকেই এই ধারা অব্যাহত আছে।এটি অনেকটাই প্রাকৃতিক।নারী শান্তশিষ্ট,প্রকৃতির…

আরো পড়ুন

শরৎ সৌরভ ও জীবন, মোহাম্মদ আবদুল কাইয়ুম অভিমানের আগুনে জ্বলছে নশ্বর পৃথিবী আলো নাকি আলেয়া কে বেশী মায়াবী! অজানা কে শিকার আর কে যে শিকারী আজব দুনিয়াটা বড় আচানক ও বাহারি, দিনে দিনে বাড়ছে দেনা বাড়ছে অনাহারী! শরৎ প্রভাতে ফোটে মনলোভা কিছু শিউলি ফুল রূপ মাধুরীতে বিধাতা দেয়নি তো ছাড় একচুল! ডুবোচরে প্রাণখুলে পানকৌড়ি দেয় ডুব চুপ চুপ, ধরাতল সাদা জোছনায় ঝলমল নদীরা নিশ্চুপ। শুভ্র মেঘদল গগনে ভেসে ভেসে খেলছে অবিরল, ঈশানকোণে নীলাম্বরী আনমনে বিছিয়ে নীলাচল। শশ শন কাশবন আনচান প্রকৃতির উচাটন মন, ধ্ববল শাড়িতে এই শরতে অরূপরূপে মহুয়াবন। কাশফুল ভরে গেছে দু’কূল আশারা করে লুকোচুরি শিশির ভেজা শেফালির ঘনসৌরভ…

আরো পড়ুন

হে রমনী মোঃ ইসহাক মিয়া আধুনিকতার নামে একি বস্ত্র পরি, অর্ধ উলঙ্গ পোশাকে ঘুর লোকালয়ে। নগ্নতার কাঁদাতে যে খাচ্ছ গড়াগড়ি, আছে কি হুঁশ তোমার, পণ্য যাচ্ছ হয়ে। বেলাল্লাপনায় ডুবে বলো আধুনিক, সত্যি কি তাই, কখনো ভাবছো কি হৃদে? মোহেতে পরে ভুলেছ যে দিগবেদিক, হেরি তোমাকে, মিটায় লোকে চক্ষু খিদে। কোন ধর্মে আছে বলা অশালীন চলা? তবে কেন চল তুমি এমনই ভাবে? দরজা জানালা সব এক পার্ট খোলা। তবে,ঘি ভাত শিয়াল কুকুরই খাবে। হে রমনী তুমি, মণি-মুক্তর চেয়ে দামি। খোদার জান্নাত থাকে মায়ের পা চুমি।

আরো পড়ুন