Author: প্রতিবিম্ব প্রকাশ

নিরক্ষরের অক্ষর জ্ঞান মুহা্ম্মাদ কিবরিয়া বাদল ক. অক্ষ থেকে অক্ষর পাই বর্ণে রঙীন ধূপ অক্ষ থেকে সরে গেলে বর্ণের কিবা রূপ! বিশ্ব ঘুরে অক্ষ পরে কক্ষে করে ভ্রমন তার ভেতরে যা আছে তা ঘটায় অনুরণন। অক্ষ থেকে সরে গেলে কক্ষ ছন্নছাড়া বর্ণ কিহে আলো দেবে অক্ষ-কেন্দ্র ছাড়া? সব কিছুরই কেন্দ্র থাকে অক্ষ সবাই বলে ভাষার অক্ষ হয় অক্ষ’র যাতে শব্দ দোলে। অক্ষর যবে অক্ষ’র লিখি,হয় যে অক্ষএর শব্দ ভাষা বর্ণমূলেই দেয় যে সাক্ষ্য ফের! সকল অক্ষ’ই একটি করে বর্ণ ধারণ করে সকল বর্ণের যুথবদ্ধকে কয় বর্ণমালা ওরে। বর্ণমালার বর্ণ ছিঁড়ে শব্দ লিখি কথার ছলে বাক্য সাজাই ভাব প্রকাশে বর্ণের অক্ষমূলে!…

আরো পড়ুন

নিমপাতা পৃথিবীর খেলাঘরে আমি তো নিমপাতা। দূর্ভাগ্যের ঘোর ঘনঘটায় জন্ম আমার। যত ঔষধি গুণ আমার আছে না কেন, কোন কৃতিত্ব ভাগ্যে জুটে না আমার। যত রসের টুইটুইম্বরে ডুব দিয়ে উঠি না কেন, তেতোই মনে হবে আমার কার্যকারিতার ফল। কারো হৃদয়ে নেই আমার কার্যকরী দখল। আমাকে দেখলেই ভ্রু কুচলি ফুলিয়ে, মুখ ভেংচিয়ে,নাক-মুখ খেচিয়ে সমমনা সবাই বলবে, “নিমপাতা নিছক উপকারী কিন্তু খুব তেতো।” সেতো আমার জন্ম-জন্মান্তরের দূর্ভাগ্যের সেতু। পৃথিবীর খেলাঘরে তো সমমনাদের রাজত্ব। আমি শুধু জন্ম অভিশাপে বরণ করি দাসত্ব। তারিখ ০৫-০৯-২০২০ইং। সেকাল একাল সেকালে লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে কৃষক কাক ভোরে যেতো মাঠে, জোড়া গরু লাঙ্গল কাঁধে চষতো জমি হেইত্…

আরো পড়ুন

শেষ বিকেলের অপেক্ষায় গাজী জাহাঙ্গীর আলম প্রহর গুনে গুনে বেলা চলে যায়, তেপালতে তেপান্তরের মোহনায়। উজবুক ভেবেই কথামালা গেঁথে নিরসন হবে ভাবনায় গেছে বেঁধে। হায় হায় অপেক্ষার অবসান ঘটে গুমোট ঘুমোট ঘুমোই বিরাট বটে। পারবে না ফেরাতে তাঁরই আলোস্য উঠে না বড্ড কষ্ট হয় সত্যি অবিশ্বাস্য। ফেলে দিলে ফিরিয়ে আনা বড়ই মুশকিল ওই দেখো উঠে গেছে আকাশে আবাবিল। রয়ে গেছি আজো শেষ বিকেলের অপেক্ষায় পান্থপথের শেষ সীমানার আবশ্যিকতায়। দিনাজপুর ১৬ই সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

আরো পড়ুন

চল ঘুরে আসি আয়েশা সিদ্দিকা কনক চল ঘুরে আসি দূরে কোথাও, অনেক তো হলো গল্প এমন কোনো নদীর জলে, যার গভীরে সুখ বাঁচে, সে জলে সাঁতার কাটি। দুঃখ নিয়ে ঘরের কোনে, কাজল কালো দিঘির জলে, স্বপ্নগুলোর জলাঞ্জলি দিয়েছি শত শত একবার না হয় নিজের লাগি, সোনালি রোদ্দুর গায়ে মাখি, প্রজাপতির মতো উড়ি। ঝাউবনের যেই হায়াতে, সাঁওতালের মেয়েরা নাচে, চিকন সুতার আবরণে, মনের মতো সাজি। আয়েশা সিদ্দিকা কনক স্থান: টরন্টো, অন্টারিও, কানাডা

আরো পড়ুন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি সহ ৫ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে আইসিইউতে রয়েছেন আবু হেনা রনি। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘তিনি শঙ্কামুক্ত নন, এখনই কিছু বলা সম্ভব নয়।’ ডা. এস এম আইউব জানান, চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘কলকাতা থেকেও আমরা অনেক ফোন পাচ্ছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। আমাদের আরও অপেক্ষা করতে হবে।’ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলা…

আরো পড়ুন

দাদী নানী আদর্শ মডেল জাহানারা সরকার দাদী নানীকে কোন সে যুগে ব্লাউজ ছাড়া দেখেছে কাপড় পরা সাজে, সেই দোহাইয়ে সৌন্দর্য প্রকাশে ইচ্ছে জাগানো অনুপ্রেরণা দেহের ভাজে ভাজে। দাদী নানী আজ জীবন মডেল অনুকরণীয় আদর্শ মন্দ কি তাতে ভাই? স্বামীর কিল, গুতা, বকা ঝকা খেয়েও তারা স্বামী ভক্তিতে সংসার ভাঙে নাই। তবে তুমি কেন পান থেকে চুন খসালেই তালাক পাঠাও ঘর করিস না ভাই? নিত্য নতুন এটা ওটা অদম্য চাহিদায় বাইরে কেন অর্থের লোভে গৃহে কেন নাই? তোর দাদী নানীর কি অসীম ধৈর্য ছিল সেই আদর্শে গুণবতী স্বামী সেবা কর, তোর মতো একলা খেতে দাদী নানী শ্বশুড় শ্বাশুড়িকে করতো না মর…

আরো পড়ুন

প্রতীক্ষা দুশ্চিন্তার প্রবল স্রোতের ধারায় ভেসে যাচ্ছে আমার সুখচিন্তা গুলো। ভয়, শংকা, উৎকন্ঠায় যেন শ্বাস বন্ধ হবার উপক্রম। এ যেন এক অচেনা গ্রহে অবস্থান করছি আমি, ধরণীর এ রূঢ় আচরণ আমি আগে কখনো দেখিনি। এখানে সব কিছুই যেন আমার বিরুদ্ধাচারণ করছে। বন্দিণীর মত ছটফট করে চলেছে আমার প্রাণ। কতদিন খোলা আকাশের নিচে হেঁটে বেড়াই না, কতদিন পথ চলতে চলতে হঠাৎ ঠান্ডা হাওয়া এসে লাগে না গায়, অনেক দিন হয়ে গেল আমি আইস্ক্রিম খাই না ঠান্ডা লেগে যাবার ভয়ে মাথা ঘোরার ভয়ে জর্দা দিয়ে পান খাই না কতদিন! এত অস্বাভাবিকতা নিয়ে আমি শারীরিক ভাবে হয়তো সুস্থ আছি কিন্তু মনের এক বিরাট…

আরো পড়ুন

সীমানা পেরিয়ে – শাহানা আফরোজ কাছে যাবার তাড়না ক্ষেপিয়ে তোলে প্রতিনিয়ত, নিষেধের দেয়াল ভেঙে, লৌকিকতার সীমানা পেরিয়ে, মনের সংকোচের ব্যবচ্ছেদ করে… অতঃপর, সময়ের শাসন ভুলে, যদি চলেই আসি অগোচরে… ফিরিয়ে দেবে…?

আরো পড়ুন

রণ সংগীত জেবুন্নেছা আমরা আমরা আমরা আমরা পথশিশু।। আমরা আজো ঝরাফুল আমাদেরও আছে ঘ্রাণ সুতো দিয়ে গাঁথবো মালা যদি পাই কিছু ভালোবাসা আমরা।। আমরা এক ঝুড়ি ঝরা ফুল আমরা আমরা আমরা আমরা… পথশিশু। আমাদের ও আছে প্রাণ আছে বেঁচে থাকার অধিকার ইচ্ছের পাহাড় বেয়ে উঠবো উচুতে যদি দাও সুযোগসুবিধা আমরা।। এক ঝুড়ি ঝরা ফুল আমরা আমরা আমরা আমরা… পথশিশু। কলি থেকে হয় নি ফোটা অসময়ে ঝরে পড়ি প্রাতে আমাদেরও আছে পরিচয় আমরা।। আমরাএক ঝুড়ি ঝরা ফুল আমরা আমরা আমরা আমরা… পথশিশু। আমিও ভালোবাসার ফল আছে কিছু স্বপ্ন জীবন দারিদ্র্যের যা-তা কলে পিষে কেনো আজ দিশেহারা আমরা,আমরা এক ঝুড়ি ঝরা ফুল…

আরো পড়ুন

কাব্য চাষি রিতুনুর ১৪/০৯/২০২২ ইংরেজি আমি কাব্য লিখি কাব্য পাঠ করে কিছু শিখি আমি শব্দের ব্যবহারে নিয়মকানুনে খুব মনযোগী হতে চাই, তাই নিয়মিত লিখে যাই। সবাই বলে আমি কবি, কবিতা লিখতে তুলে ধরি নিজের ছবি। সাজগোজে আমি অনন্যা আমার আছে এক কন্যা। হৃদয়টা আমার সাদা গোলাপ অকারণে কারো সাথে নেই প্রলাপ। শুভ্র নির্মল নীল আকাশ ভালোবাসি, সমুদ্রের গর্জনে সফেদ হাসি ঝিঁঝি পোকার ডাক শুনি, চুপচাপ জীবনের স্বপ্ন বুনি। হতে চাইনা কারো ভালোবাসায় পুষ্প রাজি জীবনকে করতে চাই না তিতো করোলা ভাজি। এই আমি বেশ আছি শব্দের ঝংকার তুলে মানুষের কাছাকাছি।

আরো পড়ুন