Author: প্রতিবিম্ব প্রকাশ

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভিন্নমাত্রা প্রকাশনীর ৩দিন ব্যাপি একক বইমেলার উদ্বোধন। গতকাল উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ,ইংলিশ মিডিয়াম সিনিয়র সেকশন ২২ নং ভবন , ফরিদা টাওয়ার এ ভিন্নমাত্রা প্রকাশনীর একক বইমেলার উদ্বোধন করেন কলেজ এর অধ্যক্ষ রিফাত নবী আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ শবনম সিলভিয়া খান, বইমেলার গুরুত্ব এবং অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন কবি, শিশুসাহিত্যিক ছোটদের কাগজ টাপুরটুপুর এর সম্পাদক এবং ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ। আরও বক্তব্য রাখেন কবি ও শিশুসাহিত্যিক…

আরো পড়ুন

জীবনযাপনের দিনপুঞ্জি ফরিদা বেগম। ১৪/৯/২০২২ প্রত্যাহিত খাদ্য তালিকায় সুষম খাদ্য রেখো, স্নান আর বিশ্রাম, শারীরিক প্রশান্তি যেন। খেলাধুলা আর ব্যায়াম শরীর নরোগ রাখে, পড়াশুনা আর জ্ঞান হলে মেধার বিকাশ ঘটে। পরিশ্রম আর কাজ করে সাবলম্বী হবে, মাথা উঁচু করে সমাজ সংসারে নির্বিঘ্নে রবে। বই পড়ে জ্ঞান বাড়িয়ে আলোর মশাল জ্বালো, শিক্ষা আর সংস্কৃতি শিখে রাখবে জীবন ভালো। সততা আর আত্মবিশ্বাস নিয়ে মনোবল গড়ো, চাওয়া-পাওয়ার আকাঙ্খাকে অনেক ছোট করো। ছোট বড়, ধনী গরিব, সবাইকে সম্মান দিবে, সমাজের সেবা দিলে পূর্ণতা পাবে। সবার উপরে সর্বক্ষণ বিধাতাকে স্মরণ করো, জীবন যাপনের দিনপঞ্জি এভাবেই গড়ো।

আরো পড়ুন

মহাকাব্যের খোঁজে সুনির্মল বসু মাঝে মাঝে ঝোড়ো হাওয়া এসে মানুষের সবকিছু ওলট পালট করে দেয়, মাঝে মাঝে বসন্তের বাতাস এসে মানুষের জীবনে খুশির স্রোত বইয়ে দেয়, জীবন বড় অনিশ্চিত, জীবনে খুশির সময় টুকু বড় কম, তবুও ক্ষমতার দম্ভ, ঈর্ষা ইত্যাদি সমূহ মানুষের জীবনে অকারণ অসুখ আনে, সুখ নীলকন্ঠ পাখির মতো, এই আছে, এই নেই, অথচ, প্রাত্যহিক স্মৃতির খাতায় একজন অদৃশ্য কবি জীবনের গল্প গাথা লেখেন, নদীর ঢেউয়ের মতো জীবন বয়ে যায়, কান্না হাসির দোল দোলানো জীবন, প্রকৃতি আনন্দের বেহাগ রচনা করে, আকাশ আলো নদী পর্বত ঘিরে কত তার উচ্চকিত আয়োজন, জীবনের গভীর সত্যটিকে অনুভব করা খুব কঠিন, আড়াইশোর উপর উপন্যাস…

আরো পড়ুন

একজন আরাধ্যার জন্ম রেশমা আক্তার পর্ব-১ হাইওয়েতে শাঁ শাঁ করে ঘন্টা দুয়েক ছুটে শহরের কাছাকাছি এসে মন্থর হলো অরুদের গাড়িটা। বিভাগীয় শহরের বাইরে, একটা নিরিবিলি জায়গায়, গতকাল অরু তার বন্ধু তোহার আয়োজিত এক জমকালো বার্থডে পার্টিতে এটেন্ড করতে গিয়েছিলো। জায়গাটা একটা খামারবাড়ির মতো। তোহার বাবার শখের বানানো বাংলো। সারারাত তুমুল হৈ চৈ, আনন্দ উৎসব শেষে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলো তারা। অতিথিদের রাতে থাকার ব্যবস্থা ছিলো, এমনকি আজকেও সারাদিনব্যাপী তাদের নানান আয়োজন, পরিকল্পনা। কিন্তু সকাল ন’টা নাগাদ অরুদের ড্রাইভার মমিন, গিয়ে উপস্থিত। কে কখন ফিরবে জানতো না অরু, তবে তাকে যে তখনই ফিরতে হবে সেটা জানতো সে। অরু স্বনামধন্য ব্যারিস্টার তানভীর…

আরো পড়ুন

আকবর আলি খান নিজেকে বলতেন গ্রন্থকীট। আরও বলতেন, তিনি সজ্ঞানে লেখক হতে চাননি, পাঠকই থাকতে চেয়েছেন। বই লেখা শুরু করেছিলেন ৫২ বছর বয়সে। দুই কারণে তিনি লেখক হয়েছিলেন। বিচিত্র বিষয়ে পড়তে পড়তে কিছু বিষয় নিয়ে নিজের যেসব বক্তব্য দাঁড়িয়ে গিয়েছিল, পাঠকদের সেসব জানানো; আর ভালো লাগা বইগুলোর ভাবনা নিজের মতো করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা। আকবর আলি খান গল্প, উপন্যাস বা কবিতা লেখেনি; যা লিখেছেন সবই প্রবন্ধ। সুনির্দিষ্ট করে বললে গবেষণা প্রবন্ধ। হতে চেয়েছিলেন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির কারণে শিক্ষক হতে পারেননি। ঢুকেছিলেন সরকারি চাকরিতে। পরে আবার ফিরেও এসেছিলেন পছন্দের শিক্ষকতায়। তবে যেখানেই ছিলেন, গবেষণা কখনো ছাড়েননি। তাঁর লেখা…

আরো পড়ুন

ফোবানা এ্যাওয়ার্ড ২০২২ পেলেন কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু। তিনি কানাডার প্রথম ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি’র সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত ৩ ও ৪ সেপ্টেম্বর মন্ট্রিয়লের লাভাল শেরাটন হেটেলে অনুষ্ঠিত হয় নর্থ আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সর্ববৃহৎ ইভেন্ট ৩৬তম ফোবানা । আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ল। কয়েকহাজার দর্শকের উপস্থিতিতে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে শহিদুল ইসলাম মিন্টুর হাতে ফোবানা এ্যাওয়ার্ড ২০২২ তুলে দেন বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের সভাপতি ও ফোবানার কনভেনর এজাজ আকতার তৌফিক। উপস্থিত ছিলেন মেম্বার সেক্রেটারি অপারেশন ও সংগঠনের সাধারণ সম্পাদক মুহিম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এই আয়োজনের উদ্বোধনী পর্বে…

আরো পড়ুন

সেই মাটির চাদর বেড়াতে এসেছি মাত্র! জগত সংসারে মহাকালের নির্দেশে.. আলোকসজ্জা,শানসৌকত কিচ্ছু যাবে না সাথে, সব রেখে যেতে হবে নাট্যমঞ্চের সাজঘরে। ক্ষনিকের ভ্রমণে এসেছি, পরীক্ষা প্রতি ক্ষণে ক্ষণে… এই সাজ পোশাক সোনা গহনা কিছুই যে যাবে না শরীরে করে! কি নিয়ে যাবে সাথে করে, ভেবেছো কি একটি বারও! সময় যে ভারী অল্প, কি নেবে গুছিয়ে? জানাজায় কেড়ে রেখে দেবে। আর বেড়াতে আসা বলেই রংদার পোশাক আশাকে ভুলে যাই যাবার পোশাকের রংটা…. সেই একই পোশাক যা পড়ে এসেছিলাম, যাবো ও সেই পোশাকে, তফাৎ থাকবে শুধু মাটির বাসরে… আতর আর গোলাপ পানির শওগাত নিয়ে সাড়ে তিন হাত মাটির চাদরে। প্রয়োজন ছিলো…

আরো পড়ুন

বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে (বানালেস) এর উদ্দ্যাগে ৮ম নূরজাহান পদক প্রদান অনুষ্ঠান: এগিয়ে চলো সাহিত্যের পথে আসসালামু আলাইকুম আগামী ১৮ সেপ্টেম্বর রোজ রোববার বেলা ৩ ঘটিকায় শিল্পকলা একাডেমী ৮ম নূরজাহান পদক অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে। (বানালেস) বিগত ২০১৫সাল থেকে নিয়মিত এই অনুষ্ঠান করে আসছেন। আমাদের নারী লেখক সোসাইটির সদস্য সংখ্যা চার হাজারের উপরে আমি আশা করবো আমার ফ্রেন্ড লিষ্টে যারা বন্ধু হয়ে আছেন তারা সবাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সবাই কে বিনীতভাবে অনুরোধ করছি আমার এই দাওয়াত কার্ডটি সাদরে গ্রহণ করবেন। তাহলে আগামী রোববার ১৮ই সেপ্টেম্বর দেখা হবে ইনশাআল্লাহ। দাওয়াত কার্ডে ভেন্যু দেওয়া আছে। ততোদিন…

আরো পড়ুন

বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর –বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’ ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন ‘আরশ’ ছেদিয়া, উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর! মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর! বল বীর –আমি চির উন্নত শির! আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস! আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন, আমি ভরা-তরী করি…

আরো পড়ুন

দূর ছায়াপথে এই পথেই তুমি হেঁটে গেছো দূর থেকে বহুদূরে তোমার পায়ের ছাপ এখোনো আছে বেদনার বালুচরে। তাই নদী হয়ে বয়ে চলি ছলছল সেই পথেই তোমায় খুঁজে পেতে। তোমায় খুঁজতে খুঁজতে যদি আমিও হারিয়ে যাই ঐ দূর ছায়াপথে ভুল বুঝনা প্রিয়। ভেবে নিও দূরত্ব টুকুই ছিল আমাদের যাপিত জীবনে মনে পড়লে খুঁজো আমায় ঘুমহীন কোনো জোনাক জ্বলা রাতে। যদি জলে ভরে আঁখি ঘাসপাতা হয়ে মুছে দিবো সোহাগি হাতে। বাতাস হয়ে ছুঁয়ে দিব মিষ্টি আবেশে তোমার এলো চুলে। আকাশ পানে চেয়ে দেখো তারার বাসর সাজিয়ে আছি হৃদয় খুলে। কানাডা, ১৪-০৯-২০২২ তুমি শুধু আমার জানিনা এ কোন মায়ায় আমি পড়েছি, তোমাকে ছাড়তে…

আরো পড়ুন