শীত এটিএম ফারুক আহমেদ তারিখ: ০৪.০১.২০২৩ইং শীত এসেছে জেঁকে বসেছে উত্তরের জনপদে শীত এসেছে হিমেল হাওয়া বইছে সারাদেশে জমে গেছে হাত-পা সব, আগুন পোহায় সবে নাড়া যদি ফুরিয়ে যায় লাকড়ি জ্বলে কষে খেজুর রস কিনতে ছুটে হাট বাজারে সবে পাড়াগাঁয়ে, বাগ বাগানে গাছের দেখা নাই কোথা পাবে রসের হাঁড়ি গাছগাছিও যে নাই দিনের ধরণ, গায়ের গড়ন সব গেছে বদলে বসে খাবে মোবাইল টিববে আকাশ পানে চাইবে আকাশ হতে খোদা এসে গাছগাছালি, ফলফলাদি লাগিয়ে যেন দিবে মিটিমিটি হেসে হেসে তিনি খাবেন চিবিয়ে বাহ্ আয়েশি কি ঢঙ তাহে-, চোখে মুখে ঠোঁটে! এমনি করে সময় যাবে জনসংখ্যা বাড়ে মাঠের জমি শেষ করে সে…
Author: প্রতিবিম্ব প্রকাশ
গত ২৬ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে মাসিক “সাহিত্য স্পন্দন” পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, কবিতা উৎসব এবং উক্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. হাসিনা ইসলাম সীমা’র জন্মদিন উপলক্ষ্যে মাসিক সাহিত্য স্পন্দনের নিজস্ব কার্যালয় গুলশান তাহের টাওয়ারে এক নান্দনিক হৃদয়গ্রাহী অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্য স্পন্দন পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সম্মানিত সভাপতি বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কথাসাহিত্যিক সেলিনা হোসেন তার ঋদ্ধ বক্তব্যে বর্তমান সময়ের সাহিত্যিকদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা আলোকপাত করেন তন্মধ্যে উল্লেখযোগ্য নির্দেশনা হলো ‘৪৭ সময়কাল থেকে শুরু করে বর্তমান অবধি বাংলা সাহিত্যে রচিত গ্রন্থগুলো অনূদিত করে সারা বিশ্বে বাংলা ভাষা ও সাহিত্যের পরিচয় ও পরিসর ঘটানো। কিংবদন্তি কথাসাহিত্যিক…
অভিসার শফিকুল ইসলাম রাত এসেছে, রাত… খেসারি আর মটরশুঁটি লতায় লতায় হিম শীতল রাত… শিশিরে শিশিরে ভিজে গেছে গমক্ষেত ভিজে গেছে দূর্বাঘাস,পালংশাক। সরষে ফুলের অঙ্গে অঙ্গে সুখ, তৃপ্তির আহ্লাদে ঝরে পড়ছে- ফোঁটা ফোঁটা প্রশান্তি… মিলনমেলা, চলছে বিচ্ছেদের মিলনমেলা দূরন্ত ঘোড়ার ক্ষুরের শব্দের মত- দূর্বার অসংকোচ… রঙিন জলের প্রবাহ চলে, বাঁধভাঙা প্রবাহ.. ব্যথায় পাথর,নিরেট রাতের গা- জ্বরে বেঘোর,ভুল বকে স্বপ্ন বোনে ভ্রূণ। রাত শেষে কুয়াশারা- রেশমি শাড়ির মত ঢেকে দেয় কচি ডোগা। ______________________ -শফিকুল ইসলাম জীবননগর,২৮-১২-২০২২ খ্রি.
এক নজরে লেখক পরিচিত: আবুল খায়ের (কবি, কলামিস্ট ও প্রকাশক) জন্ম: কবি আবুল খায়ের, ১৯৭৬ সালের ৩০ ডিসেম্বর নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব মোহাম্মদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামে জন্ম হলেও পড়ালেখা ও পেশাগত জীবন ঢাকাতেই কাটছে। ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। লেখায় মানবজীবনের বাস্তবতাকে তুলে ধরেন বলে তাঁকে বাস্তবাদী কবি বলা হয়। পড়ালেখাঃ ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর, সরকারি তিতুমীর কলেজ থেকে স্নাতক, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, চৌমুহনী সরকারি এস এ কলেজ থেকে এইচএসসি, মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, পূর্ব মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এছাড়াও মানব সম্পদ ব্যবস্থাপনার উপর PGDHRM (ABP/UK) উচ্চতর…
তুমি তাদের একজন। । কবি সুরমা খন্দকার । (বাস্তববাদী কবি ও দক্ষ কলামিস্ট আবুল খায়ের সাহেবের জন্মদিনে নিবেদিত কবিতা) জীবনের আশা ছেড়ে ব্ক্ষ্মচারী হওয়ার মূহুর্তে, সব ভুলে যে পথিক হারিয়েছে পথ তুমি হলে তার ভুলে যাওয়া হাসি, তুমি হলে তার পথপ্রদর্শক। ভোরের ঝিরিঝিরি বাতাসে যে চড়ুই টুকটাক কিচির মিচির করে, তার ও ভাষা আমি বুঝেছি ভালবাসায়। তুমি বললে তাই- নয় দূর নির্বাসন, নয় নয়ন জল। তুমিও পারো ধরতে, স্পর্শ করতে অধরা অতল। নয় হেরে যাওয়া, নয় সুতো ছেঁড়া ঘুড়ি নয় তিমির তমসা নয় বিফল মনোরথ। তুমি হবে উন্মুক্ত দরজা, হবে প্রশস্ত খোলা পথ। যে সমস্ত মানুষ যারা শস্যকণা ছড়ায় ধূলিকণায়।…
স্বপ্ন – মুহাম্মদ মাসুম বিল্লাহ স্বপ্ন আঁকো হৃদয় মাঝে স্বপ্ন আঁকো বুকে সহজ সরল স্বপ্ন নিয়ে থেকো তুমি সুখে। স্বপ্নগুলো হয় না যেন কঠিন এবং গরল বরং তোমার স্বপ্নেরা হোক শুভ্র এবং তরল। দু’চোখ ভরে স্বপ্ন দেখা দোষের কিছু নয় এ পি জে আব্দুল কালাম বলেছেন মহাশয়। স্বপ্নে বাঁচো স্বপ্নে গড়ো বাস্তবে দাও রূপ স্বপ্নেরা তাই হয় না যেন ভীষণ রকম চুপ! কাজের মাঝেও স্বপ্ন আঁকো হোক না যতই ছোটো গন্তব্যে নিতে পারে ছোট্ট টাকার নোটও। স্বপ্ন দেখতে ধনী গরিব নয়কো ভেদাভেদ মনটি যার বিশাল বড় নাই রে অনুচ্ছেদ! স্বপ্নে ভেজাও মনেরও কোণ স্বপ্নে ভেজাও অঙ্গ স্বপ্নগুলো আঁকতে গিয়ে করো…
মেসির হাতে সোনালি ট্রফি তসলিমা হাসান মেসির হাতে সোনালি ট্রফি পূর্ণতা পেয়েছে দেখো, ইতিহাসের পাতায় আরও একবার খোদাই করে লেখো। যুদ্ধ করে জয় পাবে না এটা কি কখনো হয়? মেসির জন্য লড়েছে যারা ছিনিয়ে এনেছে জয়। বিশ্ব জয়ে নতুন করে ফুটলো মুখে হাসি, সেরাদের মধ্যে সেরা হলেন নাম তার মেসি। যার ঝুলিতে শত অর্জন আক্ষেপ একটাই ছিল, বিশ্ব মঞ্চে চমক দেখিয়ে সোনার ট্রফি নিল। কে বলবে আর জিতেনা মেসির এই দল? ট্রফির সাথে নিজের জন্য অর্জিত সোনালি বল। এমন খেলা কেউ দেখেনি শত বছর ধরে, সোনালি ট্রফির ছোঁয়া পেল তিন যুগ পরে। মেসির জন্য কেঁদেছি আমি কেঁদেছে গোটা বিশ্ব, আজ…
সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের খেলা ।। মোশাররফ হোসাইন সাগর ।। তারা যখন তাড়া দিলো আমরা গেলাম আমড়াবনে, গাছের আমড়া মণে মণে খাবো ভাবছি মনে মনে। কালবৈশাখী ঝড়ে ঝরে পড়লো গাছের সকল আম, বরষাকালে ভরসা নেই তো খেতে পাবে কালো জাম। ********************************* বাগানের গাছ থেকে ছিঁড়ে নিলাম কুড়িটা ফুলকুঁড়ি, ঝুড়ি ভরে ঘরে রাখলাম, সুবাসে নাই কোনো জুড়ি। কাজ নেই তাই করি ঘোরাঘুরি, আকাশে উড়াই ঘুড়ি। ভুরি ভুরি খাবার খেয়ে অনেকে বাড়িয়ে তোলে ভুঁড়ি। ********************************* সার্থক কিছু করতে হলে স্বার্থ দিতে হয় বলি, দেশ গড়ার কাজে সাড়া দিয়ে সারাজীবন চলি। পলাশঢাকা পাখিডাকা আমার-ই দেশ ভাইরে হিংসা-বিদ্বেষমুক্ত একটা স্বদেশ আমি চাইরে। ******************************** পরে গেলে…
সাধ ও সাধ্য আরিয়ান সিদ্দিক কোথা গেল শৈশব কানামাছি খেলা, সংসারে ঘানি টেনে কেটে যায় বেলা। হাত-পা’ আছে ঠিক ছিলো যা আগে, আজ শুধু স্মৃতি জুড়ে বেদনাই জাগে। নীলাকাশে আছে ওই রঙধনু মেকি, পিঠাপুলি উৎসব সে কী আর দেখি ! কাকভোর থাকে যেন হতাশায় মোড়া, যন্ত্রদানব আজ গোদে বিষফোড়া। বিল আছে দশদার আলো জ্বলে রাতে, আছে জল টলমল মাছ নেই তাতে। কতকিছু ভাবি রোজ বয়ে যায় দিন, দিনে দিনে ফোলে ফাঁপে পৈতৃক ঋণ। আইনের ধারা আছে প্রয়োগের বাকি নিঃস্বের কাছে সব হয়ে যায় ফাঁকি। সাধ আছে সাধিবার সাধ্য যে নাই, গরিবের মন আছে মান শুধু নাই। ———————————————– 29/12/22 সুসঙ্গ দুর্গাপুর,…
বেশ্যা শাহনাজ শারমিন কত বেশ্যার নূপুরের ঝংকারে তুমি বেহায়া পুরুষ কপোকাত মরিলে বেশ্যা তুমিই পুরুষ দাও তাকে কত অপবাদ। নারীরে নিয়া খেল তুমি কত রঙের নোংরা খেলা, একটু দূরে সরে গিয়েই তার গায়ে ছিটাও কত ময়লা। তোমরাই বানাও বেশ্যা নারী সাধু সেজে থাক অধরা, কত নীরব অশ্রু ঝড়ে কবর দেয় স্বপ্ন তারা।
