শীত অভিলাষ নয় অভিশাপ – তানিয়া সুলতানা মানুষ ভালোবাসার অভাবে মরে যায় মরে যায় উদ্ভিদ প্রাণীরাও ভালোবাসা না পেলে। শুধু অভিশম্পাতে মরে যেতে দেখেছি আফ্রিকার দীর্ঘ আয়ুর গাছকে! শীত আসে কারো কারো জীবনে অভিশাপ হয়ে, প্রেমিকার ঠোঁটে চুমুর হাহাকার নামে শীত এলে শীত নেমে এলে পথের শিশুদের হয় জীর্ণ শরীর পৌষের হীম বাতাসে কাপে ঠোঁট, কাপে দাঁতে দাঁত লেগুনার রড ধরে ঝুলে থাকা শিশুর হাত বরফ হয়ে যায়, পায়ের তালুতে চিড় ধরে বুঝিয়ে দিয়ে যায় শীত আমাদের কখনোই বিলাসীতা হয়ে আসে না… আসে অভিশাপ হয়ে ! খেঁজুর রসের ঘ্রাণ নিতে এখন আর শীতকে চাই না, শালিকের ঠোঁটে রসের স্বাদ নেওয়া…
Author: প্রতিবিম্ব প্রকাশ
গতকাল ০৬-০১-২০২৩ তারিখ শুক্রবার মুন্সিগঞ্জ জেলার (গজারিয়া), মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে, ‘জাগ্রত সাহিত্য পরিষদ’ কর্তৃক আয়োজিত সাহিত্য সম্মেলনে বাস্তববাদী কবি আবুল খায়ের-কে ‘প্রয়াস গ্রুপ সাহিত্য পদক’ (গোল্ড মেডেল) প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: নাহিদ রোকসানা, বীর মুক্তিযোদ্ধা। জাভেদ নাসিম (সর্বোচ্চ রক্ত দাতা, চেয়ারম্যান: থ্রিডি গ্রুপ) নাজনিন সুলতানা লুনা, (প্রেসিডেন্ট জাগ্রত সেবা) নাসির উদ্দিন বুল বুল (মহাসচিব জাতীয় সাংবাদিক সোসাইটি) মিডিয়া ব্যাক্তিত্ব কবি আসাদ কাজল (বইপত্র: এটিএন নিউজ) মোসলে উদ্দীন (প্রতিষ্ঠাতা/সভাপতি: প্রিয়জন) সৈয়দ রনো (কবি ও সম্পাদক: আলোকিত প্রতিদিন) উত্তম কুমার দেবনাথ (শব্দের যাদুকর, কবি ও সংগঠক) রশিদ চৌধুরী (কবি ও সম্পাদক: বাংলাদেশ বার্তা) মন্জু খন্দকার (কবি ও সম্পাদক)…
হৃদয় ছোঁয়া বন্ধু তুমি ফরিদা বেগম (বাস্তববাদী কবি আবুল খায়ের-কে জন্মদিনে নিবেদিত কবিতা) হৃদয় ছোঁয়া বন্ধু তুমি কেমন আছো? জন্মদিনে ফুলের ডালি দিলাম তোমায় ভালো থেকো। পৌষ সকালে জানাই তোমায় শুভেচ্ছা স্বাগতম। সবাই মিলে উইশ করি প্রাণে লাগুক জাগরণ। স.প.ক গ্রুপে, প্রেরণা দিয়ে সৃষ্টি করো কবি, তাইতো মোরা এই পরিক্রমায় আঁকছি তোমার ছবি। তুমি গুণী, মেধাবী, পরিশ্রমী, নির্ভীক, সৈনিক। সাহিত্যচর্চায় নিবেদিত হয়ে শক্ত করেছ নিজের ভীত তোমার নিরলস প্রচেষ্টা দেখে লেখককুল হয়েছে মুগ্ধ সাহিত্য ভান্ডার সমৃদ্ধ হচ্ছে পাঠক হবে সিক্ত। জন্মদিনে আমার “শুকনো ফুলের সৌরভ” কাব্য গ্রন্থ খানি তোমাকেই দেবো গ্রহণ করিলে ধন্য হব আমি। তোমার জন্য রইল আমার ফুলেল…
দান (মুহাম্মদ মাসুম বিল্লাহ) শীত নিবারণ করতে আছে লেপ তোষক আর কম্বল গরীব দুখির আছে কেবল ছেঁড়া কাঁথাই সম্বল। তোমার পানে চেয়ে থাকে দুহাত পেতে ওরা সাহায্য দাও হাসি মুখে নয়কো ফুলের তোড়া। মোটা কাপড় দুমুঠো ভাত জাস্ট এটুকু চায় কুশন ভূষণ জাজিম সোফা এসব নাকো হায়! আল্লাহ যাদের অর্থ দিছেন ব্যস্ত সারাক্ষণ! ব্যস্ততারই মাঝে থাকুক সুন্দর একটি মন। মন সুন্দর যাহার থাকে ভালোবাসা পায় সে ভাল পোশাক ভাল খাবার অনায়াসে খায় সে। দান করলে নেকীর পাল্লা ভাড়ী হতে থাকে দান করলে রিজিক বাড়ে ভালোবাসে তাকে। দান করে হয়নি গরিব কোনকালেই কেউ দান করলে শান্তি মিলে মিলে সুখের ঢেউ। দানকারীর…
মুগ্ধ আমি জেরিন বিনতে জয়নাল আমি মুগ্ধ হয়েছি তোমার ভুবন ভুলানো হাসিতে, মুক্তোর মতো ঝরে পড়া বাণীতে। আমি মুগ্ধ হয়েছি তোমার দীঘল কালো কেশে, তোমার অপরূপ এই বেশে। আমি মুগ্ধ হয়েছি তোমার চোখের পানে চেয়ে, তোমায় অল্প কাছে পেয়ে। আমি মুগ্ধ হয়েছি তোমার গল্পগুলো জেনে, তোমায় কাছে থেকে চিনে। আমি মুগ্ধ হয়েছি তোমার মিষ্টি গলার সুরে, তোমার ছোট ছোট আবদারে। আমি মুগ্ধ হয়েছি তোমার মানে অভিমানে, তোমার রাশভারি আননে। আমি মুগ্ধ হয়েছি তোমার ভালোবাসা পেয়ে, তোমায় আপন করে নিয়ে। আমি মুগ্ধ তোমার তুমিতে।
কে আমি শিরীনা ইয়াসমিন কে আমি? ফুল, পাখি, ঘাস-লতাপাতায় উড়ে বেড়ানো ছোট্ট প্রজাপতি? নাকি মাছরাঙা, পানকৌড়ির ডুব সাঁতারে মেতে থাকা বিল কন্যা? নাকি সপ্তাকাশে কল্পনার কার্পেটে ভেসে বেড়ানো স্বপ্ন বিলাসী? কল্পনায় ভর করে রাজপুত্রকে রোজ চিঠি লিখি। কল্পিত কথোপকথনে ডুবে যাই নিঝুম রাতে। একলা জাগা শালিক টাকে শৈশবের গল্প বলি। একফালি চাঁদের সাথে কথা বলে বলে কখন যে ভরা পূর্ণিমায় ভাসি। মাঝে মাঝেই সূর্যের সাথে ডুবে যেয়ে গোধূলির রঙ মাখি। মনের সুখে নৌকা ভাসাই শীতলক্ষ্যায় একলা আমি। শৈশবের দুরন্তপনা এখনও জাগে, ইচ্ছে হিজল থেকে ঝাপিয়ে পড়ি বিলের জলে। এই যে ছুটে চলা- দুরন্ত আমি, থমকে দাঁড়াই, মন কাঁদে; বুকের মাঝে…
আসছে… অমর একুশে বইমেলা-২০২৩ মো: আসাদুল হক’র একক কাব্যগ্রন্থ: বিন্দু হিন্দোল বইয়ের নাম: বিন্দু হিন্দোল বইয়ের ধরন : কাব্যগ্রন্থ লেখক: মো: আসাদুল হক প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনা: আবুল খায়ের প্রচ্ছদ: আল নোমান আইএসবিএন: 978-984-97092-3-7 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
১) নতুন বছর কাদের নতুন বছর যতই আসুক একের পর এক ঘুরে, কৃষক শ্রমিক দিন মজুরের ভাগ্য রহে দূরে। যে জমিতে খাটে আজও খাটে যুগের পরে, সেই মজুরের নতুন বছর কী আনে তাঁর ঘরে? লক্ষ কোটি টাকায় যাদের ব্যাংকে হিসাব খোলা, বছর কি ভাই, মাসে মাসেই তাদের ভরে ঝোলা। ওরাই গোনে মাস আর বছর ফোটায় আতশবাজি, দেশের যত উন্নতিতে করে যে কারসাজি। ২) বিদায় তারার দল পাঁচটা বছর ছিল ওঁরা স্বর্গের তারা হয়ে, আজকে তাঁরা যাবে উড়ে নতুন বিশ্ব জয়ে। একটু একটু করে আদর গড়েছি এই হাতে, কঁচিকাঁচা মুখগুলো সব দুঃখ না পায় যাতে। শিক্ষা নিতে নবীন দল বাঁধে…
বছর শেষে। ।। সুরমা খন্দকার।। বহু সংখ্যক মানুষ ভুল ভ্রান্তি ঝেড়ে বুক বাঁধে আশে। কিছু ভুল পুরোনো দিনের মতো রয়ে যায়, স্বপ্নের মতো স্মৃতির আনাচে কানাচে। পুরোনো সূর্য উঁকি দেয় পুরোনো আকাশে। বেদনার বেহালায় পুরোনো সুর অস্ফুট। কথা থাকে না ভোলার। দিন যাবে, রাত যাবে বেহিসাবি চেতনার। জীবন যদি এক রত্তি, বছর তার শূন্য। হিসেবের পাণ্ডুলিপি না পাওয়াই পূর্ণ। বছর শেষে সিন্ধু বুকে জেগে থাকে নিঝুম এক দ্বীপ। চাওয়া পাওয়ার হিসেব নেই দোদুল্যমান স্বপ্ন বেড়াক নিশ্চুপ। তবু থাকে কিছু পাওয়া সুক্ষ্ম অনুভবে অনুমতি ছাড়া। তবুও বদলায় কি কিছু, ক্যালেন্ডারে সংখ্যা ছাড়া???
কানাডা প্রবাসী কবি ও গল্পকার যুথিকা বড়ুয়া’র গল্পগ্রন্থ: নানান রঙের যাপিত জীবন। বইয়ের নাম: নানান রঙের যাপিত জীবন বইয়ের ধরন : গল্পের বই লেখক: যুথিকা বড়ুয়া প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনা: আবুল খায়ের প্রচ্ছদ: আল নোমান আইএসবিএন: 978-984-97092-০০-০ প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
