Author: প্রতিবিম্ব প্রকাশ

ভালোবাসতে মানা অধরা আলো ভালোবাসতে মানা জানি অযথাই মন পুড়ে তবুও এই দুর্বোধ্য শহরে কেউ একজন সঙ্গী লাগে, তুমি আছো সংগোপনে যাপিত জীবনে, তবুও নিঃসঙ্গ একা এই ভুবনমোহিনীর নিরব কাননে। ভাবনার অন্তর জালে বিরাজমান অবয়ব যাহার সন্ধি তাহার সনে, প্রকাশিত আবেগ বন্ধী মন কুটিরে। বাস্তববতায় কঠোর পৃথিবীর মানব আচরণে ভালো লাগা ভালোবাসার মৃত্যু অনিবার্য। নিরুপায় মিথ্যা শপথ অহেতুক বেদনার ভিড়, কেনবা করবো জীবন অভিশপ্ত আর্তনাদের কোলাহলে। নিরুত্তর, নিস্তব্ধ, ভালোবাসা কি বাঁধ মানে? মানে কি কোন সন্ধি? খুব বলতে ইচ্ছে করে ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি। জলাঞ্জলি সকল চাওয়া পাওয়ার ভাঙচুর হৃদয় কোণে। ভালোবাসতে মানা জানি তবুও তো মন পুড়ে।

আরো পড়ুন

কেউ বলে পেন্নাম কেউ সেলামাল্কি! আপনি কি বলেন? লুৎফর রহমান রিটন ‘আপনি কি বলেন’ নামে চমৎকার একটি রিয়েলিটি শো প্রচারিত হয় স্টার জলসায়, ওপার বাংলার বিখ্যাত অভিনয়শিল্পী দেবশঙ্কর হালদারের উপস্থাপনায়। সেই অনুষ্ঠানে পারিবারিক ও সামাজিক কোনো সমস্যা বা অনুষঙ্গকে বিষয় করে একটি নাট্যাংশের চিত্রায়ন উপস্থাপন করে স্টুডিওতে উপস্থিত দর্শকদের মতামত জানতে চান উপস্থাপক। পক্ষে বিপক্ষে মতামত দিতে দিতে দর্শকরা তুমুল তর্কে মেতে ওঠেন। দুভাগে ভাগ হয়ে যান। অতঃপর তর্ক-বিতর্কের যুক্তি-পাল্টা যুক্তির ওপর দাঁড়িয়ে সেই বিষয়টির একটি যবনিকা বা উপক্রমনিকা টানেন উপস্থাপক দেবশঙ্কর। গতকাল ছড়ার আঙ্গিকে একটা উল্টাপুল্টা সিক্সটি নাইন জাতীয় অর্থহীন রচনা তৈরি করার পর মনে হলো–এইটা আমি কি বানালাম?…

আরো পড়ুন

অসমাপ্ত চলচ্চিত্র আয়েশা সিদ্দিকা কনক গেরুয়া রঙের স্বপ্নগুলো ঘুড়ি হয়ে উড়তে চায়, পুরোনো শহরে ফেলে আসা স্মৃতি, অনুকাব্যে ঘর খোঁজে I নীল খামের বন্ধ চিঠি গুলো আজ উন্মুক্ত, অক্ষরের মিলনের অর্থ না বুঝেই বিচারকেরা বিচার করতে নেমেছেন I জেল, ফাঁসি না যাবতজীবন কারাদণ্ড ? নির্ধারণ করবেন সমাজের ঠিকেদারেরা – যারা ডক্টরের সার্টিফিকেট না নিয়েই অপারেশন থিয়েটারে লালবাতি জ্বালিয়েছেন I কখনো ধর্মের নামে, কখনো সামাজিক অবক্ষয়ের নামে, সুশীল সমাজে চলে ভুল চিকিৎসা I রক্তমাংসের মানুষের অনুভূতি নিয়ে, কারো কোনো মাথা ব্যথা নেই I সেই পুড়ে মরা মানুষটা পুরুষ অথবা নারী, যেই হোক না কেন জ্বলছে সমান তালে I তবুও হাসিমুখে প্রতিনিয়ত…

আরো পড়ুন

পৌষ – এটিএম ফারুক আহমেদ তারিখ: ০৯.০১.২০২৩ ইং পৌষ চলে যায়, মাঘ ধেয়ে আসে আমাদের জীবন ক্ষয়ে যায় বিনয় আবেগে বাঁশি বাজায় আমাদের দৃষ্টি নিবদ্ধ ওর দিকে ওর সকল অবয়ব জুড়ে বাঁশি সুর তোলে ওর সেদিকে লক্ষ্য নেই মোটে তন্ময়, আবেগে উন্মুখ উচ্ছল সে সকলকে আনন্দ দিয়ে নিজকে ছাড়িয়ে দৃষ্টি তার যায় সীমানা পেরিয়ে তবুও ফাগুনের বিশুদ্ধ দখিনাকে সে আহ্বান করে মুগ্ধ চকিত নজর তার কার যেন দৃষ্টি কাড়ে সেই নবীনা এসে পাশে দাঁড়িয়ে শোনে যায় নীরবে আমাদের দৃষ্টি ফেরাতে পারেনি তাকে শীতের তীব্রতা এতো বেশি তবুও হাসি আনন্দের বাঁধ ভাঙা হাসি গাছে গাছে আম্রমুকুল মুন্জরিত দেখি ফসলের মাঠে রবিশস্য,…

আরো পড়ুন

হয়তো কোনোদিন তসলিমা হাসান তোমায় এক পলক দেখবো বলে কত সহস্রাব্দী ধরে করছি অপেক্ষা শ্রুতিমধুর শব্দ ও ছন্দের পংক্তিতে সাজিয়েছি অজস্র প্রেমের কবিতা। তোমার আঁখি পল্লবে হারাবো বলে বিনিদ্রায় কাটিয়েছি তিমির রাত্রি স্বপ্নের খেয়ায় ভেসে দ্বিধাহীন ভাবে হয়েছি গন্তব্যহীন পথের যাত্রী। তোমার পাশাপাশি বসবো বলেই ভালোবাসি আঁকাবাঁকা পাহাড়ি নদী আমিও নদীর মতো তোমার পানে এঁকেবেঁকে বয়ে চলেছি নিরবধি। তোমার আলতো স্পর্শ পেলেই অঝোরে ঝরবে অভিমানের বৃষ্টি অশ্রুধারায় সেদিন সিক্ত হবে যেনো সহস্র বছরের তৃষিত দৃষ্টি। হয়তো কোনোদিন তুমিও এভাবে ঐ নক্ষত্রের ভীড়ে আমায় খুঁজবে নক্ষত্রের মাঝে জ্বলবো মিটিমিটি দূরে থাকার কষ্টটা সেদিন বুঝবে। _____________ তসলিমা হাসান কানাডা,০৯-০১-২০২৩

আরো পড়ুন

ঠিক মিলে যাবে শিরীনা ইয়াসমিন আমি ভালোবাসি সাহিত্য আসর, কবিতাকে, যখন কোনো আবৃত্তি শুনি ওটাতে ডুবে যেতে ভালোবাসি। মাছ বাজারে চিৎকার, চেচামেচি বাজারের বৈশিষ্ট্য, কবিতার নান্দনিক উপস্থাপন সাহিত্য আড্ডার প্রাণ। আমি ভালোবাসি গ্রাম, ভালোবাসি বাংলার হলুদের গীত থেকে শাস্ত্রীয় সঙ্গীত; সঙ্গীত সন্ধ্যায় বাহুল্য আলাপ মৃত্যুসম, সঙ্গীত শ্রবণ আমার কাছে প্রার্থনাসম। কবিতার আসরে এলোমেলো কথোপকথন আমায় আহত করে। ইচ্ছে হয় অশ্বত্থের নীচে বসে বাউল গান শুনি। যাদের কাছে সংগীত এক পুণ্য সাধনা। ভালোবাসি মঞ্চ, গান, কবিতা অথচ, অথচ কিছুই আর দেখা হয় না, শোনা হয় না। এভাবেই একলা হতে একলা হচ্ছি প্রতিনিয়ত। এখনো স্বপ্নে আসে রাধা- কৃষ্ণের পালার সেই লাইনটা, ‘এসো…

আরো পড়ুন

বার্ধক্য যুথিকা জ্যোতি ধূপের মতো পুড়তে পুড়তে কাটবে সারা জীবন অচল হয়ে পড়বে দেহ থাকবে না আর যৌবন। জীবন মেলায় পেরুলে সাঁঝ পড়বে চামড়ায় ভাঁজ। শরীরে ধরবে বাতের ব্যথা মুখে জড়াবে বললে ক্থা। ধরবে পাক মাথার চুলে কখন কি খায় সব যাবে ভুলে। লাগবে চোখে সবই আবছা পড়লে শাড়ি বলবে গামছা। অচীরে আসবে খাবারে অরুচি মুখে দিলেই করবে শুরু হাচ্চি। খাবারের চেয়ে ঔষধ হবে বেশী সময়ে না খেলে চলবে সমানে কাশি। চারিদিকে মিলবে শুধু অবহেলা কটুবাক্যে কাটবে সারাবেলা অশ্রু বন্যায় ভাসবে চোখ করলে নালিশ লাগবে যোক। অপমানে ভাঙ্গবে বাঁধন হারানো স্মৃতি করবে রোমন্থন সঙ্গী বিয়োগ হবে যখন দেবে না কেউ…

আরো পড়ুন

বিবর্তন সৈয়দা রোখসানা বেগম সময়ের সাথে বদলে যায় গোটা পৃথিবী, সয়ে যায় এই বদলে যাওয়া সবুজ থেকে বাদামী I জোয়ারের ঢেউয়ের নীল জলরাশি , উত্তাল তরঙ্গ , আবার নেমে যায় ভাটার সাথে ঘোলাটে পানি I আবার ফিরে আসে কিন্তু তা ভিন্ন রূপে, ভিন্ন আশায়, ভিন্ন ভালোবাসায় , শিখিয়ে দিয়ে যায় যা গেছে তার অবদানে , তার গভীরতায় I যারা খুঁজে বেড়ায় তারা পেয়েও যায়, যারা খুঁজে না তারা হারায় I যা পাওয়া যায়, সেতো অন্যরূপে ! তবু তাঁরা তৃপ্ত হয় নতুনের প্রত্যাশায় I হয়তোবা তৃপ্ত হয় নতুনত্বে, তবু খুঁজে ফেরে পুরাতনের মাঝে II ___________ সৈয়দা রোখসানা বেগম কানাডা: December 29,2022

আরো পড়ুন

ফেলে আসা দিনগুলো নাছরিন জাহান শিপা আজ শূন্য লাগে আমার, কেন শূন্য লাগে? বৈশাখ জ্যৈষ্ঠ গেছে চলে আম জাম কাঁঠাল আর পাকে নাকো। আষাঢ় শ্রাবণ শূন্য লাগে আমার, কেন শূন্য লাগে? আষাঢ় শ্রাবণে বাদল হতো কানায় কানায় নদী-নালা ভরপুর থাকতো, মনে প্রেম জাগতো। আজ শূন্য লাগে দিনগুলো, চলে গেছে ভাদ্র আশ্বিন তাল পাকিতো পিঠাপুলিতে বেশ জমতো, দুধারে কাশবন ফুলে ফুলে ভরে যেতো। আজ শূন্য লাগে আমার দিনগুলো, কার্তিক অগ্রহায়ণ গেছে চলে ঘরে ঘরে কৃষকের সোনার ফসল আসতো, কৃষানীর মুখে হাসি ফুটতো। আজ শূন্য লাগে আমার দিনগুলো, পৌষ মাঘ গেছে চলে খেজুর রসে পিঠা পায়েসের আয়োজন হয় না যে! আমার শূন্য…

আরো পড়ুন

জাগ্রত মিলনমেলা ও জাতীয় কবি নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) দিনব্যাপী ঢাকার অদূরে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করে জাগ্রত ব্যবসায়ী ও জাগ্রত জনতা। দার্শনিক কবি পল্লব রেবুলেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও গীতিকার মঞ্জু খন্দকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি গণমাধ্যমকর্মী আসাদ কাজল। জাগ্রত আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন নজরুল একাডেমি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক ও আবদুর রশীদ চৌধুরী। জাগ্রত…

আরো পড়ুন