Author: প্রতিবিম্ব প্রকাশ

ফেরারি মন ইভা আলমাস এখানেও নীল আকাশে মেঘ ভাসে বিচিত্র গাড়ি বহর ছোটে অবিরাম শিশুদের কাকলী কানে ভেসে আসে পাখালি শুরু করে সকালের গান। এখানেও রমণীরা খোঁপা বাঁধে পুরুষের ব্যস্ততায় রুটি রুজি ওখানের মতো করে শিশুরা কাঁদে তবু কেন ব্যতিক্রমকেই খুঁজি! পাখিদের নীড়ে ফেরা চেনা ছবি সন্ধ্যায় একই ঢঙে দেখা মেলে আঁধারের গা বেয়ে ওঠে রবি মা-শিশু একই রঙে খেলা খেলে। গাছে গাছে সবুজের সমারোহ ঐশ্বরিক প্রেম তাও একই আছে নেই কোন ব্যতিক্রমী আবহ মনে হয় তবু কী যে নেই কাছে! মন কেন ছুটে চলে সেই দেশে কে আমায় বারেবারে পিছু ডাকে বোঝাতে গেলেও মন বোঝে না,সে অকারণে পিছু হাতড়াতে…

আরো পড়ুন

পরশ যুথিকা জ্যোতি মনের ভাব প্রকাশ করবার জন্যই বিধাতা আমাদের দিয়েছেন কথা বলার শক্তি। দিয়েছেন পঞ্চ ইন্দ্রিয়শক্তি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহবা এবং তক। আর সেই সঙ্গে গড়িয়ে দিয়েছেন, একটি সুন্দর মুখমন্ডল। বিশেষ করে মেয়েদের রূপরাশি এবং পরিপূর্ণতায় মহান সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন, যার সৌন্দর্য্যের অপার মহিমায় বাচ্চা, বুড়ো, জোয়ান প্রতিটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে চুম্বকের মতো। কখনো মুগ্ধ বিস্ময়ে এতোটাই অভিভূত হয়ে পড়ে যে, পলকমাত্র দৃষ্টিপাতেই আবেগের বশীভূত হয়ে প্রেমের পত্তন ঘটে হাবুডুবু খায়। শুধুমাত্র তরুণ যুবকই নয়, নবীণ প্রবীণ প্রতিটি মানুষ একেবারে দেওয়ানা হয়ে যায়। কিন্তু মেয়েদের বেলায় তার কিছুটা ব্যতিক্রমী হলেও বেশীরভাগ ক্ষেত্রে তেমনভাবে প্রকাশ্যে কখনো দৃষ্টিগোচর হয়…

আরো পড়ুন

প্রিয় কবিতা আলো আহমেদ হে মোর প্রিয় (কবিতা) কোনদিন বলব না ভালোবাসো বলিনি তুমি কাছে আসো বলিনি নিঃশ্বাস হয়ে এ দেহে মিশো এ জীবনে জলে জলের অতলে ঝিনুকের মত আমারে তোমার বুকে টানলে, চিরকালের মত আবার দুরেও গেলে সরে আমি পুরি তোমার অনলে জীবনে পেয়েছি শ্মশান প্রণয়ে পুস্পে কতো যতনে চিতায় দিয়েছি অবসান, মরণেরকালে দিয়োগো মাটি যদি গো থাকি তোমার পরানে! ___________________ আলো আহমেদ ওরলেন্ডো ইউএসএ

আরো পড়ুন

হাসনাহেনা । ফারহানা আজাদ রচনা । বৌ সেজে বসে আছি যে যার অপেক্ষায় সে সারা রাতেও এলো না। রাত গভীর হলে ,অপেক্ষায় আর সারা দিনের ক্লান্তিতে এক সময় ঘুমিয়ে গেলাম। নতুন জায়গা আর আতঙ্কে বার বার ঘুম ছুটে যাচ্ছিল। এক সময় সকালের আলো জানালার ফাঁক গলে ঘরে প্রবেশ করলে জেগে চোখ বুজে নিজের বর্তমান জীবন নিয়ে ভাবছি। গতরাতে যে আতঙ্ক কাজ করছিল আমার মধ্যে, তার কিছু আজ কমেছে। এই রাতটা আমাকে যে সময়টা দিল তাতে নিজেকে কিছুটা গুছিয়ে নিতে পেরেছি। তবে যে লোক বিয়ের রাতে বাসর ঘরে অনুপস্থিত তার সম্পর্কে কোন ধারণা করতে পারছিনা। নিজেই খাটে উঠে বসলাম। ঘরের চারদিকে…

আরো পড়ুন

স্বপ্ন ভেঙেছিল তসলিমা হাসান চয়নিকা আজও বারুইপুর লোকালে বসে আছে। মুখটা ওড়নায় ঢাকা। শুধু ওর সুন্দর বাদামী চোখ দুটো দেখা যাচ্ছে। এই পথে রোজ হাজার হাজার যাত্রী যাতায়াত করে সবাই ওকে এভাবেই দেখে। কেউ কৌতুহলান্বিত হলে তাকে শুধু চোখের ইশারায় বুঝিয়ে দেয় ও ভীষণ বিরক্ত। নামটা জানতে পেরেছে সবাই ওর প্রেমিক হিমাদ্রীর থেকেই। যে রোজ এই ট্রেনে চড়ে শুধুমাত্র ওর জন্যই। – ‘আজ এত দেরি হলো! ‘চয়নিকা হিমাদ্রীকে, – ‘আজ তোমার জন্মদিন, তাই মা পায়েস দিয়েছেন’। হিমাদ্রী চয়নিকাকে। – ‘ও মনে আছে তোমার মায়ের ! ‘ চয়নিকা কটাক্ষের সুরে। – ‘মা আজও অনুতপ্ত !’ হিমাদ্রী দিন দশেক পরে এক যাত্রী…

আরো পড়ুন

মৌনতায় ভালোবাসার চারুপাঠ ।। গোলাম কবির ।। না, আজ আর কোনো কথা হবে না, দিনটি হোক শুধুই নীরব মুখোমুখি বসে থাকা পরষ্পরের দিকে তাকিয়ে থাকার। এভাবেই আজ হোক মৌনতায় ভালোবাসার কথা বলা চোখের ভাষায়! দুপুর গড়িয়ে লাজুক সন্ধ্যা নামুক তোমার চোখে, লজ্জা পাওয়া লাল রঙের সূর্যটা ডুবে যাক, হেমন্তের কুয়াশা চাদর বিছিয়ে পথঘাট ঢেকে দিক, আজ কোনো কথা নয়! শুধুই চুপচাপ বসে মুখোমুখি তাকিয়ে কেটে যাক সারাবেলা, বকুলের গন্ধে মাতাল হাওয়ায় উড়তে থাকুক তোমার অবাধ্য এলো চুলগুলো। নীরব থেকেই আজ হয়ে যাক বলতে চাওয়া অনেক না বলা কথা, মৌনতায় আজ হোক ভালোবাসার চারুপাঠ।

আরো পড়ুন

অমর একুশে বইমেলা-২০২৩ এ সোহেল আকন নবাব’র মুক্ত গদ্য : সোনালি দিন, সূর্যোদয়ের দেশে। বইয়ের নাম: সোনালি দিন, সূর্যোদয়ের দেশে বইয়ের ধরন : আত্মজীবনী লেখক: সোহেল আকন নবাব প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনা: আবুল খায়ের প্রচ্ছদ: ধ্রুব এষ আইএসবিএন: 978-984-97092-০০-০ প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash

আরো পড়ুন

দেশটা এখন -মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দেশটা এখন চলছে কেমন বলতে পারো কেউ ? কারো চোখে সুরমা-আতর কারো জলের ঢেউ ! কারো বুকে জ্বলছে আগুন কারো চোখে পানি– কেউ-বা আছে মহাসুখে নেই তো পেরেসানি। কারো আছে টাকার পাহাড় হাজারকোটি টাকা, কারো বা হয় জীবন-যাপন গাছ তলাতে থাকা ! কেউ-বা মহা ক্ষমতাধর ঊর্ধ্বে ধরা-ছোঁয়ার; কেউ বনে যায় কিং-সম্রাট’ ভীষণ রকম গোয়াড়। কারো আছে বাড়ি-গাড়ি, কারো মোটেই নেই কেউ বা দেখি রাজনীতিতে লেজ পেঁচিয়ে সেই– গোখরা সাপের লেজে লেজে দেশটা ভরা আজ, ভিন্ন মতের করলে তোষণ পরবে মরণ-তাজ। সত্য কথার তথ্য দিলে জ্বলে কারো গা– দেশটা এখন কেমন যেন ভাবতে পারি না !

আরো পড়ুন

অন‍্যায়ের দাসত্বে মনুষ‍্যত্ব কামরুন্নাহার সৃষ্টির অনন‍্য সেরা জীব মানবকুল, স্বার্থের মোহে অন্ধ হয়ে করছে সবাই ভুল। অন্তর্দৃষ্টি অসার … চোখ দুটো থেকেও আজ বড় অন্ধ। পার্থিব লোভ লালসায় হিতাহীত জ্ঞান হারিয়ে হয়েছে বিবেক শূন্য… বোঝে না আজ তারা কোন ভালো-মন্দ। প্রভাব প্রতিপত্তি আর ধন সম্পদ অর্জনের নেশায় কেবলি থাকে মত্ত। আধুনিক সভ্যতার অন্তরালে ঢাকা পড়েছে, মনুষ‍্যত্ববোধের সমস্ত অনুভূতির অস্তিত্ব, প্রাচুর্যের পাহাড়ের নীচে চাপা পড়েছে মানবিক নৈতিকতা। মানবিক সত্তা সৃষ্টির মহিমা অনৈতিকতার আঘাতে আঘাতে হয়েছে বিলুপ্ত। অন‍্যায়ের দাসত্বে প্রতিনিয়ত কেনাবেচা হচ্ছে মনুষ‍্যত্ববোধের চেতনা… খুচরো পয়সায় বিক্রিত মানবিক মূল্যবোধ, কোন এক সময় দর কষাকষিতে হারিয়ে ফেলে স্বকীয়তার পরিসীমা!

আরো পড়ুন

৫২তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাঙচিল উত্তরা শাখার উদ্যোগে সাহিত্য আলোচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতি: বীর মুক্তিযোদ্ধা এ টি এম ফারুক আহমেদ (সভাপতি, গাঙচিল উত্তরা শাখা) প্রধান আলোচক: শাহী সবুর (সাধারণ সম্পাদক , গাঙচিল ঢাকা মহানগর) প্রধান অতিথি: মুহাম্মদ মাসুম বিল্লাহ (উপদেষ্টা, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ) বিশেষ অতিথি: আবুল খায়ের (কবি, সম্পাদক ও প্রকাশক, প্রতিবিম্ব প্রকাশ) বিশেষ অতিথি: এম এ আলীম (বিশিষ্ট কবি) সাহিত্য আলোচনায় অংশগ্রহণ এবং কবিতা পাঠ করেন: জেসমীন নূর প্রিয়াংকা, কবি নূরুল হক, খুকুমণি, কবি আবুল খায়ের, কবি মুস্তাহিদ, কবি আব্দুল আলীম, কবি এম. কে সাইদুর, কবি সোহেল রানা, কবি ও গীতিকার…

আরো পড়ুন