যে যাবার যাক চলে
— আবু জাফর দিলু
কোনো তালিকায় কারো নাম কাল
লিখে নীরবেই সযতনে জানি…
তুমি আমি কেউ নয় স্বত্বাধিকারী
জানি, মিশে যাবে একদিন প্রতিদিন
ধুলাবালি কিছুক্ষণ হাওয়ায় উড়ে
কেউ টিকে থাকে কালজয়ী গান
কবিতায়, নেই ক্ষমতা ধরে রাখে।
অচেনা যে অলিগলি কেউ বলী হয়
অজান্তেই হৃদস্পন্দন থেমে যায়
তুমি আমি কতটুকু চিনি আমাদের?
সাথে থাকা মানুষটা কি আমার?
চিরদিন বুকে নিয়ে ঘুরি..শতপথ উড়ি
দিন শেষে হিসেবের খাতা খুলে দেখি…
সবি মেকি ঢেঁকি কেউ নয় আমাদের।
তারচেয়ে ভালো বন ফুল পাখি
যতনেই তার মেলে রাখে আঁখি।
আরসব কাটে ঝুলি তলপকেটের
ভালোবাসা সবটুকু তার তরে রাখা ছিলো
সবটুকু আস্হা বুকে জমা রাখা ছিলো।
নিজেথেকে সরে যায় অগোচরে
সীমাহীন দূরে চিরতরে….
যে যাবার যাক চলে অস্তাচলে।
আর কাউকেই কভু ডাকবো না পিছু
নামে নামুক না যত পারে নিচু।
২৯ সেপ্টেম্বর ২০২৬, ফরিদপুর।

