Winter’s Procreation
— Mohammad Kutubuddin.
Glaciers spill forth, shedding their icy husks;
Drawing a line across a long, dormant slumber,
Winter’s procreation stirs and awakens.
A veil of mist, long sheltered in mountain caves,
Descends with a gentle smile—
Its gaze falling upon the *kash* flowers
That sway in the frigid, biting air.
The radiant sun sinks suddenly into the lap of the afternoon,
Whispering to the moonlit evening—
A harbinger of the unfolding winter ritual.
Persistent grasshoppers seek a touch of warmth
Amidst the verdant, youthful folds of growing crops;
Yet, upon the river, once in the full bloom of youth,
A summons of drought has been served.
On every branch, the youthful leaves
Begin to droop and wilt;
Having outlived the frenzied vigor of youth,
The inevitable descent toward the end of their span
Now grows ever more apparent.
A blanket of soft repose spreads across the traveler’s path—
As winter arrives in silent, hushed tones,
Nature wraps itself in the endless, misty embrace of the season—
While humanity remains bound within the confines of its own discord.
Translated by: Abul Khair
শীতের প্রজনন ।
মোহাম্মদ কুতুবউদ্দিন ।
আইসবার্গের খোলস খুলে ছড়িয়ে পড়েছে হিমবাহ
ঘুমের দীর্ঘ বিরতির রেখা টেনে
আড়মোড় ভেঙে জেগে উঠেছে শীতের প্রজনন।
পাহাড়ের গুহায় আশ্রমে থাকা কুয়াশার চাদর
সহাস্যে নেমে পড়েছে—
হিমশীতল বাতাসে দুলতে থাকা কাশফুলের গায়ে
পড়েছে কুয়াশার চোখ।
তেজোদীপ্ত সূর্য বিকেলের কোলে
সহসাই ঢলে পড়ে,
জ্যোৎস্নার আরাধ্য সন্ধ্যাকে জানায়
শীতযজ্ঞের আগাম ফয়গাম।
নাছোড় ফড়িং ওম খুঁজে ফেরে
সবুজাভ আদলে সেজেগুজে থাকা
যৌবনা শস্যের পাতার ভাঁজে।
নদীর ভরা যৌবনে জারি হয়েছে খরার সমন।
শাখে শাখে কিশোরী পাতাগুলো
অনেকটাই নেতিয়ে পড়েছে;
যৌবনের উন্মাদনা পেরিয়ে
বয়সের আয়ুষ্কালে ঝরে পড়ার অবয়ব
এখন ক্রমশ দৃশ্যমান।
পথিকের পথে বিছিয়ে পড়েছে
আরামের চাদর—
শীতের নিঃশব্দ আগমনে
প্রকৃতি মুড়ে নেয় নিজেকে কুয়াশার অন্তহীন আদরে–
যেখানে মানুষ আবদ্ধ কলহের মোড়কে ।

