The Ethereal Bird of Love
— Surma Khandakar
Can a poet simply cast aside a love—
a love that descends like a star into the sky of the subconscious?
A love that possesses no physical form,
yet leaves its touch deep within the soul.
Will the poet grant the bird upon the branch
a moment to share its tale?
Or, gathering handfuls of moonlight,
will the poet paint dreams across the hidden courtyard of the heart?
Come—let us set aside conscious thought,
let us forgo any tally of gains or losses;
let us journey to some ethereal planet—
a place where time lies in slumber,
and even longing sings the name of love.
A place where you dwell beyond the reach of imagination,
while I remain in an exile of words;
perhaps we shall never meet,
yet countless words will gather and wait—
poised for an impossible dialogue.
Wrapped in the mists of an unknown realm, for whom does this long vigil endure?
If the bird upon the branch should fade away, who will sustain this devotion of the heart?
Will the poet cast it all back into the haze of an illusory dream,
or will the poet take flight upon the bird’s wings, vanishing into the dawn?
The poet knows: not every love finds its union;
not every bird returns to its nest—
some loves are destined only to become poetry—
illusory to the world,
yet an eternal truth to the heart.
———————————–
অলীক প্রেমের পাখি
সুরমা খন্দকার
কবি কি ফিরিয়ে দেবে প্রেম অনায়াসে?
যে প্রেম নক্ষত্র হয়ে নামে অবচেতন আকাশে!
যে প্রেমের নেই গাত্র
অথচ স্পর্শ রেখে যায় আত্মার গহিনে।
কবি কি ডালের পাখিকে
অবকাশ দেবে একটুখানি গল্প শোনাবার?
নাকি মুঠো মুঠো জোছনা মেখে
স্বপ্ন এঁকে দেবে গোপন প্রাঙ্গন হৃদয়ের।
এসো, আজ স্বজ্ঞান নয়,
কোনো প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব নয়,
চলো, অলীক কোনো গ্রহে যাই-
যেখানে সময় ঘুমিয়ে থাকে,
আর বিরহেরাও প্রেমের নাম গায়।
যেখানে তুমি থাকো কল্পনার ওপারে,
আমি আছি শব্দের নির্বাসনে;
দুজনের দেখা হবে না হয়তো,
তবু কত কথা জমে থাকবে
একটি অসম্ভব সংলাপের অপেক্ষায়।
অচিনপুরের কুয়াশা মেখে কার লাগি এই দীর্ঘ অপেক্ষা,
ডালের পাখি ফুরিয়ে গেলে কে রাখাবে মনের এই দীক্ষা?
কবি ফিরিয়ে কি দেবে সব অলীক মায়ার ঘোরে,
নাকি পাখিটার ডানায় চড়ে হারিয়ে যাবে কোনো ভোরে!
কবি জানে, সব প্রেমের পরিণয় নয়;
সব পাখি নীড়ে ফেরে না:
কিছু ভালোবাসা কেবল কবিতা হয়-
পৃথিবীর কাছে অলীক,
অথচ হৃদয়ের কাছে শাশ্বত সত্য।

